এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

হার্টের চিকিৎসায় হোমিওপ্যাথি----

 হার্টের চিকিৎসায় হোমিওপ্যাথি----



চিকিৎসা  বিজ্ঞানকে  যিনি  রোগের  নামের  গোলামী  থেকে  মুক্তি  দিয়েছেন  তাঁর  নাম  হ্যানিম্যান।  এই  কৃতিত্বের  দাবীদার  একমাত্র  তিনি।  হৃদরোগ  বিশেষজ্ঞরা  রোগের  যত  কঠিন  কঠিন  নামই  দেন  না  কেন,  তাতে  একজন  হোমিও  ডাক্তারের  ভয়  পাওয়ার  বা  দুঃশ্চিন্তা  করার  কিছু  নাই। যত চিন্তা তাঁদের যাদের হার্টের ঔষধগুলো ইতর প্রাণীর উপর পরিক্ষীত।  রোগের  লক্ষণ  এবং  রোগীর  শারীরিক-মানসিক  বৈশিষ্ট্য  অনুযায়ী  ঔষধ  দিতে  থাকুন।  রোগের  নাম  যাই  হোক  না  কেন,  তা  সারতে  বাধ্য।  হ্যানিম্যান  এটাই  শত-সহস্রবার  প্রমাণ  করে  দেখিয়ে  দিয়ে  গেছেন।  রোগীর  মাথার  চুল  থেকে  পায়ের  নখ  পযর্ন্ত  সমস্ত  লক্ষণ  সংগ্রহ  করুন  এবং  তার  মনে  গহীনে  অন্তরের  অলিতে-গলিতে  যত  ঘটনা-দুর্ঘটনা  জমা  আছে,  তার  সংবাদ  জেনে  নিন।  তারপর  সেই  অনুযায়ী  ঔষধ  নির্বাচন  করে  খাওয়াতে  থাকুন।  হৃদরোগ  আরোগ্য হবে ইনশাআল্লাহ ।  রোগের  নাম  নিয়ে  অযথা  সময়  নষ্ট  করার  কোন  দরকার  নাই।  হোমিও  চিকিৎসায়  যদি  আপনার  হৃদরোগ  নির্মূল  না  হয় (অথবা  কোন  উন্নতি  না  হয়),  তবে  হোমিওপ্যাথির  ওপর  বিশ্বাস  হারাবেন  না।  কেননা  এটি  সেই  হোমিও  ডাক্তারের  ব্যর্থতা হোমিওপ্যাথির নয়।


            যদিও  সমগ্র  লক্ষণ  অনুসারে  নির্বাচিত  যে-কোন  হোমিও  ঔষধেই  যে-কোন  হৃদরোগ  নিরাময়  হয়ে  যায়,  তথাপিও  এমন  কিছু  হোমিও  ঔষধ  আছে  যারা  হোমিওপ্যাথিতে  হৃদরোগের  চিকিৎসায়  বেশী  বেশী  ব্যবহৃত  হয়।  তাদের  মধ্যে  আছে  Adonis  vernalis,  Amylenum  nitrosum,  Arnica  montana,  Cactus  grandiflorus,  Convallaria  majalis,  Crataegus  oxyacantha,  Digitalis  purpurea,  Iberis  amara,  Kalmia  Latifolia,  Lachesis  mutus,  Latrodectus  mactans,  Laurocerasus,  Lilium tig,  Lycopus  virginicus,  Naja  tripudians,  Natrum  muriaticum,  Aurum  metallicum, vanadium,  Spigelia  anthelminticaইত্যাদি।কাজেই  হৃদরোগ  চিকিৎসায়ও  আমাদের  সকলেরই  উচিৎ প্রথমে  হোমিওপ্যাথিক  চিকিৎসা  অবলম্বন  করা।  কেননা  অন্যান্য  চিকিৎসা  বিজ্ঞানের  তুলনায়  কমপক্ষে  একশ  ভাগ  কম  খরচে  হোমিও  চিকিৎসায়  হৃদরোগ  থেকে  মুক্ত  হওয়া  সম্ভব।  অপরদিকে  এ্যলোপ্যাথি  জাতীয়  ঔষধ  এবং  অপারেশন  বেশীর  ভাগ  ক্ষেত্রেই  হৃদরোগীর  মৃত্যুকে  দ্রুত  ডেকে  আনে।  সে  যাক,  হৃদরোগ  চিকিৎসায়  ভালো  নামডাকওয়ালা  বিশেষজ্ঞ  হোমিও  ডাক্তারের  স্মরণাপন্ন  হওয়া  উচিৎ।  কেননা  সাধারণ  হোমিও  ডাক্তারদের  দ্বারা  হৃদরোগের  চিকিৎসা  সফল  হওয়ার  সম্ভাবনা  কম ;  বরং  হোমিওপ্যাথিতে  প্রচণ্ড  দক্ষতা  আছে  এমন  চিকিৎসক  প্রয়োজন। 


