এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 ৫০টি প্রচলিত হোমিওপ্যাথিক ঔষধের (রেমিডি) জন্য সংক্ষিপ্তভাবে “ভাল লাগে” (amelioration / আরাম হয়) ও “মন্দ লাগে” (aggravation / অবস্থার অবনতি হয়) — প্রতিটির পাশে খুব সংক্ষিপ্ত, ব্যবহারিক ট্রিগার/পরিবেশ উল্লেখ করা আছে।

 💁 ৫০টি প্রচলিত হোমিওপ্যাথিক ঔষধের (রেমিডি) জন্য সংক্ষিপ্তভাবে “ভাল লাগে” (amelioration / আরাম হয়) ও “মন্দ লাগে” (aggravation / অবস্থার অবনতি হয়) — প্রতিটির পাশে খুব সংক্ষিপ্ত, ব্যবহারিক ট্রিগার/পরিবেশ উল্লেখ করা আছে।


 1. Aconitum (Aconite) — ভাল লাগে: ঠান্ডা বাতাস/আরম্ভে। মন্দ লাগে: হঠাৎ কাঁপুনি, রাতের উদ্বেগ।

 2. Allium cepa — ভাল লাগে: আর্দ্র ঠান্ডা; নাসার স্রাব কমে। মন্দ লাগে: গরমে চোখ-নাক জ্বালাপোড়া বাড়ে।

 3. Arnica montana — ভাল লাগে: বিশ্রামে, আলতো স্পর্শে কম ব্যথা। মন্দ লাগে: স্পর্শ করলে বা চাপ দিলে ব্যথা বাড়ে।

 4. Arsenicum album — ভাল লাগে: ছোটো-ছোট মনোযোগ/গরমে আরাম। মন্দ লাগে: রাতে; উদ্বেগ-অসুবিধা বাড়ে।

 5. Belladonna — ভাল লাগে: সম্পূর্ণ নির্জনতা/বিপরীত দিকে ঠান্ডা। মন্দ লাগে: হঠাৎ জ্বর, আলো বা শব্দে বেড়ে যাওয়া।

 6. Bryonia alba — ভাল লাগে: বিশ্রাম/চাপ কমালে আরাম। মন্দ লাগে: চললে ব্যথা বেড়ে যায়।

 7. Calcarea carbonica — ভাল লাগে: বিশ্রামে, ঠান্ডা আবহাওয়ায় সুবিধা। মন্দ লাগে: চূড়ান্ত পরিশ্রম বা গরমে ক্লেশ বেড়ে।

 8. Calcarea phosphorica — ভাল লাগে: কোল্ড কম্প্রেস, বিশ্রাম। মন্দ লাগে: পরিশ্রম বা রাতে বিরতি না করলে।

 9. Calcarea fluorica — ভাল লাগে: হালকা গরম, বিশ্রাম। মন্দ লাগে: চাপ/উত্তেজনায় সংক্ষেপে বৃদ্ধি।

 10. Camphora — ভাল লাগে: গরমে, হঠাৎ তীব্র শীতলতায় রিলিফ। মন্দ লাগে: আশেপাশে ঠান্ডা বাতাস থাকলে শক লেগে।

 11. Causticum — ভাল লাগে: কোল্ড, বিশেষভাবে আর্দ্র ঠাণ্ডায়। মন্দ লাগে: শীতকালে বা কাঁপুনি হলে বেদন বেড়ে।

 12. Chamomilla — ভাল লাগে: আলতো-বোঁচকা করার সময়, নরম হাতে। মন্দ লাগে: ক্ষোভ/অস্বস্তিতে কটূক্তি বাড়ে (শিশুতে বেশি)।

 13. China (Cinchona) — ভাল লাগে: বিশ্রাম ও টানা বিশ্রামে। মন্দ লাগে: দৈহিক দুর্বলতা, কম পানি/রক্তস্বল্পতায় খারাপ লাগে।

 14. Colocynthis — ভাল লাগে: কোমরে চাপ দিলে বা বাঁকালে আরাম। মন্দ লাগে: আবেগপ্রবণতা, ক্রমাগত কষ্টে অবনতি।

 15. Drosera — ভাল লাগে: শুয়ে বিশ্রামে কাশি কমে। মন্দ লাগে: রাতের কাশি, গা ঘামানো বাড়লে।

 16. Euphrasia — ভাল লাগে: শীতল চাপ/চোখে বিশ্রাম। মন্দ লাগে: বাতাসে চোখে ধুলো থাকলে, কাঁচা পানি; চোখের জ্বালা বাড়ে।

 17. Eupatorium perfoliatum — ভাল লাগে: বিশ্রাম, গরম চাপ। মন্দ Lage: কাঁপুনি, হাড়ব্যথা বাড়লে।

 18. Ferrum phosphoricum — ভাল লাগে: বিশ্রাম ও ঠান্ডা চাপ। মন্দ লাগে: জ্বরের শুরুতে বা রক্তস্বল্পতায় দ্রুত খারাপ লাগে।

 19. Gelsemium — ভাল লাগে: বিশ্রামে, অতি কম আলোতে। মন্দ লাগে: উদ্বেগ/অপ্রত্যাশিত খবরে ভয় বা দুর্বলতায় খারাপ লাগে।

 20. Graphites — ভাল লাগে: গরম ও বিশ্রামে। মন্দ লাগে: আর্দ্রতায় ও মধুর/চর্বিযুক্ত খাবারে খারাপ লাগে।

 21. Hepar sulphuris — ভাল লাগে: গরমে আরাম, কোয়াল কমে। মন্দ লাগে: হালকা স্পর্শে ব্যথা বা ঠান্ডা বাতাসে খারাপ।

 22. Hypericum — ভাল লাগে: বিশ্রামে ও ডানপাশে চাপ কমলে। মন্দ লাগে: সার্জিক্যাল রেশনে স্পর্শ করলে ব্যথা বেড়ে।

 23. Ignatia amara — ভাল লাগে: একাকিত্ব, গভীর নিঃশ্বাসে আরাম। মন্দ লাগে: আবেগী স্মৃতি/দুশ্চিন্তা হলে অবনতি।

 24. Kali bichromicum — ভাল লাগে: গরম চাপ/ভাপায় আরাম। মন্দ লাগে: সকালে এবং ঠান্ডা পানিতে বাড়ে লক্ষণ।

