এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বাদশাহ জুলকারনাইনের ইতিহাস: (২য় পর্ব)

 🔷 বাদশাহ জুলকারনাইনের ইতিহাস: (২য় পর্ব)

🔶রাসূলুল্লাহ (স)-এর নিকট যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা


ইমাম ইবনে জরীর তাবরী (র) হযরত ইবন আব্বাস (রা) হতে বর্ণনা করেন যে, যখন মক্কা ভূমে রাসূলুল্লাহ (স) এর নবুয়তের বেশি বেশি আলোচনা হচ্ছিল। আর ইসলাম দিন দিন প্রসার লাভ করছিল। ইসলামের অগ্রগতি রোধ করতে মক্কার কুরাইশরা অক্ষম হয়ে পড়েছিল। তখন তারা ইসলামের জয়যাত্রা ব্যাহত করবার মানষে বিভিন্ন সুযোগের সন্ধান করেছিল। বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল বিস্তার করেও বার বার ব্যার্থতার গ্লানি টানতে হচ্ছিল। এমনই এক পরিস্থিতিতে তারা নয়র বিন হারিস এবং ওকবা বিন আবূ ময়িত নামক দুজন কুরাইশকে মদিনায় ইহুদীদের নিকট পাঠাল। কেননা, ইহুদীদের মধ্যে অনেকেই আলেম ছিল। তাদের প্রশ্ন ছিল ইহুদীরা তো পূর্ববর্তী আসমানী গ্রন্থ তৌরাত ও ইঞ্জিলের আলেম। তারা এ নবী সম্পর্কে কি মতামত ব্যক্ত করে। ইহুদী আলেমরা তাদেরকে তিনটি প্রশ্ন শিখিয়ে দিল যে, তোমরা তোমরা নবুয়তের দাবীদার ব্যক্তিটিকে তিনটি বিষয়ে প্রশ্ন কর। তিনি যদি এসব প্রশ্নের সদ উত্তর দিতে সক্ষম হন তবে যেনে রেখো, তিনি আল্লাহর প্রেরিত নবী বা রাসূল। আর যদি সদ উত্তরে অক্ষম হন, তবে যেনে রাখ যে, তাঁর এ দাবী মনগড়া। তিনি আল্লাহর প্রেরিত রাসূল নন। প্রথম তাঁর কাছে কয়েকজন যুবক সম্পর্কে প্রশ্ন কর। অতি প্রাচীন কালে যাদেরকে নিজ শহর ত্যাগ করতে বাদ্য করা হয়েছিল। তাদের ঘটনা যেন তোমাদেরকে বর্ণনা করে শুনান। তাদের ঘটনা অতি বিস্ময়কর। দ্বিতীয় এমন এক ব্যক্তির অবস্থা সম্পর্কে যিনি দুনিয়া হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত এমন কি সমগ্র দুনিয়া ভ্রমণ করেছিলেন। তৃতীয় রূহ কি? কুরাইশদের প্রতিনিধিদ্বয় মক্কায় ফিরে এসে কুরাশদেরকে বলল, আমরা এমন এক বিষয় নিয়ে এসেছি যা আমাদের বিতর্কিত সমস্যার সমাধান করে দিবে। অতঃপর ইহুদী আলেমদের কাছ থেকে তারা যে তিনটি প্রশ্ন শিখে এসেছে তা কুরাইশদের সামনে তুলে ধরল।


তারা পরামর্শ করে রাসূলুল্লাহ (স)-কে এ প্রশ্নগুলো করল। রাসূলুল্লাহ (স) তাদের প্রশ্নগুলো শুনে বলেন যে, আমি আগামীকল্য এ প্রশ্ন সমূহের উত্তর প্রদান করব। কিন্তু রাসূলুল্লাহ (স) তখন 'ইনশাআল্লাহ্' বলতে ভুলে গিয়েছিলেন। তারা রাসূলুল্লাহ (স)-এর দরবার হতে ঘরে ফিরল। রাসূলুল্লাহ (স) ওহীর অপেক্ষায় থাকলেন যেন ওহীর মাধ্যমে এ সকল প্রশ্নের উত্তর মিলে যায়। কিন্তু পরের দিন পর্যন্ত কোন ওহী নাযিল হয়নি। শুধু তাই নয় বরং পনর দিন পর্যন্ত এ অবস্থায় কেটে গেল। হযরত জিবরাঈল (আ) ও আসেননি আর ওহীও নাযিল হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী পরের দিন যখন কোন উত্তর পেল না তখন কুরাইশরা হাসি তামাসা ও ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। এতে রাসূলুল্লাহ (স) খুব দুঃখ পেলেন। পনর দিন পর হযরত জিবরাঈল (আ) সুরায়ে কাহাফসহ অবতরণ করেন। অত্র সুরাতে ওহী বিলম্বের কারণও বর্ণনা করে দেয়া হল যে, ভবিষ্যতে যখন কোন কার্যের প্রতিশ্রুতি প্রদান করবেন তখন যেন ইনশাআল্লাহ্ বলে প্রতিশ্রুতি দেন। যেহেতু উল্লেখিত প্রতিশ্রুতি প্রদানের সময় তিনি (রাসূলুল্লাহ (স)) ইনশাআল্লাহ বলেননি তাই ওহী আসতে বিলম্ব হয়েছে। এ সম্পর্কে আল্লাহ্