Crataegus  oxyacantha :  হোমিওপ্যাথিতে  প্রচলিত  হৃদরোগের  ঔষধগুলোর  মধ্যে  ক্রেটিগাস  ঔষধটি  হলো  হার্টের  জন্য  ভিটামিন / টনিকের  মতো  যার  তেমন  কোন  সাইড-ইফেক্ট  নাই।  এটি  একাই  শতকরা  ৯৫%  ভাগ  হৃদরোগ  নিরাময়ের  ক্ষমতা  রাখে।  আজ  থেকে  একশ  বছর  পূর্বে  আয়ারল্যান্ডের  ডাঃ  গ্রীন  নামক  একজন  হোমিও  চিকিৎসা  বিজ্ঞানী  এটি  আবিষ্কার  করেন।  তিনি  শুধু  এই  একটি  ঔষধ  দিয়ে  এত  এত  হৃদরোগী  আরোগ্য  করেছিলেন  যে,  সারা  পৃথিবীতে  হৃদরোগের  শ্রেষ্ঠ  চিকিৎসক  হিসেবে  তাঁর  নাম  ছড়িয়ে  পড়েছিল  এবং  দুনিয়ার  সকল  প্রান্ত  থেকে  হৃদরোগীরা  পঙপালের  ন্যায়  আয়ারল্যান্ডে  ছুঁটে  যেতো।তিনি  নিম্নশক্তিতে  পাঁচ  ফোটা  করে  রোজ  ৪  বার  করে  খাইয়ে  অধিকাংশ  হৃদরোগীকে  রোগমুক্ত  করতে  সক্ষম  হতেন।


Aurum  metallicum :  ব্রিটিশ  হোমিও  চিকিৎসাবিজ্ঞানী  ডাঃ  বানের্ট  অগণিত  জটিল  হৃদরোগীকে  আরোগ্য  করে  প্রমাণ  করে  দেখিয়েছেন  যে,  স্বর্ণ  থেকে  প্রস্তুত  এই  হোমিও  ঔষধটি  হৃদরোগের  একটি  অতি  প্রয়োজনীয়  এবং  সেরা  ঔষধ।  অরাম  মেটের  প্রধান  প্রধান  লক্ষণ  হলো  দুই-তিন  সেকেন্ডের  জন্য  মনে  হয়  হৃৎপিন্ড  বন্ধ  হয়ে  গেছে,  তারপর  আবার  খুব  জোরে  চলতে  শুরু  করেছে,  বুক  ধড়ফড়ানি,  নাড়ির  গতি  দ্রুত-ক্ষীন  এবং  অনিয়মিত,  হৃৎপিন্ডের  আকৃতি  বৃদ্ধি  পাওয়া (Hypertrophy), হার্টের  ভালবের  বা  পেশীর  বিকৃতি (Valvular lesions of arterio-sclerotic nature),রক্তনালীর  প্রাচীর  মোটা  হওয়া (Arterio-sclerosis),  ‍  চাপ (increased blood pressure),  হৃদরোগের  কারণে  শরীরে  পানি  নামা (Ascites),  হৃৎপিন্ডের  বৈদ্যুতিক  ভল্টেজ  কমে  যাওয়া (pacemaker),বিষন্নতা  বা  দুঃখবোধ (depression),  হতাশা,  আত্মহত্যার  ইচ্ছা  ইত্যাদি  ইত্যাদি।  সাধারণত  রোগীর  বা  তাহার  পিতা-মাতা-স্বামীর  অতীতে  সিফিলিস  রোগ  হয়ে  থাকলে  অরাম  মেট  দারুন  ফল  দেবে।  মোটামুটি  বলা  যায়,  অরাম  মেট  একাই  এ  যুগের  বহুল  প্রচলিত  হৃদরোগসমূহের  শতকরা  ৯৫%  ভাগ  হৃদরোগ নিরাময়ের  ক্ষমতা  রাখে।


