এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৬ জুলাই, ২০২৫

Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেনডন (পেশির সাথে হাড়ের সংযোগকারী অংশ)-এর পাশে তৈরি হয়।

 Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) হলো ত্বকের নিচে একটি নরম বা শক্ত গোলাকার ফোলাভাব যা সাধারণত জয়েন্ট (সংযোগস্থল) বা টেনডন (পেশির সাথে হাড়ের সংযোগকারী অংশ)-এর পাশে তৈরি হয়।


🔍 বিস্তারিত:


এটি সাধারণত হাতে, কব্জিতে বা পায়ের গোড়ালিতে দেখা যায়।


ভিতরে জেলির মতো ঘন তরল (synovial fluid) থাকে।


এটি সাধারণত ব্যথাহীন হলেও, যদি স্নায়ুর উপর চাপ দেয়, তাহলে ব্যথা বা অসাড় ভাব হতে পারে।


🧾 লক্ষণ:


ত্বকের নিচে ছোট বা মাঝারি মাপের ফোলা।


ফোলাটা চাপ দিলে নরম বা শক্ত লাগতে পারে।


কখনও কখনও আকারে বড় বা ছোট হতে পারে।


নিকটবর্তী স্নায়ুতে চাপ দিলে ব্যথা বা অবশভাব দেখা দিতে পারে।


⚠️ কারণ:


ঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয়, জয়েন্ট বা টেনডনে চাপ, আঘাত বা অতিরিক্ত ব্যবহার এর কারণ হতে পারে।


🩺 চিকিৎসা:


অনেক সময় চিকিৎসা ছাড়াই সিস্ট নিজে থেকেই চলে যায়।


যদি ব্যথা হয় বা আকারে বড় হয়, তাহলে:


Aspiration: সুচ দিয়ে তরল বের করে দেওয়া।


Surgery: অপারেশন করে পুরো সিস্টটি অপসারণ করা।


presented by #NilimarGolpo 

#hashtags2025

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সেলাইয়ের কাজ শিখলে আপনার কী কী উপকার হতে পারে👇

 কোনো কাজ শেখার আগে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে


এই জিনিসটা আমি কেন শিখবো? 

এটা শিখলে আমার কী লাভ হবে?!


তাহলে চলুন জেনে নিই সেলাইয়ের কাজ শিখলে আপনার কী কী উপকার হতে পারে👇

১। গাইরত-বোধ:

★একজন দ্বীনদার পর্দানশীন বোন হিসেবে আপনি কখনোই চাইবেন না আপনার শরীরের পরিমাপ বাইরের কেউ জানুক। মহিলা দর্জি সবসময় সবজায়গায় পাওয়া যায় না। বাধ্য হয়ে আমাদের পুরুষ দর্জির কাছে কাপড় বানাতে দিতে হয়। কিন্তু আপনি নিজেই যদি সেলাইয়ের কাজ পারেন তাহলে নিজের ও পরিবারের নারী সদস্যদের জন্য পোশাক তৈরিতে বাইরের পুরুষের প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। 

২। স্বনির্ভরতা:

★আপনি যদি সেলাই কাজ জানেন তাহলে ছোট খাটো ড্রেস বানানোর জন্য বাইরের দর্জির দোকানে যেতে হবেনা। আপনার এবং আপনার পরিবারের সকলের পোশাক ঘরে বসেই তৈরী করতে পারবেন।

৩। সময় বাচানো:

 ★বাইরের দোকানে গিয়ে পোশাক বানাতে দিলে স্বাভাবিক ভাবেই ৩/৪ দিন বা ১ সপ্তাহের মতো সময় লেগে যায়। অনেক সময় জরুরী অবস্থায় সময় সংক্ষিপ্ততার কারণে আমরা দোকান থেকে ইচ্ছেমত পোশাক বানাতে ও পারিনা। এই সমস্যাটার সমাধান আপনি নিজেই করতে পারবেন যদি আপনি নিজেই সেলাইয়ের কাজ শিখে নিতে পারেন।

৪।টাকার অপচয় রোধ:

★বস্ত্র বা পোশাক পড়া আমাদের মৌলিক অধিকারের একটি। আর তাই পোশাকের গুরুত্বও অপরিসীম। কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই পোশাক বানানোর জন্য প্রতি মাসে, প্রতি বছরে আপনি কত টাকা দর্জি কে দিচ্ছেন? পুরো একটি মাসের বা বছরের হিসেব করে দেখুন তাহলেই বুঝতে পারবেন।

৫।অর্থ উপার্জন:

★বর্তমান সময়ে পোশাক শিল্প বাংলাদেশের বড় একটি অর্থনৈতিক খাত। আপনি যদি সেলাই/দর্জি কাজ পারেন তাহলে পাড়া প্রতিবেশির পোশাক বানিয়ে, নিজে একটি ছোটখাটো দোকান খুলে উদ্যোক্তা হিসেবে আপনার পরিবার কে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারবেন।

৬।বেকার সমস্যার সমাধান:

★ বর্তমান সময়ে অনেক ছেলে মেয়ে পড়ালেখা করেও তাদের পরিবারের জন্যই কিছু করতে পারছে না। আপনি যদি সেলাইয়ের কাজ শিখেন তাহলে অন্তত সাময়িকভাবে হলেও নিজের ও আরো কয়েকজনের বেকার সমস্যার সমাধান করতে পারবেন।

৭। আত্মতৃপ্তি:

★নিজের কাজ নিজে করার মাঝে আমরা একটা আনন্দ খুঁজে পাই। আর তাই আপনার নিজের পোশাক তথা আপানার পুরো পরিবারের পোশাক যদি আপনিই তৈরী করে নিতে পারেন তার চেয়ে আত্মতৃপ্তির আর কি হতে পারে

জন স্বার্থে শেয়ার করুন

সোমবার, ১৪ জুলাই, ২০২৫

কম্পিউটার হার্ডওয়্যার কী? কেন জানা জরুরি? 🔧 কিভাবে কাজ করে, আর কোন সমস্যায় কী করতে হবে? শিখে রাখুন।

 🖥️ কম্পিউটার হার্ডওয়্যার কী? কেন জানা জরুরি? 🔧 কিভাবে কাজ করে, আর কোন সমস্যায় কী করতে হবে? শিখে রাখুন।


আজকের যুগে কম্পিউটার শুধু অপশন না, প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই শুধু সফটওয়্যার বা মাইক্রোসফট অফিস জানি, অথচ হার্ডওয়্যার সম্পর্কিত বেসিক জ্ঞান অনেকেরই নেই।


🧩 হার্ডওয়্যার কী?