 25. Kali carbonicum — ভাল লাগে: বসে বিশ্রামে, গরমে আরাম। মন্দ লাগে: সকালে উঠলে, ধাক্কা দিলে খারাপ হয়।

 26. Lachesis — ভাল লাগে: বামপাশে খোলা জায়গায় আরাম; ব্যথা ছাড়লে। মন্দ লাগে: গলাবন্দি বা গলা বাঁধলে; গরমে খারাপ।

 27. Ledum palustre — ভাল লাগে: ঠান্ডা প্রয়োগে আরাম। মন্দ লাগে: গরমে, স্পর্শ করলে উন্নতি না, বরং খারাপ।

 28. Lycopodium clavatum — ভাল লাগে: গরমে আরাম; ক্ষুধা কম থাকলে। মন্দ লাগে: সন্ধ্যা/রাতের দিকে অবনতি; খাওয়ার পরে ফাঁপা।

 29. Mercurius solubilis — ভাল লাগে: রাতে ও আর্দ্রতায় শীতে কিছুটা আরাম। মন্দ লাগে: গরমে ও রাতের উচ্চতায় ক্ষুধার্তি/ঝাঁজালো বৃদ্ধি।

 30. Natrum muriaticum — ভাল লাগে: একাকিত্ব/শান্ত পরিবেশে আরাম। মন্দ লাগে: রোদে/আবেগপ্রবণ স্মৃতি ছুঁলে খারাপ লাগে।

 31. Nux vomica — ভাল লাগে: পাশ্চাত্য চাপ বা কোল্ড প্রয়োগে। মন্দ লাগে: অতিরিক্ত কাজ, মদ/পুনরাবৃত্তি করলে খারাপ।

 32. Phosphorus — ভাল লাগে: আরাম পেতে অন্ধকার ও ঠান্ডা জায়গায়। মন্দ লাগে: গরম-ভোজন বা উত্তেজনায় অবনতি।

 33. Phytolacca — ভাল লাগে: গরম কম্প্রেস ও বিশ্রামে। মন্দ লাগে: ঠান্ডা/শীতল হলে ব্যথা বাড়ে।

 34. Pulsatilla — ভাল লাগে: খোলা ঠান্ডা বাতাসে আরাম। মন্দ লাগে: গরম এবং ঘন মানুষের ভিড়; বেদনা তখন বাড়ে।

 35. Rhus toxicodendron — ভাল লাগে: চলাচলে ও গরমে আরাম। মন্দ লাগে: বিশ্রাম নেওয়ার পর শুরুতে কড়কড়ে ব্যথা বেশি।

 36. Ruta graveolens — ভাল লাগে: গরম প্রয়োগ/মালিশে আরাম। মন্দ লাগে: শীত বা বিশ্রাম করলে ব্যথা বাড়ে।

 37. Sepia — ভাল লাগে: বিশ্রাম ও শরীরের গরমে। মন্দ লাগে: মানসিক চাপ/গরমে অবনতি; একাকিত্বও বাড়ায়।

 38. Silicea (Silica) — ভাল লাগে: গরমে আরাম; বিশ্রামের পরে। মন্দ লাগে: ঠান্ডা/আর্দ্রে দুর্বলতা বেড়ে।

 39. Sulphur — ভাল লাগে: গরম, খোলা বাতাসে আরাম। মন্দ লাগে: রোদে বেশি গেলে খারাপ লাগে; নাচে-খারাপ।

 40. Thuja occidentalis — ভাল লাগে: গরম ও বিশ্রামে কিছুটা। মন্দ Lage: আর্দ্র ও ঠান্ডা জায়গায় বা স্মৃতি-শঙ্কায় খারাপ।

 41. Staphysagria — ভাল লাগে: নিরিবিলি পরিবেশে আরাম। মন্দ লাগে: হিংসা/আঘাত/অপমান স্মরণ করলে অবনতি।

 42. Bellis perennis — ভাল লাগে: বিশ্রাম ও গরম কম্প্রেস। মন্দ লাগে: স্পর্শে/চাপে ব্যথা বাড়ে (আঘাতজনিত)।

 43. Anacardium orientale — ভাল লাগে: নির্দিষ্ট কাজে মন লেগে গেলে আরাম। মন্দ Lage: আত্মবিশ্বাসে ঘাটতি/দ্বিধা হলে খারাপ।

 44. Antimonium tartaricum — ভাল লাগে: বসে বিশ্রামে, ঢিলেঢালা করে শোওয়ার পর। মন্দ Lage: শ্বাসকষ্ট বা আর্জেন্ট কাশিতে খারাপ।

 45. Baryta carbonica — ভাল লাগে: নিরাপদ ও আলো-সমৃদ্ধ পরিবেশে। মন্দ Lage: সামাজিক চাপ বা মানসিক অস্থিতিশীলতায় খারাপ।

 46. Carbo vegetabilis — ভাল লাগে: খোলা বাতাসে, গরমে আরাম। মন্দ Lage: ঠান্ডা/আয়রন-কমে দুর্বলতা বেড়ে।

 47. Kali phosphoricum — ভাল লাগে: বিশ্রাম ও আরামদায়ক পরিবেশে। মন্দ Lage: মানসিক চাপ/অতিরিক্ত চিন্তায় অবনতি।

 48. Lycopodium (পুনরাবৃত্তি লক্ষণ) — (দুইবারের বদলে) ভাল লাগে: গরমে আরাম; কটক্ষণে আত্মবিশ্বাস বাড়ে। মন্দ Lage: সন্ধ্যা/রাতের দিকে দুর্বলতা ও ভিড়।

 49. Sabadilla — ভাল লাগে: ঠান্ডা, চোখের আরাম। মন্দ Lage: ধুলো/ঘাম/বাতাসে নাক-চোখ বেশি খারাপ।

 50. Kali muriaticum (Kali mur) — ভাল লাগে: শান্ত পরিবেশ, ঠান্ডা আর্দ্রতায় আরাম। মন্দ Lage: গরমে বা আর্দ্রতায় স্রাব-বাধা বাড়ে।

ভিউ শিকারী দের থেকে সাবধানে ⚠ থাকবেন

 ⚡চা বেচে অমুক দিনে ১০ হাজার কামাচ্ছে"

"বেগুনের খেত করে মাসে ২ লাখ টাকা ইনকাম"

"চাকরি ছেড়ে গোবর ছেনে কোটিপতি"

এসব গল্প এখন অনেকেই শোনায়। 


তরুণদের জন্য পরামর্শ, এই ফাঁদে পড়বেন না। একদম নিজের চোখে দেখা অভিজ্ঞতা — আমাদের বয়সী একজন — ওয়েল পেইড জব ছেড়ে এইসব কুইক ক্যাশের নেশায় পড়ে গেল, এখন হাউমাউ করে মরছে। 


আপনি যাই করেন, সেটার এক্সপান্ডিবিলিটি থাকতে হবে। ধরুন, একজন রিকশাওয়ালা, সে ডিসেন্ট আয় করে, এন্ট্রি লেভেল চাকরিজীবীর চেয়ে বেশি। রিকশাওয়ালারা মাসে ৩০ হাজার কামায় আর জবে নতুন হলে স্যালারি মাত্র ১৫ হাজার — ভিউ শিকারীরা আপনাকে এটুকুই বলবে।


এবার পরের হিসাবটা! ভাবুন, ওই রিকশাওয়ালা তার ইনকাম ডাবল করতে চায় বা নিদেনপক্ষে আর একটু বাড়াতে চায়। তার জন্য একমাত্র অপশন রিকশা চালানোর সময় বাড়িয়ে দেওয়া। ডাবল করতে চাইলে তাকে ১০ ঘন্টার জায়গায় ২০ ঘণ্টা রিকশা চালাতে হবে। এটা কী ফিজিক্যালি পসিবল? রোদ, বৃষ্টি তো আছেই, ছুটির দিনে কাজে না গেলে আয় নেই।


কিন্তু এন্ট্রি লেভেলের জবে ৪/৫ বছরে বেতন ডাবল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক, কোনো অতিরিক্ত ঘন্টা না বাড়িয়েই। 


আপনি যে কাজটা করতে চান সেটা তো আগে ভালো লাগতে হবে। ফেসবুকের এক লাইকখোরের লেখা পড়ে আপনি সিদ্ধান্ত নিলেন বাজারে বসে চা বেচবেন, চাকরির ডাবল ইনকাম। ভেবে দেখুন, আগামী ৩০ বছর আপনি কাপ পিরিচ আর চুলা নিয়ে চা বানাতে রাজি আছেন কিনা। 


লাইফস্টাইলের ব্যাপার তো আছেই। আপনার যখন তেমন ইনকাম ছিল না, তখন আপনি বাইক চালাতেন। সামনে টাকা হবে, গাড়ি কিনবেন। কিন্তু এসব কাজে গাড়ির ভূমিকা কি? গাড়ি চালিয়ে কি আপনি ঝালমুড়ি বেচতে যাবেন?


চাকরিজীবি বা ডিসেন্ট লেভেলের উদ্যোক্তা হলে আপনি তার সাথে একটা লাইফস্টাইল আর নেটওয়ার্ক বাই ডিফল্ট পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটা স্টেশনারি কোম্পানির মার্কেটিংয়ে জব করেন। আপনি আজ এই ভার্সিটিতে, কাল ওই ঝকঝকে অফিসে বি-টু-বি ডিল করতে যাবেন। কত হাই স্কিল লোকের সাথে পরিচিতি হবে, কন্টাক্ট বিনিময় হবে। 


কিন্তু আপনি টাকা দেখে রাস্তায় বাদামের ঝুড়ি নিয়ে দাঁড়ালেন। আপনার নেটওয়ার্ক হবে পাশের ফুচকাওয়ালা, আইসক্রিম বিক্রেতা ইত্যাদি। ওই ফুচকাওয়ালার ওই মুহূর্তের সবচেয়ে বড় চিন্তা সে কতক্ষণে তার সব মাল বিক্রি করে ঘরে যাবে। আগামীকালও সে একই কাজ করবে। আপনার মতো তার অ্যাম্বিশন নেই, বড় কিছু করার ইচ্ছে নেই, দেশের মানুষের উপকারে আসার খায়েশ নেই। 


মনে রাখবেন, Your network is your net-worth. আর ওই সমস্ত পেশায় যে খুব বেশি ইনকাম হয় তাও কিন্তু না। খবরের শিরোনামে লেখা "চাকরি ছেড়ে বেগুন চাষে লাখপতি", ভিতরে থাকে ১ বছরে আয় সর্বসাকুল্যে ৩ লাখ টাকা। মানে ওই লোক মাসে মাত্র ২৫ হাজার টাকা কামায়, এটা নিয়ে আবার নিউজও হয়!


তাই এইসব ভুয়া মোটিভেশনের ফাঁদে পড়বেন না। প্রতি বছর মিডিয়াগুলো নিজেদের স্বার্থেই এসব নিউজ করে। গত ৫ বছরে নিউজ তো কম দেখেননি, আইফোন হাতে চানাচুরওয়ালা, ডিএসএলআর হাতে চটপটি বিক্রেতা, আরো কত কি! প্রশ্ন হলো তারা এখন কোথায়? তারা এখনও কেন সেই রাস্তায় বসছে না আর ওরকম আয় করছে না? তাহলে এগুলো রিলায়েবল পেশা হয় কিভাবে? 


কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই যে আপনার ফিল্ড, তা-ও নয়। আপনার কাছে খুব ভালো একটা প্ল্যান আছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার জন্য আপনি এগোতে পারছেন না। এখন আপনি যদি মাছ কুটে, চানাচুর বেচে ওই ৫০ হাজার টাকা জোগাড় করে ফেলতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যেভাবে এসব পেশাকে সরাসরি একটা ওয়েল পেইড জবের বিকল্প হিসেবে দেখানো হচ্ছে, তা মোটেও রিয়েলিস্টিক নয়।


কার্টেসিঃ বেকার সমস্যার সহজ সমাধান পেইজ 

Posted on Mohammad Hanif 


#সংগৃহীত


বাংলাদেশের   বিয়েবাড়িতে  যে  ঘটনাগুলো ঘটবেই,,,, ফেইসবুক থেকে নেওয়া

 বাংলাদেশের   বিয়েবাড়িতে  যে  ঘটনাগুলো ঘটবেই 😊


১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ উপস্থিত নেই। খুঁজতে গেলে পাওয়া যাবে শেভ করতে সেলুনে নয়তো জুতা পলিশ করতে গেছে।😊


২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে দু'একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে।😊


৩. বর/কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগীতাও চলবে।😊


৪.গুরুত্বপূর্ণ সময়ে বর/কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে।😊


৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যায়।মেয়েরা একগ্লাস চিনি ছাড়া শরবত দিয়া ৫ হাজার টাকা দাবি করবে।😒


