এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৬-০১-২০২৬ খ্রি:।০

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৬-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রধান উপদেষ্টার কাছে সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেম সংক্রান্ত গবেষণা প্রতিবেদন পেশ -- গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণের ওপর গুরুত্বারোপ করলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। 


আইপিএল-কে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোন প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না --- মন্তব্য অর্থ উপদেষ্টার।


দেশে এলপিজির সরবরাহ সংকট নেই --- বললেন বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টা।


সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনাসহ মাস্টারপ্ল্যান চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ পরিবেশ উপদেষ্টার।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই -- বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ -- ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ছয়শ’ ৮২ জন।


শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল।


ভেনিজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের ফলে বিঘ্নিত হয়েছে বিশ্ব নিরাপত্তা --- মন্তব্য জাতিসংঘ মানবাধিকার কমিশনের।


এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আগামীকাল ঢাকা ক্যাপিটালস – নোয়াখালী এক্সপ্রেসের এবং চট্টগ্রাম রয়্যালস - সিলেট টাইটান্সের মোকাবেলা করবে।

সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৬/০১/২০২৬

 সকাল সাতটার সংবাদ শিরোনাম ০৬/০১/২০২৬

সংবাদ শিরোনাম

................................

* আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু --- প্রথম দিনে আপিল দায়ের ৪২ টি

 

* মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি, একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না --- মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

 

* বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর --- ইসলামাবাদে বাংলাদেশ মিশনে গিয়ে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

 

ভেনিজুয়েলায় সাম্প্রতিক ঘটনাবলিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ --- জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিরোধ নিষ্পত্তির আহ্বান।

 


* নিরাপত্তা পরিষদে ভেনিজুয়েলা সংক্রান্ত বৈঠকে যেকোনো দেশের রাজনৈতিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের --- ডেলসি রদ্রিগেজের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেব শপথ গ্রহণ।

 

* বাংলাদেশে আইপিএল এর সকল খেলা সম্প্রচার বন্ধ।

 

* এবং সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্সের নিজ নিজ খেলায় জয়লাভ।

হোমিওপ্যাথি_নোসড_মেডিসিন_বেসিলিনাম (Bacillinum) 

 #আমি_হোমিওপ্যাথি_নোসড_মেডিসিন_বেসিলিনাম (Bacillinum) #বলছি

🌼 আমার জন্ম: আমি কোনো ফুল নই,কোনো গাছও নই।

আমি জন্মেছি—

👉 ক্ষয়ের গভীর ছায়া থেকে।

👉 Tubercular diathesis-এর বুকের ভেতর থেকে।

আমি সেই ওষুধ—

যে কাজ করে

👉 ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়া মানুষদের জন্য।

যারা বাঁচে,

কিন্তু পুরোপুরি বাঁচে না।

🧪 আমি Proved

আমাকে প্রুভিং করেছেন—

👉 ড. Burnett।

তিনি দেখেছিলেন,

আমি সেই রোগীর ওষুধ—

যার অসুখ বারবার ফিরে আসে,

👉 ওষুধে সাময়িক ভালো হয়,

কিন্তু মূল শক্তি ফেরে না।

💠 আমার মায়াজম

👉 Pure Tubercular

আমি সেই রোগীর ওষুধ—

যার পরিবারে আছে

👉 যক্ষা,

👉 হাঁপানি,

👉 দীর্ঘস্থায়ী কাশি,

👉 বারবার সংক্রমণ,

👉 দ্রুত ভেঙে পড়ার ইতিহাস।

👩‍⚕️ আমি যেসব রোগে ব্যবহৃত হই

দীর্ঘস্থায়ী কাশি

হাঁপানি (বিশেষ করে শিশুর)

বারবার ঠান্ডা লাগা

সাইনুসাইটিস

অ্যাডিনয়েড, টনসিল

ক্রনিক ডায়রিয়া

ত্বকের পুরনো রোগ

হাড়-জয়েন্ট দুর্বলতা

বারবার জ্বর

দীর্ঘস্থায়ী ক্লান্তি

👶 আমার শৈশব

আমি সেই শিশু—

👉 যে দেখতে ফ্যাকাসে।

💥 ওজন বাড়ে না

💥 বুক সরু

💥 চোখ বড় বড়

💥 ঘন ঘন অসুস্থ হয়

👉 মা বলে—

“বাচ্চাটা তো সারাক্ষণই দুর্বল।”

👦 কৈশোর—আমার প্রকৃতি

💥 পড়াশোনায় মেধা আছে

💥 কিন্তু শরীর টানে না

💥 সহজে হাঁপিয়ে যায়

💥 বন্ধুদের সাথে তাল রাখতে পারে না

👉 ইচ্ছে অনেক,

শক্তি কম।

👨 যৌবনে আমার রূপ

💥 কাজ করতে মন চায়

💥 কিন্তু শরীর ভেঙে পড়ে

💥 দীর্ঘস্থায়ী কাশি

💥 বুক ভারী লাগে

👉 মনে হয়—

“আমি কেন এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাই?”