পাক ইরশাদ করেন- উচ্চারণ: অলা-তাকুলান্না লিশাইয়িন ইন্নী ফা-ই'লুন যা-লিকা গাদান। ইল্লা-আই ইয়াশা-আল্লা-হু


অর্থ: এবং আপনি কোন বিষয় সম্পর্কে এমন বলেন না যে, আমি আগামীকাল এটা করব। তবে আল্লাহ্ চাহে তো সাথে যোগ করে বলবেন।" (কাহাফ)


অত্র সূরাতে প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর উল্লেখ করা হয়েছে। নিম্নে তা বর্ণিত হল-


🔶যুলকারনাইনের উত্থান


যুলকারনাইন এক আশ্চর্যজনক দিন্দ্বীজয়ী বীরের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। তাঁর জন্মের পূর্বেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শরু হয়েছিল। এমনকি তাঁর নানা সে ষড়যন্ত্রের প্রধান হোতা ছিল। কিন্তু আল্লাহর মেহেরবানীতে তিনি সে ষড়যন্ত্রের করাল ছোবল হতে এক বিশ্বয়কর উপায়ে রক্ষা পেয়েছিলেন। প্রথম জীবনে তিনি 'বন-জঙ্গলে, পাহাড়-পর্ব্বতে লুকিয়ে লুকিয়ে জীবন রক্ষা করে ছিলেন। সেখানে থেকে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলেন যে, দুনিয়ার এক অসাধারণ ব্যাক্তিত্বে পরিণত হন। পরে তিনি জনসমক্ষে প্রকাশ হয়ে পড়েন। জনসাধারণ তার অনুপম চরিত্র ও স্বভাব এবং অসাধারণ ব্যক্তিতে মুগ্ধ হয়ে তার সমর্থক হয়ে পড়ল। এবং শেষ পর্যন্ত তারা তাকে সিংহাসনে অধিষ্ঠিত করল। সিংহাসনে আরোহনের পর থেকে তার বিজয়ের পালা শুরু হয়। একের পর এক দেশ জয় করা শুরু করেন। তাঁর দেশ জয় করার পিছনে উদ্দেশ্য ছিল জনসাধারণকে অত্যাচারী শাসক চক্রের অত্যাচার হতে মুক্তি দেয়া। কিন্তু তাঁর এ বিজয় অত্যাচারী ও দুর্ধর্ষ ব্যক্তিদের ন্যায় রক্তারক্তির মাধ্যমে সম্পন্ন হয়নি। বরং মানবতা ও উত্তম চরিত্রাবলীর প্রভাবে সম্পন্ন হয়েছিল।


কোরআনে যুলকারনাইনের এ বিস্ময়কর উত্থানের দিকে ইঙ্গিত করে আল্লাহ্ পাক ইরশাদ করেন إِنَّا مُكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَأَتَيْنُهُ مِنْ كُلِّ شَيْ سَبيا .


(ইন্না মাক্কান্না লাহ্ ফিল আরদি অ আ-তাইনা-হু মিনকুল্লি শাইয়িন সাবাবা-) অর্থঃ "আমি তাকে দুনিযার বুকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলাম এবং তার জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়েছিলাম।"


আল্লাহ কাউকে উন্নতি ও সাফল্য দিতে চাইলে নিজের প্রতি সম্পর্কিত করেন আর এর দ্বারা তার উন্নতি ও সফলতাকে আল্লাহ্ পাকের বিশেষ অনুগ্রহ বলে বুঝানো হয়। যেমন আল্লাহ হযরত ইউসুফ (আ) সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেন- কাযা-লিকা মাক্কান্না লিইউসুফ। ফিল আরদ্বি) অর্থঃ "অনুরূপভাবে আমি ইউসুফকে দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলাম।"


এ সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা আসবে। অনুরূপভাবে প্রতিকূল অবস্থার ভিতর দিয়েও আল্লাহ যুলকারনাইনকে সমগ্র দুনিয়ার অধিপতি করেছিলেন। এমন কি আল্লাহ তাঁকে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত ভ্রমণ করার ও দেশজয় করার সর্ব প্রকার প্রয়োজনীয় সামগ্রী, জ্ঞান, বুদ্ধি এবং বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা প্রদান করেছিলেন।


(৩য় পর্ব আসিতেছে ইনশাআল্লাহ)


(রেফারেন্স: কাসাসুল আম্বিয়া)

অস্টিওপেনিয়া ও অস্টিওপোরোসিস: কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা

 #অস্টিওপেনিয়া ও অস্টিওপোরোসিস: কারণ, প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা


#অস্টিওপেনিয়া-


অস্থির ঘনত্ব (Bone density) স্বাভাবিকের চেয়ে কিছুটা কমে যাওয়া।


এটি অস্টিওপোরোসিসের প্রাথমিক ধাপ।


#অস্টিওপোরোসিস-


হাড় ভঙ্গুর হয়ে যাওয়া এবং সহজে ভেঙে যাওয়ার অবস্থা।


বিশেষ করে বয়স্ক নারী-পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।


কারণ-


1. বয়স বৃদ্ধি (৫০ বছরের পর বেশি ঝুঁকি)


2. নারীদের মেনোপজের পর হরমোন পরিবর্তন


3. ক্যালসিয়াম ও ভিটামিন-ডি ঘাটতি


4. দীর্ঘদিন স্টেরয়েড/এলোপ্যাথি ওষুধ খাওয়া


5. হাড়ে রক্ত সরবরাহ কমে যাওয়া


6. শারীরিক পরিশ্রমের অভাব


7. ধূমপান, অতিরিক্ত কফি/চা, মদ্যপান


★ প্রতিকার-


নিয়মিত ব্যায়াম (হাঁটা, হালকা ব্যায়াম, যোগাসন)


ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার (দুধ, দই, ডিম, মাছ, শাক-সবজি)


রোদে থাকা (Vitamin D-এর জন্য)


অতিরিক্ত লবণ, কোল্ড ড্রিংকস, ধূমপান এড়িয়ে চলা


নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা (Bone density test – DEXA scan)


#হোমিওপ্যাথি চিকিৎসা-


হোমিওপ্যাথিতে Constitution অনুযায়ী ওষুধ সবচেয়ে ভালো কাজ করে। তবে সাধারণভাবে যেসব ওষুধ কার্যকর—


Mother Tincture (মিশিয়ে খাওয়ার নিয়ম)


1. Symphytum Q – হাড় শক্ত করতে ও দ্রুত জোড়া লাগাতে


2. Calcarea phosphorica Q – হাড়ে মিনারেল জমা করে শক্তিশালী করে


3. Alfalfa Q – ক্ষুধা বাড়ায়, শরীর ও হাড়ে পুষ্টি জোগায়


একসাথে ১০ ফোঁটা করে, ¼ কাপ পানিতে, দিনে ২ বার।


#Biochemic-


Calcarea phosphorica 6x – দিনে ২ বার ৪টা


Silicea 6x – দিনে ২ বার ৪টা


#Potency (কনস্টিটিউশন অনুযায়ী দিতে হয়)


Calcarea carb 200 / 1M


Phosphorus 200 / 1M


Symphytum 200


সপ্তাহে ১ বার, ডাক্তারের পরামর্শে


উপসংহার-


অস্টিওপেনিয়া ও অস্টিওপোরোসিস অবহেলা করলে হাড় সহজেই ভেঙে যেতে পারে।

প্রাথমিক অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সুস্থ ও শক্ত হাড় পাওয়া সম্ভব।


হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর শারীরিক ও মানসিক লক্ষণ বিবেচনা করে ঔষধ শক্তি মাত্রা ও প্রয়োগ নির্ধারণ করা হয়। 

অতএব, চিকিৎসক এর পরামর্শ ছাড়া ঔষধ সেবন উচিৎ  না।


ডা. জিয়াউল হক 

মাহিন হোমিও মেডিকেল 

গ্রীনরোড,  ঢাকা-১২০৫

01707-956015

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ৩০-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ৩০-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা মুসলমান ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন --- বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।


রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান --- জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূতকে বললেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


আইএমএফ এর বেধে দেওয়া ঋণের সীমা বাংলাদেশের ওপর কোন চাপ সৃষ্টি করবে না --- মন্তব্য অর্থ উপদেষ্টার।


দুর্গাপূজার মহাঅষ্টমীতে দেশজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুমারী পূজা অনুষ্ঠিত।


জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৪১টি জেলার চারশো ৩৮টি স্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছিল --- ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানালেন তদন্ত কর্মকর্তা।


ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় এখনও সম্মতি দেয়নি হামাস --- ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা প্রতিহত করবে ইসরাইল।


এবং গুয়াহাটিতে আইসিসি নারী একদিনের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করছে স্বাগতিক ভারত।

সকাল সাতটার ৩০/০৯/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

...................................................


* জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলন আজ --- যোগ দেবেন প্রধান উপদেষ্টা।


* বাংলাদেশে হিন্দু বিরোধী কোনও সহিংসতা নেই --- জেটিও-র সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে বললেন ডক্টর মুহাম্মদ ইউনূস।


* শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ --- গুজব প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার।


* খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সন্তোষজনক, স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


* বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সমর্থন পুনর্ব্যক্ত করলো যুক্তরাজ্য।

 

* মা ইলিশ সংরক্ষণে আগামী শনিবার থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।


* গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মত ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

 

* এবং ভারতের গুয়াহাটিতে আজ শুরু হচ্ছে আইসিসি- নারী বিশ্বকাপ ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট --- উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ২৯-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ২৯-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


যুক্তরাষ্ট্রের শীর্ষ বিনিয়োগকারীদের তাদের মোট বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসায় ব্যয় করার আহ্বান প্রধান উপদেষ্টার।


জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলন আগামীকাল --- যোগ দেবেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সন্তোষজনক, স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ --- কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখর পূজা মণ্ডপ --- গুজব প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার।


বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সমর্থন পুনর্ব্যক্ত করলো যুক্তরাজ্য।


মা ইলিশ সংরক্ষণে আগামী চৌঠা অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।


গাজায় যুদ্ধ বন্ধে নতুন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আজ ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এবং ভারতের গুয়াহাটিতে আগামীকাল শুরু হচ্ছে আইসিসি- নারী বিশ্বকাপ ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট --- উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।

সকাল সাতটার ২৯/০৯/২০২৫

 সকাল সাতটা এবং রাত সাড়ে আটটার ২০-মিনিটব্যাপী জনপ্রিয় প্রাইমটাইম বুলেটিন শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের অফিসিয়াল পেইজে। 


বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের সঙ্গে আপনার যোগাযোগকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে এই ফেইসবুক পেইজ।


সংবাদ শুনুন এগিয়ে থাকুন তথ্যপ্রবাহের এই যুগে। সবসময় আমাদের সঙ্গে থাকতে আমাদের ফেইসবুক পেইজের পোষ্টে লাইক,কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ২৮-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ২৮-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান।


বৈষম্য, দুর্নীতি মুক্ত সমৃদ্ধ দেশ গড়তে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করতে হবে -- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভিডিও বার্তায় বললেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। 


সারাদেশে নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে নিরাপত্তা বাহিনীর চার লাখ সদস্য মোতায়েন রয়েছে -- জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু -- সুষ্ঠু ও সুন্দর ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, বললেন সিইসি। 


সরকারিভাবে আগামী বছরের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা।


প্রায় এক দশক পর আজ থেকে আবার কার্যকর হলো ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা।


এবং দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ভারতের মোকাবেলা করছে পাকিস্তান।

সকাল সাতটার ২৮/০৯/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

....................................................


* বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন  --- দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রশংসা

 

* বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি-এফটিএ স্বাক্ষর ও বাণিজ্য উন্নয়নে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করতে ভুটানের গভীর আগ্রহ প্রকাশ।

 

* মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা --- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

 

* জাতীয় নির্বাচন উপলক্ষে আজ সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন---নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

 

* নানা আয়োজনে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

 

* ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 


* ভারতের তামিলনাড়ু রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে অন্তত ৩৯ জন নিহত। 


* এবং দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে পাকিস্তান

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ২৭-০৯-২২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ২৭-০৯-২২৫

আজকের সংবাদ শিরোনাম


জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন  --- দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রশংসা।  


বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি-এফটিএ স্বাক্ষর ও বাণিজ্য উন্নয়নে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করতে ভুটানের গভীর আগ্রহ প্রকাশ।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানালেন সিইসি।  


আগামীকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা --- প্রধান উপদেষ্টার শুভেচ্ছা।


নানা আয়োজনে দেশে আজ বিশ্ব পর্যটন দিবস পালিত --- আগামীকাল আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।


ইরানের ওপর জাতিসংঘের পারমাণবিক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হচ্ছে আগামীকাল।


এবং কলম্বোয় সাফ অনূর্ধ-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ।

সকাল সাতটা ২৭/০৯/২০২৫

 ২৭/০৯/২০২৫ সকাল সাতটার 

প্রিয় শ্রোতা বার্তা বিভাগের ফেইসবুক পেইজে সম্প্রচারিত হচ্ছে সকাল ৭টার সংবাদ। এছাড়া বাংলাদেশ বেতার-এর ওয়েবসাইট ও মোবাইল এ্যাপস এ শুনতে পাবেন সংবাদ *

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০৮-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:০৮-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে নির্দে...