এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ১৩-০৮-২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ১৩-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা।

 

প্রধান উপদেষ্টাকে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান --- গণতন্ত্রকে শক্তিশালী ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ --- বললেন  অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বৈঠক --- মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি।

 

জাতীয় পেনশন কর্তৃপক্ষের ‘ইউ পেনশন’ অ্যাপের উদ্বোধন --- সরকারি কর্মচারি ও শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে --- বলেছেন অর্থ উপদেষ্টা।

 

রাজউকের প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রেদওয়ান মুজিব সিদ্দিকসহ  আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু।

 

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ২১শে আগস্ট।  

 

ইসরাইলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মিশরে হামাসের প্রতিনিধিদল --- গাজায় ইসরাইলি হামলায় আরও একশো’ ২৩ ফিলিস্তিনি নিহত।

 

এবং ত্রিনিদাদে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে পরাজিত করে ৩৪ বছর পর ২-১ এ সিরিজ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ।


সকাল সাতটা ১৩/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার --- কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়কালে বললেন প্রধান উপদেষ্টা। 


* পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত --- ৫টি সমঝোতা স্মারক এবং তিনটি সহযোগিতামূলক নোট বিনিময় স্বাক্ষর।


* মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর মুহাম্মদ ইউনূসের --- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার দরজা খোলা রাখার আশা প্রকাশ।


* জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

* চলতি অর্থবছরের জন্য ৬৩ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

 

* ইসরাইলে অস্ত্র সরবরাহ স্থগিত করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল --- সাংবাদিকদের হত্যার জন্য ইসরাইলের নিন্দা জানালো ফ্রান্স।  

 

* এবং এএফসি চ্যালেঞ্জ ফুটবল লিগে সিরিয়ার আল-কারামাহকে ১-০ গোলে হারিয়ে লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলো বাংলাদেশের বসুন্ধরা কিংস।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১২-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১২-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত --- ৫টি সমঝোতা স্মারক এবং তিনটি সহযোগিতামূলক নোট বিনিময় স্বাক্ষর।


মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের --- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার দরজা খোলা রাখার আশা প্রকাশ।


জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 


নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশে জাতীয় যুব দিবস উদযাপিত --- তরুণরাই হবেন নতুন বাংলাদেশের চালিকা শক্তি  --- বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইঁয়া।


চলতি অর্থবছরের জন্য ৬৩ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।


গাজায় ইসরাইলী হামলায় ৩১ সাহায্য প্রার্থীসহ নিহত ৮৯ ফিলিস্তিনি।


এবং এএফসি চ্যালেঞ্জ ফুটবল লিগে আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারালো কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড ।

সকাল সাতটা ১২/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আজ অনুষ্ঠিত হবে উচ্চ পর্যায়ের বৈঠক --- প্রতিরক্ষা ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি অতিরিক্ত নোট স্বাক্ষরের সম্ভাবনা।


* ইভিএম বাতিল ও ‘না’ ভোটের বিধান রেখে নির্বাচনী আচরণবিধির খসড়া সংশোধন।

 

* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৮০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

* জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আজ প্রায় ৫ হাজার যুবক-যুবতী পাচ্ছেন ৪৭ কোটি ২৬ লাখ টাকার বেশি যুব ঋণ।

 

* নির্বাচিত হলে জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালনা করবে বিএনপি- বললেন দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

* ইসরাইলের গাজা পরিকল্পনা স্থায়ী যুদ্ধের পায়তারা বলে এর নিন্দা করেছে ফ্রান্স। 

 

* এবং আজ ত্রিনিদাদে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে পাকিস্তান।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ১১-০৮ ২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১১-০৮ ২০২৫


আজকের সংবাদ শিরোনাম


তিনদিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা --- আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক।


ইভিএম বাতিল ও ‘না’ ভোটের বিধান রেখে নির্বাচনী আচরণবিধির খসড়া সংশোধন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৮০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে --- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আগামীকাল প্রায় ৫ হাজার যুবক-যুবতী পাচ্ছেন ৪৭ কোটি ২৬ লাখ টাকার বেশি যুব ঋণ।


নির্বাচিত হলে জনগণ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালনা করবে বিএনপি- বললেন দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত অস্ট্রেলিয়াসহ বিশ্বের তিন-চতুর্থাংশ দেশ।


এবং আগামীকাল ত্রিনিদাদে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে পাকিস্তান।

সকাল সাতটা ১১/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* তিন দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা – পাঁচ সমঝোতা স্মারক ও তিন অতিরিক্ত নোট সইয়ের সম্ভাবনা


* হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ -- মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার নয়শো। 


* গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট খুব শিগগিরই দেওয়া হবে -- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা 


* নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি – ভ্রাম্যমান ট্রাকে মিলছে তেল, চিনি ও ডাল


* বিএনপিকে জনগণের কাছে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন তারেক রহমান


* গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার পাঁচ কর্মী নিহত


* এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে  হারিয়ে শিরোপা জয় বাংলাদেশের


সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১০-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১০-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


তিন দিনের সরকারি সফরে আগামীকাল মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা -- এই সফরে অভিবাসন ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে। 


খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন -- মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার নয়শো।


আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা সরকারের।


অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশের অর্থনীতি -- মন্তব্য সিপিডির।


গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার চার্জশিট খুব শীঘ্রই জমা দেওয়া হবে -- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


দেশের নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি – ভ্রাম্যমান ট্রাকে মিলছে তেল, চিনি ও ডাল।


গাজা দখলের ইসরাইলি পরিকল্পনা আলোচনার জন্য জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ -- ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনি নিহত।


এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানের জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ।

সকাল ৭টার বাংলা সংবাদ তারিখ : ১০ আগস্ট ২০২৫

 সকাল ৭টার বাংলা সংবাদ

তারিখ : ১০ আগস্ট ২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন সিইসি --- আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।


* যেসব স্থলবন্দর থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে --- বলেছেন  নৌ-পরিবহন উপদেষ্টা।


* প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া।


* ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ --- দৈনিক  প্রতি ট্রাকে পাঁচশো জনের জন্য হবে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি।  


* দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে দেশবাসী।  


* গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ভারত --- নতুন দিল্লীর দাবি প্রত্যাখ্যান ইসলামাবাদের।


* এবং আজ হারারেতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ --- লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০৯-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০৯-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে --- জানালেন সিইসি --- আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।  


যেসব স্থলবন্দর থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে --- বললেন  নৌ-পরিবহন উপদেষ্টা।


প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো মালয়েশিয়া।


ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে দৈনিক ট্রাক প্রতি পাঁচশো জন মানুষের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল।


জনগণের প্রত্যাশা পূরণে সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


জাপানের নাগাসাকিতে আণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী আজ --- বিশ্বজুড়ে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান।


গাজা দখলে নেওয়ার ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপ, আরব ও বিভিন্ন মুসলিম দেশ।


এবং আগামীকাল হারারেতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে বাংলাদেশ --- লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ।

সকাল সাতটা ৯/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন খাতে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এক বছর পূর্ণ করলো অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার


* স্বৈরাচার সরকারের লুটপাট ও অর্থ পাচারের ফলে বিধ্বস্ত দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়িয়েছে গত এক বছরে – অর্জন করেছে দৃশ্যমান সাফল্য


* জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হয়েছে --- বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি


* অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ --- মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের


* আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে দেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব --- বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান


* দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার


* ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী শুক্রবার আলাস্কায় বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া


* এবং হারারেতে ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ একদিনের ক্রিকেট টুর্নামেন্টের লিগ পবের্র শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...