৬. বরযাত্রীরা কখনই যথা সময়ে কনের বাড়ি পৌঁছাতে পারবে না। এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে কনে পক্ষের খোটাও শুনতে হবে।😎


৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভুমিকা পালন করে।😑


৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ি 'খুশি করে দেয়া'(যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে।😊


৯.খাবার  নিয়ে  একটা  ঝামেলা  হবে, অনেক  সময়  অতিরিক্ত  মেহমানের  কারণে  কোন  একটা  নির্দিষ্ট   আইটেমের   শর্ট   পড়বে, আর  তাতেই  শোরগোল  ও  হুলস্তূল  পড়ে  যাবে। অনেকেই  গরুর  মাংস  খায়না  অজুহাত  দেখিয়ে   মুরগির  রোস্ট   ডাবল   নেওয়ার  চেষ্টা  করবে । পরে  আবার  গরুর  মাংসের ঐ  আইটেমটাও  নেবে। যেমন- নোয়াখাইল্লা আর বরিশাইল্লা এটা করে🙃


১০.কোন   তরুণীকে   বিরক্ত   করাকে  কেন্দ্র  করে  দুপক্ষের  মধ্যে   শোরগোল  এবং  বাক্যবিনিময়  হবে।😏


১১.বর বা  কনে  যতই  সুন্দর  হোক  না  কেন   দাওয়াতে  আসা  মানুষজন  খুঁত  বের  করবেই। এক্কেবারে হাচা কথা 😑


১২. নতুন বউয়ের দোষ প্রথম খুঁজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে।😏😏😏


১৩. বরের  জুতা  চুরির  ঘটনা  ঘটবে, তা  থেকে জিম্মি  করে  টাকাও  ভাগিয়ে  নেওয়া  হতে  পারে। 🫣


১৪.  রং  দিয়ে  একে  অপরকে   রাঙ্গানোর  নামে  হালকা  মল্লযুদ্ধ ও  হতে  পারে!😎


সব শেষে সবাই সবাইকে বলবে- কিছু মনে করবে না ভাই, বিয়ে-শাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো। এটাই বাস্তব....!!!! 😊🙃


👉 H Rahman

চোখের যত্নে  হোমিওপ্যাথি চিকিৎসা: 

 চোখের যত্নে  হোমিওপ্যাথি চিকিৎসা: 


চোখ আমাদের দেহের সবচেয়ে মূল্যবান সম্পদ। সামান্য অসতর্কতায়ও চোখের বড় ক্ষতি হতে পারে। তাই এখন থেকেই চোখের যত্ন নিন।


#চোখের যত্নের সহজ টিপস:

১। পরিষ্কার পানি দিয়ে নিয়মিত চোখ ধোয়া

২. মোবাইল/কম্পিউটার ব্যবহারকালে মাঝে মাঝে চোখকে বিশ্রাম দেওয়া

৩. পর্যাপ্ত ঘুম ও সুষম খাদ্য গ্রহণ

৪ ধুলো, ধোঁয়া ও রোদ থেকে রক্ষায় সানগ্লাস ব্যবহার


 চোখের সমস্যায় কার্যকর হোমিওপ্যাথি ওষুধ:

১. Euphrasia ➝ চোখ লাল, পানি পড়া, চুলকানি

২. Belladonna ➝ আলো সহ্য না হওয়া, হঠাৎ চোখ ব্যথা

৩  Ruta ➝ দীর্ঘসময় পড়াশোনা/কম্পিউটারে চোখ ক্লান্তি

৪. Natrum Mur ➝ অ্যালার্জিজনিত চোখ চুলকানি ও শুষ্কতা

৫ Sulphur / Calcarea Carb ➝ দীর্ঘস্থায়ী প্রদাহ

এছাড়া লক্ষণ অনুসাটে আরো অনেক ঔষধ ব্যবহৃত হয়। 


মনে রাখবেন,  ভিটামিনসমৃদ্ধ সবজি, ফলমূল,ছোট মাছ ও যথেষ্ট বিশ্রামই হলো চোখ সুস্থ রাখার আসল রহস্য।

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কম্পনের হোমিওপ্যাথিক চিকিৎসা:-

 কম্পনের হোমিওপ্যাথিক চিকিৎসা:-


♣পার্কিনসন রোগ কাকে বলে?


পার্কিনসন রোগ হল একটি স্নায়বিক অসুস্থতা যেটি নিউরোনের (স্নায়ুর কোষ) উপর প্রভাব বিস্তারের মাধ্যমে মস্তিষ্কে বর্ধনশীল ক্ষয়ের সৃষ্টি করে। এই নিউরোনগুলি ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের সাহায্যে মস্তিস্ক জুড়ে বার্তা পাঠানোর জন্য দায়ী। স্বাভাবিক অবস্থায় ডোপামিনের সাহায্যে মসৃণ ও ভারসাম্যপূর্ণ পেশী নিয়ন্ত্রণ সম্ভব হয়। এই নিউরোট্রান্সমিটারটির অভাবের ফলেই পার্কিনসন রোগের উপসর্গগুলি দেখা দেয়।


♣এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি?


পার্কিনসন রোগের সবথেকে প্রথম ও সাধারণ উপসর্গগুলির মধ্যে একটি হল দেহের কোন একটি অংশে কম্পনের অনুভূতি, এটি হতে পারে হাতে বা পায়ে, এমনকি চোয়ালেও। হাতের বিশ্রামের সময় সাধারণত এই কম্পন দেখতে পাওয়া যায়, মূলত তর্জনীর উপর বুড়ো আঙুলের নড়াচড়া হিসাবে।


দ্বিতীয় যে উপসর্গটি সাধারণত দেখতে পাওয়া যায় সেটি হল পেশীর কাঠিন্য। অনিয়ন্ত্রিত পেশী কাঠিন্যের ফলে অবাধ অঙ্গপরিচালনে ব্যাঘাত সৃষ্টি হয়। এই রোগীদের মধ্যে যেকোন ক্রিয়াকলাপের গতি ক্রমশ কমতে থাকে। স্নান বা খাওয়ার মত সহজ কাজ সম্পূর্ণ করতেও অস্বাভাবিক রকম বেশি সময় লাগতে পারে।


এই রোগের অগ্রসর পর্যায়ের উপসর্গগুলির মধ্যে আছে ভারসাম্যের অভাব, ডিপ্রেসন বা অবসাদ, মুখোশসদৃশ অভিব্যক্তি এবং নুয়ে পড়া দেহভঙ্গিমা।


তুলনামূলক অপরিচিত উপসর্গগুলি হল ভয়, লালাক্ষরণ, ত্বকের সমস্যা, মূত্র-সংক্রান্ত সমস্যা এবং যৌনক্রিয়ায় অক্ষমতা। কম্পনের কারণে রোগীর হাতের লেখা এবং কথা বলাও যথেষ্ট ক্ষতিগ্রস্থ হয়।


♣এটির প্রধান কারণ কি?


