এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৪-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৪-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

...................................................


* একনেকে  ৪৬ হাজার ৪শো ১৯ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন

 

* জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো অবকাশ নেই – বললেন প্রধান নির্বাচন কমিশনার

 

* দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের ব্যাপক প্রস্তুতি

 

* চারটি আসনে বিএনপি’র সঙ্গে জমিয়তে ওলামা ইসলামের আসন সমঝোতা- কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেবে দল -- জানালেন বিএনপি মহাসচিব

 

* ময়মনসিংহের ভালুকায় নিহত কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ --- বিচার নিশ্চিত ও পাশে থাকার আশ্বাস

 

* টি এফ আই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ 

 

* মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে নৃসংশতা চালাচ্ছে জান্তা সরকার বলে অভিযোগ জাতিসংঘের

 

* এবং বিশাখাপত্তমে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে শ্রীলংকা নারী দলকে সাত উইকেটে হারালো ভারত

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২৩-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২৩-১২-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


একনেকে  ৪৬ হাজার ৪শো ১৯ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন।


জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো অবকাশ নেই – বললেন প্রধান নির্বাচন কমিশনার।


দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের ব্যাপক প্রস্তুতি।


চারটি আসনে বিএনপি’র সঙ্গে জমিয়তে ওলামা ইসলামের আসন সমঝোতা- কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেবে দল -- জানালেন বিএনপি মহাসচিব। 


গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ।


ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ইস্যুতে ঢাকার ভারতীয় হাইকমিশনারকে তলব।


ইয়েমেনে কয়েক হাজার বন্দীকে মুক্তি দিতে একটি চুক্তিতে পৌঁছেছে দেশটির সরকার ও হুতি বিদ্রোহী গোষ্ঠী।


এবং বিশাখাপত্তমে দ্বিতীয় টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারত নারী দলের মুখোমুখি শ্রীলংকা নারী দল।

সকাল ৭টার সংবাদ তারিখ : ২৩-১২-২০২৫

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ২৩-১২-২০২৫


আজকের সংবাদ শিরোনাম

....................................................


* নির্ধারিত সময়েই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে --- অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা


 

* জাতীয় নির্বাচন ও গণভোটের তথ্য দেশজুড়ে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো ভোটের গাড়ি সুপার ক্যারাভান--নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে ভোটারদের প্রতি অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের আহ্বান


 

* আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান--শনিবার সম্পন্ন করবেন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ---জানিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ


 

* আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশের পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে---মন্তব্য সিইসির


 

* ওসমান হাদির খুনিদের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার---জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা---জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনদের। 


 

মাঠপর্যায়ে নির্বাচনের উদ্বুদ্ধকরণ প্রচার কার্যক্রম জোরদারে জেলা তথ্য র্মকর্তাদের প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশ


 

* আগামীকাল যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া 


* এবং আজ বিশাখাপত্তমে দ্বিতীয় টি-টোয়েন্টি নারী ক্রিকেট ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে ভারত

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

দুধ বাড়ানোর হোমিও ঔষধ:

 ♦️স্তনে দুধ (breast milk) কম হলে তা বাড়ানোর জন্য হোমিওপ্যাথিতে কিছু কার্যকর ঔষধ রয়েছে, যেগুলো galactagogue (দুধ বৃদ্ধিকারী) হিসেবে কাজ করে।♦️


---


🔴✅ দুধ বাড়ানোর হোমিও ঔষধ:


🔻. Ricinus Communis

- স্তনে দুধ না আসা বা খুব কম  

- খুবই জনপ্রিয় ওষুধ দুধ বৃদ্ধির জন্য  

- 3X বা 6C পটেন্সিতে ব্যবহার হয়


🔻2. Urtica Urens

- স্তনে দুধ আসছে না বা বন্ধ হয়ে গেছে  

- পূর্বে দুধ ছিল, কিন্তু কমে গেছে  

- স্তনে হালকা জ্বালাপোড়া থাকলেও উপকারী।

-ইহা আমবাতের এবং হাঁটুর বাতের একটি শ্রেষ্ঠ ঔষধ।

-পর্যায়ক্রমে আমবাত ও বাতের ব্যথা দেখা দেয়।  


🔻3. Lactuca Virosa

- স্তনের দুধ না থাকা + মা দুর্বল বা ঘুম কম  

- ঘুম ও দুধ উভয় বৃদ্ধিতে সহায়তা করে


🔻4. Phytolacca

- স্তনে ব্যথা বা শক্ত হয়ে গেলে  

- দুধ কম আসার সাথে স্তনের ব্যথা থাকলে।

-এতটাই ব্যথা যে কাপড়ে ও ঘর্ষণ লাগানো যায় না। 


🔻5. Pulsatilla

- স্নেহপূর্ণ, সংবেদনশীল মায়ের ক্ষেত্রে  

- মাসিক অনিয়ম থাকলে বা হরমোন সমস্যা থাকলে


---এছাড়া---Lacdi flur,Silicea,Agnus cast,Frageria

ইত্যাদি ভালো কাজ করে।

আপনার নামের সিম বন্ধ করবেন যেভাবে,,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 📱 আপনার নামের কয়টা সিম আছে জানবেন যেভাবে


🟢 পদ্ধতি–১: SMS পাঠিয়ে (সবচেয়ে সহজ)

👉 মোবাইলের মেসেজ অপশনে যান

👉 লিখুন: INFO

👉 পাঠান: 16001 নম্বরে

📩 কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই আসবে—


✔ আপনার NID দিয়ে নিবন্ধিত সব মোবাইল নম্বরের তালিকা


🟢 পদ্ধতি–২: অনলাইনে (ঘরে বসে)


🌐 ভিজিট করুন: 16001 . sim . gov . bd

👉 NID নম্বর দিন

👉 জন্ম তারিখ দিন

👉 OTP দিয়ে ভেরিফাই করুন


📋 স্ক্রিনে দেখাবে—


✔ আপনার নামে মোট কয়টি সিম আছে


✔ কোন অপারেটরের সিম (GP/Robi/Banglalink/Teletalk)


🚫 আপনার নামের সিম বন্ধ করার সহজ উপায়


🔴 উপায়–১: কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে


👉 যে সিমটি বন্ধ করতে চান

👉 সেই অপারেটরের Customer Care / Service Center এ যান


🧾 সঙ্গে নিন:


✔ জাতীয় পরিচয়পত্র (NID)

✔ প্রয়োজনে সিম নম্বর

✍️ ফর্ম পূরণ করে আবেদন করলেই

❌ সিম স্থায়ীভাবে বন্ধ করে দেবে


🔴 উপায়–২: হারানো বা অচেনা সিম হলে


😟 যদি এমন কোনো সিম দেখেন যেটা আপনি ব্যবহার করেন না—

👉 সঙ্গে সঙ্গে অপারেটরের কাস্টমার কেয়ারে অভিযোগ করুন

👉 বলুন: “আমার NID দিয়ে নেওয়া অচেনা সিম বন্ধ করতে চাই”


📌 তারা যাচাই করে সিম ব্লক করে দেবে


⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা


🚨 আপনার নামে অতিরিক্ত সিম থাকলে—

❌ প্রতারণা

❌ মোবাইল ব্যাংকিং জালিয়াতি

❌ আইনি ঝামেলা

হতে পারে


✅ তাই এখনই চেক করুন এবং অপ্রয়োজনীয় সিম বন্ধ করুন

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

স্মৃতিশক্তি কমার কারন,পথ্য,দিক নির্দেশনা ও হোমিওপ্যাথিক চিকিৎসা-

 📝স্মৃতিশক্তি কমার কারন,পথ্য,দিক নির্দেশনা ও হোমিওপ্যাথিক চিকিৎসা-



স্মৃতিশক্তি লোপ পাওয়া একটি বিরক্তিকর মানষিক সমস্যা।শরীরের পাশাপাশি মস্তিষ্কের পুষ্টির জন্য সুষম খাবার অত্যন্ত জরুরি। মস্তিষ্ক সঠিক পুষ্টি না পেলে অনেক ক্ষেত্রেই স্মৃতিভ্রমসহ আরও নানান সমস্যা দেখা দেয়।


