এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা। 

 ★ ফিটকিরি ব্যবহারে রয়েছে আশ্চর্য রকমের উপকারিতা এবং একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য উপকারিতা। 


তো চলুন আজকে ফিটকিরির বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই


★  ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি


১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।


২. ত্বকের ছিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।


৩. চুলকানি কমায়  ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।


৪. ত্বক মসৃণ করে  স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।


৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে  ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।


৬. পায়ের ফাটা গোড়ালি সারায়  ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।


৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।


★  ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে


৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায়  ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।


৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।


১০. ইনফেকশন প্রতিরোধ করে  ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।


১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।


১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।


১৩. পায়ের ফাঙ্গাস দূর করে  ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।


১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায়  ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।


১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।


১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।


১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে  ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।


১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।


১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে  জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।


২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে  ফিটকিরি পানি ছিটিয়ে দিন।


২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে  গোসলের পানিতে ফিটকিরি দিন।


২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে  ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।


★  মুখ ও দাঁতের যত্নে


২৩. দাঁতের ব্যথা কমায়  ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।


২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।


২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে  ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।


২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে  অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।


২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে  হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।


২৮. চোখের প্রদাহ কমায়  ফিটকিরি গুলানো পানি ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।


২৯. চুল পড়া কমায়  ফিটকিরি পানি দিয়ে মাথা ধুয়ে নিন।


৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে  ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।


★  ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।


টিম: সাইকোলজি এবং বিজ্ঞানের অজানা তথ্য

কানের সমস্যা ✍️ ডাঃ তানভীর আহমেদ (ডিএইচএমএস ঢাকা)

 অনেকই এসে বলে কানে ফোটানো ঔষধ আছে?

একটু কানে দিয়ে দেন তো! বিপদ এখানেই --


মানুষের শরীরের প্রতিটি অঙ্গের ভেতর কান সবচেয়ে সূক্ষ্ম, জটিল এবং রহস্যময়। বাইরের পৃথিবীর শব্দ কিভাবে ভেতরে প্রবেশ করে এবং মস্তিষ্কে পৌঁছে যায়, তা দেখলেই বোঝা যায়—এটি যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি!


Outer Ear – Pinna শব্দ তরঙ্গ সংগ্রহ করে নিয়ে আসে ভেতরে।

সেখান থেকে Ear Canal শব্দ তরঙ্গ পৌঁছে দেয় Eardrum (Tympanum) পর্যন্ত।


এই পাতলা ঝিল্লিটি যখন সামান্য শব্দ তরঙ্গেই কেঁপে ওঠে, তখন সেই কম্পন এক অদ্ভুত চেইন রিঅ্যাকশনের মতো ভেতরের তিনটি ক্ষুদ্র হাড়ে পৌঁছে যায়।


🔸 Hammer (Malleus) 

🔸 Anvil (Incus)

🔸 Stirrup (Stapes) 


এই ক্ষুদ্র ossicle-গুলো একে অপরকে আঘাত করে কাঁপন পৌঁছে দেয় Cochlea নামক সর্পিল আকারের অঙ্গটিতে। এখানে তরল নড়ে ওঠে, আর সেই তরঙ্গকে রূপান্তরিত করে Auditory Nerve, যা মুহূর্তেই শব্দকে বিদ্যুৎগতিতে পাঠিয়ে দেয় মস্তিষ্কে।


এ যেন এক রহস্যময় সঙ্গীতের সুরঙ্গপথ—যেখানে সামান্য ক্ষতিই চিরস্থায়ী নীরবতার কারণ হতে পারে!


---


অনেকেই কান পরিষ্কারের নামে বা "ঔষধ ফোটানো"-র নামে হাইড্রোজেন পার অক্সাইড বা অন্য রাসায়নিক ফেলে দেন।

কিন্তু জানেন কি❓

👉 সামান্য মাত্রাতিরিক্ত ফোঁটাতেই Eardrum ফেটে যেতে পারে

👉 ভেতরের সূক্ষ্ম হাড় ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে

👉 এমনকি স্থায়ীভাবে শ্রবণশক্তি নষ্ট হয়ে যেতে পারে


কান কখনোই পরীক্ষামূলক রাসায়নিক ব্যবহার করার জায়গা নয়। এটি প্রকৃতির সবচেয়ে স্পর্শকাতর যন্ত্র।


---


হোমিওপ্যাথিতে এমন কিছু অসাধারণ ঔষধ আছে, যা কানের সমস্যা নিরাপদে ও কার্যকরভাবে নিরাময় করতে পারে—


✅ Belladonna – হঠাৎ কানে তীব্র ব্যথা, লালচে ভাব, প্রদাহ হলে দারুণ কার্যকর।

✅ Pulsatilla – কান থেকে ঘন বা হলদে স্রাব, শিশুদের কানের সমস্যা ও ঠান্ডাজনিত কানে ব্যথায় উপকারী।

✅ Chamomilla – দাঁতের ব্যথার সাথে কানে ব্যথা বা শিশুদের কান ব্যথায় আশ্চর্যজনক কাজ করে।

✅ Hepar Sulph – কান থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বা প্রদাহ হলে কার্যকর।

✅ Silicea – দীর্ঘদিনের কান থেকে স্রাব ও কান ফোড়ার ক্ষেত্রে সহায়ক।

✅ Ferrum Phos – কানের প্রদাহের প্রাথমিক পর্যায়ে খুব উপকারী।


এই ঔষধগুলো শুধু উপসর্গ নিরাময় করে না, বরং কানের ভেতরের সূক্ষ্ম ভারসাম্যকে রক্ষা করে দীর্ঘস্থায়ী নিরাময় দেয়।


---


আপনার কান প্রকৃতির এক আশ্চর্য রত্ন। না জেনে ফোঁটানো কিছু দেওয়া মানেই তাকে চিরতরে ক্ষতি করে ফেলার ঝুঁকি।


✍️

ডাঃ তানভীর আহমেদ

(ডিএইচএমএস ঢাকা)

সকাল সাতটার সংবাদ শিরোনাম

 ৩১/০৮/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

...................................................


* গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার---জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব--আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির বৈঠক


* নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন --- ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন

 

* নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা --- প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি

 

* গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি--হামলার সাথে জড়িত কেউই ছাড় পাবে না, দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করার আশ্বাস---বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা।

 

* সব জাতিগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভূক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর --- বললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

* ইসরাইলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির হুথিগোষ্ঠী


* এবং সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে সফরকারী নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ---থিম্পুতে সাফ অনূর্ধ্ব- ১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ৩০-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ৩০-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন --- ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন। 

 

নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টা --- প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি। 

 

গণঅধিকার পরিষদের সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি --- হামলার সাথে জড়িত কেউই ছাড় পাবে না, দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করার আশ্বাস --- বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নিন্দা। 

 

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার --- জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব --- আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির বৈঠক। 

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ ও বিচারের দাবিসহ নানা কর্মসূচিতে দেশে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। 

 

সব জাতিগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভূক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর --- বললেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

 

গাজায় ইসরাইলি হামলা জোরদার --- ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক জানালো গাজায় গণহত্যা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে দেশটি। 

 

এবং সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৩৭ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম

 ৩০/০৮/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

...................................................


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এআই এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মতো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে নির্বাচন কমিশন --- মন্তব্য সিইসির


* জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জের পটভূমি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাজধানীতে শুরু হলো দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৫


* বিএনপি সরকার গঠন করলে আন্তর্জাতিক কনভেশন অনুসারে গুম প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে --- জানালেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 


* জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম --- জাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ


* ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অধিকাংশ শুল্ককেই অবৈধ ঘোষণা করলো একটি মার্কিন আপীল আদালত 


* আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের  


* এবং আজ সিলেটে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ

সকালের সংবাদ শিরোনাম

 ২৯/০৮/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................


* জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৪ দফা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন --- আগামী রমজানের আগেই ভোট


* গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

 

* গত ছয় মাসে একশো ২৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে দেশ

 

* জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

 

* নির্বাচন ব্যাহত করার চেষ্টাকারীরা রাজনীতিতে নিশ্চিহ্ন হয়ে যাবে ---মন্তব্য বিএনপি মহাসচিবের


* ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুন:বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানী 


* এবং আজ বিহারে পুরুষ এশিয়া কাপ হকির উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।

সকালের সংবাদ শিরোনাম

২৮/০৮/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন   


* তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ 

         

* আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু


* চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী চন্দ্রনাথ মন্দিরকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও উস্কানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সরকারের   


* গাজায় ইসরাইলী হামলায় ১২ জন ত্রাণ সংগ্রহকারীসহ অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত


* এবং থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে চার-এক গোলে হারালো বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ২৭-০৮-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ২৭-০৮-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ উপদেষ্টার নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন।

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করলো নির্বাচন কমিশন --- রোডম্যাপ ঘোষণা করা হতে পারে আগামীকাল --- জানালেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব।   

 

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি আপিল বিভাগের --- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ --- বললেন প্রধান বিচারপতি।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু।

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী চন্দ্রনাথ মন্দিরকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও উস্কানিমূলক কার্যক্রমের চিহ্ন দেখামাত্র প্রশাসনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ। 

 

নানা আয়োজনে দেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত।  

 


আজ থেকে কার্যকর হয়েছে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৫০ শতাংশ শুল্ক।  

 

এবং থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে চার-এক গোলে হারালো বাংলাদেশ।

সকাল সাতটার সংবাদ শিরোনাম

 ২৭/০৮/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

...................................................


* মানবিক বিপর্যয় রোধে নিরবচ্ছিন্ন তহবিল যোগানোর আহ্বানের মধ্য দিয়ে শেষ হলো রোহিঙ্গা সংকটের ওপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন--রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ওআইসির


* খাল দখলকারী ভূমিদস্যুদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না --- হুঁশিয়ারী স্বরাষ্ট্র উপদেষ্টার


* তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ শুনানী শুরু


* ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে নেওয়া হবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা --- স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী 


* দেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী


* গাজার একটি হাসপাতালে ইসরাইলের জোড়া বিমান হামলার নিন্দা জানালো জাতিসংঘ


* এবং আজ থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ

সকল সাতটার সংবাদ শিরোনাম

 ২৬/০৮/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

..................................................


* রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

 

* বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করলো ওয়াশিংটন  --- রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ১১টি পশ্চিমা দেশের

 

* জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে--- স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

 

* জানুয়ারি মাসেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সব বই বিতরণ করা হবে--- জানালেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

 

* দেশে তৈরি জীবন রক্ষাকারী সকল ওষুধের দাম নির্ধারণ করবে সরকার --- উচ্চ আদালতের রায়

 

* বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ৫৬তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ

 

* গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ছয় সাংবাদিকসহ ২২জন নিহতের ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ


* এবং বাংলাদেশ পুলিশকে ৩৫-২৯ গোলে হারিয়ে ৩৬-তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা জিতে নিলো বাংলাদেশ আনসার

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...