কম্পিউটারের যেসব অংশ চোখে দেখা যায় এবং ছোঁয়া যায়, সেগুলোকেই হার্ডওয়্যার বলে।

যেমন: কেসিং, কীবোর্ড, মনিটর, র‍্যাম, হার্ডডিস্ক, মাদারবোর্ড ইত্যাদি।


🔍 কেন জানা প্রয়োজন?

 • নিজেই কম্পিউটার সমস্যার সমাধান করতে পারবেন

 • হার্ডওয়্যার কিনতে গিয়ে ঠকবেন না

 • ক্যারিয়ার গড়তে চাইলে এটি বেসিক স্কিল

 • আইটি সাপোর্ট / হার্ডওয়্যার টেকনিশিয়ান হতে চাইলে মাস্ট শিখতে হবে



🔩 কম্পিউটারের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার পার্টস এবং তাদের কাজ


1️⃣ Power Cable (AC Cable)


🔌 কাজ: বিদ্যুৎ সরবরাহ করে SMPS-কে

👉 সমস্যা হলে: কম্পিউটার চালুই হবে না


2️⃣ SMPS (Power Supply Unit)


⚡ কাজ: 220V AC কে 12V, 5V DC-তে রূপান্তর করে

👉 নষ্ট হলে: পিসি অনই হবে না বা হঠাৎ বন্ধ হয়ে যাবে


3️⃣ Motherboard


🧠 কাজ: সব হার্ডওয়্যার ডিভাইসকে যুক্ত করে

👉 মাদারবোর্ডে সমস্যা হলে: বুট হবে না, বিফ সাউন্ড আসবে


4️⃣ Processor (CPU)


🔥 কাজ: সব ইনস্ট্রাকশন প্রসেস করে, মাথার কাজ করে

👉 সমস্যা হলে: ডিভাইস চালু হলেও ডিসপ্লে আসবে না


5️⃣ RAM (Random Access Memory)


🧠 কাজ: অস্থায়ী মেমোরি, সফটওয়্যার রান করাতে সাহায্য করে

👉 সমস্যা হলে: পিসি স্লো হবে, বারবার রিস্টার্ট নেবে


6️⃣ Hard Disk / SSD


💾 কাজ: ডাটা স্থায়ীভাবে সংরক্ষণ করে

👉 সমস্যা হলে: উইন্ডোজ বুট হবে না, ফাইল লোড হবে না


7️⃣ CMOS Battery


🔋 কাজ: BIOS এর সময়, ডেটা, সেটিংস সংরক্ষণ করে

👉 সমস্যা হলে: পিসি চালু হলেই সময় রিসেট হয়ে যাবে


8️⃣ Monitor


🖥️ কাজ: দৃশ্যমান তথ্য দেখায়

👉 সমস্যা হলে: ডিসপ্লে আসবে না, কালার সমস্যা


9️⃣ Keyboard / Mouse


⌨️🖱️ কাজ: ইনপুট দেয়ার মাধ্যম

👉 সমস্যা হলে: টাইপ হবে না বা কার্সর কাজ করবে না


🔌 Data Cables (SATA/IDE/Power cables)


📶 কাজ: ডাটা ট্রান্সফার করে হার্ডডিস্ক, অপটিক্যাল ড্রাইভের সাথে

👉 সমস্যা হলে: ড্রাইভ ডিটেক্ট হবে না


🌬️ Cooling Fan / Heat Sink


💨 কাজ: CPU সহ অন্যান্য পার্ট ঠান্ডা রাখা

👉 সমস্যা হলে: অতিরিক্ত গরম হয়ে সিস্টেম বন্ধ হয়ে যাবে



🛠️ System Unit Assembling Process


(একটি সম্পূর্ণ কম্পিউটার নিজে হাতে কিভাবে সেটআপ করবেন)


👉 Step-by-step গাইড (নতুনদের জন্য)



1️⃣ Casing Ready করুন

 • কেসিং থেকে সাইড কভার খুলে ফেলুন

 • সব স্ক্রু ও ক্যাবল ঠিকভাবে রাখুন


2️⃣ Power Supply (SMPS) ইনস্টল করুন

 • Casing এর নির্ধারিত জায়গায় SMPS বসান

 • স্ক্রু দিয়ে আটকান


3️⃣ Processor (CPU) লাগান

 • মাদারবোর্ডে CPU স্লটে CPU বসান

 • লক করে দিন

 • Thermal Paste লাগিয়ে Heat Sink / Fan লাগান


4️⃣ RAM ইনস্টল করুন

 • RAM Slot খালি থাকলে সেখানে ক্লিক করে লাগান

 • দুধারে চাপ দিয়ে ক্লিক সাউন্ড নিশ্চিত করুন


5️⃣ Motherboard Casing এ বসান

 • Casing এর উপর I/O Shield বসান

 • তারপর মাদারবোর্ডকে ঠিকঠাক জায়গায় বসিয়ে স্ক্রু দিয়ে আটকান


6️⃣ Hard Disk/SSD লাগান

 • HDD বা SSD কে কেসিংয়ের বক্সে বসান

 • স্ক্রু দিন এবং SATA ক্যাবল ও Power ক্যাবল সংযুক্ত করুন


7️⃣ Front Panel Cables সংযোগ দিন


(যেমন: Power Switch, USB, Audio Jack ইত্যাদি)

 • মাদারবোর্ডের গাইড দেখে সঠিক পিনে সংযোগ দিন


8️⃣ VGA / HDMI কেবল সংযোগ দিন

 • VGA বা HDMI কেবল মনিটর ও মাদারবোর্ড বা GPU তে সংযুক্ত করুন


9️⃣ সব ক্যাবল কানেকশন চেক করুন

 • Power cable, SATA, Front panel, Fan সব যেন ঠিক থাকে


🔟 কম্পিউটার চালু করে BIOS চেক করুন

 • ফার্স্ট বুটে DEL / F2 চাপুন

 • সব হার্ডওয়্যার detect হচ্ছে কিনা চেক করুন



💡 টিপস ফর সেফ অ্যাসেম্বলিং:


✔ Static Electricity থেকে রক্ষা পেতে Anti-static band ব্যবহার করুন

✔ কাজের সময় মাটি বা টালি মেঝেতে বসে করুন

✔ কাজের শেষে কেসিং ভালোভাবে বন্ধ করে নিন



🛠️ কম্পিউটার ট্রাবলশুটিং – কিছু সাধারণ সমস্যা ও সমাধান


🛠️ কম্পিউটার ট্রাবলশুটিং – কিছু সাধারণ সমস্যা ও সমাধান

(প্রতি ঘরে ঘরে লাগবে এমন দরকারি তথ্য!)