তবে খাদ্যাভ্যাস ছাড়াও আরও বেশ কিছু কারণে দুর্বল স্মৃতিশক্তির সমস্যা দেখা দিতে পারে।


অপর্যাপ্ত ঘুম: প্রতিদিন মানুষের শরীরের বিশ্রামের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম অত্যন্ত জরুরি। 


খাদ্যাভ্যাস: একবারে অতিরিক্ত খাবার খাওয়া এবং অনেক দেরি করে খাবার খাওয়া, দুটি অভ্যাসই মস্তিষ্কের জন্য ক্ষতিকর। টানা ১২ ঘণ্টা না খেয়ে থাকা মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। এক্ষেত্রে রাতের খাবার এবং সকালের নাস্তার মধ্যকার সময়ের পার্থক্যও বেশ উল্লেখযোগ্য। তাই সুস্থ মস্তিষ্কের জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে ‍তুলতে হবে।


একাকিত্ব: যারা একাকিত্ব অনুভব করেন অথবা সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখেন তাদের স্মৃতিশক্তি কমার ঝুঁকি রয়েছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। কারণ একাকিত্বের কারণে রোগ নাকি এই রোগের কারণে একাকিত্ব তৈরি হয় তা নিয়ে দ্বিমত রয়েছে।


বংশগত সমস্যা: পরিবারে কারও যদি আলৎঝাইমার’স রোগ আগে হয়ে থাকে তাহলে এর ঝুঁকি কিছুটা হলেও বৃদ্ধি পায়।


উচ্চ রক্তচাপ: শরীর এবং মস্তিষ্কের জন্য উচ্চ রক্তচাপ অত্যন্ত ক্ষতিকর। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। 


🎄পথ্য ও দিক নির্দেশনা:-


কফি

এক পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে যেখানে অংশগ্রহণকারীদের কিছু ছবি দেখিয়ে পরবর্তীতে অনেক ছবির মাঝে তাদেরকে দেখানো ছবি খুঁজে বের করতে বলা হয়েছিল। এই পরীক্ষার ফলাফল থেকেই বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোন কিছু মনে রাখতে হলে তার আগে কফি খাওয়ার চেয়ে পরে খাওয়া বেশি উপকারী।


ব্যায়াম

ব্যায়াম স্মৃতি মনে করিয়ে দিতে সাহায্য করে:

ইঁদুর আর মানুষের উপর পরীক্ষা করে জানা গেছে যে নিয়মিত শারীরিক ব্যায়াম আমাদের স্মৃতি উদঘাটনে সহায়তা করে। মস্তিষ্কের যে অংশ দীর্ঘমেয়াদী স্মৃতি ধরে রাখার কাজ করে সেটির নাম হল হিপোক্যাম্পাস।


ঘুম

ঘুম স্মৃতিকে পাকাপোক্তভাবে সংরক্ষণ করতে সহায়তা করে।স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য ঘুম একটি কার্যকরী উপায়। কোন কিছু মনে রাখার প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে বলা হয়েছিল ঘুমের মধ্যে স্মৃতিকে সংরক্ষণ করার প্রক্রিয়াটি ঘটে। রাতের ঘুমের পাশাপাশি কাজের মধ্যে সামান্য ঘুমও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।


এছাড়াও সাকশব্জি,কফি,বাদাম,জাম,সামুদ্রিক মাছ,স্টবেরি,গমের রুটি,মাঠা বা ঘোল ইত্যাদি খাদ্য খেলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়।


🎄হোমিওপ্যাথিক চিকিৎসা:-

লক্ষন সাদৃশ্যে নীচের ঔষধগুলো ব্যবহার 

করা যেতে পারে

এনাকার্ডিয়ামঃ-হঠাৎ স্মৃতি শক্তি লোপ এই মাত্র বলিয়া দিলে একটু পরেই ভুলিয়া যায়।কিছুই মনে রাখিতে পারে না।কোন রোগ ভোগের পর স্মরন শক্তি কমিয়া গেলেও বালক বা যুবকদের স্মরণ শক্তি হ্রাস হলে এনাকার্ডিয়াম অব্যর্থ।এনাকার্ডিয়ামরোগী মনে করে তাহার পিঁছনে একটি দেবদুতের প্রভাব রয়েছে,সে তার দ্বারা প্রভাবিত হচ্ছে।ছাত্ররা পরীক্ষার আগে পড়া ভুলিয়া যায়।পরীক্ষায় ফেলের আশঙ্কা করে।পরীক্ষার পনের দিন পূর্ব হতে এনাকর্ডিয়াম খেলে পরীক্ষায় ফেল করার ভয় কেটে যায়,এবং স্মরণশক্তি বৃদ্ধি পায়।


