এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সকাল সাতটার সংবাদ শিরোনাম ৯/৯/২০২৫

 ৯/৯/২০২৫ সকাল

আজকের সংবাদ শিরোনাম

....................................................


* দেশের তরুণদের বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে এবং তাদেরকে আরও উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে করণীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে --- বললেন প্রধান উপদেষ্টা।


* বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ আজ --- উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন।


* সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে আসন্ন দুর্গাপূজা ---শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে আইন প্রয়োগকারী সংস্থা --- বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


* বনের গাছ চুরি ও বন্য প্রাণির অবৈধ পাচার প্রতিরোধে বনকে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনা হচ্ছে --- জানালেন পরিবেশ উপদেষ্টা।

 

* জনগণের ইচ্ছার বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না --- বললেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


* গাজায় একের পর এক যুদ্ধাপরাধ সংঘঠন ও জীবন রক্ষাকারী ত্রাণ কাজে বাধা দেওয়ার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।


* পার্লামেন্টের আস্থা ভোটে প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু হেরে যাওয়ায় নতুন এক রাজনৈতিক সংকটে পড়েছে ফ্রান্স। 


* এবং আবু ধাবিতে আজ শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট --- উদ্বোধনী ম্যাচে হংকং এর মুখোমুখি হবে আফগানিস্তান।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ০৮-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ০৮-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল --- উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানের সকল প্রস্তুতি সম্পন্ন।

 

সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে আসন্ন দুর্গাপূজা ---শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকবে আইন প্রয়োগকারী সংস্থা --- বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

বনের গাছ চুরি ও বন্য প্রাণির অবৈধ পাচার প্রতিরোধে বনকে প্রযুক্তি নির্ভর নজরদারির আওতায় আনা হচ্ছে --- জানালেন পরিবেশ উপদেষ্টা।

 

জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন করে না --- বললেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

চির নিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর।

 

দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে  নেপালে কমপক্ষে ১৯ বিক্ষোভকারী নিহত --- কাঠমান্ডুতে কারফিউ জারি।

 

এবং আবু ধাবিতে আগামীকাল শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট --- উদ্বোধনী ম্যাচে হংকং এর মুখোমুখি হবে আফগানিস্তান।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ৮/৯/২০২৫

 সকাল ৮/৯/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা --- সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত।


* স্বচ্ছতা বজায় রেখে প্রতিবছর বিসিএস পরীক্ষা আয়োজনের জন্য পিএসসিকে নির্দেশ প্রধান উপদেষ্টার।


* নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ শুরু -- কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান।


* জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ প্রকাশের তাগিদ দিলেন তথ্য উপদেষ্টা।


* শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম --- ভোটগ্রহণ আগামীকাল।


* প্রখ্যাত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমরের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে আজ।


* গাজা যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবনা ট্রাম্পের; ইসরাইলের হামলায় একদিনে আরও ৬৫ ফিলিস্তিনির মৃত্যু।


* এবং বিহারে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শিরোপা জিতলো ভারত।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ০৭-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ০৭-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


জুলাই ঐক্য ধরে রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

 

স্বচ্ছতা বজায় রেখে প্রতিবছর বিসিএস পরীক্ষা আয়োজনের জন্য পিএসসিকে নির্দেশ অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের । 

 

নির্বাচনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ শুরু -- কোনো বিশেষ দলের হয়ে কাজ না করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান।

 

গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার নয়, জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ প্রকাশের আহ্বান তথ্য উপদেষ্টার। 

 

আজ মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা -- শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার কার্যক্রম।

 

প্রখ্যাত রাজনীতিবিদ ও লেখক বদরুদ্দীন উমর আর নেই -- তাঁর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ।

 

জুলাইয়ের নির্বাচনে বিপর্যয়কর ফলাফলের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগ। 

 

এবং আজ ভারতের বিহারে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশকে ছয়-এক গোলে হারালো জাপান।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ৭/৯/২০২৫