🔴 সমস্যা ১: কম্পিউটার চালু হচ্ছে না


✅ সম্ভাব্য কারণ:

– পাওয়ার কেবল লুজ

– SMPS নষ্ট

– মাদারবোর্ডে কারেন্ট আসছে না


🔧 সমাধান:

– পাওয়ার কেবল খুলে আবার লাগান

– অন্য SMPS দিয়ে চেক করুন

– মাদারবোর্ডে ছোট্ট LED লাইট জ্বলছে কিনা দেখুন



🔴 সমস্যা ২: ডিসপ্লেতে কিছুই আসছে না (No Signal)


✅ সম্ভাব্য কারণ:

– RAM ঠিকমতো বসেনি

– VGA/HDMI কেবল ডিসকানেক্ট

– মনিটর চালু হয়নি বা গ্রাফিক্স সমস্যা


🔧 সমাধান:

– RAM খুলে পরিষ্কার করে আবার বসান

– VGA/HDMI কেবল চেক করুন

– অন্য মনিটরে চেক করে দেখুন



🔴 সমস্যা ৩: কম্পিউটার বারবার রিস্টার্ট নিচ্ছে


✅ সম্ভাব্য কারণ:

– RAM সমস্যা

– CPU অতিরিক্ত গরম

– পাওয়ার সাপ্লাই ঠিক নেই


🔧 সমাধান:

– অন্য RAM ব্যবহার করে দেখুন

– ফ্যান ঘোরে কিনা দেখুন, হিটসিঙ্ক ঠিকমতো বসেছে কিনা চেক করুন

– SMPS চেঞ্জ করে চেক করুন



🔴 সমস্যা ৪: কম্পিউটার খুব স্লো হয়ে গেছে


✅ সম্ভাব্য কারণ:

– হার্ডডিস্ক পুরনো বা ড্যামেজ

– ভাইরাস বা বেশি সফটওয়্যার ইন্সটল

– র‍্যাম কম


🔧 সমাধান:

– SSD ব্যবহার করলে পারফরম্যান্স বাড়ে

– অপ্রয়োজনীয় সফটওয়্যার রিমুভ করুন

– Windows নতুন করে ইন্সটল দিন

– RAM আপগ্রেড করুন



🔴 সমস্যা ৫: BIOS সময় ও তারিখ বারবার রিসেট হয়ে যাচ্ছে


✅ সম্ভাব্য কারণ:

– CMOS ব্যাটারি শেষ হয়ে গেছে


🔧 সমাধান:

– মাদারবোর্ড থেকে CMOS ব্যাটারি খুলে CR2032 নতুন ব্যাটারি লাগান



🔴 সমস্যা ৬: কীবোর্ড বা মাউস কাজ করছে না


✅ সম্ভাব্য কারণ:

– USB পোর্ট নষ্ট

– ডিভাইস কেবল লুজ

– কীবোর্ড/মাউস নষ্ট


🔧 সমাধান:

– অন্য USB পোর্টে লাগিয়ে দেখুন

– অন্য কীবোর্ড/মাউস দিয়ে চেক করুন



🔴 সমস্যা ৭: ফ্যান বেশি শব্দ করছে বা ঘুরছে না


✅ সম্ভাব্য কারণ:

– ধুলো জমে গেছে

– ফ্যানের Bearings নষ্ট


🔧 সমাধান:

– ফ্যান খুলে ভালোভাবে পরিষ্কার করুন

– প্রয়োজনে নতুন ফ্যান লাগান



📌 নোট:

সব সমস্যার সমাধান নিজে করতে গেলে সঠিক জ্ঞান থাকা দরকার। ভুলভাবে খুললে হার্ডওয়্যার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।


✅ শেষ কথা:


নিজের হাতে কম্পিউটার অ্যাসেম্বল করতে পারা মানে আপনি শুধু ইউজার নন, আপনি এক ধাপ এগিয়ে!

আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারে এটা হতে পারে সোনার হরিণের মতো স্কিল।


📢 আমাদের প্রতিষ্ঠানে অফিস ম্যানেজমেন্ট কোর্সেই “কম্পিউটার হার্ডওয়্যার ও অ্যাসেম্বলিং” হাতে-কলমে এসব শেখানো হয়।


✍️ শিখতে আগ্রহী হলে কমেন্টে লিখুন “Interested/শিখবো” অথবা ইনবক্স করুন এখনই।



রবিবার, ১৩ জুলাই, ২০২৫

গল্পের নাম:চার্লি, তুমি কি সত্যিই ছিলে? লেখক: নীল আহমেদ

 গল্পের নাম:চার্লি, তুমি কি সত্যিই ছিলে?

লেখক: নীল আহমেদ


সালটা ২০১৯

তখন আমার অনার্স ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষ শেষ হয়েছে। কলেজ ছুটি, ক্লাস নেই, আর বাসাতেও খুব একটা ব্যস্ততা নেই।

একদিন দুপুরবেলা, ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ এক ধরনের খেলার ভিডিও চোখে পড়লো।

নাম শুনলাম  চার্লি চার্লি খেলা।


ভিডিওতে দেখাচ্ছে, কিছু ছেলে একটা কাগজে হ্যাঁ-না লিখে কলম বসিয়ে ডাকছে  চার্লি নামের এক আত্মাকে। এরপর নাকি কলম নিজে নিজেই ঘুরে উত্তর দিচ্ছে।


আমি হেসে ফেললাম, এ সবই নাটক।

কিন্তু জানো, ওই হাসির মধ্যেই কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল জন্ম নিল। মনে হতে লাগল, আমি নিজেই একবার করে দেখি না! সব কিছুতো ফোনে দেখি, এবার নিজের চোখে দেখে নিই এটা আসলে কী


সেদিন বিকেলে বাসায় আমি একাই ছিলাম।

ঘরের দরজা বন্ধ করে টেবিলে বসলাম। একটা সাদা কাগজ নিয়ে চারটি কোণ করে লিখলাম  হ্যাঁ, না, হ্যাঁ, না।

তারপর দুইটা কলম নিয়ে একটা অপরটার ওপর ক্রস করে রাখলাম। আশপাশে বাতাস একদমই নেই, জানালা বন্ধ, আমি একা। চারপাশ এত চুপচাপ ছিল যে, নিজের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছিলাম।


আমি ধীরে কণ্ঠে বললাম,

চার্লি, তুমি কি এখানে আছো?


প্রথমে কিছুই ঘটলো না।

তখন আবার বললাম,

চার্লি, তুমি কি আমার সঙ্গে খেলবে?


এইবার আমার নিঃশ্বাসে হালকা দোলা লাগতেই উপরের কলমটা একটু কেঁপে উঠলো।

আমি চমকে উঠলাম।

না! এটা কাকতালীয়,নিজেকে বোঝালাম। কিন্তু কলমটা ধীরে ধীরে ঘুরে গিয়ে "হ্যাঁ"-এর দিকে থেমে গেল।


হাত-পা ঠান্ডা হয়ে গেল আমার। কানে তখন কেবল নিজের হৃদস্পন্দনের আওয়াজ।

আমি এক ঝটকায় কলম দুটো সরিয়ে দিলাম।

মাথার ভেতর কেবল একটাই কথা ঘুরছে, এই খেলাটা কি মজা করে করা যায়?