Digitalis  purpurea :  জর্জ  ভিথুলকাসের  মতে,  কোন  হৃদরোগীর  নাড়ির  গতি  যদি  মিনিটে  ৫০  বার  অথবা  তারও  কম  হয়,  তবে  তাকে  নিশ্চিতভাবেই  ডিজিটালিস  খাওয়াতে  হবে।  কেননা  ইহা  ডিজিটালিসের  একেবারে  স্প্যাসিফিক  লক্ষণ ।  তার  হৃদরোগের  নাম  যা-ই  হোক  না  কেন,  সেটি  অবশ্যই  সেরে  যাবে।  অবশ্য  হৃদরোগ  না  হয়ে  যদি  লিভার,  কিডনী, মস্তিষ্ক,  পাকস্থলী  বা  চর্মরোগ  যাই  হোক  না  কেন,  নিরাময়  হতে  বাধ্য । ডিজিটালিসের  অন্যান্য  লক্ষণের  মধ্যে  আছে  নাড়িরগতি  দুর্বল,  অনিয়মিত,  বিরতিযুক্ত,  খুবই  ধীরগতি  সম্পন্ন,  শরীরের  বাইরের  এবং  ভেতরের  অঙ্গ-প্রত্যঙ্গে  পানি  নামা / শোথ (dropsy),  মায়োকার্ডিয়ামের  বৃদ্ধি (dilatation of the myocardium),  অরিকুলার  ফ্লুটার  এন্ড  ফিব্রিলেশান (auricular flutter and ‍fibrillation),  হার্ট  ব্লক (Heart block),মাইট্রাল  ডিজিজ (mitral disease),  অত্যন্ত  দুর্বলতা,  অল্পতে  বেহুঁশ  হওয়া,  চামড়া  ঠান্ডা,  শ্বাস-প্রশ্বাস  অনিয়মিত,  জন্ডিস,  মুখমন্ডল  নীলচে,  সামান্য  নড়াচড়াতেই  ভীষণ  বুক  ধড়ফড়ানি,  নড়লেই  মনে  হয়  হৃৎপিন্ড  বন্ধ  হয়ে  যাবে,  পেরিকার্ডাইটিস (Pericarditis),ইত্যাদি  ইত্যাদি।


Lachesis  mutus :  কারো  হৃদরোগের  কষ্টগুলো  যদি  ঘুমালে  বেড়ে  যায়,  অর্থাৎ  নিদ্রা  গেলে  বৃদ্ধি  পায়,  তবে  তাকে  ল্যাকেসিস  খাওয়াতে  হবে।  তার  হৃদরোগের  নাম  যা-ই  হোক  না  কেন,  তার  নিশ্চিত  রোগমুক্তি  আশা  করতে  পারেন।