যদিও এই রোগের সম্ভাব্য কারণের খোঁজে গবেষণা চলছে, এখনো অবধি তা খুঁজে পাওয়া যায়নি। জিনগত কারণ এবং কিছু পরিবেশগত উপাদান পার্কিনসনের সম্ভাবনা বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করা হয়।


জিনের পরিবর্তনকেও পার্কিনসন রোগের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এর নিশ্চিত প্রভাব এখনো পরিষ্কার নয়।


কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশকের সংস্পর্শ এই রোগটির একটি সম্ভাব্য পরিবেশগত উপাদান। অন্যান্য বিরল কারণগুলি হলো কয়েকটি এন্টিসাইকোটিক ওষুধ বা মস্তিষ্কের অসুস্থতা বা অতীতে একাধিক স্ট্রোকের আক্রমণ।


♣হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের লক্ষনভিত্তিক আলোচনা


♦আর্জেন্ট মেট:

হস্তমৈথুন, সপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সঙ্গম জনিত শুক্র ক্ষয় করিয়া দুর্বলতা, স্মরন শক্তি রোপ, খিটখিটে মেজাজ, শীতে কাতর এই ধাতুর রোগীদের লিখতে আঙ্গুল কাপায় ইহা উৎকৃষ্ট ঔষধ।


♦জেলসিমিয়াম:

স্নায়ুবিক দুর্বলতা নিস্তেজ ভাব, ক্লান্তি, লিখতে বা কোন কিছু ধরতে গেলে হাত কাপে।চলিতে পা ইচ্ছা অনুসারে ফেলিতে পারে না। সর্বদা ঘুম ঘুম ভাব। ঘুমাইলে রোগী চমকাইয়া উঠে প্রভৃতি লক্ষনে ইহা ইহা উপকারী।


♦এগারিকাস:

বৃদ্ধ বয়সে মাথা হইতে কম্পন আরাম্ভ হইয়া হাত, পা, কাপে, কাহারো সমস্হ শরীরও কাপিতে দেখা যায়।


♦ স্ট্যানাম মেট:

রোগী অত্যন্ত বিষন্ন, অল্পেই কেদে ফেলে, ক্রন্দনশীল, মনে করে বুকের ভিতরটা খালি,বুকের দুর্বলতা, অল্প পরিম্রমে অত্যান্ত ক্লান্তি বোধ করে উপর থেকে নিচে নামিতে, অর্তাৎ সিড়ি বাহিয়া নামিতে হাপাইয়া পড়ে।শীতে কাতর এই ধাতুর রোগীদের কোন দ্রব্য ধরিতে গেলে হাত কাপে। লিখতে বা টাইপ কোরতে গেলে হঠাৎ আঙ্গুল ধাক্কা মারে।


♦ প্লাটিনা:

লিখতে বা কোন কিছু ধরিতে হাত কাপে, আঙ্গুলের কম্পন জনিত কারনে লেখা অসাধ্য হইয়া পড়ে।


♦ এসিড সালফ:

অতিরিক্ত লেখার কাজ করে হাতে পক্ষাঘাত। এমনকি লিখতে গেলে হাত কাপে। এসিড সালফ তা আরোগ্য করিতে পারে।


♦আর্নিকা মন্ট:

শরীরের কোন স্হানে আঘাত লাগা হেতু কম্পন রোগের সৃষ্টি হইলে আর্নিকা মন্ট অব্যর্থ।


♦জিঙ্কাম মেট:

শরীরের নিম্নাঙ্গের অর্থাৎ উভয় পায়ের কম্পন রোগে জিঙ্কাম একটি মহৎ কার্যকারী ষধঔ। কোন প্রকার কঠিন পীরায় রোগীর পা নাড়িতে দেখিলে জিঙ্কামে উপকার হইবে। চেয়ারে বসিয়া কিংবা দাড়াইয়া পা নাচানোর মুদ্রা দোষ জিঙ্কামে দুর হয়।


♦বাইওকেমিক চিকিৎসা :

ম্যাগনেশিয়াম ফস 

ইহা কম্পনের প্রধান ঔষধ। রক্তশুন্য দুর্বল রোগীদের ম্যাগনেশিয়া ফসের সঙ্গে ক্যালকেরিয়া ফস পর্যাযক্রমে কিছু অধিক দিন সেবনে উপকার হয়।

♣রোগীকে যে সকল নিয়ম কানুন মেনে চলতে হবে:


এ রোগে আক্রান্তদের নিয়মিত পুষ্টিকর সুষম খাবার খেতে হবে।

♠প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল থাকতে হবে।

♠আক্রান্তদের কোষ্ঠকাঠিন্য দেখা যায়, এ জন্য ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়ার পাশপাশি প্রচুর পরিমাণে পানি পান জরুরি।

♠আক্রান্তরা হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে আহত হন। হাঁটার সময় সচেতন হতে হবে।

♠তাড়াহুড়া করা যাবে না, কেউ ডাকলে ধীরে ধীরে ইউ-টার্ন নিতে হবে।

♠হাঁটার সময় কোনো কিছু বহন করবেন না।

♠পর্যাপ্ত ঘুমাতে হবে।

♠ মস্তিষ্ককে যতটা সম্ভব ক্রিয়াশীল রাখতে হবে।

হোমিও ঔষধ সেবনের ২০টি সতর্কতা

 🎍🎍🎍হোমিও ঔষধ সেবনের সময় কিছু নিয়ম ও সতর্কতা মানা খুব জরুরি। নিচে ২০টি গুরুত্বপূর্ণ সতর্কতা দেওয়া হলোঃ~


হোমিও ঔষধ সেবনের ২০টি সতর্কতা


1. ঔষধ খাওয়ার আগে ও পরে ৩০ মিনিট কিছু খাবেন না।


2. ঔষধ খাওয়ার সময় মুখে যেন কোনো গন্ধ না থাকে – যেমন পেঁয়াজ, রসুন, পান, সুপারি, কফি ইত্যাদি এড়িয়ে চলতে হবে।