তবে এটাও ভাবছিলাম হয়তো সবই কাকতালীয়।


কিন্তু রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে আতঙ্কের রাত।


সেদিন রাত ১২টার পর।

আমি তখন বিছানায় শুয়ে আছি, আলো নিভানো, কেবল মোবাইল হাতে নিয়ে গেম খেলছিলাম।

হঠাৎ মনে হলো, আমার ঘরের দরজার বাইরে কেউ ধীরে ধীরে হাঁটছে।


ধুপ,    ধুপ,    ধুপ,


শব্দটা যেন একদম মেঝের কাছ দিয়ে আসছে।


আমি ঘামে ভিজে যাচ্ছি, কিন্তু সাহস করে কান পেতে শুনি  শব্দটা থেমে গেছে।


ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। নিচের ফাঁকা অংশ দিয়ে মনে হলো, কারো ছায়া দাঁড়িয়ে আছে।

আমি লাফ দিয়ে উঠে দরজা খুললাম।


কেউ নেই।

ঘরের বাইরেও নেই।


আমি দরজা বন্ধ করে আবার বিছানায় এলাম। এবার ভালোভাবে লাইট জ্বালিয়ে রাখলাম। নিজেকে বোঝালাম, মনের ভুল। এসব কিছুই না।


কিন্তু ঠিক ১২টা ৪৫ মিনিটে হঠাৎ করে আমার দেওয়ালে ঝুলে থাকা ঘড়িটা বিকট শব্দে পড়ে গেল।

একদম ফেটে পড়েনি, কিন্তু কাঁটাগুলো যেন ঘুরতে ঘুরতে স্থির হয়ে গেল এক জায়গায়।

আমি দৌড়ে ঘড়ি তুলে আবার তাকালাম   ঠিক তখন, আমার পড়ার টেবিলের ওপর রাখা সেই কাগজের মাঝখানে নিজে থেকেই আবার একটুখানি বাতাসে কাঁপলো।


কোনো জানালা খোলা ছিল না। দরজাও বন্ধ ছিল। আমি জানি, বাতাস আসেনি।

তাহলে?


এরপর যা ঘটলো, তা আজও বিশ্বাস করা কঠিন।

আমার ঘরের লাইট হঠাৎ ঝাপটাতে শুরু করল টিক টিক  টিক  করে একটার পর একটা ফ্ল্যাশ।

বালিশের নিচে রাখা মোবাইলটা একাই আলো জ্বালাল।

স্ক্রিনে কিছু লেখা নেই, কিন্তু সাদা আলোতে আমি পরিষ্কার দেখতে পেলাম ঘরের দেয়ালের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি।

একটা মানুষের মতো, কিন্তু মুখ নেই। চুল নেই। চোখ শুধু গভীর দুইটা ফাঁপা গর্ত।


সে দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছে যেন বহুদিন ধরে আমার অপেক্ষায় ছিল।


আমি গলা শুকিয়ে গিয়েছিল। কিছু বলার শক্তি ছিল না।


সে ধীরে ধীরে আগাতে লাগল।

এক পা  দুই পা 

তারপর আমার একেবারে সামনে এসে দাঁড়িয়ে কানে কানে বলল


তুমি তো আমাকে ডাকেছিলে এবার আমি চলে যাব না।


আমি আর কিছু মনে রাখতে পারিনি।


পরদিন মা ফিরে এসে দেখে আমি ঘরের মেঝেতে পড়ে আছি। চোখ খোলা, মুখ সাদা, ঠোঁট শুকিয়ে গেছে।

ঘরের সব কিছু এলোমেলো, আর দেয়ালের ঠিক মাঝখানে লেখা

চার্লি এখানেই আছে।


তখন থেকে আজ পর্যন্ত আমি আর কোনোদিন ওই খেলাটা খেলিনি।

আর কারো সামনেও সেই নাম উচ্চারণ করিনি।


তবে এখনো মাঝেমধ্যে রাতে ঘুম থেকে উঠে দেখি

আমার টেবিলের উপরে সেই কাগজটা পড়ে আছে,

আর উপরের কলমটা একা একাই নড়ছে


@collected

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

এক যুবক তার দাদাকে জিজ্ঞেস করল, "দাদু, প্রযুক্তি ছাড়া অতীতে কীভাবে বসবাস করতেন।।.

 🚹এক যুবক তার দাদাকে জিজ্ঞেস করল,

"দাদু, প্রযুক্তি ছাড়া অতীতে কীভাবে বসবাস করতেন।।.

🖥️কম্পিউটার ছাড়া

✈️ড্রোন ছাড়া

🎨বিটকয়েন ছাড়া

🀄ইন্টারনেট সংযোগ ছাড়া

📺টিভি ছাড়া

⌨️এয়ার কন্ডিশনার ছাড়া

🚕গাড়ি ছাড়া

☎️📱মোবাইল ছাড়া? "


দাদা উত্তর দিলেন:

"ঠিক যেমন তোমার প্রজন্ম আজ বেঁচে আছে . . .

কোন প্রার্থনা নেই,

কোন সহানুভূতি নেই,

কোন সম্মান নেই,

জিএমআরসিতে,

প্রকৃত শিক্ষা নেই,

দরিদ্র ব্যক্তিত্ব,

মানুষের কোন দয়া নেই,

লজ্জা নেই,

কোন শালীনতা নেই,

সততা নেই।।


১৯৩০-১৯৮০ সালের মধ্যে জন্ম নেওয়া মানুষ আমরা ধন্য ছিলাম। আমাদের জীবন তার জলজ্যান্ত প্রমাণ। "


¶ খেলার সময় আর বাইক চালানোর সময়, আমরা কখনো হেলমেট পরি নাই।

¶ স্কুলের পরে আমরা আমাদের হোমওয়ার্ক নিজেরা করেছি এবং সূর্যাস্ত পর্যন্ত আমরা সবসময় মাঠে খেলি

¶ আমরা বাস্তব বন্ধুদের সাথে খেলেছি, ভার্চুয়াল বন্ধুদের সাথে নয়।

¶ যদি আমাদের তৃষ্ণা থাকতো, তাহলে আমরা ঝরনা, জলপ্রপাত থেকে, ফসেট ওয়াটার পান করতাম, মিনারেল ওয়াটার নয়।

¶ আমরা কখনও চিন্তিত হই না এবং অসুস্থ হই এমনকি আমরা একই কাপ বা প্লেট আমাদের বন্ধুদের সাথে ভাগ করে নিয়েছি।

