এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৫-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৫-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --- প্রিয় নেতাকে দলীয় নেতাকর্মীসহ লাখো জনতার উষ্ণ অভ্যর্থনা।


সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি --- জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনায় বললেন তারেক রহমান --- যেকোন মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান।


এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে গেলেন তারেক রহমান।


নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।  


যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় দেশে আজ শুভ বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। 


অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি স্থাপন অনুমোদনের নিন্দা ব্রিটেন, কানাডা ও ফ্রান্সসহ ১৪টি দেশের।


এবং সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের ১২-তম আসরের পর্দা উঠছে আগামীকাল --- উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মোকাবেলা করবে রাজশাহী ওয়ারিয়র্স ।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৫-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৫-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* প্রায় দেড়যুগ পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান---প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নেতাকর্মীসহ লাখো জনতা


* তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার---বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

 

* টেলিযোগাযোগ অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন উপদেষ্টা পরিষদের

 

* খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ---রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

 

* দেশের নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

 

* এবং আলজেরিয়াকে ফ্রান্সের উপনিবেশে পরিণত করাকে অপরাধ ঘোষণা করেছে দেশটির পার্লামেন্ট --- ক্ষমা ও ক্ষতিপূরণ দাবী আলজেরিয়ার।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৪-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৪-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রায় দেড়যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --- প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত নেতাকর্মীসহ লাখো জনতা 


 তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার --- বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব 


টেলিযোগাযোগ অধ্যাদেশ-২০২৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন --- সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে নাগরিককে নজরজারি বা হয়রানি করলে হবে দণ্ডনীয় অপরাধ 


 খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন আগামীকাল --- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা 


 নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির বৈঠক --- নির্ধারিত সময়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ 


দেশের নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 


চানখারপুল গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ২০শে জানুয়ারি --- ট্রাইব্যুনাল-১ এর আদেশ 


এবং তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮। ****

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৪-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৪-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* একনেকে  ৪৬ হাজার ৪শো ১৯ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন

 

* জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো অবকাশ নেই – বললেন প্রধান নির্বাচন কমিশনার

 

* দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের ব্যাপক প্রস্তুতি

 

* চারটি আসনে বিএনপি’র সঙ্গে জমিয়তে ওলামা ইসলামের আসন সমঝোতা- কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেবে দল -- জানালেন বিএনপি মহাসচিব

 

* ময়মনসিংহের ভালুকায় নিহত কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ --- বিচার নিশ্চিত ও পাশে থাকার আশ্বাস

 

* টি এফ আই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ 

 

* মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে নৃসংশতা চালাচ্ছে জান্তা সরকার বলে অভিযোগ জাতিসংঘের

 

* এবং বিশাখাপত্তমে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে শ্রীলংকা নারী দলকে সাত উইকেটে হারালো ভারত

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৩-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৩-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


একনেকে  ৪৬ হাজার ৪শো ১৯ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন।


জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো অবকাশ নেই – বললেন প্রধান নির্বাচন কমিশনার।


দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের ব্যাপক প্রস্তুতি।


চারটি আসনে বিএনপি’র সঙ্গে জমিয়তে ওলামা ইসলামের আসন সমঝোতা- কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেবে দল -- জানালেন বিএনপি মহাসচিব। 


গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ।


ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ইস্যুতে ঢাকার ভারতীয় হাইকমিশনারকে তলব।


ইয়েমেনে কয়েক হাজার বন্দীকে মুক্তি দিতে একটি চুক্তিতে পৌঁছেছে দেশটির সরকার ও হুতি বিদ্রোহী গোষ্ঠী।


এবং বিশাখাপত্তমে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারত নারী দলের মুখোমুখি শ্রীলংকা নারী দল।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৩-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৩-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে --- অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা


 

* জাতীয় নির্বাচন ও গণভোটের তথ্য দেশজুড়ে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো ভোটের গাড়ি সুপার ক্যারাভান--নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে ভোটারদের প্রতি অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের আহ্বান


 

* আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান--শনিবার সম্পন্ন করবেন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ---জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ


 

* আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশের পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে---মন্তব্য সিইসির


 

* ওসমান হাদির খুনিদের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার---জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা---জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনদের। 


 

মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার কার্যক্রম জোরদারে জেলা তথ্য র্মকর্তাদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশ


 

* আগামীকাল যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া 


* এবং আজ বিশাখাপত্তমে দ্বিতীয় টি-টোয়েন্টি নারী ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে ভারত

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

দুধ বাড়ানোর হোমিও ঔষধ:

 ♦️স্তনে দুধ (breast milk) কম হলে তা বাড়ানোর জন্য হোমিওপ্যাথিতে কিছু কার্যকর ঔষধ রয়েছে, যেগুলো galactagogue (দুধ বৃদ্ধিকারী) হিসেবে কাজ করে।♦️


---


🔴✅ দুধ বাড়ানোর হোমিও ঔষধ:


🔻. Ricinus Communis

- স্তনে দুধ না আসা বা খুব কম  

- খুবই জনপ্রিয় ওষুধ দুধ বৃদ্ধির জন্য  

- 3X বা 6C পটেন্সিতে ব্যবহার হয়


🔻2. Urtica Urens

- স্তনে দুধ আসছে না বা বন্ধ হয়ে গেছে  

- পূর্বে দুধ ছিল, কিন্তু কমে গেছে  

- স্তনে হালকা জ্বালাপোড়া থাকলেও উপকারী।

-ইহা আমবাতের এবং হাঁটুর বাতের একটি শ্রেষ্ঠ ঔষধ।

-পর্যায়ক্রমে আমবাত ও বাতের ব্যথা দেখা দেয়।  


🔻3. Lactuca Virosa

- স্তনের দুধ না থাকা + মা দুর্বল বা ঘুম কম  

- ঘুম ও দুধ উভয় বৃদ্ধিতে সহায়তা করে


🔻4. Phytolacca

- স্তনে ব্যথা বা শক্ত হয়ে গেলে  

- দুধ কম আসার সাথে স্তনের ব্যথা থাকলে।

-এতটাই ব্যথা যে কাপড়ে ও ঘর্ষণ লাগানো যায় না। 


🔻5. Pulsatilla

- স্নেহপূর্ণ, সংবেদনশীল মায়ের ক্ষেত্রে  

- মাসিক অনিয়ম থাকলে বা হরমোন সমস্যা থাকলে


---এছাড়া---Lacdi flur,Silicea,Agnus cast,Frageria

ইত্যাদি ভালো কাজ করে।

আপনার নামের সিম বন্ধ করবেন যেভাবে,,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 📱 আপনার নামের কয়টা সিম আছে জানবেন যেভাবে


🟢 পদ্ধতি–১: SMS পাঠিয়ে (সবচেয়ে সহজ)

👉 মোবাইলের মেসেজ অপশনে যান

👉 লিখুন: INFO

👉 পাঠান: 16001 নম্বরে

📩 কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই আসবে—


✔ আপনার NID দিয়ে নিবন্ধিত সব মোবাইল নম্বরের তালিকা


🟢 পদ্ধতি–২: অনলাইনে (ঘরে বসে)


🌐 ভিজিট করুন: 16001 . sim . gov . bd

👉 NID নম্বর দিন

👉 জন্ম তারিখ দিন

👉 OTP দিয়ে ভেরিফাই করুন


📋 স্ক্রিনে দেখাবে—


✔ আপনার নামে মোট কয়টি সিম আছে


✔ কোন অপারেটরের সিম (GP/Robi/Banglalink/Teletalk)


🚫 আপনার নামের সিম বন্ধ করার সহজ উপায়


🔴 উপায়–১: কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে


👉 যে সিমটি বন্ধ করতে চান

👉 সেই অপারেটরের Customer Care / Service Center এ যান


🧾 সঙ্গে নিন:


✔ জাতীয় পরিচয়পত্র (NID)

✔ প্রয়োজনে সিম নম্বর

✍️ ফর্ম পূরণ করে আবেদন করলেই

❌ সিম স্থায়ীভাবে বন্ধ করে দেবে


🔴 উপায়–২: হারানো বা অচেনা সিম হলে


😟 যদি এমন কোনো সিম দেখেন যেটা আপনি ব্যবহার করেন না—

👉 সঙ্গে সঙ্গে অপারেটরের কাস্টমার কেয়ারে অভিযোগ করুন

👉 বলুন: “আমার NID দিয়ে নেওয়া অচেনা সিম বন্ধ করতে চাই”


📌 তারা যাচাই করে সিম ব্লক করে দেবে


⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা


🚨 আপনার নামে অতিরিক্ত সিম থাকলে—

❌ প্রতারণা

❌ মোবাইল ব্যাংকিং জালিয়াতি

❌ আইনি ঝামেলা

হতে পারে


✅ তাই এখনই চেক করুন এবং অপ্রয়োজনীয় সিম বন্ধ করুন

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

স্মৃতিশক্তি কমার কারন,পথ্য,দিক নির্দেশনা ও হোমিওপ্যাথিক চিকিৎসা-

 📝স্মৃতিশক্তি কমার কারন,পথ্য,দিক নির্দেশনা ও হোমিওপ্যাথিক চিকিৎসা-



স্মৃতিশক্তি লোপ পাওয়া একটি বিরক্তিকর মানষিক সমস্যা।শরীরের পাশাপাশি মস্তিষ্কের পুষ্টির জন্য সুষম খাবার অত্যন্ত জরুরি। মস্তিষ্ক সঠিক পুষ্টি না পেলে অনেক ক্ষেত্রেই স্মৃতিভ্রমসহ আরও নানান সমস্যা দেখা দেয়।


তবে খাদ্যাভ্যাস ছাড়াও আরও বেশ কিছু কারণে দুর্বল স্মৃতিশক্তির সমস্যা দেখা দিতে পারে।


অপর্যাপ্ত ঘুম: প্রতিদিন মানুষের শরীরের বিশ্রামের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম অত্যন্ত জরুরি। 


খাদ্যাভ্যাস: একবারে অতিরিক্ত খাবার খাওয়া এবং অনেক দেরি করে খাবার খাওয়া, দুটি অভ্যাসই মস্তিষ্কের জন্য ক্ষতিকর। টানা ১২ ঘণ্টা না খেয়ে থাকা মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। এক্ষেত্রে রাতের খাবার এবং সকালের নাস্তার মধ্যকার সময়ের পার্থক্যও বেশ উল্লেখযোগ্য। তাই সুস্থ মস্তিষ্কের জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে ‍তুলতে হবে।


একাকিত্ব: যারা একাকিত্ব অনুভব করেন অথবা সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখেন তাদের স্মৃতিশক্তি কমার ঝুঁকি রয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। কারণ একাকিত্বের কারণে রোগ নাকি এই রোগের কারণে একাকিত্ব তৈরি হয় তা নিয়ে দ্বিমত রয়েছে।


বংশগত সমস্যা: পরিবারে কারও যদি আলৎঝাইমার’স রোগ আগে হয়ে থাকে তাহলে এর ঝুঁকি কিছুটা হলেও বৃদ্ধি পায়।


উচ্চ রক্তচাপ: শরীর এবং মস্তিষ্কের জন্য উচ্চ রক্তচাপ অত্যন্ত ক্ষতিকর। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। 


🎄পথ্য ও দিক নির্দেশনা:-


কফি

এক পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যেখানে অংশগ্রহণকারীদের কিছু ছবি দেখিয়ে পরবর্তীতে অনেক ছবির মাঝে তাদেরকে দেখানো ছবি খুঁজে বের করতে বলা হয়েছিল। এই পরীক্ষার ফলাফল থেকেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোন কিছু মনে রাখতে হলে তার আগে কফি খাওয়ার চেয়ে পরে খাওয়া বেশি উপকারী।


ব্যায়াম

ব্যায়াম স্মৃতি মনে করিয়ে দিতে সাহায্য করে:

ইঁদুর আর মানুষের উপর পরীক্ষা করে জানা গেছে যে নিয়মিত শারীরিক ব্যায়াম আমাদের স্মৃতি উদঘাটনে সহায়তা করে। মস্তিষ্কের যে অংশ দীর্ঘমেয়াদী স্মৃতি ধরে রাখার কাজ করে সেটির নাম হল হিপোক্যাম্পাস।


ঘুম

ঘুম স্মৃতিকে পাকাপোক্তভাবে সংরক্ষণ করতে সহায়তা করে।স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য ঘুম একটি কার্যকরী উপায়। কোন কিছু মনে রাখার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে বলা হয়েছিল ঘুমের মধ্যে স্মৃতিকে সংরক্ষণ করার প্রক্রিয়াটি ঘটে। রাতের ঘুমের পাশাপাশি কাজের মধ্যে সামান্য ঘুমও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।


