এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১০ আগস্ট, ২০২৫

যৌন মুক্তির বৈজ্ঞানিক কথাবার্তা"  (একখান গবেষণামূলক লেখা)

 যৌন মুক্তির বৈজ্ঞানিক কথাবার্তা" 


(একখান গবেষণামূলক লেখা)


ভূমিকা :-

যৌনতা মানে মানুষের জীবনের একখান স্বাভাবিক জিনিস—শরীরের স্বভাবজাত ব্যাপার। কিন্তু বাংলাদেশে, বিশেষ করে গ্রামের দিকে, এইটারে এমনভাবে পাপ আর নিষিদ্ধ বানানো হইছে, যেন এইটা নিয়া কথা বললেই অপরাধ! কারণ? শিক্ষার অভাব আছে, ধর্মের কড়াকড়ি আছে, আর আছে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা—যেইখানে মাইয়ারা মুখ খুইলা নিজের শরীর নিয়া কথা বলতে পারে না।


এই লেখাটায় আমরা জীববিজ্ঞান, সমাজতত্ত্ব, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আর দর্শনের আলোকে গ্রামের মানুষের কথায়, চিন্তায় আর জীবনে মিল রাইখা এই যৌন মুক্তির কথা বলছি—বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়া। উদ্দেশ্য হইল, এইসব ট্যাবু মানে ধর্ম আর সমাজের বানানো ভয়ের গল্প ভাঙা, যৌন শিক্ষা নিয়া খোলামেলা আলোচনার রাস্তা খোলা, আর গ্রামে নারী-পুরুষ সব মানুষের জন্য মানবিক মুক্তির একখান পথ দেখানো।


---


১. যৌনতা: শরীরের স্বভাব নাকি সমাজের বানানো ফাঁদ?


১.১. গ্রামে যৌনতারে পাপ বানানোর গল্প


ধর্ম আর রাজনীতির নিয়ন্ত্রণ:


বাংলাদেশের গ্রামে যৌনতারে প্রায়ই ধর্মের কড়াকড়ি নিয়া “পাপ” কিংবা “লজ্জাজনক” কিছুর মতো বানাইয়া ফেলা হয়। ইতিহাস কইছে, একেশ্বরবাদী ধর্মগুলা নারীর দেহরে পুরুষের সম্পত্তি বানাইছে (এঙ্গেলস, পারিবারিক উৎস, ১৮৮৪)। আজও গ্রামে “লজ্জা”, “ইজ্জত” আর “পবিত্রতা” নিয়া যেইসব কথা চালু আছে, সেইগুলা মাইয়াদের নিজের শরীরের উপর অধিকার বুঝতে দেয় না। গ্রামে কেউ যদি বিয়া করার আগেই যৌন সম্পর্কের কথা তোলে বা মেয়েদের মাসিক নিয়া কথা বলে, সাথে সাথেই মুখ বন্ধ কইরা দেওয়া হয়—এইটা সামাজিকভাবে একেবারে মানা যায় না!


পুঁজিবাদী প্রভাব:


এইদিকে আবার দেখা যায়—ইন্টারনেটের কারণে গ্রামের ছেলেমেয়েরাও এখন দুনিয়ার বিভিন্ন পর্নো জিনিসে ঢুকতেছে। ২০২৩ সালে বিশ্বজুড়ে পর্নোগ্রাফির আয় হইছে ৯৭ বিলিয়ন ডলার! গ্রামের ছেলেরা এখন মোবাইলে এক টোকা দিতেই সেই দুনিয়ায় ঢুইকা পড়ে। অথচ যারা ধর্মের নামে যৌনতারে নিষিদ্ধ ঘোষণা করে, তারাই আবার নিজের সুবিধার জন্য নিয়ন্ত্রণ কইরা রাখে সমাজ। এইখানে ভণ্ডামি বইলা একখান কথা আছে, ঠিক এইখানেই মানায়।


---


১.২. বৈজ্ঞানিক সত্য


জৈবিক দৃষ্টিকোণ:


ডারউইন (১৮৫৯) কইছেন, যৌনতা প্রজাতির বাঁচার জন্য দরকারি। মানে, এইটা বন্ধ হইলে মানুষই টিকে থাকতে পারবে না।


বিজ্ঞান কইছে, মিলনে শরীরে “ডোপামিন” আর “অক্সিটোসিন” নামের হরমোন ছাড়ে—যেইটা মন ভালো রাখে, দুশ্চিন্তা কমায়।


কিন্তু গ্রামে এইসব কেউ কইছে কখনো? না! অজ্ঞতার কারণে গ্রামের মানুষ এইটা জানেই না, বরং উল্টা ভাবেই চুপ করাইয়া রাখে যৌনতার কথা।


ইতিহাস যাই কইছে:


ভারতে খাজুরাহো নামের একখান মন্দির ছিল, যেইখানে যৌনতারে ধর্ম আর প্রকৃতির সঙ্গে মিলায়া দেখা হইত।


আবার আমাদের বাংলার বাউল গানেও দেখেন, যৌনতারে জীবনের স্বাভাবিক ব্যাপার হিসাবেই দেখা হইত—এইটা এখনও গ্রামে গান-বাজনায় শোনা যায়।


গ্রামের বাস্তব উদাহরণ:


BRAC-এর কিশোরী ক্লাব (২০২৩): গ্রামে কিশোরীদের যৌন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়। এতে কিশোরী গর্ভধারণ ৩৫% কমছে।


ময়মনসিংহে স্বাস্থ্যকেন্দ্রে কর্মশালা: মাসিক নিয়া সচেতনতা বাড়াইছে, যার কারণে স্কুলে মেয়েদের উপস্থিতি ৪০% বাড়ছে।


---


২. নিরাপদ যৌনতা: শরীর-মনের ভালো রাখার কথা


২.১. বৈজ্ঞানিক ভিত্তি


গ্রামের মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা, যৌনশিক্ষা না থাকায় নানা রকম সমস্যা নিয়া ভুগে। নিচের কিছু উদাহরণ দেই:


জীববিজ্ঞান দিক: কনডম ব্যবহারে এইচআইভি সংক্রমণ ৯৫% কমে—এইটা WHO বলছে। সিলেটে কনডম বিতরণে এইচআইভি হার ২০% কমছে।


মনোবিজ্ঞান দিক: যৌন সম্মতির শিক্ষা দিলে মেয়েরা আত্মসম্মান বোধ করে, বিষণ্নতা কমে। রংপুরে মেয়েদের কাউন্সেলিংয়ে আত্মবিশ্বাস ৫০% বাড়ছে।


অর্থনীতি দিক: অপ্রত্যাশিত গর্ভধারণে অনেক টাকার ক্ষতি হয়। BRAC বলছে, বিনামূল্যে গর্ভনিরোধক দিলে গ্রামের দারিদ্র্য ২৫% পর্যন্ত কমে।


---


২.২. তত্ত্ব যেই কথা কয়


লোয়েনস্টাইনের কৌতূহল-বিপত্তি তত্ত্ব (১৯৯৪): গ্রামের ছেলেমেয়েদের যৌনতা নিয়ে কথা বলতেই মানা। তাই ৬৮% কিশোর-কিশোরী ভুল তথ্য পায় ইন্টারনেট থেকে (জাতীয় যুব সমীক্ষা, ২০২২)।


ফ্রয়েড (১৯০০): যৌন ইচ্ছা চাপা দিলে সেটা হিংস্রতা বা বিকৃত আচরণে রূপ নিতে পারে। ২০২৩ সালে গ্রামের যৌন নির্যাতনের হার ২০% বাড়ছে।


গাণিতিক হিসাব:


এই ফর্মুলায় বুঝা যায়, যৌনশিক্ষা কেমন প্রভাব ফেলে।


: শিক্ষার প্রভাব


: শিক্ষিত জনগণের সমস্যা


: অশিক্ষিত জনগণের সমস্যা


: মোট জনগণ


BRAC-এর প্রকল্পে দেখা গেছে, যৌনশিক্ষা দিলে কিশোরী গর্ভধারণ ৩৫% কমে।


---


২.৩. গ্রামের দৃষ্টান্ত


চাঁদপুরে স্বাস্থ্য ক্যাম্প: মেয়েদের মাসিক আর গর্ভনিরোধক শেখানো হইছে। এতে স্যানিটারি প্যাড ব্যবহার ৬০% বাড়ছে।


চাইল্ড হেল্পলাইন ১০৯৮: যারা যৌন নির্যাতনের শিকার, তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে কাউন্সেলিং দিছে। এতে ন্যায়বিচারের হার ৪০% বেড়েছে।


---


৩. "পেকে যাওয়া" আর মনোবিজ্ঞানের চোখে দেখা সত্য


৩.১. গ্রামের দ্বিচারিতা


গ্রামে যৌনতারে “নোংরা” বইলা ছোটবেলা থেইকাই শেখানো হয়। এইটা তরুণদের মধ্যে দ্বিধা আর মানসিক টানাপোড়েন তৈরি করে।


Brehm-এর তত্ত্ব (১৯৬৬): কেউ কিছু করতে মানা করলে, মানুষের মধ্যে সেই জিনিস করার আগ্রহ বাড়ে। BRAC কইছে, যৌনশিক্ষা না থাকায় ৫৫% কিশোর-কিশোরী বিপজ্জনক যৌন আচরণে জড়ায়।


Rosenthal-এর তত্ত্ব (১৯৬৮): যৌনতারে “খারাপ” বইলা শেখালে ছেলে-মেয়েরা নিজের দেহকেও ঘৃণা করতে শেখে।


---


৩.২. গ্রামের হাড্ডাহাড্ডি বাস্তবতা


নোয়াখালীর ধর্মীয় শিক্ষা: “যৌনতা শয়তানের কাজ”—এই রকম শিক্ষা কইরা কিশোরী গর্ভধারণ ৫০% বাড়ছে।


রাজশাহীর যৌনশিক্ষা প্রকল্প: স্কুলে সম্মতি আর স্বাস্থ্য শিক্ষা চালু হইছে। এতে যৌন সহিংসতার রিপোর্ট ৩০% বাড়ছে—কারণ এখন মেয়েরা কথা বলতে শিখছে।


---


৪. মুক্তির রূপরেখা: বিজ্ঞান, যুক্তি আর মানবতা মিলায়া একখান গ্রামের উপায়


৪.১. বিজ্ঞান অনুযায়ী পথ


  কী করতে হবে গ্রামের উদাহরণ


জীববিজ্ঞান: 


শরীরের অঙ্গ শেখানো BRAC-এর ক্লাবে শেখানো হয়


মনোবিজ্ঞান:


 সম্মতি শেখানো রংপুরের কাউন্সেলিং


রাষ্ট্রবিজ্ঞান:


যৌনস্বাস্থ্য হইলো অধিকার, স্বাস্থ্যকেন্দ্রে গর্ভনিরোধক দেওয়া।


অর্থনীতি: 


গর্ভধারণ রুখতে সাহায্য , ফ্রি কনডম দেওয়া।


---


৪.২. কাঠামোগত বদল


১. শিক্ষা:


স্কুলে যৌনতা নিয়া খোলামেলা শিক্ষা চালু করা


শিক্ষক-শিক্ষিকার প্রশিক্ষণ দিতে হবে


২. আইন:


যৌন অপরাধে দ্রুত বিচার


গর্ভনিরোধক ফ্রি দেয়া


৩. সামাজিক উদ্যোগ:


মেয়েদের মাসিক, গর্ভধারণ এসব নিয়া কর্মশালা


ধর্মনিরপেক্ষ সংগঠন বানানো


৪. প্রযুক্তি:


মোবাইল অ্যাপ, অডিও, ভিডিও দিয়া যৌনশিক্ষা


AI-চালিত হেল্পলাইন, যেমন চাইল্ড হেল্পলাইন ১০৯৮


ফিরতি হিসাব (ROI):


ROI মানে কত টাকা খরচ কইরা কত লাভ হইল।


উদাহরণ: চাঁদপুরে প্যাড প্রকল্পে ROI ১২০%!