¶ প্রতিদিন রুটি পাস্তা খেয়ে আমরা কখনো ওজন বৃদ্ধি পাইনি।

¶ খালি পায়ে হেঁটেও আমাদের পায়ের কিছুই হয়নি।

¶ সুস্থ থাকার জন্য আমরা কখনো ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করিনি।

¶ আমরা নিজেদের খেলনা বানিয়ে সেগুলো নিয়ে খেলতাম।

¶ আমাদের বাবা-মা ধনী ছিলেন না। তারা আমাদের ভালবাসা দিয়েছে, বস্তুগত উপহার নয়।

¶ আমাদের কখনও সেল ফোন, ডিভিডি, পিএসপি, গেম কনসোল, এক্সবক্স, ভিডিও গেম, পিসি, ল্যাপটপ, ইন্টারনেট চ্যাট ছিল না . . . কিন্তু আমাদের প্রকৃত বন্ধু ছিল।

¶ আমরা আমাদের বন্ধুদের আমন্ত্রণ ছাড়াই পরিদর্শন করেছি এবং তাদের পরিবারের সাথে খাবার ভাগ করে নিয়েছি এবং উপভোগ করেছি। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ নিতে বাবা-মা কাছাকাছিই বসবাস করতেন।

¶ সাদা কালো ছবি হয়তো আমাদের কাছে ছিল, কিন্তু এই ছবিগুলোতে আপনি রঙিন স্মৃতি খুঁজে পাবেন।

¶ আমরা একটি অনন্য এবং সবচেয়ে বুদ্ধিমান প্রজন্ম, কারণ আমরাই শেষ প্রজন্ম যারা তাদের বাবা-মায়ের কথা শুনেছিল।✅💯


এবং আমরাই প্রথম যারা তাদের সন্তানদের কথা শুনতে বাধ্য হয়েছি। 🌺❤️অনলাইনে সংগৃহীত

রেজিস্ট্রির সময় দলিলে যা বারবার চেক করবেন.....

 রেজিস্ট্রির সময় দলিলে যা বারবার চেক করবেন.....


সাধারণত একজন দলিল লেখক দিনে ৮/১০ টা বা কেউ কেউ আরো বেশি দলিল লেখে। ফলে তাদের দ্বারা দলিল লিখার সময় অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে যেতে পারে। আবার একজন সাব-রেজিস্ট্রার দৈনিক ৭০/৮০ টি দলিল রেজিস্ট্রি করেন। এতো সেবাগ্রহীতার চাপ থাকে যে প্রতিটি দলিল পুঙ্খানুপুঙ্খভাবে দেখা সম্ভব হয়না। জমির ক্রেতা হিসেবে আপনার দায়িত্ব হলো দলিলে সাক্ষর করার আগে দলিলটি নির্ভুলভাবে লেখা হয়েছে কিনা তা যাচাই করতে নিম্নের বিষয়গুলো ভালোভাবে খেয়াল  করুন......


১) জমির এসএ এবং আরএস দাগ অঙ্কে ও কথায় মিলিয়ে নেবেন। নকশার সাথে দাগ নম্বর মিলাবেন। দলিলের ১১ নম্বর কলামে খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর বারবার মিলান।


২) দাগের কোন দিকে আপনার ক্রয়কৃত জমির পজিশন সেটা দলিলের ১৫ নম্বর কলামে হাত নকশায় ভালোভাবে লক্ষ্য করবেন।


৩) মৌজার নাম, জেএল নম্বর এবং জমির পরিমাণ কথায় এবং অংকে লেখা ঠিক আছে কিনা তা দলিলের ২ নম্বর কলামে ভালোমতো খেয়াল করবেন। 


৪) সম্পত্তির চৌহদ্দি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা তা ১২ নম্বর কলামে দেখে নিবেন। 


৫) বিক্রেতার তার প্রাপ্য হিস্যার চেয়ে বেশি জমি দিচ্ছেন কিনা তা যাচাই করবেন। একাধিক ক্রেতা বা বিক্রিতা হলে কার কতটুকু অংশ তা নির্দিষ্ট করা আছে তা দলিলের ৮ ও ৯ নং কলামে ঠিকমতো লেখা আছ কিনা লক্ষ্য করবেন। 


৬) দলিলে কোনো মামলার ডিক্রির তথ্য সংযোজন প্রয়োজন হলে দলিলের ৭ নম্বর কলামে বিজ্ঞ আদালতের নাম ও মামলা নম্বর নির্ভূলভাবে লিখেছে কিনা খেয়াল করবেন। এছাড়া জমির সর্বশেষ জরিপ হতে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ ঠিকমতো লেখা হয়েছে কিনা খেয়াল করবেন।


মনে রাখবেন দলিলে মেজর ভুল হয়ে গেলে তা আদালত ছাড়া সংশোধন করা যায়না। একটা দলিলের মেজর ভুল ঠিক করতে বছরের পর বছর আদালত চত্বরে ঘুরতে হবে। তাই নির্ভুল দলিল পেতে রেজিষ্ট্রেশনের আগে উপরের বিষয়গুলো ভালোমতো খেয়াল করুন। সবাইকে ধন্যবাদ। 


#follower 

#জমিরদলিললিখন

#দাগখতিয়ানপর্চাহোল্ডিং

ডিমের ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিঃ 

 ১ থেকে ৮ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিঃ 🧀🧀


১। ১ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকঃ🥚


১। ডিম ১টি  

২৷ মাখন (নরম করা) ৫০ গ্রাম (১/৪ কাপ)  

৩। চিনি (গুঁড়া) ৫০ গ্রাম (১/৪ কাপ)  

৪। ময়দা ৪০ গ্রাম (১/৩ কাপ)  

৫। কর্নফ্লাওয়ার  ১০ গ্রাম (১ টেবিল চামচ)  

৬।  বেকিং পাউডার ১/৪ চা চামচ  

৭। ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ  


২। ২ ডিমের ভ্যানিলা পাউন্ড কেঃ🥚🥚


১। ডিম ২টি  

২৷ মাখন (নরম করা) ১০০ গ্রাম (১/২ কাপ)  

৩। চিনি (গুঁড়া) ১০০ গ্রাম (১/২ কাপ)  

৪৷ ময়দা ৮০ গ্রাম (২/৩ কাপ)  

৫৷ কর্নফ্লাওয়ার ২০ গ্রাম (২ টেবিল চামচ)  

৬৷ বেকিং পাউডার ১/২ চা চামচ  

৭। ভ্যানিলা এসেন্স ১ চা চামচ 


৩।  ৩ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকঃ🥚🥚🥚


১। ডিম  ৩ টি

২। মাখন  ১৫০ গ্রাম ( ১/২ কাপ + ১/৪ কাপ ) 

৩৷ চিনি  ১৫০ গ্রাম  ( ১/২ কাপ + ১/৪ কাপ) 