৭/৯/২০২৫ সকাল

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত।  


* দারিদ্র্য বিমোচন ও উদ্যোক্তা তৈরিতে কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এলজিআরডি ও সমবায় উপদেষ্টার। 


* দেশে ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না, জনগণ ফ্যাসিবাদ প্রতিহত করবে --- বললেন উপদেষ্টা আদিলুর রহমান খান।


* হাওর সুরক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে --- জানালেন পরিবেশ উপদেষ্টা--- জলাশয় রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান।


* গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি বিএনপি নেতা মির্জা আব্বাসের।


* ডাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় --- আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার।


* নাইজেরিয়ার একটি গ্রামে বোকো হারাম গোষ্ঠীর হামলায় অন্তত ৬০ জন নিহত।


* এবং সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে অংশ নিতে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ০৬-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ০৬-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত --- দেশবাসী ও মুসলিম উম্মাহকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা।  

 

দারিদ্র্য বিমোচন ও উদ্যোক্তা তৈরিতে কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান এলজিআরডি ও সমবায় উপদেষ্টার।  

 

দেশে ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না, জনগণ ফ্যাসিবাদ প্রতিহত করবে --- বললেন উপদেষ্টা আদিলুর রহমান খান। 

 

মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও প্রজনন মৌসুমে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত রাখবে সরকার --- জানালেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। 

 

গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবি বিএনপি নেতা মির্জা আব্বাসের।

 

ডাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় --- আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার।

 

হামাসের সাথে আলোচনায় সকল ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। 

 

এবং কাঠমাণ্ডুতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র।

সকাল সাতটার ৬/৯/২০২৫ বাংলা সংবাদ শিরোনাম

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* আজ দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী 


* ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ


* চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা থেকে বিরত থাকার ও স্বাস্থ্যসেবা প্রদানকারী হিসেবে তাদের দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা।


* রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লার কবর অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার--- দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি


* গাজায় ফিলিস্তিনীদের উচ্ছেদে ইসরাইলী প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছে মিশর ও কাতার


* থাইল্যান্ডের পার্লামেন্টে রক্ষণশীল বিরোধীদলীয় নেতা আনুতিন চার্নভিরাকুল দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত।


* এবং ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে আজ ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ

বেরইল পলিতায় বিএনপির কাউন্সিল: ফলাফল নির্ধারক হবেন তাজেনুর রহমান?

 # বেরইল পলিতায় বিএনপির কাউন্সিল: ফলাফল নির্ধারক হবেন তাজেনুর রহমান?


## আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক কাউন্সিল, তীব্র প্রতিদ্বন্দ্বিতার আশঙ্কা


**স্টাফ রিপোর্টার | মাগুরা**


মাগুরার বেরইল পলিতা ইউনিয়নে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দ্বিবার্ষিক কাউন্সিলে রাজনৈতিক সমীকরণের চাবিকাঠি হয়ে উঠতে পারেন বর্ষীয়ান নেতা তাজেনুর রহমান মাস্টার। দলীয় সূত্র জানায়, হত্যা মামলায় বহিস্কৃত থাকলেও তাঁর প্রভাব এই নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


আগামী কাউন্সিলে সভাপতি পদে চার জন, সাধারণ সম্পাদক পদে চার জন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯টি ওয়ার্ডের ৪৫৯টি ভোটের জন্য লড়বেন প্রার্থীরা।


### দুই প্রধান প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা


স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি প্যানেলের মধ্যে। একদিকে রয়েছে আকবর মেম্বার, মুরাদ মাস্টার ও মওলার প্যানেল। অন্যদিকে নাসির মুন্সি, সোহেল আরমান ও পারভেজ মোল্লার প্যানেল।


তবে নাসির মুন্সির প্যানেলের বিরুদ্ধে রয়েছে বিতর্ক। দলীয় কর্মীরা অভিযোগ করছেন, বিগত আওয়ামী লীগ আমলে তাঁর ছেলে এবং মেয়েদের সরকারি চাকরি প্রাপ্তি, সরকারি ভাতা গ্রহণ এবং আওয়ামী রাজনীতির সঙ্গে গভীর সম্পৃক্ততার বিষয়। এমনকি সাংগঠনিক সম্পাদক প্রার্থী পারভেজ মোল্লা সম্পর্কে এলাকাবাসী বলছেন, তিনি স্থানীয় আওয়ামী চেয়ারম্যান রাজ মোল্লার ম্যানেজার হিসেবেই পরিচিত। রাজা মোল্যার সাথেই তাকে সারাক্ষন দেখা যায় এবং তার সব প্রজেক্ট দেখাশোনা ও করে সে।


### তাজেনুর রহমানের কৌশলগত অবস্থান


এমন পরিস্থিতিতে তাজেনুর রহমানের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা চলছে। দলীয় সূত্রে জানা যায়, বহিস্কৃত থাকায় তিনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু ৫ নং ওয়ার্ডসহ প্রতিটি ওয়ার্ডে তাঁর প্রভাব রয়েছে।


রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তাজেনুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। নাসির-সোহেল-পারভেজ প্যানেল জয়ী হলে তাঁর দলে ফেরার পথ এক রকম বন্ধ হয়ে যাবে। আরও কঠিন হয়ে উঠবে। এমনকি সোহেল আরমান ও রাশেদ মুন্সির ছেলে সুমন মুন্সি তাঁর দলে প্রত্যাবর্তনের পথে প্রধান বাধা বলে মনে করা হচ্ছে।


### রাজনৈতিক ক্যারিয়ার রক্ষার লড়াই


এই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তাজেনুর রহমান তাঁর রাজনৈতিক ক্যারিয়ার রক্ষার স্বার্থে কোন প্যানেলের পক্ষে কাজ করতে পারেন সেটা দেখার বিষয়। তাঁর এই সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।


স্থানীয় ভোটাররা বলছেন, তাজেনুর রহমানের সমর্থন যে প্যানেল পাবে, সেই প্যানেলের জেতার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ এলাকার রাজনীতিতে তাঁর একটি শক্তিশালী অবস্থান রয়েছে।


### কাউন্সিলের প্রস্তুতি


বেরইল পলিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  জানান, কাউন্সিলের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কাউন্সিল শুধু বেরইল পলিতার জন্য নয়, বরং মাগুরার রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। কোন প্যানেল জিতবে, সেটা নির্ভর করবে তাজেনুর রহমানের কৌশলগত সিদ্ধান্তের উপর।


---

*প্রতিবেদনটি বেরইল পলিতা থেকে পাঠানো হয়েছে।*

অদ্ভূত লক্ষনে হোমিওপ্যাথিঃ

 

অদ্ভূত লক্ষনে হোমিওপ্যাথিঃ

* চোখে চোখ রেখে কথা বলতে পারছে না, আড়ে আড়ে তাকিয়ে কথা বলছে, ডাঃ পিয়ার্স বলেছেন -Oblique Vision--- স্টাফিসেগ্রিয়া


* রোগী চিকিৎসকের সামনেই দরদর করে ঘেমে চলেছে ( Profuse sweating) --- ,হিপার সালফ , মার্ক সল, সাইলেসিয়া


* পা দুটি সমানে নাড়িয়ে চলেছে-- নেট্রাম মিউর।


* বাচ্চার নাক দিয়ে লম্বা দড়ির মতন হয়ে সর্দি ঝুলে পড়ছে -- হাইড্রাস্টিস, কেলি বাইক্রম।


* থাইরয়েড বা পেরোটিড গ্লান্ড ফুলে আছে


এবং পাথরের মতো শক্ত -- ব্রোমিয়াম।

* রোগী ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে -- ইগ্নেশিয়া।


* রোগী বোকার মতন প্রতিটি কথায় শুধু হাসছে -- ক্রোকাস স্যাট, ক্যানাবিস ইন্ডিকা।


* রোগী সিমপটমস বলার সাথে সাথে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করছে -- কস্টিকাম , পালসেটিলা।