---


৫. শেষ কথা: গ্রামে যৌন মুক্তি মানে জীবনের মুক্তি


গ্রামের মানুষ এখনও ভাবেন যৌনতা মানেই পাপ, লজ্জা, লুকাইয়া রাখার জিনিস। কিন্তু এই ধারণা ভাঙতেই হইবো। বিজ্ঞান আর যুক্তির আলো জ্বালাইয়া যদি আমরা সামনে আগাই, তাইলে গ্রামে একখান সুন্দর, সুস্থ আর মুক্ত সমাজ বানানো সম্ভব।


> "যৌনতা অগ্নিসম—নিয়ন্ত্রিত ব্যবহারে শক্তি, গোপনতায় ধ্বংস"


এই বাণী ঠিক গ্রামের মানুষের জীবন বদলানোর মতো। যদি আমরা ধর্মের ভয় ছাইড়া, মানবতা, বিজ্ঞান আর শিক্ষার হাত ধরি—তাইলে গ্রামেও যৌনতা থাকবে ভালোবাসা, সম্মান আর স্বাস্থ্যবান জীবনের উপায় হিশেবে।


---


তথ্যসূত্র:


এঙ্গেলস, এফ. (১৮৮৪). পারিবারিক উৎস, ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্র


লোয়েনস্টাইন, জি. (১৯৯৪). কৌতূহল-বিপত্তি তত্ত্ব


WHO, UNICEF, BRAC (২০২৩). বাংলাদেশে যৌনস্বাস্থ্য প্রতিবেদন

জাতীয় যুব সমীক্ষা (২০২২). বাংলাদেশ


[© জাকির হোসেন]

শনিবার, ৯ আগস্ট, ২০২৫

তেলাপোকার কী দরকার ছিল? এরকম একটা কুৎসিত প্রাণী না বানালে হতো না?

 আপনার মনে হতে পারে, তেলাপোকার কী দরকার ছিল? এরকম একটা কুৎসিত প্রাণী না বানালে হতো না?



প্রফেসর শ্রীনি, ইউনিভার্সিটি অফ টেক্সাসের বায়োলজি বিভাগের চেয়ারম্যান, একজন বিশ্বখ্যাত তেলাপোকা বিশেষজ্ঞ (হ্যাঁ, এধরনের বিশেষজ্ঞও আছে পৃথিবীতে), তিনি বের করেছেন যে, বেশিরভাগ তেলাপোকা পচন ধরা জিনিসপত্র খায়, যা নাইট্রোজেন আটকিয়ে রাখে।


যদি তেলাপোকা এগুলো না খেয়ে তাদের মলের সাথে মাটিতে নাইট্রোজেন ছেড়ে না দিত, তাহলে পৃথিবীর নাইট্রোজেন চক্রে বিপুল পরিমাণ নাইট্রোজেনের প্রবাহ ব্যাহত হতো, যা বনের গাছপালার জন্য বিরাট ক্ষতির কারণ হতো।


তেলাপোকা আছে দেখেই আজকে বন-জঙ্গলে এত গাছপালা বেঁচে আছে, আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি। আমাদের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, সেরকম নাইট্রোজেনও দরকার, কারণ নাইট্রোজেন প্রোটিন তৈরির জন্য একটি অত্যাবশ্যকীয় উপাদান।


প্রোটিন না হলে কোনো প্রাণ বেঁচে থাকতে পারবে না। শুধু তাই না, তেলাপোকা এমন কিছু নেই যা খায় না — আঠা, চর্বি, সাবান, চামড়া, চুল ইত্যাদি।