Adonis  vernalis :  সাধারণত  বাতের  আক্রমণ,  ইনফ্লুয়েঞ্জা  বা  ব্রাইটস  ডিজিজের  পরে  হৃদরোগ  দেখা  দিলে  তাতে  এডোনিজ  প্রযোজ্য।  ইহার  প্রধান  প্রধান  লক্ষণ  হলো  হৃদপেশীর  ফ্যাটি  ডিজেনারেশান (fatty degeneration),  হৃদরোগের  কারণে  শরীরে  পানি  নামা (cardiac dropsy),  দুর্বল  হার্ট  এবং  দুর্বল  নাড়ি, মাইট্রাল  এবং  এওরটিক  রিগারজিটেশান (Mitral and aortic regurgitation),  এওরটার  পুরাতন  প্রদাহ (Chronic aortitis),ফ্যাটিহার্ট  পেরিকার্ডাইটিস (Fatty heart pericarditis),  বাতজনিত  এন্ডোকার্ডাইটিস (Rheumatic Endocarditis), হৃৎপিন্ডে  ব্যথা(Preæcordial pain),বুক  ধড়ফড়ানি (palpitation), শ্বাসকষ্ট (dyspnœa),  হৃদরোগজনিত  হাঁপানি(Cardiac asthma),  মায়োকার্ডাইটিস (Myocarditis)  ইত্যাদি।হার্টের  ভাল্বের  সমস্যায়  ইহা  ব্যবহৃত  হয়ে  থাকে ।


Arnica  montana :  আর্নিকা  হৃৎপিন্ডের  ব্যথার  সবচেয়ে  ভালো  ঔষধ।  যাদের  ঘনঘন  বুকে  ব্যথা  উঠে  অথবা  যাদের  একবার  হার্ট  এটাক (স্ট্রোক)  হয়েছে,  তাদের  সব  সময়  আর্নিকা  ঔষধটি  পকেটে  নিয়ে  চলাফেরা  করা  উচিত।  এটি  আপনাকে  হার্ট  এটাকে  আক্রান্ত  হয়ে  হাসপাতালে  যাওয়া  বা  অকাল  মৃত্যুর  হাত  থেকে  রক্ষা  করবে ইনশাআল্লাহ্। 


Latrodectus  mactans :  হৃৎপিন্ডের  ব্যথার  সবচেয়ে  ভালো  ঔষধ  হলো  লেট্রোডেক্টাস  ম্যাকটেনস (Latrodectus  mactans)  বিশেষত  ব্যথা  যখন  বাম  হাতের  দিকে  ছড়াতে  থাকে।  মনে  হয়  কেউ  যেন  শক্ত  হাতে  গলা  চেপে  ধরেছে ;  দম  বন্ধ  হয়ে  এখনই  মারা  যাবে।


Amylenum  nitrosum : এটি  হৃৎপিন্ডের  ব্যথার  সবচেয়ে  কমন  ঔষধ।  এটি  হৃৎপিন্ড  এবং  শরীরের  ওপরের  অংশের  রক্তনালীকে  প্রসারিত  করার  মাধ্যমে  বুকের  ব্যথা  নিরাময়  করে।


Glonoine :  গ্লোনইন  হলো  হৃৎপিন্ডের  ব্যথার  এক  নাম্বার  ঔষধ  যা  সুনির্দিষ্ট  কোন  লক্ষণ  ছাড়াই  দেওয়া  যায়।  পাশাপাশি  এটি  হাই  ব্লাড  প্রেসারেরও  একটি  গুরুত্বপূর্ণ  ঔষধ।


Cactus  grandiflorus :  ইহাও  হৃৎপিন্ডের  রোগের  একটি  উল্লেখযোগ্য  ঔষধ।  ইহার  প্রধান  লক্ষণ  হলো  মনে  হবে  হৃৎপিন্ডকে  কেউ  তার  লোহার  হাত  দিয়ে  এমনভাবে  চেপে  ধরেছে  যে,  সেটি  নড়াচড়া  করতে  পারছে  না।


Convallaria  majalis :  কনভেলেরিয়া  রেগুলার  অথবা  ইরেগুলার  হার্ট  বিট  বিশিষ্ট  দুর্বল  হৃদপিন্ডের  জন্য  একটি  মূল্যবান  ঔষধ,  সাথে  ভাল্বের  সমস্যা  থাকুক  অথবা  নাই  থাকুক।  ইহার  প্রধান  লক্ষণ  হলো  রোগী  শুইতে  পারে  না (অর্থাৎ  শুইলে  রোগ  মাত্রা  বেড়ে  যায়)।