৪।  ময়দা  ১২০ গ্রাম  ( ১/৩ কাপ দিয়ে ৩ বার ) 

৫। কর্নফ্লাওয়ার  ৩০ গ্রাম ( ৩ টে.চা) 

৬৷ বেকিং পাউডার  ৩/৪ চা. চা

৭৷ ভ্যানিলা এসেন্স  ১.৫ চা.চা


৪৷  ৪ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকঃ🥚🥚🥚🥚


১। ডিম ৪টি  

২। মাখন (নরম করা) ২০০ গ্রাম (১ কাপ)  

৩। চিনি (গুঁড়া) ২০০ গ্রাম (১ কাপ)  

৪ ময়দা ১৬০ গ্রাম (১ ১/৩ কাপ)  

৫। কর্নফ্লাওয়ার ৪০ গ্রাম (১/৪ কাপ)  

৬। বেকিং পাউডার ১ চা চামচ  

৭। ভ্যানিলা এসেন্স ২ চা চামচ  


৫। ৫ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকঃ🥚🥚🥚🥚🥚


১। ডিম ৫টি  

২। মাখন (নরম করা) ২৫০ গ্রাম (১ কাপ + ১/৪ কাপ )  

৩। চিনি (গুঁড়া) ২৫০ গ্রাম (১ কাপ + ১/৪ কাপ )  

৪। ময়দা ২০০ গ্রাম (১. ২/৩ কাপ)  

৫। কর্নফ্লাওয়ার ৫০ গ্রাম (১/৪ কাপ + ১ টে.চা)   

৬। বেকিং পাউডার ১ চা + ১/৪ চা 

৭। ভ্যানিলা এসেন্স ২. ৫ চা.চা


৬৷ ৬ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকঃ🥚🥚🥚🥚🥚🥚


১। ডিম ৬টি  

২। মাখন (নরম করা)৩০০ গ্রাম (১ ১/২ কাপ)  

৩। চিনি (গুঁড়া)  ৩০০ গ্রাম (১ ১/২ কাপ)  

৪৷ ময়দা ২৪০ গ্রাম (২ কাপ)  

৫৷ কর্নফ্লাওয়ার  ৬০ গ্রাম (১/৩ কাপ)  

৬। বেকিং পাউডার ১/২ চা চামচ  

৭ ।  ভ্যানিলা এসেন্স ৩ চা চামচ  


৭।  ৭ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকঃ🥚🥚🥚🥚🥚🥚🥚


১। ডিম ৭টি  

২। মাখন (নরম করা) ৩৫০ গ্রাম (১ কাপ + ৩/৪ কাপ )  

৩। চিনি (গুঁড়া) ৩৫০ গ্রাম (১ + ৩/৪ কাপ)  

৪। ময়দা ২৮০ গ্রাম (২ কাপ)  

৫। কর্নফ্লাওয়ার ৭০ গ্রাম (১/৩ কাপ + ১ টে.চা )  

৬৷ বেকিং পাউডার ১ + ৩/৪ চা চামচ  

৭।  ভ্যানিলা এসেন্স ৩. ৫ চা চামচ  


 ৮। ৮ ডিমের ভ্যানিলা পাউন্ড কেক🥚🥚🥚🥚🥚🥚🥚🥚


১। ডিম ৮টি  

২। মাখন (নরম করা) ৪০০ গ্রাম (২ কাপ)  

৩। চিনি (গুঁড়া) ৪০০ গ্রাম (২ কাপ)  

৪। ময়দা  ৩২০ গ্রাম (২ ২/৩ কাপ)  

৫। কর্নফ্লাওয়ার ৮০ গ্রাম (১/২ কাপ)  

৬। বেকিং পাউডার ২ চা চামচ  

৭।  ভ্যানিলা এসেন্স ৪ চা চামচ  


 পদ্ধতিঃ


(সব রেসিপির জন্য একই)


১। ওভেনকে ১৭৫°C (৩৫০°F) তাপমাত্রায় প্রিহিট করুন।  

২। মোল্ডে মাখন লাগিয়ে ময়দা ছিটিয়ে নিন বা পার্চমেন্ট পেপার ব্যবহার করুন।  

৩৷ মাখন ও চিনি বিটার দিয়ে ৫ মিনিট বিট করুন, যতক্ষণ না মিশ্রণ হালকা ও ফ্লাফি হয়।  

৪। ডিম একে একে মিশ্রণে দিন এবং প্রতিবার ভালোভাবে মিশিয়ে নিন।  

৫৷ ময়দা, কর্নফ্লাওয়ার, এবং বেকিং পাউডার একসঙ্গে চালুন। এটি ধীরে ধীরে মিশ্রণে যোগ করুন।  

৬। শেষে ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন।  

৭। মিশ্রণটি মোল্ডে ঢেলে ওভেনে ৩০-৫০ মিনিট বেক করুন। কাঠি দিয়ে পরীক্ষা করুন, যদি পরিষ্কার বের হয় তবে কেক তৈরি।  

৮। কেক ঠাণ্ডা হলে কেটে পরিবেশন করুন।  


মোল্ডের মাপঃ

১৷ ১-২ ডিম: ৬ ইঞ্চি গোল বা লোফ প্যান।  

২। ৪ ডিম: ৮ ইঞ্চি গোল বা লোফ প্যান।  

৩। ৬-৮ ডিম: ৯-১০ ইঞ্চি গোল বা লম্বা লোফ প্যান।  

এই রেসিপি অনুসরণ করলে আপনার পাউন্ড কেক নরম, ময়েশ্চারাইজড এবং সুস্বাদু হবে! 


নোটঃ 

কর্নফ্লাওয়ারের ভূমিকাঃ

১। কর্নফ্লাওয়ার কেককে আরও নরম এবং মখমল টেক্সচারে পরিণত করে।

২। এটি ময়দার ভার কমিয়ে কেককে হালকা রাখতে সাহায্য করে।

(Collected)


#baking article

#baking hacks

#baking tips

 ৫ টি কার্যকর এবং tested ✅ feeding tricks। শিশুকে নাটকীয়, খেলার ছলে খাওয়ানোর কৌশল

 ‼️ ৫ টি কার্যকর এবং tested ✅ feeding tricks। শিশুকে নাটকীয়, খেলার ছলে খাওয়ানোর কৌশল 🎭🍽️

( Part - 4 )


😩বাচ্চা খাবার মুখে নিতেই চায় না ? 

😩মুখে নিলেও খাবার নিয়ে অনেকক্ষণ বসে থাকে ?