আল্লাহ তায়ালা আমাদেরকে ২০০ মিলিয়ন বছর আগে থেকে, সেই ডাইনোসরদের আমল থেকে, তেলাপোকার মতো একটি অত্যন্ত টেকসই প্রাণী দিয়ে রেখেছেন, প্রতিদিন প্রকৃতি থেকে বিপুল পরিমাণে ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য, প্রকৃতিতে প্রাণের জন্য অত্যাবশ্যকীয় নাইট্রোজেন চক্র ঠিক রাখার জন্য, গাছপালা টিকে থাকার জন্য।


“আসমান-জমিন এবং এ দুইটির মাঝে যা কিছু আছে সে সব আমি তামাশা করে সৃষ্টি করিনি।” 


[সূরাহ আম্বিয়া, আয়াত : ১৬]


"নিশ্চয়ই আল্লাহ মাছি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জা করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে, নিশ্চয় তা তাদের রবের পক্ষ থেকে সত্য। আর যারা কুফরী করেছে তারা বলে, আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কী চেয়েছেন? তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হিদায়াত দেন। আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন।"


[সূরাহ আল বাকারাহ, আয়াত : ২৬]


[ ডা. সাঈদ ]


পোস্ট - সংগৃহীত

বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সকাল ৭টার বাংলা সংবাদ তারিখ : ০৬-০৮-২০২৫

 সকাল ৭টার বাংলা সংবাদ

তারিখ : ০৬-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, যা হবে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি---জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা।


* জাতির সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস --- গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর ঘোষণা।  

 

* বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলে জুলাই বীরদের আত্মত্যাগ অর্থবহ হবে --- জুলাই শহীদ ও যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা।


* নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি।

 

* নানা আয়োজনে আজ পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪-তম প্রয়াণ দিবস।

 

* রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর বাণিজ্য শুল্ক  উল্লেখযোগ্য হারে বাড়ানোর হুমকি মার্কিন প্রেসিডেন্টের। 

 

* এবং আজ এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক লাওসের মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ৭টা ৫/৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

.....................................................

*বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ও ছাত্র জনতার বিজয় স্মরণে আজ পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

 

*গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা।


* প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের নির্দেশ দিলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।

 

* জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই --- বললেন  স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

* জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ ও তাদের স্বপ্নের প্রতি অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ --- মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।

 

* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ই আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

 

* দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে বিরোধের প্রেক্ষাপটে ভারতের ওপর যথেষ্ঠ পরিমাণে শুল্ক বৃদ্ধির অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট।  


* এবং আগামীকাল এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক লাওসের মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ৭টা ৪/৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার --- আগামীকাল জাতির সামনে উপস্থাপন।  


* 'নৌ ও বিমান বাহিনী নির্বাচন বোর্ড’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা - অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দেশের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ


* জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু।  


* বিভেদ ও প্রতিহিংসা নয়, জনগণের জীবনমান উন্নয়নে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের কাজ করার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের।


* নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির দাবিসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির


* রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না করে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে সংবাদিকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান


* ব্যক্তি করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক


* এবং লডারহিলে সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে এখন স্বাগতিক ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটিং করছে পাকিস্তান

রাত  ৮টার সংবাদ তারিখ - ০৩-০৮ -২০২৫

 রাত  ৮টার সংবাদ

তারিখ - ০৩-০৮ -২০২৫


আজকের সংবাদ শিরোনাম


'নৌ ও বিমান বাহিনী নির্বাচন বোর্ড’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা - অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দেশের সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের উপর গুরুত্বারোপ।

 

 জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরু। 

 

বিভেদ ও প্রতিহিংসা নয়, জনগণের জীবনমান উন্নয়নে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের কাজ করার আহ্বান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

 

নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক এবং জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির দাবিসহ ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির।

 

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ না করে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করেত সংবাদিকদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার আহ্বান। 

 

ক্রমবর্ধমান খাদ্য সংকটের মধ্যে গাজায় ইসরাইলি হামলায় ৩৭ ত্রাণপ্রার্থীসহ ৬৯ জন নিহত। 

 

এবং লডারহিলে দ্বিতীয় টি-২০ ক্রিকেটে পাকিস্তানকে ২ উইকেটে হারালো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

সকাল ৭ টা ৩/৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................

* জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার --- আগামী ৫ই আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে ---  জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 


* ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ র্যারলী অনুষ্ঠিত --- জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। 

 

* আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গোপন বৈঠক দেশের আইন-শৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবে না, এর সাথে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না --- বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

* নানা আয়োজনে দেশে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত --- প্রবাসীদের জন্য মাল্টিপল ভিসার বিষয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার  --- জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। 


* জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জরুরি --- মন্তব্য বিএনপি নেতা নজরুল ইসলাম খানের। 


* আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে --- জানালেন এনসিপির আহ্বায়ক। 


* গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরাইলের শর্তের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না।

 

* এবং ফাইনালে টাই-ব্রেকারে ৫-৪ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা নারী ফুটবলের শিরোপা জিতে নিলো ব্রাজিল।

সকাল ৭টার ২/৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................

* বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ২০ শতাংশে নামালো যুক্তরাষ্ট্র --- শুল্ক আলোচকদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা --- বাণিজ্য উপদেষ্টা বললেন, মার্কিন শুল্ক কমানোয় বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়বে বাংলাদেশের


* শুল্ক কমানোর বিনিময়ে যুক্তরাষ্ট্রের সাথে কোনও গোপন চুক্তি করা হয়নি --- আলোচনায় জাতীয় স্বার্থ অগ্রাধিকার পেয়েছে ---- জানালেন বাণিজ্য উপদেষ্টা


* বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাসে কূটনৈতিক সাফল্যের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানালেন বিএনপি মহাসচিব


* ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র ---  ভেরিফাইড ফেসবুকে জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা


* রাজধানীতে উদ্বোধন করা হলো জুলাই আর্টওয়ার্ক --- ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে এই আর্টওয়ার্ক --- মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার


* উচ্চ মার্কিন শুল্ক আরোপের ফলে  বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস --- আরো ভালো চুক্তির উপায় খুঁজছে বিভিন্ন দেশ


* এবং  হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০১-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ০১-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ২০ শতাংশে নামালো যুক্তরাষ্ট্র --- শুল্ক আলোচকদের অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা --- বাণিজ্য উপদেষ্টা বললেন, মার্কিন শুল্ক কমানোয় বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়বে বাংলাদেশের।


বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক হ্রাসে কূটনৈতিক সাফল্যের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানালেন বিএনপি মহাসচিব।


রাজধানীতে উদ্বোধন করা হলো জুলাই আর্টওয়ার্ক --- ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে এই আর্টওয়ার্ক --- মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার।


যানবাহন চলাচলের জন্য আগামীকাল খুলে দেওয়া হচ্ছে তিস্তা সেতু  –-- কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সড়ক যোগাযোগ কমে আসবে ১০০ কিলোমিটারের বেশি।


২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৮৩ ফিলিস্তিনি ।


এবং  হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।

Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!

 গবেষণা ও একাডেমিক কাজকে সহজ করতে Win + R কমান্ডগুলোর ব্যবহার শিখুন!


যারা নিয়মিত রিসার্চ বা একাডেমিক কাজে কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের জন্য Windows-এর Win + R (Run command) একটি অত্যন্ত কার্যকর ফিচার। এই কমান্ডগুলো ব্যবহার করে খুব সহজে প্রয়োজনীয় সিস্টেম টুল, ফোল্ডার বা সেটিংস চালু করা যায়। এতে সময় বাঁচে, কাজের গতি বাড়ে এবং গবেষণা বা লেখালেখির কাজ আরও সহজ হয়। নিচে প্রয়োজনীয় কিছু Run কমান্ডের তালিকা তুলে ধরা হলো —