ক্যালি ফসঃ-এই মাএ বলিয়া দিন পরক্ষণেই ভুলিয়া যায়।লিখিবার সময় বানান ভুল করে সর্ব প্রকার স্মরণ শক্তি হ্রাসে ক্যালি ফস প্রধান ঔষধ।


এছাড়াও ল্যাক ক্যান,ব্যারাইটা কার্ব,নেট্রাম মিউর,

লাইকোপডিয়াম,কানাবিশ ইন্ডিকাসহ অসংখ্য ঔষধ রয়েছে তবে অবশ্যই রোগীর রোগ লক্ষন ও মানসিক লক্ষন সাপেক্ষে সেবন করাবেন।

নাকের পলিপাসের হোমিও ঔষধ 

 ♦️Nasal polyps / নাকের পলিপাসের হোমিও ঔষধ 



🔷1★থুজা★পলিপাসে থুজা প্রথম এবং প্রধান ঔষধ। থুজায় জলজ অবস্থায় এবং বর্ষাকালে রোগ প্রকাশ পায় বা বৃদ্ধি হয়। হাঁপানির ইতিহাস, বাতের ইতিহাস। ক্যালকেরিয়া কার্বের মত থুজার নাকের পলিপ থেকে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। 


🔷2 ★Sanguinaria  Can★ – ডান দিকের পলিপাসে

 ভালো কাজ করে।ডান দিকের মাথা যন্ত্রণা প্রায়ই প্রকাশ পায়। মাথার যন্ত্রণা দিনের বেলায়, সূর্যের আলোয় বৃদ্ধি পায়। ঠান্ডা প্রয়োগে, অন্ধকার ঘরে শুয়ে থাকলে কম হয় । 


🔷3★Teucrium Marum Verum★– নাক চুলকায়, বারবার হাঁচি, গুড়া ক্রিমির লক্ষণাবলি বর্তমান থাকলে টিউক্রিয়াম নির্দিষ্ট ঔষধ। মলদ্বার চুলকাতে থাকে

বিশেষ করে সন্ধ্যাবেলা এবং রাত্রে। প্রায় সর্দি কাশি লেগে থাকে।  নাকের গোড়ার দিকে পলিপ হয়।


🔷4★Lemna Minor★– পলিপের কারণে ঘ্রাণশক্তি কমে যাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়ায় খারাপ  থাকে।নাকের পলিপের সঙ্গে মুখে ও নাকে দুর্গন্ধ থাকলে। 


🔷5 ★Calcarea Carb – বারবার পলিপ হওয়ার প্রবণতা।নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। রোগী মোটাসোটা,ফর্সা,থলথলে শরীর, শরীরে প্রচুর ঘাম, বিশেষ করে মাথায় এবং হাত পায়ের তালুতে। ডিম খুবই পছন্দের খাবার।।

মহিলাদের বুকে কান পেতেই হৃদস্পন্দন শোনা! শালীনতা বজায় রাখতে জন্ম স্টোথোস্কোপের। মেডিকেল পোস্ট ফেইসবুক থেকে নেওয়া

 মহিলাদের বুকে কান পেতেই হৃদস্পন্দন শোনা! শালীনতা বজায় রাখতে জন্ম স্টোথোস্কোপের।০