Vanadium :  সাধারণত  বয়স  চল্লিশের  দিকে  আসলে  মানুষ  নানা  রকমের  রক্তনালী  সংক্রান্ত  রোগে  বা  হৃদরোগে  আক্রান্ত  হতে  শুরু  করে।  এজন্য  এই  বয়স  থেকে  প্রত্যকেরই  (নিম্নশক্তিতে  বছরে  অন্তত  একমাস)  ভ্যানাডিয়াম  খাওয়া  উচিত।  তাহলে  হৃদরোগ  ধারেকাছে  আসতে  পারবে  না।


আপনি লক্ষন অনুযায়ী হোমিও  ঔষধ(অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে) সেবন করুন হার্টের জটিল রোগ নিরাময় হবে ইনশাআল্লাহ্!

রাত সাড়ে ৮টার সংবাদ তারিখ : ০৫-১২-২০২৫

 রাত সাড়ে ৮টার সংবাদ

তারিখ : ০৫-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হতে পারে আগামী রোববার---কাতারের ব্যবস্থাপনায় আগামীকাল আসছে জার্মানির এয়ার এ্যাম্বুলেন্স

* যুক্তরাজ্য থেকে দেশে এসে হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান

* বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত---অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা

* ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে ভারত---জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ নির্বাচন কমিশনের

* রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠক--- নয়া দিল্লিকে "নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ" করতে প্রস্তুত মস্কো

* এবং কক্সবাজারেদ্বিতীয় টি-টোয়েন্টিক্রিকেট ম্যাচে পাকিস্তান অনুর্ধ্ব- ১৯ নারী দলকে তিন উইকেটে হারালো বাংলাদেশ

সকাল সাতটার ০৫/১২/২০২৫

 সকাল সাতটার ০৫/১২/২০২৫


* বিলম্ব---উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে আজ।


* বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা দেশের সকল

মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হবে বিশেষ মোনাজাত ও প্রার্থনা * খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্ম তুলে ধরে ডকুমেন্টারি প্রকাশ করেছে সরকার।


* উপদেষ্টা পরিষদে পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ সহ তিনটি অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন---আসন্ন নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার।

* অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায় না---সিইসির সঙ্গে মতবিনিময়ে বললেন দলটির প্রতিনিধিরা।


* বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে ত্রাণ সহায়তা পাঠানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানালেন শ্রীলংকার প্রধানমন্ত্রী ডক্টর হরিণী অমরাসুরিয়া।


* পূর্ব দনবাস অঞ্চল থেকে কিয়েভ সৈন্য প্রত্যাহার না করলে মস্কো তা দখল করে নেবে---ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে পুনরায় সতর্ক করলেন * এবং ভারতের মাদুরাইয়ে যুব বিশ্বকাপ হকিতে ওমানকে ১৩-শূন্য এর বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৪-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৪-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়া হচ্ছে --- জানালেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।


বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আগামীকাল বাদ জুম্মা দেশের সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার।


উপদেষ্টা পরিষদে পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫ সহ তিনটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন --- আসন্ন নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার।


অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায়না --- সিইসির সঙ্গে মতবিনিময়ে বললেন দলটির প্রতিনিধিরা।


অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন পক্রিয়া বৈধ --- আপীল বিভাগের রায়।


ভারত-রাশিয়া বাৎসরিক সামিটে যোগ দিতে নয়াদিল্লী সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


এবং ভারতের মাদুরাইয়ে যুব বিশ্বকাপ হকিতে ওমানকে ১৩-শূন্য এর বড় ব্যবধানে হারালো বাংলাদেশ।

সকাল সাতটার ০৪/১২/২০২৫

 সকাল সাতটার ০৪/১২/২০২৫


* বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা---চিকিৎসা সহায়তায় যোগ দিয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক।


* জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের

                     


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনির্দিষ্ট সময়ের জন্য ভোট কেন্দ্রে থাকতে পারবেন গণমাধ্যমকর্মীরা---জানিয়েছে নির্বাচন কমিশন * সরকারের ঘোষণা ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ালে আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে – হুঁশিয়ারী বাণিজ্য উপদেষ্টার


* শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ করেছে এনসিপি---আরপিও সংশোধনের উদ্যোগকে স্বাগত জানালো দলটি * পাকিস্তানে পুলিশের গাড়িতে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত ও একজন আহত।


* এবং রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতকে * উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শ্বাসযন্ত্রের রোগে ব্যবহৃত ২৫টি হোমিওপ্যাথিক ওষুধ:

 ⭕ শ্বাসযন্ত্রের  25-টি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ তাদের প্রধান লক্ষণসহ।


🫁 শ্বাসযন্ত্রের রোগে ব্যবহৃত ২৫টি হোমিওপ্যাথিক ওষুধ:


🧪1. Aconitum Napellus


লক্ষণ: হঠাৎ ঠান্ডা হাওয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, ভয়, উদ্বেগ, বুক জ্বালাপোড়া, দ্রুত শ্বাস-প্রশ্বাস।

ব্যবহার: ঠান্ডা লাগার শুরুতেই।


🧪2. Belladonna


লক্ষণ: হঠাৎ জ্বর, মুখ লাল, বুকের ভেতর তাপ, গলা ব্যথা, কাশি শুকনো ও তীব্র।

ব্যবহার: আকস্মিক ইনফ্ল্যামেশন ( যেমন টনসিল, ব্রঙ্কাইটিস )।


🧪3. Bryonia Alba


লক্ষণ: শুকনো কাশি, সামান্য নড়লেই কষ্ট বাড়ে, বুক ফাটার মতো ব্যথা, গলা শুকনো।

ব্যবহার: শুকনো ব্রঙ্কাইটিস বা শুষ্ক নিউমোনিয়া।


🧪4. Antimonium Tartaricum


লক্ষণ: কফ জমে আছে কিন্তু উঠছে না, শ্বাস নিতে কষ্ট, বুক ঘড়ঘড় শব্দ।

ব্যবহার: ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বৃদ্ধ বা শিশুদের শ্বাসকষ্টে।


🧪5. Arsenicum Album


লক্ষণ: রাতের দিকে কাশি বাড়ে, শ্বাসকষ্টে আতঙ্ক, ঠান্ডা লাগলে বাড়ে, দুর্বলতা।

ব্যবহার: অ্যাজমা, ঠান্ডা-জনিত শ্বাসরোগ।


🧪6. Spongia Tosta


লক্ষণ: শুকনো, কর্কশ, কাঠ কাটা ধরনের কাশি, শ্বাসে শব্দ।

ব্যবহার: ল্যারিনজাইটিস, শুকনো কাশি।


🧪7. Hepar Sulphuris


লক্ষণ: ঠান্ডা বাতাসে কাশি বাড়ে, সামান্য ঠান্ডায়ও শ্বাসকষ্ট, গলা ব্যথা, পুঁজযুক্ত কফ।