3. ঔষধ খাওয়ার সময় দাঁত ব্রাশ বা মাউথওয়াশের তীব্র গন্ধ এড়িয়ে চলা উচিত।


4. ঔষধ খালি হাতে ধরবেন না, কাগজে বা ঢাকনার সাহায্যে নিতে হবে।


5. ঔষধ শিশি থেকে সরাসরি মুখে ফেলবেন না, পরিষ্কার চামচ বা ঢাকনা ব্যবহার করুন।


6. অ্যালকোহল, ধূমপান ও মাদকজাত দ্রব্য পরিহার করতে হবে।


7. ঔষধের সময় অন্য কোনো হোমিও, অ্যালোপ্যাথি বা আয়ুর্বেদিক ঔষধ ডাক্তারকে না জানিয়ে খাবেন না।


8. ঔষধ শিশি, বোতল বা কাগজে গরম, রোদ, বা তীব্র গন্ধযুক্ত জায়গায় রাখবেন না।


9. পিপারমিন্ট, কফি ও চকলেট অনেক ক্ষেত্রে ঔষধের কার্যকারিতা কমায়, তাই এড়িয়ে চলা ভালো।


10. ডোজ বেশি বা কম দেবেন না, চিকিৎসকের নির্দেশ মতোই খেতে হবে।


11. নিজে নিজে রোগ নির্ণয় করে ওষুধ সেবন না করাই ভালো।


12. অযথা ঘন ঘন ওষুধ পরিবর্তন করলে ফল পাওয়া যায় না।


13. ঔষধ খাওয়ার সময় ধৈর্য ধরতে হবে, কারণ হোমিও ঔষধে ফল আসতে কিছুটা সময় লাগে।


14. গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়।


15. শিশুদের ক্ষেত্রে ডোজ ভিন্ন হয়, তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিতে হবে।


16. ঔষধ খাওয়ার সময় মানসিক অস্থিরতা ও অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলা ভালো।


17. ঔষধ খাওয়ার নিয়ম ঠিকভাবে না মানলে কার্যকারিতা কমে যায়।


18. বাহ্যিক ক্রিম, মলম বা শক্তিশালী ওষুধ (স্টেরয়েড জাতীয়) একসাথে ব্যবহার করলে হোমিও ঔষধের প্রভাব কমে যেতে পারে।


19. ঔষধ সেবনের পর প্রচুর পানি খাওয়াও উচিত নয়, অল্প সময় পর খাওয়া ভালো।


20. একই সঙ্গে একাধিক হোমিও চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিলে বিভ্রান্তি হতে পারে, তাই একজনের নির্দেশ মেনে চলা ভালো।


🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

টিউমারের জন্য ১০০টি হোমিও ঔষধ ও লক্ষণ।

 ✔️🎍 টিউমারের জন্য ১০০টি হোমিও ঔষধ ও লক্ষণ।

শরীরের বিভিন্ন স্থানে টিউমার (Tumor / Neoplasm / Growth / Swelling) এ ব্যবহৃত প্রায় ১০০টি হোমিও ঔষধ ও তাদের মূল লক্ষণ তালিকা আকারে দিচ্ছি।


১–২০


1. Thuja Occidentalis – আঁচিল, ফাইব্রোমা, গ্রন্থি টিউমার; নরম, আঁচিল-জাতীয় বৃদ্ধি।


2. Calcarea Fluorica – কঠিন, হাড়ের উপর টিউমার, গ্লান্ড টিউমার।


3. Calcarea Carbonica – ধীরগতির, ঠাণ্ডা, শক্ত টিউমার; স্থূল রোগী।


4. Conium Maculatum – স্তন/গ্লান্ড টিউমার, ধীরে বৃদ্ধি পায়, স্পর্শে ব্যথা।


5. Silicea – ফোড়া জাতীয়, পুঁজ জমা হওয়া টিউমার।


6. Baryta Carbonica – শিশু/বৃদ্ধদের গ্রন্থি টিউমার।


7. Phytolacca Decandra – স্তনের টিউমার, শক্ত ও বেদনাযুক্ত।


8. Cistus Canadensis – ঘাড়ের গ্রন্থি টিউমার।


9. Graphites – নরম, আঠালো, চর্ম ও গ্রন্থি টিউমার।


10. Nitric Acid – আঁচিল, গুটি জাতীয় টিউমার, ব্যথা কাঁটার মত।


11. Arsenicum Album – ম্যালিগন্যান্ট টিউমার, জ্বালাধরা ব্যথা।


12. Carbo Animalis – স্তনের ক্যান্সার জাতীয় টিউমার।


13. Carbo Vegetabilis – চর্ম টিউমার, গ্যাস, দুর্বলতা।


14. Lapis Albus – গ্রন্থি টিউমার, থাইরয়েডে।


15. Cundurango – পাকস্থলীর টিউমার, ক্যান্সার জাতীয় বৃদ্ধি।


16. Hydrastis Canadensis – পাকস্থলীর পলিপ ও টিউমার।


17. Iodum – থাইরয়েড টিউমার, অতিভোজন করেও রোগা হয়।


18. Kali Iod – সিফিলিটিক গ্লান্ড টিউমার।


19. Spongia Tosta – থাইরয়েড টিউমার, কাশি সহ।


20. Bromium – শক্ত থাইরয়েড টিউমার।


---


২১–৪০


21. Sabina – জরায়ু টিউমার, অতিরক্তস্রাব।


22. Sepia – জরায়ু ফাইব্রয়েড, শুষ্কতা।


23. Belladonna – লাল, গরম টিউমার, হঠাৎ ব্যথা।


24. Apis Mellifica – ফুলে যাওয়া, ফোলা, জ্বালা টিউমার।


25. Bryonia – শক্ত টিউমার, সামান্য নড়লেই ব্যথা।


26. Rhus Tox – ফোলা টিউমার, নড়াচড়ায় আরাম।


27. Ruta Graveolens – হাড়ে টিউমার।


28. Symphytum – হাড় টিউমার, ফ্র্যাকচার পরবর্তী বৃদ্ধি।


29. Fluoric Acid – হাড়ের টিউমার, দাঁত ক্ষয়।


30. Kali Bichromicum – নাক/সাইনাস পলিপ টিউমার।


31. Teucrium Marum – নাকের পলিপ।


32. Sanguinaria Canadensis – স্তনের টিউমার, ডান দিকে।


33. Chimaphila Umbellata – স্তন ও প্রোস্টেট টিউমার।


34. Scrophularia Nodosa – গ্লান্ড টিউমার (neck nodes)।


35. Aur. Mur. Natron – জরায়ু টিউমার।


36. Plumbum Met – পেটের ভেতর টিউমার, শুকিয়ে যাওয়া।


37. Mercurius Sol – লালা পড়ে, গলার গ্রন্থি টিউমার।


38. Hecla Lava – চোয়াল ও হাড় টিউমার।


39. Staphysagria – টেস্টিস টিউমার।


40. Clematis Erecta – টেস্টিস টিউমার, শক্ত ও ব্যথাহীন।


---


৪১–৬০


41. Mezereum – হাড় টিউমার, আলসার সহ।


42. Asafoetida – হাড় টিউমার, ব্যথা ভেতর থেকে বাইরে।


43. Colocynthis – পেটের ভেতরে টিউমার, তীব্র পেটব্যথা।


44. Nux Vomica – পাকস্থলী ও লিভার টিউমার।


45. Lycopodium – ডান দিকের লিভার, পেটের টিউমার।


46. Chelidonium Majus – লিভার টিউমার, জন্ডিস।


47. Carduus Marianus – লিভার টিউমার, অ্যালকোহলজনিত।


48. China (Cinchona) – প্লীহা টিউমার, রক্তাল্পতা।


49. Ferrum Phos – প্রদাহজনিত টিউমার।


50. Natrum Mur – জরায়ু/ডিম্বাশয় টিউমার।


51. Borax – মুখের টিউমার, আলসার।


52. Sulphur – চর্ম টিউমার, আলসার প্রবণতা।


53. Psorinum – ম্যালিগন্যান্ট টিউমার, পুঁজ/দুর্গন্ধ।


54. Syphilinum – সিফিলিটিক টিউমার।


55. Medorrhinum – গ্লান্ড টিউমার, বংশগত।


56. Tuberculinum – টিউবারকুলার টিউমার।


57. Carcinosinum – ক্যান্সার প্রবণতা, ফ্যামিলি হিস্ট্রি।


58. Crotalus Horridus – ম্যালিগন্যান্ট, রক্তক্ষরণ টিউমার।


59. Lachesis – বাম দিকের স্তন টিউমার, গরমে বাড়ে।


60. Tarentula Cubensis – ব্যথাযুক্ত, নীলচে টিউমার।


---


৬১–৮০


61. Arnica Montana – আঘাতজনিত টিউমার।


62. Bellis Perennis – গভীর টিস্যুর আঘাত টিউমার।


63. Hamamelis – ভেনাস টিউমার।


64. Phosphorus – রক্তক্ষরণ টিউমার, ফুসফুস ক্যান্সার।


65. Antimonium Crudum – গ্যাস্ট্রিক টিউমার।


66. Antimonium Tart – ফুসফুস টিউমার, শ্বাসকষ্ট।


67. Ipecac – পাকস্থলী টিউমার, বমি।


68. Veratrum Album – অন্ত্রের টিউমার, দুর্বলতা।


69. Digitalis – হৃদযন্ত্র টিউমার।


70. Cactus Grandiflorus – হৃদ টিউমার, চাপ।


71. Spigelia – স্নায়বিক টিউমার, মাথা/চোখে।


72. Cicuta Virosa – মস্তিষ্ক টিউমার, খিঁচুনি।


73. Helleborus Niger – মস্তিষ্ক টিউমার, অজ্ঞান।


74. Zincum Met – স্নায়বিক টিউমার।


75. Kali Carb – ফুসফুস টিউমার, দুর্বলতা।


76. Kali Phos – স্নায়বিক টিউমার, ক্লান্তি।


77. Causticum – স্নায়বিক/গ্রন্থি টিউমার।


78. Ignatia – হিস্টেরিক টিউমার, আবেগপ্রবণ।


79. Coffea Cruda – টিউমারের ব্যথায় ঘুম যায় না।


80. Opium – মস্তিষ্ক টিউমার, অবশ ভাব।


---


৮১–১০০


81. Secale Cornutum – শুকনো গ্যাংরেন জাতীয় টিউমার।


82. Ustilago – জরায়ু টিউমার, অতিরিক্ত রক্তস্রাব।


83. Trillium Pendulum – জরায়ু ফাইব্রয়েড, রক্তপাত।


84. Murex Purpurea – জরায়ু টিউমার, যৌন উদ্দীপনা।


85. Kreosotum – জরায়ু ক্যান্সার জাতীয় টিউমার।


86. Petroleum – চর্ম টিউমার, শুষ্ক চামড়া।


87. Cocculus Indicus – নার্ভ টিউমার, মাথা ঘোরা।


88. Eupatorium Perfoliatum – হাড় টিউমার, শরীর ব্যথা।


89. Euphorbium Officinale – জ্বলন্ত ব্যথাযুক্ত টিউমার।


90. Cantharis – মূত্রথলী টিউমার, প্রস্রাবে রক্ত।


91. Pareira Brava – মূত্রাশয় টিউমার, কষ্টে প্রস্রাব।


92. Berberis Vulgaris – কিডনি টিউমার।


93. Solidago Virgaurea – কিডনি/ইউরিনারি টিউমার।


94. Sarsaparilla – মূত্রনালী টিউমার।


95. Onosmodium – চোখ/অপটিক টিউমার।


96. Natrum Phos – হাড় টিউমার, অ্যাসিডিটি সহ।


97. Natrum Sulph – লিভার/স্প্লিন টিউমার।


98. Ammonium Carb – চর্ম টিউমার, দুর্বল হৃদপিণ্ড।


99. Ammonium Mur – গ্রন্থি টিউমার।


100. Sulphur Iod – গ্লান্ড টিউমার, প্রদাহ।


---


⚠️ নোট:


এই তালিকা রেপার্টরি ও ক্লিনিকাল অভিজ্ঞতা অনুযায়ী সাজানো হয়েছে।


কোন ওষুধ বেছে নেওয়া হবে, তা রোগীর সম্পূর্ণ উপসর্গ, মানসিক অবস্থা, শারীরিক প্রকৃতি ইত্যাদির উপর নির্ভর করবে।


সঠিক ঔষধ নির্ধারণের জন্য অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।🩺Dr.Md.Forhad Hossain 