👉 তখন আপনার মাথা গরম —এই গল্প যেন প্রতিদিনের।


কিন্তু এবার না! ❌

🥰এবার মায়ের বুদ্ধি হবে খেলা আর নাটক, আর খাবার হবে মজার হিরো! 🦸‍♂️🍱


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  


✅ শিশুকে খাওয়ানোর 👉 ৫টি tested ও কার্যকর কৌশল নিয়ে এলাম আজকের পোস্টে👇


⭕⭕ Trick ১: ঘুমের ভান করে খাবার চুরি! 😴🥄


👉 হাতে এক লোকমা নিয়ে শিশুকে বলুন—

> “আমি এই খাবার নিয়ে একটু ঘুমাবো... কেউ যেন এটা খেয়ে না ফেলে!” 😴


✅ তারপর চোখ বন্ধ করার ভান করুন...

👉বাচ্চা চুপিচুপি এসে মুখে দিয়ে দেবে খাবার 😋

আপনি হঠাৎ বলবেন—


😄 > “আরে! কে খেল? কে খেল! 😲 এবার আমি নতুন লোকমা নিয়ে ঘুমাবো, এবার কেউ খেতে পারবে না!” 😆


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

⭕⭕ Trick ২: মা-বাবার মজার প্রতিযোগিতা! 


🧕মা বলছে:

> “এই খাবারটা কে খাবে?”

👨‍✈️বাবা বলছে:

👉“আমি খাব, দাও!” 😎

👨‍✈️আর তখনই বাচ্চা দৌড়ে এসে নিজেই খেয়ে নেয় 😂


✅এই ধরনের নাটকীয়তা শিশুকে আনন্দ দেয়,

এবং খাওয়ার সময়টা হয় খুশিতে ভরপুর! 🥰


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

⭕⭕ Trick ৩: চামচ-ফুল আর রান্নাঘরে হাঁটা মিশন! 🚶‍♂️🥄🌼


✅ একটা প্লেটে রাখুন ১২-১৫টি চামচ, প্রতিটিতে এক লোকমা করে খাবার 🍛

চামচগুলো সাজান ফুলের পাপড়ির মতো 🌸


👉শিশুকে বলুন—

✅ কোন চামচ টা খাবে কোন চামচ টা খাবে ? 

👉 বাচ্চা ১ টা খাওয়ার পর বলবেন 👉 "এ চামচটা শেষ এটা কি তুমি রান্নাঘরে রাখতে পারবে ? "

👉 তারপর আবার নতুন চামচ !” 🏃‍♀️🥄


😄 হাসিমুখে বলবেন —

> “ওয়াও! এবার কোন চামচটা খাবে ? 🦋 লাল চামচটা কে নেবে?”


✅এটা খাওয়ার সঙ্গে খেলার আনন্দ ও হাঁটার উপকারিতা—সব একসাথে এনে দেবে 🎯


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

⭕⭕ Trick ৪: বাটিতে রেখে গুপ্তচর খাওয়া ! 🍚🎯


✅একটি ছোট বাটিতে এক লোকমা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এরপর একটি কাপড় দিয়ে ঢেকে দিন আর বলুন—


👉 “এই খাবারটা আমি লুকিয়ে রাখলাম... কেউ যেন না খায়!” 😼


😄তারপর পাশের রুমে চলে যান বা চোখ বন্ধ করুন...

দেখবেন, বাচ্চা নিজেই খেয়ে খালি বাটি এনে বলছে—


👉> “আমি খেয়ে ফেলেছি!” 😁

আর আপনি বলবেন—

🥰 “আরে বাপরে! তুমি খুঁজে পেয়েছ! এবার আবার রাখি দেখি কে খেতে পারে!” 🎮


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

⭕⭕🐭 Trick ৫: ছোট ইঁদুর খেয়ে নিচ্ছে! 🐁🍽️


✅ বলুন—

👉 “এই খাবারটা আমি রেখেছি, কিন্তু একটা ছোট ইঁদুর এসে সব খেয়ে নিচ্ছে!” 😱


😁তারপর ইঁদুরের মতো আওয়াজ করুন—

> “চিক চিক! আমি খাবো!” 🐭

👉 বাচ্চা দেরি করলে বলুন—

“তাড়াতাড়ি খেয়ে ফেলো! না হলে ইঁদুরটা খেয়ে ফেলবে!” 😆

✅ এই ট্রিকটা শিশুদের কল্পনার দুনিয়া উস্কে দেয় 🎨


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

🪄 খাওয়ানো হোক হাসির খেলা, যুদ্ধ নয় ❤️


💛 শিশুকে খাওয়াতে চাইলে প্রথমেই তার মন জয় করতে হবে 

👉 বাচ্চারা যেটা খেলার ছলে করতে পারে, সেটা জোর করে বললে কখনোই করে না।


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -   

📢 আপনার বাচ্চার ক্ষেত্রে কোন ট্রিকসটা সবচেয়ে ভালো কাজ করেছে? বা আপনি খাওয়ানোর সময় কোন খেলাটা খেলেন ?

কমেন্টে লিখে জানাবেন  👇


✅ লেখাগুলো ভালো লাগলে পেইজটি ফলো করে রাখুন কারণ খুব শীঘ্রই আসছে 

👉 ⭕ আরো ৫ টি খেলার ছলে খাওয়ানোর কৌশল । 


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  

🔁 লেখাগুলো ভালো লাগলে পোস্টটা শেয়ার করে রাখুন, যাতে অন্য মায়েরাও উপকৃত হয় । 

✅ সকল বাচ্চা যেন আনন্দের সাথে খাবার খেতে পারে । 


© Ariba's Life Style 

বুধবার, ৯ জুলাই, ২০২৫

পায়ের নখের কোণায় ইনফেকশন (Ingrown Toenail with Infection)

 পায়ের নখের কোণায় ইনফেকশন (Ingrown Toenail with Infection) একটি সাধারণ সমস্যা, বিশেষত বর্ষাকালে পায়ের আর্দ্রতা ও ময়লা জমার কারণে। এতে ব্যথা, ফোলা, লালভাব এবং পুঁজ জমতে পারে। এ সমস্যায় করণীয়:


প্রাথমিক পরিচর্যা

১. পরিষ্কার রাখুন


আক্রান্ত পা দিনে ২ থেকে ৩ বার হালকা গরম পানিতে (লবণ বা অ্যান্টিসেপ্টিক যেমন স্যাভলন মিশিয়ে) ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন।


শুকানোর পর পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে আলতো করে মুছে নিন।


২. জায়গা শুকনা রাখুন

বর্ষায় মোজা ঘন ঘন বদলান, সুতি মোজা ব্যবহার করুন।

স্যান্ডেল বা খোলা জুতো পরুন যাতে বাতাস চলাচল করে।


৩. নখ কাটার সতর্কতা

নখ সোজা কাটুন, গোলাকার বা খুব ছোট করবেন না।

নখের কোণাগুলো যেন ত্বকের ভিতরে না ঢোকে সেদিকে খেয়াল রাখুন।


যদি ২ থেকে ৩ দিনে উন্নতি না হয়, ব্যথা বা পুঁজ বাড়ে, বা ডায়াবেটিস থাকলে অবশ্যই ডাক্তার দেখান।

