আজকের সংবাদ শিরোনাম
....................................................
* বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন --- দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের প্রশংসা
* বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি-এফটিএ স্বাক্ষর ও বাণিজ্য উন্নয়নে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলকে সংযুক্ত করতে ভুটানের গভীর আগ্রহ প্রকাশ।
* মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা --- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
* জাতীয় নির্বাচন উপলক্ষে আজ সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন---নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান সিইসির
* নানা আয়োজনে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
* ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
* ভারতের তামিলনাড়ু রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে পদপিষ্ট হয়ে অন্তত ৩৯ জন নিহত।
* এবং দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে পাকিস্তান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন