এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

২৮ বছরের একজন পুরুষের বীর‍্যজে কোনো শুক্রাণু নেই

 👨‍🦱২৮ বছরের একজন #পুরুষের বীর্যে কোন শুক্রাণু নেই!!!!😭😭

👉জি অবাক হচ্ছেন এটাই সত্যি❓  


🌸 বিয়ের তিন বছর পেরিয়ে গেছে।


🗣️তাদের সম্পর্ক ভালোবাসায় ভরা, কিন্তু একটা শব্দ বারবার ছুরি হয়ে ফিরে আসে “বাচ্চা হয়নি এখনো?”


👉বাহিরের মানুষ হাসে, ঠাট্টা করে,

কেউ আফিয়ার  দিকে তাকায় দোষের চোখে, 

কেউ রহিমকে “কমজোরি” বলে।

অবশেষে পরীক্ষা হলো।

আফিয়ার  সব ঠিক আছে।

রহিমের রিপোর্টে বড় করে লেখা 

Azoospermia: No sperm found. কোন স্পার্ম নেই।!!!


 🗣️আজোসপার্মিয়া মানে কী?

এটা এমন এক অবস্থা, যখন পুরুষের বীর্যে কোনো শুক্রাণু থাকে না।

বাইরে থেকে কেউ বুঝবে না,

চেহারায় কোনো পরিবর্তন থাকে না,

কিন্তু ভিতরে ভিতরে একজন মানুষ ভেঙে পড়ে।


👉কেন হয়:


🌸টেস্টিসে শুক্রাণু তৈরি না হওয়া


🌸শুক্রাণুর রাস্তা বন্ধ থাকা


🌸হরমোনের ভারসাম্য নষ্ট


🌸ইনজুরি, সংক্রমণ, আগের অপারেশন


🌸অতিরিক্ত ধূমপান, নেশা বা মানসিক চাপ


🌸এমনকি জেনেটিক কারণেও


📝চিকিৎসা আছে,  কিন্তু লজ্জা মানুষকে পিছিয়ে দেয়

অনেকেই চিকিৎসা নেয় না “লজ্জায়”।


👉কিন্তু বাস্তব হলো

সার্জারি করে শুক্রাণুর রাস্তা খোলা যায়

 টেস্টিস থেকে সরাসরি শুক্রাণু নিয়ে IVF করা যায়

  হরমোন চিকিৎসায় অনেক সময় শুক্রাণু ফিরে আসে


📋চিকিৎসা সম্ভব,

শুধু সাহস দরকার “ডাক্তারের দরজায় প্রথমবার কড়া নাড়ার সাহস।”

একজন পুরুষ নিজের অপূর্ণতাকেও জয় করতে পারে।


👉করণীয়:-


🌸 STD বা ইনফেকশন হলে দেরি না করে চিকিৎসা।


 🌸নেশা, ধূমপান, অতিরিক্ত তাপ (সনা, ল্যাপটপ কোলে রাখা) এড়ানো।


🌸 মানসিক চাপ কমানো, ঘুম বাড়ানো

 🌸নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

 🌸এবং“নীরব পুরুষ”দের পাশে দাড়ানো।

©©©

Follow me...

Kawsar Khan

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩১-১০-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩১-১০-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:…গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই হোক আগামী ১৫ই ফেব্রুয়ারির আগেই জাতীয়  নির্বাচন অনুষ্ঠিত হবে  --- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা পূনর্ব্যক্ত করলো নির্বাচন কমিশন।


বিএনপি সংস্কার চায় না, এমন মন্তব্য যাদের তারা জাতিকে বিভ্রান্ত করতে চায় --- বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । 


দীর্ঘ ৯ মাস পর আগামীকাল থেকে আবার সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। 


ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করলো সৌদি  সরকার ।


ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষার লক্ষ্যে আজ মধ্যরাত থেকে শুরু হবে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরার ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা ।


রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ দুইশো ৬১ জন পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি।


দুই ইসরাইলি জিম্মির মরদেহের বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দীর মরদেহ হস্তান্তর ।


এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৫২  রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ৩১-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ৩১-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* উপদেষ্টা পরিষদে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ-২০২৫ ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন


* গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা---বললেন আইন উপদেষ্টা


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষ প্যানেল প্রস্তুত করছে নির্বাচন কমিশন


* তালিকায় 'শাপলা কলি'সহ চারটি নতুন প্রতীক যুক্ত করে নির্বাচন

কমিশনের প্রজ্ঞাপন জারি ---‘শাপলা’র দাবিতে অনড় এনসিপি


* গণভোটসহ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে বিএনপি---নভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে স্মারক লিপি পেশ করলো জামায়াত


* যুদ্ধ বিরতির মেয়াদ আরো এক সপ্তাহ বাড়াতে সম্মত হলো পাকিস্তান ও আফগানিস্তান


* এবং চট্টগ্রামে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-১০-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ৩০-১০-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


উপদেষ্টা পরিষদে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ-২০২৫ ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন।


গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা--- বললেন আইন উপদেষ্টা।


আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ভোট কেন্দ্রের  অবকাঠামো মেরামতের নির্দেশ নির্বাচন কমিশনের --- তালিকায় 'শাপলা কলি'সহ চারটি নতুন প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি।


জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক উল্লেখ করে পুনরায় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি বিএনপির।


নভেম্বরেই গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েকটি দলের স্মারক লিপি পেশ।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে --- জানালেন বেসামরিক বিমান  পরিবহন ও পর্যটন উপদেষ্টা।


চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর বিরল খনিজের রপ্তানি বাধা দূর করার বিনিময়ে চীনের ওপর শুল্ক কমালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


এবং মুম্বাইয়ে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৯ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে স্বাগতিক ভারত।

সকাল ৭টার সংবাদ তারিখ : ৩০-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ৩০-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক --- ১৫ই নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ


* প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর---ইংরেজি ও বাংলায় প্রতিবেদনের সহজবোধ্য বই প্রস্তুত করে সকলের জন্য উন্মুক্ত করার আহ্বান


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন


* দেশে সারের কোনো সংকট নেই, দামও বাড়বে না---জানালেন কৃষি উপদেষ্টা।


* বিশেষজ্ঞ কমিটি গঠন করে মেট্রোরেলের বিয়ারিং প্যাডসহ সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের


* লিবিয়ার সোরমান উপকূলে অভিবাসী বহনকারী নৌযান ডুবে ১৮ জনের মৃত্যু


* এবং চট্টগ্রামে গতরাতে স্বাগতিক বাংলাদেশকে দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্রিকেটে ১৪ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৯-১০-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৯-১০-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক --- ১৫ই নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ।


প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর --- ইংরেজি ও বাংলায় প্রতিবেদনের সহজবোধ্য বই প্রস্তুত করে সকলের জন্য উন্মুক্ত করার আহ্বান।


বিশেষজ্ঞ কমিটি গঠন করে মেট্রোরেলের বিয়ারিং প্যাডসহ সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের।


দেশে সারের কোনো সংকট নেই, দামও বাড়বে না --- জানালেন কৃষি উপদেষ্টা।


নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদীরা তত শক্তিশালী হচ্ছে --- সংকট সমাধানে প্রয়োজন গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন --- বললেন বিএনপি মহাসচিব।


পতিত স্বৈরাচার দেশে নানামুখী ষড়যন্ত্র করছে, সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য প্রয়োজন --- মন্তব্য এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের।


ব্রাজিলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে অন্তত ৬৪ জন নিহত।  


এবং চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫০ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৯-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৯-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনম

..................................................


* জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর---জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে---বললেন প্রধান উপদেষ্টা


* জাতীয় নির্বাচনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বডি ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস


* আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আনসার

সদস্যরা---বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


* জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বাংলাদেশ --- বললেন পররাষ্ট্র উপদেষ্টা


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন

কমিশনের কাছে জামায়াতে ইসলামীর ১৮ দফা সুপারিশ।


* বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় আবারো ইসরাইলী হামলা---অন্তত ১৮ জন ফিলিস্তিনী নিহত


* এবং আজ চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সফরকারী

ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৮-১০-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৮-১০-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ হস্তান্তর --- জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে --- বললেন প্রধান উপদেষ্টা।


জাতীয় নির্বাচনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে দ্রুত বডি ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।


আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আনসার সদস্যরা --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে বাংলাদেশ --- বললেন পররাষ্ট্র উপদেষ্টা।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের কাছে জামায়াতে ইসলামীর ১৮ দফা সুপারিশ।


জ্যামাইকায় আঘাত হেনেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা --- সাতজন নিহত।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৮-১০-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৮-১০-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত---আজ জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে সুপারিশ হস্তান্তর করবে কমিশন


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে ভোটকেন্দ্র চূড়ান্ত - নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন--জানালেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।


* নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করবে---অন্তর্বর্তী সরকারের বিবৃতি।


* দুই দশক পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক---দ্বিপক্ষীয় বাণিজ্য নতুন উচ্চতায় উন্নীত করতে সম্মত ঢাকা ও ইসলামাবাদ


* ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে জোট করবে বিএনপি---বললেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ


* আরো এক বন্দীর দেহাবশেষ হস্তান্তর করলো হামাস---ইসরাইলী ড্রোন হামলায় গাজায় দু’জন নিহত


* এবং চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৬ রানে পরাজিত করলো ওয়েস্ট ইন্ডিজ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৭-১০-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৭-১০-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


জাতীয় ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত --- জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে সুপারিশ হস্তান্তর করবে কমিশন আগামীকাল।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশে ভোটকেন্দ্র চূড়ান্ত --- নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি ৯৫ শতাংশ --- জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব।


নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করবে --- অন্তর্বর্তী সরকারের বিবৃতি।


দুই দশক পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক --- পারস্পরিক ব্যবসায় বাণিজ্য বাড়াতে সম্মত ঢাকা ও ইসলামাবাদ।


মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আবারো শুরু হলো মেট্রোরেল চলাচল --- মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট।


ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে জোট করবে বিএনপি --- বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ।


এবং চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যমাত্রা বেধে দিল ওয়েস্ট ইন্ডিজ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:১২-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: রাজনৈতিক পরিচয় নয় অপরাধীদের অপরাধী হিসেবেই বিবেচনা করতে পুলিশ বাহিনীকে নির্দে...