উনিশ শতকের শুরুর দিক। প্যারিসের জনপদ ফিয়ে হেঁটে চলেছেন এক চিকিৎসক। মাথা নিচু করে পেরিয়ে যাচ্ছেন প্যারিসে উচ্ছ্বল যাপনচিত্রকে। ভেতরে ভেতরে চলছে এক অবিরাম তোলপাড়। চিকিৎসা করতে গিয়েই কি তিনি পেরিয়ে যাচ্ছেন শ্লীলতার সীমারেখা? হৃদযন্ত্র বা ফুসফুস পরীক্ষা করতে মহিলার রোগীর বুকে কান পেতে শোনা, একপ্রকার হেনস্থাই তো। না, এভাবে হয় না। কিন্তু উপায়? চিকিৎসা ছাড়ার কথাও আগে বার বার ভেবেছেন তিনি। এমনকি কয়েকদিন যানওনি হাসপাতালে। কিন্তু রোগীদের থেকে মুখ ফিরিয়ে নেওয়াও যে অমানবিকতার সমতুল্য। চিকিৎসক হিসাবে নিজের দায়িত্বকে এড়িয়ে যাওয়া।


চিকিৎসক রেনে লেনেকের প্রতিদিনের ঠিকানা প্যারিসের নেকার হাসপাতাল। ফ্রান্সের এই প্রাণকেন্দ্র নগরীতে বেশ নামডাক লেনেকের। সাধারণ জ্বর থেকে শুরু করে, যক্ষ্মার মতো যে কোনো দুরারোগ্য রোগেই শেষ ভরসা লেনেক। তিনি হাল ছাড়েন না কোনো মতেই। চেষ্টা চালিয়ে যান শেষ মুহূর্ত অবধি। আর সব থেকে বড়ো কথা হল সম্ভ্রান্ত থেকে শুরু করে হতদরিদ্র, যে কোনো রোগীই সমান তাঁর কাছে।


লেনেকের পাশ দিয়ে যেতে যেতেই দু’জন মানুষ স্মিত হেসে গেলেন। কৃতজ্ঞতা ভরে রয়েছে সেই হাসিতে। লেনেক সামান্য মুখ তুলে দেখলেন ফুটপাথে দুটো ছোট্ট বাচ্চা খেলা করছে। হাতে একটা লম্বা কার্ডবোর্ডের চোঙ। চোঙের একদিক একজনের কানের কাছে ঠেকিয়ে, আরেকদিকে তার ছোট্ট বন্ধু কথা বলছে কিছু একটা। প্রথম জন ঠিকরে উঠছে তাতে। তারপর হাসির রোল। ছোটবেলায় এমনভাবে অভিজ্ঞতা হয়েছে লেনেকেরও। কত আস্তে বলা কথাও কী ভীষণ জোরালো শোনায়, তা নতুন করে বলার কিছু নেই।


ছোটবেলার সেই স্মৃতিকেই যেন উসকে দিল বাচ্চা দুটো। মনে মনে খানিকটা হাসলেন লেনেক। প্যারিসের এই প্রাণোচ্ছ্বলতার জন্যই এত ভালো লাগে তাঁর এই শহরকে। খানিকটা এগিয়েই গিয়েছিলেন লেনেক। বিদ্যুৎগতিতে তাঁর মাথায় সঙ্গে সঙ্গে খেলে গেল বহুদিন ধরে তাঁকে অস্বস্তি দিয়ে চলা এক সমস্যার সমাধান। যদি তাঁর ধারণাই ঠিক হয়, তবে মহিলা রোগীদের আর হয়রান হতে হবে না। বাড়িতে ঢুকেই শুরু হল প্রতীক্ষার প্রহর গোনা। পরদিন হাসপাতালে গিয়ে এটা যে পরীক্ষা করে দেখতে হবে তাঁকে।


advertise

যেমনটা চেয়েছিলেন তেমনটাই হল। হাসপাতালে পরদিন হৃদরোগের সমস্যা নিয়ে হাজির হলেন এক স্থূলকায় তরুণী। লেনেক বসতে বললেন তাঁকে। তারপর টেবিলের ওপর থেকে তুলে নিলেন ওষুধ লিখে দেওয়ার নোটবুকটা। রোল করে চোঙ বানিয়ে ধরলেন তরুণীর বুকে। চোঙের আরেকদিকে কান।

