এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কিডনি প্রতিস্থাপনে নতুন সাফল্য

 কিডনি প্রতিস্থাপনে নতুন সাফল্য


কিডনি একবার সম্পূর্ণ বিকল হয়ে গেলে বেঁচে থাকার জন্য ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন ছাড়া উপায় থাকে না। কিন্তু কিডনি প্রতিস্থাপন অনেক ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। শুধু তা–ই নয়, নির্ধারিত রক্তের গ্রুপ না মিললে চাইলেও কিডনি প্রতিস্থাপন করা যায় না। এ সমস্যা সমাধানে কিডনিদাতা যে রক্তের গ্রুপের হন না কেন, সেই কিডনিকে ও গ্রুপে রূপান্তরের পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর ফলে রক্তের গ্রুপ ভিন্ন হলেও এক ব্যক্তির কিডনি অন্য ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা যাবে।


ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া জানিয়েছে, এক দশকেরও বেশি সময়ের কাজের ফল নতুন এই আবিষ্কার। বিজ্ঞানী উইদার্স ও জয়চন্দ্রন কিঝাক্কেটু রক্তের গ্রুপ নির্ধারণকারী শর্করা সরিয়ে ফেলে সর্বজনীন দাতা রক্ত তৈরির জন্য কাজ করেছেন। এই আবিষ্কার একটি গুরুতর সমস্যার সমাধান করছে। ও গ্রুপের কিডনির চাহিদা খুব বেশি হওয়ায় রোগীদের কিডনি প্রতিস্থাপনের জন্য দুই থেকে চার বছরের বেশি অপেক্ষা করতে হয়। বর্তমান প্রতিস্থাপন পদ্ধতিতে রোগীর রোগ প্রতিরোধক্ষমতা দমন করতে হয় ও শুধু জীবিত দাতাদের মধ্য থেকে কিডনি নিতে হয়। নতুন এনজাইম চিকিৎসা পুরো ব্যবস্থাকে পরিবর্তন করে দিচ্ছে। এখন বিজ্ঞানীরা নতুন কিডনি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করে সাধারণভাবে ব্যবহারের উপযোগী করার কাজ করছেন।


বিজ্ঞানীদের তথ্যমতে, গবেষণায় এ গ্রুপের রক্তের একটি কিডনি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া ও অ্যাভিভো বায়োমেডিক্যাল ইনকরপোরেটেডের তৈরি বিশেষ এনজাইম ব্যবহার করে সর্বজনীন রক্তের গ্রুপ হিসেবে পরিচিত ও–তে রূপান্তরিত করা হয়। এরপর রোগীর পরিবারের সম্মতিতে রূপান্তরিত কিডনি একজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। কোনো গুরুতর প্রতিক্রিয়া ছাড়াই এই কিডনি ভালোভাবে কাজ করেছে। নতুন এই আবিষ্কারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষার সময় কমে আসবে। নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে এই গবেষণার তথ্য প্রকাশিত হয়েছে।


বিজ্ঞানী স্টিফেন উইদার্স বলেন, ‘এই প্রথম আমরা মানব মডেলে পরীক্ষা করেছি। দীর্ঘমেয়াদে কীভাবে উন্নত করা যায়, সে সম্পর্কে আমাদের নতুন তথ্য জানার সুযোগ আছে। এখন আর কিডনিকে গ্রহীতার রক্তের গ্রুপের সঙ্গে হুবহু মেলাতে হবে না। কিডনি প্রতিস্থাপনের সাফল্যের হার বাড়বে।’


সূত্র: এনডিটিভি

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ ১৭-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ ১৭-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


স্বাক্ষরিত হলো ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ -- স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি।


জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে সূচনা হলো নতুন বাংলাদেশের --- বললেন ডক্টর মুহাম্মদ ইউনূস।  


জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদের অঙ্গিকারনামায় সংশোধন আনা হয়েছে ---  জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।


মরমী সাধক লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিনদিনব্যাপী স্মরণ উৎসব শুরু ।


চট্টগ্রাম ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে --- অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন।


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে --- জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।


হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর গাজায় প্রতিদিন যে পরিমাণ খাদ্য পৌঁছাচ্ছে, তা  প্রয়োজনের তুলনায় অপ্রতুল --- জানালো জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি।


এবং জর্ডানে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপের বাছাইপর্বে আজ রাতে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৭-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৭-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* আজ স্বাক্ষর হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ --- উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস

 

* মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর

 

* এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ --- গড় পাসের হার ৫৮ দশমিক আট-তিন শতাংশ

 

* রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে চলছে ভোট গণনা  

 

* লালন শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন স্মরণ উৎসব --- কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে তিন দিনের মেলা


* সংকট সমাধানে আফগানিস্তানের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে পাকিস্তান

 

* সব ইসরাইলী জিম্মির দেহাবশেষ ফেরত দিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় হামাসের উপর ব্যবস্থা নিতে পারে বলে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি


* এবং ভারতের বিশাখাপত্তমে আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া

 রাত সাড়ে আট ১৬/১০/২০২৫ো

 রাত সাড়ে আট ১৬/১০/২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১৫-১০-২০২৫

আজকের সংবাদ শিরোনাম


ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে আগামীকাল --- উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।  


মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর।


এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ --- গড় পাসের হার ৫৮ দশমিক আট-তিন শতাংশ।


চাকসু নির্বাচনের পর এবার সুষ্ঠুভাবে সম্পন্ন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন --- চলছে ভোট গণনা।  


লালন শাহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হচ্ছে লালন স্মরণ উৎসব --- কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আগামীকাল শুরু হচ্ছে তিন দিনের মেলা।


গাজা যুদ্ধবিরতি চুক্তির পর আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল।


রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ  করতে সম্মত হয়েছে ভারত --- জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  


এবং ভারতের বিশাখাপত্তমে আইসিসি নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ১৯৯ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ।ো

সকাল সাতটার ১৬/১০/২০২৫

 আজকের সংবাদ শিরোনাম

.....................................................

* আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, আগামীকাল উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর হবে জুলাই সনদ,  উৎসবে শরিক হতে সবাইকে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা


* এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ 


* বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনে আইনের খসড়া তৈরি হয়েছে --- জানালেন আইন উপদেষ্টা


* চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসুর নির্বাচনে ভিপি ও জিএসসহ ২৪টি পদে ইসলামী ছাত্রশিবির প্যানেলের জয়লাভ

 

* আজ অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন

 

* দুই দিনের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

 

* এবং আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে আজ বিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ১৪-১০-২০২৫

রাত সাড়ে আটটার সংবাদ শিরোনাম ১৪/১০/২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১৫-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, শুক্রবার উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর হবে  জুলাই সনদ,  উৎসবে শরিক হতে সবাইকে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।


 


রোমে ‘ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশীপ ইভেন্টে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


 


রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত --- তদন্ত কমিটি গঠন।


 


এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আগামীকাল।


 


বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনে আইনের খসড়া তৈরি হয়েছৈ --- জানালেন আইন উপদেষ্টা।


 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচনে ভোট গ্রহণ  ---  চলছে ভোট গণনা।


 


ভারতের রাজস্থানে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত।

সকাল ৭টার সংবাদ তারিখ : ১৪-১০-২০২৫ো

সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৪/১০/২০২৫

সকাল ৭টার সংবাদ

তারিখ : ১৫-১০-২০২৫ো


আজকের শিরোনাম গুলো

..................................................


*  প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি, রেমিট্যান্স পাঠিয়ে তারা অর্থনীতির চাকা সচল রেখেছেন --- ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে আলাপে মন্তব্য প্রধান উপদেষ্টার


*  রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের ইভেন্টে যোগদান শেষে দেশের পথে

রয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস


*  মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৬

জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে --- পরিচয় শনাক্ত করতে আজ করা হবে ডিএনএ টেস্ট


*  আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের অর্থনীতি ও রাজনীতির

ভবিষ্যৎ  --- মন্তব্য বিএনপি মহাসচিবের


*   দীর্ঘ সাড়ে তিন দশক পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচন


*  গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলের নতুন বিধি-নিষেধ আরোপ --- চাপের

মুখে যুদ্ধবিরতি চুক্তি


*  এবং আবুধাবিতে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তিন – শূন্যতে সিরিজ জিতে নিলো আফগানিস্তান

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ১৩-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১৩-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


প্রবাসীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি, রেমিট্যান্স পাঠিয়ে তারা অর্থনীতির চাকা সচল রেখেছেন --- ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে আলাপে মন্তব্য প্রধান উপদেষ্টার।


বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।


মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৬ --- প্রধান উপদেষ্টার শোক।


সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি --- জানালেন বাণিজ্য উপদেষ্টা।


আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ  --- মন্তব্য বিএনপি মহাসচিবের।


দীর্ঘ সাড়ে তিন দশক পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- চাকসু নির্বাচন।


যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা --- সাত ফিলিস্তিনি নিহত।


এবং হংকংয়ে এএফসি এশিয়া কাপের বাছাইপর্বে স্বাগতিক দলের সাথে ১-১ গোলে ড্র করল বাংলাদেশ।

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ  তারিখ  ১৩-১০-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ 

তারিখ  ১৩-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


রোমে বিশ্ব খাদ্য ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা --- ক্ষুধা দূরীকরণে ছয় প্রস্তাব উত্থাপন।


বাংলাদেশের তরুণ কৃষি-উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনে IFAD-এর প্রতি অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের আহ্বান।


নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে সিদ্ধান্তের বিষয়টি পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত --- মন্তব্য বিএনপি মহাসচিবের।


জুলাই সনদ এর ওপর নির্বাচন কমিশনকে আগামী মাসে গণভোট আয়োজনের  আহ্বান জামায়াতে ইসলামীর।


এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার।


হামাস ২০ জন ইসরাইলি জিম্মির সবাইকে হস্তান্তরের পর ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া শুরু।


উদ্ভাবনী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন।


এবং বিশাখাপত্তমে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ২৩৩ রানের জয়ের জন্য ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৩/১০/২০২৫

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ১৩/১০/২০২৫

আজকের সংবাদ শিরোনাম

....................................................


*  বিশ্ব খাদ্য ফোরামে ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে এখন রোমে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।


*  দেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু – টিকা পাবে নয় মাস থেকে

১৫ বছরের কম বয়সী পাঁচ কোটি শিশু।

 

*  গত তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে দায়িত্ব

পালন থেকে বিরত রাখা হবে -- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

* নির্বাচন কমিশন স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ -- জানালেন সিইসি এএমএম নাসির উদ্দিন।


*  সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুন্ন রাখা এবং পর্যটন বৃদ্ধির জন্য মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে সরকার।


*  গাজায় শান্তি চুক্তির আওতায় ৪৮ ইসরাইলী বন্দীকে মুক্তির বিনিময়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ২৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে আজ


*  এবং বিশাখাপত্তমে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে তিন উইকেটে হারালো অষ্ট্রেলিয়া --- আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...