* রোগী চেম্বারের বসার জায়গাতেই আসা মাত্র অন্য রোগীদের সাথে নাম লেখানো নিয়ে বা অন্য কোন ছোট খাটো ব্যাপার নিয়ে গন্ডগোল বাধাচ্ছে, Quarrelsome -- ক্যামোমিলা, নাক্স ভোম।


রোগীর চিকিৎসকের প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতিও observe করা যায়। যেমন --

* আস্তে আস্তে প্রশ্নের উত্তর দেয় -- জেলসিমিয়াম , হেলিবোরাস, মার্ক সল, এসিড ফস, ফসফরাস।


* খুব দ্রুত উত্তর দেয় -- হিপার সালফ, লাইকো।


* Answers abruptly -- N V, Sul


* Answers in monosyllabic way ( হ্যাঁ, না, মোটামুটি , এইরকম ভাবে) - এসিড ফস।


* Answers in garrulous way ( বড্ড বেশী কথা বলতে বলতে বা বকবক করতে করতে) -- সিমিসিফিউগা, হায়োসিয়ামাস , ল্যাকেসিস।


* প্রশ্নের প্রতি উত্তর করে না --আর্নিকা, ফসফরাস , সালফার।


* বোকার মতো উত্তর দেয় -- ব্যারাইটা কার্ব , এসিড ফস।


* বুদ্ধিমত্তার সহিত উত্তর দেয় --লাইকো , ফসফরাস।


* দুই তিনবার একই প্রশ্ন করার পর উত্তর দেয় -- কষ্টিকাম , মেডোরিনাম , জিঙ্কাম মেট।


* Answers in stupor way --আর্নিকা, ব্যাপ্টিসিয়া, হেলিবোরাস, হায়োসিয়ামাস, এসিড ফস ইত্যাদি।


এই রকম আরও অনেক মানসিক সিম্পটমস চেম্বারের মধ্যেই attention of observing কথাটা মনে রাখলে কালেকশন করা সম্ভব হয়।
যেমন ----

* নোংরা ড্রেসে , একগাল দাঁড়ি নিয়ে ঢুকেই লম্বা চওড়া ফিলোসফি মার্কা লেকচার আরম্ভ করলো ( Ragged Philosopher)-- সালফার।


* খুব বিষন্ন বা মনমরা, চেহারার মধ্যে হতাশার ছাপ -- ইগ্নেশিয়া, নেট্রাম সালফ, এসিড ফস, সোরিনাম, সিপিয়া।


* সাহসী বা ভয়ডরহীন - চেহারায় বা কথা বলার সময় সাহসীকতা ফুটে উঠবে -- স্টাফিসেগ্রিয়া।


* উদ্বিগ্ন বা দুশ্চিন্তার ছাপ ---একোনাইট, আর্সেনিক, কষ্টিকাম।


* শিশুরা খুব অস্থির প্রকৃতির, একজায়গায় স্থির থাকে না --- কেলি ব্রোম , ফসফরাস, টেরেন্টুলা হিস ।


* শিশুরা যেকোন ধরনের গান বাজনায় নাচতে শুরু করে -- টেরেন্টুলা হিস।


* ধার্মিক দৃষ্টিভঙ্গি দেখাবে, অতিরিক্ত রিলিজিয়াস ম্যানিয়া --হায়োসিয়ামাস , ল্যাকেসিস ,লিলিয়াম ট্রিগ , স্ট্রামোনিয়াম।


* উচ্চাকাঙ্খা এবং অহংকারী ( Haughty) -- লাইকো, প্লাটিনাম।


* খুবই পরিস্কার পরিচ্ছন্ন (fastidious) - আর্সেনিক , কার্সিনোসিন ,নাক্স ভোম।


* অধৈর্য - ক্যামোমিলা , নাক্স ভোম, সালফার।


* আত্মহত্যার কথা বলে -অরাম মেট,নেট্রাম সালফ , সোরিনাম।


* খুবই সিম্প্যাথিটিক, দরদ সহকারে কথা বলে --কার্সিনোসিন, কষ্টিকাম , ফসফরাস।


* Children whining (ঘ্যানঘ্যান করে) - এন্টিম ক্রুড, এন্টিম টার্ট, আর্সেনিক।


. ২) নাকের কাজ --- রোগী অনেক কথা না বললেও বা বলার আগে চিকিৎসক তার ঘ্রান শক্তির দ্বারা বুঝে নেওয়ার চেষ্টা করবে।
যেমন --