এছাড়াও সাকশব্জি,কফি,বাদাম,জাম,সামুদ্রিক মাছ,স্টবেরি,গমের রুটি,মাঠা বা ঘোল ইত্যাদি খাদ্য খেলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়।


🎄হোমিওপ্যাথিক চিকিৎসা:-

লক্ষন সাদৃশ্যে নীচের ঔষধগুলো ব্যবহার 

করা যেতে পারে

এনাকার্ডিয়ামঃ-হঠাৎ স্মৃতি শক্তি লোপ এই মাত্র বলিয়া দিলে একটু পরেই ভুলিয়া যায়।কিছুই মনে রাখিতে পারে না।কোন রোগ ভোগের পর স্মরন শক্তি কমিয়া গেলেও বালক বা যুবকদের স্মরণ শক্তি হ্রাস হলে এনাকার্ডিয়াম অব্যর্থ।এনাকার্ডিয়ামরোগী মনে করে তাহার পিঁছনে একটি দেবদুতের প্রভাব রয়েছে,সে তার দ্বারা প্রভাবিত হচ্ছে।ছাত্ররা পরীক্ষার আগে পড়া ভুলিয়া যায়।পরীক্ষায় ফেলের আশঙ্কা করে।পরীক্ষার পনের দিন পূর্ব হতে এনাকর্ডিয়াম খেলে পরীক্ষায় ফেল করার ভয় কেটে যায়,এবং স্মরণশক্তি বৃদ্ধি পায়।


ক্যালি ফসঃ-এই মাএ বলিয়া দিন পরক্ষণেই ভুলিয়া যায়।লিখিবার সময় বানান ভুল করে সর্ব প্রকার স্মরণ শক্তি হ্রাসে ক্যালি ফস প্রধান ঔষধ।


এছাড়াও ল্যাক ক্যান,ব্যারাইটা কার্ব,নেট্রাম মিউর,

লাইকোপডিয়াম,কানাবিশ ইন্ডিকাসহ অসংখ্য ঔষধ রয়েছে তবে অবশ্যই রোগীর রোগ লক্ষন ও মানসিক লক্ষন সাপেক্ষে সেবন করাবেন।

নাকের পলিপাসের হোমিও ঔষধ 

 ♦️Nasal polyps / নাকের পলিপাসের হোমিও ঔষধ 



🔷1★থুজা★পলিপাসে থুজা প্রথম এবং প্রধান ঔষধ। থুজায় জলজ অবস্থায় এবং বর্ষাকালে রোগ প্রকাশ পায় বা বৃদ্ধি হয়। হাঁপানির ইতিহাস, বাতের ইতিহাস। ক্যালকেরিয়া কার্বের মত থুজার নাকের পলিপ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। 


🔷2 ★Sanguinaria  Can★ – ডান দিকের পলিপাসে

 ভালো কাজ করে।ডান দিকের মাথা যন্ত্রণা প্রায়ই প্রকাশ পায়। মাথার যন্ত্রণা দিনের বেলায়, সূর্যের আলোয় বৃদ্ধি পায়। ঠান্ডা প্রয়োগে, অন্ধকার ঘরে শুয়ে থাকলে কম হয় । 


🔷3★Teucrium Marum Verum★– নাক চুলকায়, বারবার হাঁচি, গুড়া ক্রিমির লক্ষণাবলি বর্তমান থাকলে টিউক্রিয়াম নির্দিষ্ট ঔষধ। মলদ্বার চুলকাতে থাকে

বিশেষ করে সন্ধ্যাবেলা এবং রাত্রে। প্রায় সর্দি কাশি লেগে থাকে।  নাকের গোড়ার দিকে পলিপ হয়।


🔷4★Lemna Minor★– পলিপের কারণে ঘ্রাণশক্তি কমে যাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়ায় খারাপ  থাকে।নাকের পলিপের সঙ্গে মুখে ও নাকে দুর্গন্ধ থাকলে। 


🔷5 ★Calcarea Carb – বারবার পলিপ হওয়ার প্রবণতা।নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রোগী মোটাসোটা,ফর্সা,থলথলে শরীর, শরীরে প্রচুর ঘাম, বিশেষ করে মাথায় এবং হাত পায়ের তালুতে। ডিম খুবই পছন্দের খাবার।।

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...