লেনেকের এই কাণ্ড কারখানা দেখে বিস্মিত তরুণী। তাঁর সঙ্গে আসা পরিবারের আত্মীয়রাও। তবে অন্যদিকে ততক্ষণে হাসির রেখে ফুটে উঠেছে লেনেকের ঠোঁটে। তিনি ততক্ষণে স্পষ্ট শুনতে পেয়ে গেছে হৃদপিণ্ডের একটানা বাজতে থাকা বাদ্যযন্ত্রের তাল। এবার শুধু তাঁকে এই নোটবুকের বদলে বানিয়ে ফেলতে হবে একটা চোঙ।


তেমনটাই হল। ১৮১৬ সালে প্যারিসের নেকার হাসপাতালেই জন্ম নিল এক অদ্ভুত যন্ত্র। যার মাধ্যমে দূর থেকেই শোনা যাবে হৃদযন্ত্র কিংবা ফুসফুসের শব্দ। বলে দেওয়া যাবে রোগের কারণ। লেনেক নাম দিলেন ‘সিলিন্ডার’। আর এইভাবে শব্দ শোনার পদ্ধতিকে তিনি নাম দিলেন মিডিয়াম অসকাল্টেশন।


তবে এই যুগান্তকারী আবিষ্কারের পরও বেশ সমস্যার মুখেই পড়তে হল তাঁকে। বিষয়টিকে ভালো চোখে দেখলেন না তৎকালীন সমাজ, অন্য চিকিৎসকরাও। তবে বছর চারেকের মধ্যেই তাঁর এই পদ্ধতি ছড়িয়ে পড়ল ইংল্যান্ড, জার্মানি, ইতালিতে। ধীরে ধীরে পেল জনপ্রিয়তা। পরে লেনেক নিজেও বেশ কিছু বদল করেছিলেন ‘সিলিন্ডার’-এর। এই আবিষ্কারের সাড়ে তিন দশক পর ১৮৫১ সালে আয়ারল্যান্ডে তৈরি হল আধুনিক স্টোথোস্কোপ। দিশা দেখিয়ে দিয়েছিলেন লেনেক। এবার আইরিশ চিকিৎসক আরথার লেয়ার্ড দু’কানে শোনার মতো করেই রূপ দিলেন যন্ত্রটিকে। 


তবে তাঁর আবিষ্কারের এই পরিণতি দেখে যেতে পারেননি লেনেক। ‘সিলিন্ডার’ আবিষ্কারের বছর দশেক পরেই মৃত্যু হয়েছিল তাঁর। মাত্র ৪৫ বছর বয়সে। ১৮২৬ সালে। সারাদিন যক্ষ্মা রোগীদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে কখন নিজেই আক্রান্ত হয়ে গিয়েছিলেন মারণ ব্যাধিতে। মাত্র পাঁচ বছর বয়সে এই যক্ষ্মাই কেড়ে নিয়েছিল তাঁর মায়ের প্রাণও। তাই সমাপ্তি টানতে চেয়েছিলেন এই রোগের ইতিহাসে। তা আর সম্ভব হল না। কিন্তু বাকি চিকিৎসকদের জন্য লিপিবদ্ধ করে গেলেন যক্ষ্মার যাবতীয় লক্ষণ এবং উপসর্গের প্রকৃতি। কী ধরণের শব্দ শোনা গেলে বোঝা যাবে যক্ষ্মাকে, তাও দেখিয়ে গেলেন লেনেক। 


পাশাপাশি শবদেহের পার্শ্ব ব্যবচ্ছেদের পদ্ধতি এবং লিভার সিরোসিসের মতো রোগকেও সনাক্ত করে গেলেন তিনি। আজও লিভার সিরোসিসকে তাই বলা হয় ‘লেনেক সিরোসিস’। আর স্টোথোস্কোপ ছাড়া সত্যিই কি কোনো চিকিৎসকের চরিত্র ভেসে ওঠে আমাদের মনে? বোধ হয় না। দুই শতক পেরিয়ে এসেও আধুনিক চিকিৎসায় তাঁকে অস্বীকার করার কোনো জায়গা নেই আজও...

সংগৃহীত..!!