📂 ফাইল ও ইউজার ফোল্ডার

explorer – ফাইল এক্সপ্লোরার চালু করে

%userprofile% – ইউজার প্রোফাইল ফোল্ডার খুলে

%appdata% – ইনস্টল অ্যাপ্লিকেশনের সেটিংস ফোল্ডার

. – বর্তমান ইউজারের হোম ফোল্ডার

.. – Root ইউজার লিস্ট

recent – সম্প্রতি খোলা ফাইল ও ফোল্ডার


📚 ইউটিলিটি টুল

notepad – টেক্সট লেখার জন্য নোটপ্যাড খুলে

write – সাধারণ লেখার জন্য WordPad চালু করে

mspaint / pbrush – ছবি আঁকা বা এডিট করার Paint ওপেন করে

calc – ক্যালকুলেটর চালু করে

snippingtool – স্ক্রিনশট নেওয়ার টুল খুলে

osk – পর্দায় ভিজ্যুয়াল কীবোর্ড চালু করে


🔧 সিস্টেম চেক ও স্পেসিফিকেশন

dxdiag – গ্রাফিক্স, সাউন্ড ও RAM সম্পর্কিত তথ্য

msinfo32 – সিস্টেম কনফিগারেশন

winver – উইন্ডোজের বর্তমান ভার্সন ও বিল্ড নাম্বার

cmd – Command Prompt চালু করে

powershell – PowerShell টার্মিনাল চালু করে


🧹 ক্লিনআপ ও পারফরম্যান্স বুস্ট

cleanmgr – ডিস্ক থেকে অপ্রয়োজনীয় ফাইল মুছে

%temp% / temp – টেম্পোরারি ফোল্ডার খুলে temporary ফাইল ডিলিট করে

prefetch – পুরোনো অ্যাপ লোড ফাইল ক্লিয়ার করে সিস্টেম দ্রুত করে

msconfig – স্টার্টআপ ও বুট কনফিগারেশন 

scandisk – হার্ডড্রাইভ স্ক্যান করে ত্রুটি খুঁজে সমাধান করে

defrag – হার্ডড্রাইভ Defragment করে স্পিড বাড়ায়


⚙️ সেটিংস ও ইউটিলিটি

control – ক্লাসিক কন্ট্রোল প্যানেল খুলে সব সেটিংস এক জায়গায় দেখায়

appwiz.cpl – সফটওয়্যার আনইনস্টল অপশন

services.msc – পিসিতে চালু থাকা সার্ভিসগুলো স্টার্ট/স্টপ ম্যানেজ

taskmgr – Task Manager চালু করে

regedit – সিস্টেমের রেজিস্ট্রি এডিট করার টুল

sysedit – বিভিন্ন সিস্টেম কনফিগারেশন ফাইল একসাথে এডিট করতে দেয়

cliconfg – SQL Server/ODBC নেটওয়ার্ক সেটিংস কনফিগার করার টুল

mobsync – ওয়েব কনটেন্ট অফলাইনে সিঙ্ক বা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়

sfc – সিস্টেম ফাইল স্ক্যান করে ক্ষতিগ্রস্ত ফাইল ঠিক করতে ব্যবহার হয়

hwinfo /ui – HWiNFO সফটওয়্যার থাকলে বিস্তারিত হার্ডওয়্যার তথ্য দেখায়


🌐 নেটওয়ার্ক ও ব্রাউজার

ncpa. cpl – নেটওয়ার্ক কানেকশন (Wi-Fi/LAN) সেটিংস খুলে

inetcpl. cpl – ব্রাউজার ও ইন্টারনেট অপশন কনফিগার

ping google. com – ইন্টারনেট সংযোগ ঠিক আছে কিনা তা যাচাই করে

ftp – FTP সার্ভারে ফাইল আপলোড/ডাউনলোডের জন্য কমান্ড লাইন টুল

chrome – Google Chrome ব্রাউজার চালু করে (ইনস্টল থাকলে)

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...