ব্যবহার: টনসিল, ল্যারিনজাইটিস, কণ্ঠরোগ।


🧪 8. Kali Bichromicum


লক্ষণ: ঘন, দড়ির মতো কফ, বুক ভারি, সাইনাস থেকে নামা স্রাব।

ব্যবহার: ক্রনিক ব্রঙ্কাইটিস, সাইনুসাইটিস।


🧪9. Pulsatilla Nigricans


লক্ষণ: ঘন হলুদ বা সবুজ কফ, বাতাসে চললে ভালো লাগে, ঘরের ভিতর কষ্ট বাড়ে।

ব্যবহার: ঠান্ডা, কাশি, সর্দি।


🧪10. Phosphorus


লক্ষণ: বুক জ্বালা, কথা বললে কাশি, ঠান্ডা পানিতে কাশি বাড়ে, কণ্ঠস্বর ভাঙা।

ব্যবহার: ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিবি।


🧪 11. Ipecacuanha


লক্ষণ: ক্রমাগত কাশি, বমি হয়, কফ উঠছে না, শ্বাস আটকে যায়।

ব্যবহার: শিশুদের কাশি, ব্রঙ্কোস্পাজম।


🧪12. Drosera Rotundifolia


লক্ষণ: রাতের দিকে কাশি, একটার পর একটা কাশি, বমি বা নাক থেকে রক্ত।

ব্যবহার: হুপিং কাশি ( Whooping Cough )।


🧪 13. Rumex Crispus


লক্ষণ: ঠান্ডা বাতাসে কাশি, গলা চুলকায়, শুকনো কাশি।

ব্যবহার: গলার টিকলিং-জনিত কাশি।


🧪 14. Sambucus Nigra


লক্ষণ: রাতে শ্বাস বন্ধ হয়ে যায়, বিশেষত শিশুদের সর্দি জমে শ্বাস আটকে যায়।

ব্যবহার: শিশুদের নাসারন্ধ্র বন্ধ।


🧪 15. Natrum Sulphuricum


লক্ষণ: ভেজা আবহাওয়ায় কাশি বাড়ে, হলুদ-সবুজ কফ, বুক ভারি লাগে।

ব্যবহার: ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা।


🧪 16. Calcarea Carb


লক্ষণ: ঠান্ডায় কাশি বাড়ে, সহজে ঘাম, মোটা বা ফর্সা শিশুদের ক্ষেত্রে বেশি।

ব্যবহার: ঠান্ডাজনিত কাশি, টিবি প্রবণ শিশু।


🧪 17. Sulphur


লক্ষণ: সকালবেলা কাশি, বুক জ্বলে, কফ পুঁজযুক্ত।

ব্যবহার: ক্রনিক কাশি বা অ্যাজমার পরবর্তী দুর্বলতা।


🧪 18. Carbo Vegetabilis


লক্ষণ: শ্বাস নিতে কষ্ট, ঠান্ডা ঘাম, মুখ নীলচে, দুর্বলতা।

ব্যবহার: শ্বাসযন্ত্র ব্যর্থতার (Respiratory failure) আশঙ্কায়।


🧪 19. Blatta Orientalis


লক্ষণ: শ্বাসকষ্টে কফ জমে, আর্দ্রতা বা বৃষ্টিতে কষ্ট বাড়ে।

ব্যবহার: অ্যাজমা ও ক্রনিক ব্রঙ্কাইটিস।


🧪 20. Aspidosperma Quebracho


লক্ষণ: শ্বাস নিতে কষ্ট, অক্সিজেনের ঘাটতি, ফুসফুসে অক্সিজেনের প্রবাহ কমে।

ব্যবহার: শ্বাসপ্রশ্বাসের অক্ষমতা, COPD।


🧪 21. Lobelia Inflata


লক্ষণ: বুক ভারি, বমি বমি ভাব, ধূমপানজনিত কাশি।

ব্যবহার: স্মোকারদের কাশি, অ্যাজমা।


🧪 22. Senega


লক্ষণ: ঘন কফ জমে, কাশি দিলে বুক ব্যথা, বয়স্কদের কফ ওঠে না।

ব্যবহার: ক্রনিক ব্রঙ্কাইটিস, বয়স্কদের ফুসফুসজনিত সমস্যা।


🧪 23. Coccus Cacti


লক্ষণ: সকালে কফ জমে, লালচে ও ঘন, গলায় চুলকানি।

ব্যবহার: হুপিং কাশি, ব্রঙ্কাইটিস।


🧪 24. Ferrum Phosphoricum


লক্ষণ: রোগের প্রাথমিক অবস্থায় জ্বর, হালকা কাশি, ইনফ্ল্যামেশন শুরু।

ব্যবহার: ঠান্ডা বা ব্রঙ্কাইটিসের প্রথম পর্যায়।


🧪 25. Tuberculinum


লক্ষণ: বারবার ঠান্ডা লাগে, দীর্ঘদিন কাশি, দুর্বলতা, ঘাম।

ব্যবহার: টিবি প্রবণ ব্যক্তি, পুনরাবৃত্ত শ্বাসরোগ।


⭕ ব্যবহারের সাধারণ নিয়ম:


🧪 পটেন্সি সাধারণত 6, 30, বা 200 — রোগের তীব্রতা অনুযায়ী।


🧪 তীব্র অবস্থায়: প্রতি ১-২ ঘণ্টা পরপর ১ ডোজ।


🧪 ক্রনিক রোগে: দিনে ১-২ বার।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৩-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৩-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন প্রধান উপদেষ্টা --- চিকিৎসা সহায়তায় যোগ দিলেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক।


 


জাতীয় নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানালেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।                     


 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনির্দিষ্ট সময়ের জন্য ভোট কেন্দ্রে থাকতে পারবেন গণমাধ্যমকর্মীরা --- জানিয়েছে নির্বাচন কমিশন।


 


আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে গুম করে আটক ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রথম দিনের শুনানি শেষ হয়েছে আজ।


 


সরকারের কোন ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো আমদানীকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে – বললেন বাণিজ্য উপদেষ্টা। 


 


শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ করেছে এনসিপি, আরপিও সংশোধনের উদ্যোগকে স্বাগত জানালো দলটি।


 


শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডসহ চার দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেঁড়ে ১৩ শোরও বেশি --- জাতিসংঘ মহাসচিবের শোক --- শ্রীলঙ্কায় জরুরি মানবিক সহায়তা পাঠালো বাংলাদেশ।


 


এবং  রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতের বিপক্ষে ৩৫৯ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

সকাল সাতটার ০৩/১২/২০২৫

 সকাল সাতটার ০৩/১২/২০২৫


* উপদেষ্টা পরিষদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা---আশু রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা * বেগম খালেদা জিয়া চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন---গুজবে কান না দেওয়ার আহ্বান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের


* দল ও পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে---জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

* দেশে কারো নিরাপত্তা ঝুঁকি নেই---তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


* প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক – সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ * নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস


* ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনায় সমঝোতায় পৌঁছুতে পারেনি ওয়াশিংটন ও মস্কো * এবং রাজধানীতে ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টে আজারবাইজানের কাছে ১-২ গোলে পরাজিত হলো বাংলাদেশ

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০২-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০২-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


বেগম খালেদা জিয়া চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন --- গুজবে কান না দেওয়ার আহ্বান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের।


দল ও পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে --- জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।


দেশে কারো নিরাপত্তা ঝুঁকি নেই --- তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক – সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ।


ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা সাতশো ছাড়ালো -- প্রাণহানির ঘটনায় শোক জানালেন প্রধান উপদেষ্টা।


ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুই-একে সিরিজ জিতে নিলো বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ: ০২-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ: ০২-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা---নিরাপত্তায় পাবেন এস.এস.এফ

 

* বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রাখা হয়েছে --- যেকোনো সহায়তা দিতে প্রস্তুত ভারত---জানালেন ভারতের প্রধানমন্ত্রী

 

পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলায় শেখ হাসিনার ৫ বছর, শেখ রেহানার ৭ বছর ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড

 

* মেট্রোরেল সংশোধন প্রকল্পসহ ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

 

* ডক্টর মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষের ব্যাপক আস্থা --- আই.আর.আই এর জরিপে প্রকাশ

 

* রাশিয়ার সাথে শান্তি আলোচনায় কিয়েভের অগ্রাধিকার নিজস্ব সার্বভৌমত্ব ও নিরাপত্তা---বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট

 

* এবং চট্টগ্রামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আজ সফররত         আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ

ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ,,,মুস্তাকীম ফেইসবুক থেকে নেওয়া

 ন্যানো-স্কেলে কোয়ান্টাম সুপারপজিশন: সোডিয়াম কণার 'একই সঙ্গে দুই জায়গায়' থাকার নতুন প্রমাণ ~ কোয়ান্টাম জগতের সবচেয়ে বিস্ময়কর ধার...