ভাইটাল সাইন(Vital Sign) হলো শরীরের জীবন ধারণের গুরুত্বপূর্ণ সূচক, যা দেখে রোগীর শারীরিক অবস্থা দ্রুত বুঝা যায়।

 ভাইটাল সাইন(Vital Sign) হলো শরীরের জীবন ধারণের গুরুত্বপূর্ণ সূচক, যা দেখে রোগীর শারীরিক অবস্থা দ্রুত বুঝা যায়।


সাধারণত ৫টি প্রধান ভাইটাল সাইন আছে 


1️⃣ তাপমাত্রা (Body Temperature)


শরীরের উষ্ণতার পরিমাপ।স্বাভাবিক মাত্রা:

36.5°C – 37.5°C or 97.7°F – 99.5°F


মাপার স্থান:

1.Oral (মুখ)

2.Axillary (বগল)

৩.Rectal (মলদ্বার )

৪.Tympanic (কান)

৫.Temporal (কপাল)


অস্বাভাবিক:


জ্বর (Fever): ≥ 38°C

Hypothermia: < 35°C


---


2️⃣ পালস / নাড়ি (Pulse Rate)


হৃদস্পন্দনের হার।স্বাভাবিক মাত্রা (Adult):

60–100 বিট/মিনিট


পালস চেক করার স্থান:

১.Radial (হাতের কবজি) ⭐

২.Brachial

৩.Carotid

৪.Femoral

৫.Popliteal

৬.Dorsalis pedis


অস্বাভাবিক:

Tachycardia: >100

Bradycardia: <60

---


3️⃣ শ্বাস-প্রশ্বাস (Respiratory Rate)


প্রতি মিনিটে শ্বাস নেওয়ার সংখ্যা।স্বাভাবিক মাত্রা (Adult):


12–20 বার/মিনিট


অস্বাভাবিক:


Tachypnea: >20

Bradypnea: <12


Apnea: শ্বাস বন্ধ

⚠️ শ্বাস গোনা রোগীকে না জানিয়ে করা উত্তম।


---


4️⃣ রক্তচাপ (Blood Pressure)


রক্ত ধমনীর দেয়ালে রক্তের চাপ। স্বাভাবিক BP:


120/80 mmHg


সীমা:

Hypotension: <90/60

Hypertension: ≥140/90


BP-এর অংশ:

Systolic (উপরের)

Diastolic (নিচের)


---


5️⃣ অক্সিজেন স্যাচুরেশন (SpO₂) – ৫ম ভাইটাল সাইন


রক্তে অক্সিজেনের পরিমাণ। স্বাভাবিক:

95% – 100%


বিপজ্জনক:

<90% (Hypoxia)


📌 Pulse oximeter দিয়ে মাপা হয়।


---


ভাইটাল সাইন নেওয়ার সঠিক নিয়ম (নার্সিং টিপস):


✔️ রোগীকে বিশ্রামে রাখতে হবে

✔️ একি সময়ে প্রতিদিন নিলে ভালো

✔️ অস্বাভাবিক হলে পুনরায় চেক

✔️ চার্টে সঠিকভাবে লিখতে হবে


📍📍ভাইটাল সাইন কেন গুরুত্বপূর্ণ?


রোগীর অবস্থা মূল্যায়ন

জরুরি অবস্থা শনাক্ত

চিকিৎসার অগ্রগতি বোঝা

ICU / মেডিকেল ওয়ার্ডে অত্যন্ত প্রয়োজনীয়


(পোষ্ট করতেছি সাথে নিজের ও চর্চা)

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২২-১২-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ২২-১২-২০২৫ খ্রি:।


আজকের শিরোনাম:


নির্বাচন ও গণভোটের তথ্য দেশজুড়ে পৌঁছে দিতে যাত্রা শুরু করলো ভোটের গাড়ি  সুপার ক্যারাভান - নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে ভোটারদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার।


আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন তারেক রহমান - শনিবার সম্পন্ন করবেন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ - জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ।


আসন্ন নির্বাচনে বাংলাদেশের পোস্টাল ভোট ব্যবস্থা সারা বিশ্বের জন্য রোল মডেল হয়ে থাকবে - মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার।


ওসমান হাদির খুনিদের বিচার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার -জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা - জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজনদের।


ইন্দোনেশিয়ার জাভায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ ।


এবং মাউন্ট মঙ্গানুই-এ তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড।

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...