ডাক্তার প্রয়োজন মনে করলে।


প্রতিরোধ

পা সবসময় শুকনা ও পরিষ্কার রাখুন।

আঁটোসাঁটো জুতো এড়িয়ে চলুন।

নিয়মিত নখ কাটুন (সোজা লাইনে)।


সতর্কতা:

দ্রুত চিকিৎসা না নিলে ইনফেকশন হাড় পর্যন্ত ছড়াতে পারে (Osteomyelitis), বিশেষত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে।


"মানব জীবন + হোমিওপ্যাথি" 

এই পেজটির সাথে থাকার জন্য ধন্যবাদ।

হাঁস-মুরগি পালন: কম খরচে সর্বোচ্চ লাভের সম্পূর্ণ গাইড

 ### **হাঁস-মুরগি পালন: কম খরচে সর্বোচ্চ লাভের সম্পূর্ণ গাইড**  

**(ছানা থেকে বড় মুরগি পর্যন্ত বিজ্ঞানসম্মত যত্ন)**


---


#### **১. শুরু করার আগে প্রস্তুতি**  

- **খামার স্থান নির্বাচন:**  

  - শুষ্ক, উঁচু ও ছায়াযুক্ত স্থান বেছে নিন।  

  - প্রতি বর্গমিটারে ৮-১০টি মুরগির হিসাবে জায়গা রাখুন।  

- **জীবাণুমুক্তকরণ:**  

  - ছানা আনার **৩ দিন আগে** ফর্মালিন বা ভিরকন দিয়ে খামার জীবাণুমুক্ত করুন।  


---


#### **২. ছানা নির্বাচন ও প্রাথমিক যত্ন**  

- **সঠিক ব্রিড বাছাই:**  

  - **ডিমের জন্য:** লেয়ার হাইব্রিড (হাই-লাইন, বোভান্স)  

  - **মাংসের জন্য:** ব্রয়লার (কোব-৫০০, হাববার্ড)  

- **ছানা কেনার সময় লক্ষণ:**  

  - সক্রিয়, চোখ উজ্জ্বল, নাভি শুকনো ও পেট ফোলা না থাকা।  

- **ব্রুডিং ব্যবস্থাপনা (প্রথম ৪ সপ্তাহ):**  

  - **তাপমাত্রা:**  

    | বয়স (দিন) | তাপমাত্রা (°C) |  

    |------------|----------------|  

    | ১-৭        | ৩৫             |  

    | ৮-১৪       | ৩২             |  

    | ১৫-২১      | ২৯             |  

    | ২২-২৮      | ২৬             |  

  - **চিক গার্ড:** প্রথম ১০ দিন ব্রুডারকে ঘিরে রাখুন।  


---


#### **৩. খাদ্য ব্যবস্থাপনা (কম খরচে সর্বোচ্চ ফলন)**  

- **বয়স অনুযায়ী খাদ্য:**  

  | বয়স         | খাদ্যের ধরন     | প্রোটিন (%) | দিনে খরচ (গ্রাম/ছানা) |  

  |--------------|-----------------|-------------|-----------------------|  

  | ১-২১ দিন    | স্টার্টার ফিড   | ২০-২২       | ১৫-২০                 |  

  | ২২-৪২ দিন   | গ্রোয়ার ফিড    | ১৮-২০       | ৫০-৭০                 |  

  | ৪৩+ দিন     | লেয়ার/ফিনিশার | ১৬-১৮       | ১০০-১২০               |  


- **ঘরোয়া বিকল্প:**  

  - ভাঙা চাল, গমের ভুসি, শুটকি মাছের গুঁড়া, সবুজ শাকসবজি মিশিয়ে খাওয়ান।  

  - **ক্যালসিয়ামের জন্য:** ডিমের খোসা গুঁড়া করে দিন।  


---


#### **৪. রোগ প্রতিরোধ ও ভ্যাকসিনেশন**  

- **অত্যাবশ্যকী ভ্যাকসিন:**  

  | বয়স         | ভ্যাকসিন             | প্রয়োগ পদ্ধতি      |  

  |--------------|----------------------|---------------------|  

  | ১ম দিন       | মারেক্স              | ইনজেকশন             |  

  | ৫-৭ দিন      | রানীক্ষেত (F1)       | চোখে ড্রপ            |  

  | ১৪ দিন       | গাম্বোরো             | পানিতে মিশিয়ে       |  

  | ২৮ দিন       | রানীক্ষেত (Lasota)   | স্প্রে বা পানিতে     |  


- **প্রাকৃতিক রোগ প্রতিরোধ:**  

  - প্রতি লিটার পানিতে **১ চামচ ভিনেগার** বা **আদা-রসুনের ক্বাথ** দিনে ১ বার দিলে সংক্রমণ কমে।  


---


#### **৫. খামারের স্বাস্থ্যবিধি**  

- **প্রতিদিন:**  

  - পানির পাত্র পরিষ্কার করুন।  

  - ভেজা লিটার (কাঠের গুঁড়া/ধানখড়) পরিবর্তন করুন।  

- **সাপ্তাহিক:**  

  - খামারে চুন ছিটান বা নিমের দ্রবণ স্প্রে করুন।  


---


#### **৬. লাভ বাড়ানোর উপায়**  

- **খরচ কমানো:**  

  - স্থানীয় কৃষি উপজাত (ধানখড়, সবজির অবশিষ্টাংশ) ব্যবহার করুন।  

  - নিজেই ফিড মিক্স তৈরি করুন (শস্য ৬০% + প্রোটিন সোর্স ৩০% + খনিজ ১০%)।  

- **আয় বাড়ানো:**  

  - ডিমের খোসা, মুরগির বিষ্ঠা জৈব সারে বিক্রি করুন।  

  - সরাসরি গ্রাহককে বিক্রি করে মধ্যস্বত্বভোগী এড়ান।  


---


### **সতর্কতা:**  

- **ওভারক্রাউডিং এড়িয়ে চলুন** (প্রতি বর্গমিটারে ৪টির বেশি ব্রয়লার নয়)।  

- **অ্যান্টিবায়োটিকের অপব্যবহার করবেন না** (মাংসে রেসিডিউ জমতে পারে)।  


> **সফল খামারির মন্ত্র:**  

> _"পরিষ্কার পরিবেশ + সঠিক খাদ্য + সময়মতো ভ্যাকসিন = রোগমুক্ত ও লাভজনক খামার"_  


📌 **এই পদ্ধতি অনুসরণ করে ৩-৪ মাসেই ব্রয়লার বিক্রি বা ৬ মাসে লেয়ার থেকে ডিম উৎপাদন শুরু করুন!** 🐔💰

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...