* রোগীর শরীর থেকে ঘামের বাজে দুর্গন্ধ পাওয়া যেতে পারে -- মার্ক সল , সাইলেসিয়া।


* কোন ঘা বা অালসার থেকে বিশ্রী পচা দুর্গন্ধ বেরুচ্ছে --ব্যাপ্টিসিয়া, মার্ক সল।


* রোগীর সাথে কথা বলার সময় বা জিভ দেখার সময় তার মুখ থেকে পাওয়া যাচ্ছে বাজে পচা গন্ধ -- ব্যাপ্টিসিয়া , অরাম মেট, মার্ক সল , ইত্যাদি।


------ এ সব খেয়াল রাখতে হবে।
৩) কানের কাজ --- রোগী বা তার বাড়ীর লোক কি বলছে তা নিখুঁত ভাবে শুনতে চেষ্টা করতে হবে, শোনা যায় রোগী পরীক্ষা করাকালীন অনেক রকম sounds.
যেমন --

* Abdomen percussion করার সময় bubbling অাওয়াজ পাওয়া যেতে পারে -- B V


* চিকিৎসক তার নিজের চেয়ারে বসেও শুনতে পারে - During each respiration -- রোগীর বুকের মধ্যে হওয়া coarse বা wheezing বা oppressive sound --- Grind, Spon, বা severe rattling sound--- এন্টিম টার্ট, নেট্রাম সালফ ইত্যাদি ।


৪) শেষ পয়েনটে হ্যানিমান সাহেব বলেছেন - Fidelity in tracing the picture of the disease -- মানে যথার্থ বিশ্বস্ততার সাথে রোগীর লক্ষনগুলি রেকর্ড করতে হবে। যেমন---
১) রোগী হয়ত বলতে চাইছে সন্ধ্যার দিকে বাড়ে, একজন চিকিৎসকের মাথায় Lycopodium ঢুকে অাছে বলে সে যেন জোর করে 4 to 8 pm agg না লেখে,
২) ২/১ দিন বৃষ্টিতে ভিজলে রোগ বাড়ে বলে এই সামান্য particular modality কে এক লাফে তাকে General Modality তে টেনে এনে Rainy Season agg, বা Damp Weather agg, লেখা যাবে না। তা লিখতে গেলে ভালো করে পর্যবেক্ষন ভিত্তিক সঠিক রিপোর্ট আগে পেতে হবে। কারন একটি সামান্য Particular কে General করার আগে অন্ততঃ ১০ বার ভাবতে হবে ।

(((পোস্টটা নবীন ডাক্তারদের জন্য লিখিত,আশাকরি একটু হলেও উপকার হবে)))

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

কেন্ট রেপার্টরি অধ্যায়ভিত্তিক প্রধান রুব্রিক্স

 📖 কেন্ট রেপার্টরি অধ্যায়ভিত্তিক প্রধান রুব্রিক্স


1. Mind (মন)


দুঃখ, ভয়, রাগ, খিটখিটে মেজাজ


স্মৃতিশক্তি দুর্বল হওয়া


বিভ্রান্তি, উন্মাদনা, আত্মহত্যার প্রবণতা


2. Vertigo (মাথা ঘোরা)


বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরা


চোখ বন্ধ করলে মাথা ঘোরা


চলাফেরায় মাথা ঘোরা


3. Head (মাথা)


মাথাব্যথা (সকাল, সন্ধ্যা, ঘুম থেকে উঠে ইত্যাদি)


মাথায় চাপ, ভারী ভাব


চুল পড়ে যাওয়া, মাথার ত্বকে ফুসকুড়ি


4-5. Eye & Vision (চোখ ও দৃষ্টি)