D.H.M.S(B.H.B),DHAKA

Pdt(Hom)

Consultant:Homoeopathic  Medicine 

Helpline:01955507911

ছবিটা হলো রিং নেবুলা বা M57 এর।

 ছবিটা হলো রিং নেবুলা বা M57 এর।



- ১৭০০-এর দশকে যখন প্রথম টেলিস্কোপ দিয়ে এটিকে দেখা হয়, তখন এটি গোলাকার আর অস্পষ্ট দেখাচ্ছিল, আর তাই তৎকালীন জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটিকে দূরবর্তী একটি গ্রহের মতো মনে হয়েছিল। এই নামকরণ করেছিলেন উইলিয়াম হার্শেল।


- রিং নেবুলা হলো একটি মৃতপ্রায় সূর্যের মতো নক্ষত্রের ধ্বংসাবশেষ। এই নক্ষত্রটি তার জীবনের শেষ পর্যায়ে এসে তার বাইরের গ্যাসীয় স্তরগুলো মহাকাশে ছুড়ে দিয়েছে, আর ভিতরের কেন্দ্রটি ধীরে ধীরে একটি সাদা বামন (white dwarf) নক্ষত্রে পরিণত হচ্ছে।


- আপনি ছবিতে এটিকে একটি ফাঁপা রিং বা আংটির মতো দেখতে পাচ্ছেন। কিন্তু বিজ্ঞানীরা এখন জেমস ওয়েব টেলিস্কোপের মতো উন্নত যন্ত্র দিয়ে দেখেছেন যে, এর আসল আকৃতিটা একটা ফাঁপা রিংয়ের মতো নয়, বরং এটি একটি রাগবি বলের মতো লম্বাটে গঠন। আমরা এটিকে রিংয়ের মতো দেখি কারণ এটি আমাদের পৃথিবীর দিকে এমনভাবে ঝুঁকে আছে যে আমরা এর কেন্দ্র বরাবর দেখছি।


- এটি পৃথিবী থেকে প্রায় ২,৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। আমাদের বর্তমান প্রযুক্তির মাধ্যমে সেখানে পৌঁছাতে কয়েক মিলিয়ন বছর লেগে যাবে!


- এই নেবুলাটির ব্যাস প্রায় ১ আলোকবর্ষ, যার মানে হলো, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলোর পৌঁছাতেও পুরো এক বছর সময় লাগে।


- নেবুলার গ্যাসগুলো ঘণ্টায় প্রায় ৪০,০০০ কিলোমিটার গতিতে বাইরের দিকে প্রসারিত হচ্ছে। এটি দেখে মনে হতে পারে যে এটি খুব দ্রুত গতি, কিন্তু মহাকাশের বিশালতার তুলনায় এই গতি খুবই ধীর।


- নেবুলার সবথেকে উজ্জ্বল অংশটি লাল, সবুজ এবং নীল রঙের হয়। এই রঙগুলো আসে বিভিন্ন গ্যাসের পরমাণু থেকে:

   * লাল - নাইট্রোজেন এবং হাইড্রোজেন।

   * সবুজ - অক্সিজেন।

   * নীল - হিলিয়াম।


- নেবুলার কেন্দ্রে থাকা সাদা বামনটি আমাদের সূর্যের আকারের প্রায় ৬০% এবং এটি অবিশ্বাস্যরকম গরম। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১২০,০০০ ডিগ্রি সেলসিয়াস।


- এই কেন্দ্রীয় সাদা বামনটি এখন তার সমস্ত শক্তি শেষ করে ঠাণ্ডা এবং ম্লান হয়ে যাচ্ছে। কয়েক বিলিয়ন বছরের মধ্যে, এটি একটি কালো বামন (black dwarf) হয়ে মহাবিশ্বের অন্ধকারে মিশে যাবে।


- রাতের আকাশে এটি লাইরা (Lyra) তারামণ্ডলে অবস্থিত এবং এটি এতটাই উজ্জ্বল যে একটি ছোট টেলিস্কোপ বা শক্তিশালী বাইনোকুলার ব্যবহার করে সহজেই দেখা যায়। এটি মেসিয়ার ক্যাটালগের ৫৭তম বস্তু, তাই এর আরেক নাম M57।


- জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই নেবুলার ভেতর থেকে প্রায় ২০,০০০টি ছোটো ছোটো বলের মতো গঠন খুঁজে পেয়েছে, যেগুলোকে হাইড্রোজেন গ্যাস দিয়ে তৈরি বলে মনে করা হয়। এই আবিষ্কার বিজ্ঞানীদেরকে নেবুলার গঠন এবং বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিয়েছে।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৫-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৫-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


১২ জন তরুণকে 'যুব স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২৫' প্রদান করলেন প্রধান উপদেষ্টা --- চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ --- মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে আলোচনায় বললেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।  


বিদেশী শক্তির ইঙ্গিতে শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছেন --- ট্রাইব্যুনালে সাক্ষ্য দানকালে বললেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান।


পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন-ইটিসি পদ্ধতি চালু --- গাড়ি না থামিয়েই পরিশোধ করা যাবে টোল।


নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নিয়োগ দেওয়া তিন মন্ত্রীর শপথ গ্রহণ।


এবং আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ওমান।

সকাল সাতটা ১৫/০৯/২০২৫ আজকের সংবাদ শিরোনাম

 সকাল সাতটা ১৫/০৯/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আসন্ন জাতীয় নির্বাচন হবে জাতির নবজন্মের মহোৎসব – জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বললেন প্রধান উপদেষ্টা


* পিকেএসএফ-এর নতুন ভবন উদ্বোধন করলেন ডক্টর মুহাম্মদ ইউনূস – সকলের উদ্যোক্তা হওয়ার জন্য সহায়ক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

 

* সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য আজ ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করবেন প্রধান উপদেষ্টা


* নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে – জানালেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান


* শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে -- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


* কুষ্টিয়ায়  চিরনিদ্রায় শায়িত হলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন --- কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন


* কাতারে ইসরাইলি হামলার প্রতিবাদে দেশটির প্রতি সমর্থন জানাতে আজ দোহায় অনুষ্ঠিত হচ্ছে আরব এবং ইসলামী দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলন


* এবং আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তানকে সাত উইকেটে হারালো ভারত --- আজ অনুষ্ঠিত হবে দুটি খেলা।

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...