চোখ লাল হওয়া, ফুলে যাওয়া


আলো সহ্য না হওয়া


ঝাপসা দেখা, দ্বৈত দেখা


6-7. Ear & Hearing (কান ও শ্রবণশক্তি)


কানে ব্যথা, রস পড়া


কানে বাজা (Tinnitus)


শ্রবণশক্তি কমে যাওয়া


8. Nose (নাক)


সর্দি, নাক বন্ধ


নাকে রক্ত পড়া (Epistaxis)


নাক দিয়ে দুর্গন্ধযুক্ত স্রাব


9. Face (মুখমণ্ডল)


ফোলা, ফ্যাকাশে বা লাল মুখ


মুখ বেঁকে যাওয়া


ঠোঁট শুকিয়ে যাওয়া, কাঁপা


10-11. Mouth & Teeth (মুখগহ্বর ও দাঁত)


জিহ্বা লাল, সাদা আস্তরণ


মুখে দুর্গন্ধ, আলসার


দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া


12-13. Throat & External throat (গলা ও বাহ্যিক গলা/ঘাড়)


গলা ব্যথা, টনসিল ফোলা


গিলতে কষ্ট হওয়া


ঘাড়ে গুটি (Goitre)


14. Stomach (পাকস্থলী)


ক্ষুধা কম/বেশি, খিদে পেলে মাথা ঘোরা


বমি বমি ভাব, অরুচি


ঢেকুর, অম্লভাব


15. Abdomen (উদর)


পেট ফাঁপা


গ্যাস জমা


পেটের ডান/বাম পাশে ব্যথা


16-17. Rectum & Stool (মলদ্বার ও মল)


কোষ্ঠকাঠিন্য


ডায়রিয়া


পাইলস


18-22. Bladder, Kidneys, Prostate, Urethra, Urine


ঘন ঘন প্রস্রাব


প্রস্রাবে জ্বালা, রক্ত


প্রস্রাব ধরে রাখতে না পারা


23-24. Male & Female sexual organs (পুরুষ ও নারী যৌন অঙ্গ)


যৌন দুর্বলতা, স্বপ্নদোষ


নারীর মাসিক সমস্যা (বেশি/কম রক্ত, অনিয়মিত)


স্রাব (Leucorrhoea)


25-29. Larynx, Respiration, Cough, Expectoration, Chest


স্বর ভাঙা, গলা বসা


শ্বাসকষ্ট (Asthma)


শুকনো/কফযুক্ত কাশি


বুক ব্যথা, বুকে চাপ


30. Back (পিঠ)


ঘাড় ব্যথা, কোমর ব্যথা


মেরুদণ্ডে ব্যথা


31. Extremities (হাত-পা)


জয়েন্টে ব্যথা, গেঁটে বাত


হাত-পা ফুলে যাওয়া


অসাড়তা, খিঁচুনি


32-33. Sleep & Dreams (নিদ্রা ও স্বপ্ন)


ঘুম না আসা (Insomnia)


বেশি ঘুমানো


ভয়ানক স্বপ্ন


34. Fever (জ্বর)


জ্বর ওঠা-নামা


কাঁপুনি, ঘাম


ম্যালেরিয়া টাইপ জ্বর


35. Circulation (রক্তসঞ্চালন)


হার্টবিট বেড়ে যাওয়া (Palpitation)


উচ্চ/নিম্ন রক্তচাপ


36. Skin (চামড়া)


চুলকানি, ফুসকুড়ি


চামড়ায় ঘা, আলসার


একজিমা, সোরিয়াসিস


37. Generalities (সাধারণ বিষয়সমূহ)


গরমে/ঠান্ডায় উপসর্গ বাড়া বা কমা


ডান/বাম দিক বেশি আক্রান্ত হওয়া


দিনের/রাতের নির্দিষ্ট সময়ে উপসর্গ বাড়ে।  


K.B homoeo world

One and Only sole agent and authorised importer in Bangladesh of st George's homoeopathy India. 

To order any medicine, call to below number. 

01511-819963

01601-819963

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...