👩 নারী রোগে আমার ভূমিকা

💥 মাসিক দুর্বল

💥 শরীর ভেঙে পড়ে

💥 সন্তান জন্মের পর দ্রুত ক্ষয়

💥 বারবার সংক্রমণ

👉 শরীর যেন ধরে রাখতে পারে না।

🧓 বয়স বাড়ার সাথে সাথে

💥 দীর্ঘদিনের রোগ

💥 ধীরে ধীরে ক্ষয়

💥 হাড়ে ব্যথা

💥 নিঃশ্বাসে কষ্ট

👉 আমি সেই রোগী,

যে ধীরে ধীরে ফুরিয়ে যায়।

💠 আমার প্রধান চেনার লক্ষণ (Keynotes)

1️⃣ যক্ষা বা TB-এর পারিবারিক ইতিহাস

2️⃣ বারবার অসুখে পড়া

3️⃣ ওষুধে অল্প সময় ভালো হওয়া

4️⃣ দ্রুত ক্লান্তি

5️⃣ ফ্যাকাসে মুখ, দুর্বল শরীর

6️⃣ শিশুর বৃদ্ধি কম

7️⃣ দীর্ঘস্থায়ী কাশি বা হাঁপানি

⬆️ আমার বৃদ্ধি (Aggravation)

❄️ ঠান্ডা বাতাস

🌙 রাত

😓 পরিশ্রম

🌧️ স্যাঁতসেঁতে আবহাওয়া

⬇️ আমার উপশম (Amelioration)

🌞 রোদ

🔥 উষ্ণতা

😴 বিশ্রাম

🌿 পাহাড়ি বা খোলা বাতাস

🔄 আমার সম্পূরক

Tuberculinum

Calcarea phosphorica

❎ আমার ক্রিয়ানাশক

Camphor

⬅️ আমার পূর্বে উপকারী

Tuberculinum

➡️ আমার পরে ভালো চলে

Sulphur

🔥 আমার স্থিতিকাল

⏳ সাধারণত ৩০–৯০ দিন

(দীর্ঘস্থায়ী ও গভীর টিউবারকুলার কেসে)

🌼 শেষ কথা

যখন রোগী বলে—

“ডাক্তার, একটু ভালো হলেই

আবার অসুখ ফিরে আসে…”

👉 তখন আমি বুঝে ফেলি—

এটা সাময়িক রোগ নয়,

👉 বংশগত ক্ষয়।

আমি Bacillinum—

আমি সেই মানুষদের ওষুধ,

যারা ধীরে ধীরে

ভেতর থেকে ক্ষয় হয়ে যাচ্ছে,

কিন্তু

এখনও বাঁচতে চায়।


 কপি না করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন এবং পরবর্তী পোস্ট পেতে Next লিখুন

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আরোগ্য_সূত্র_হোমিওপ্যাথিক_চিকিৎসায়

 #আরোগ্য_সূত্র_হোমিওপ্যাথিক_চিকিৎসায়-


📘 ডাঃ কনস্ট্যান্টাইন হেরিং-এর আরোগ্য সূত্র (Hering’s Law of Cure)


হোমিওপ্যাথিক চিকিৎসার দ্বিতীয় আরোগ্য সূত্র-


ডাঃ কনস্ট্যান্টাইন হেরিং (Dr. Constantine Hering) ছিলেন আমেরিকান হোমিওপ্যাথির অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ও পথপ্রদর্শক। দীর্ঘ ক্লিনিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে তিনি রোগ আরোগ্যের একটি স্বাভাবিক ও বৈজ্ঞানিক ধারা পর্যবেক্ষণ করেন, যা আজ “Hering’s Law of Cure” নামে বিশ্বব্যাপী পরিচিত।


এই সূত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ নিরাময়ের/ আরোগ্যের সঠিক দিকনির্দেশনা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


🩺 হেরিং-এর আরোগ্য সূত্র সমূহ-


১.★ উপর থেকে নিচের দিকে-

(From Above Downwards)


আরোগ্যের সময় রোগ শরীরের উপরের অংশ-

(মাথা, মুখ, বুক) থেকে ধীরে ধীরে নিচের দিকে (পেট, কোমর, পা) সরে যায়।


✅ উদাহরণ:-

মাথাব্যথা সেরে গিয়ে পায়ের ব্যথা দেখা দেওয়া — এটি সঠিক আরোগ্যের লক্ষণ।


২.★ ভিতর থেকে বাহিরের দিকে-


(From Within Outwards)

দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ (হৃদপিণ্ড, ফুসফুস, কিডনি) থেকে রোগ সরে ত্বক বা বাহ্যিক অঙ্গে প্রকাশ পায়।


✅ উদাহরণ:-

হাঁপানি কমে গিয়ে ত্বকে চুলকানি বা একজিমা দেখা দেওয়া — এটি আরোগ্যের ইঙ্গিত।


৩.★ গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে-

(From More Vital to Less Vital Organs)


মস্তিষ্ক, হৃদপিণ্ড, লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে রোগ সরে ত্বক বা পেশীর মতো কম গুরুত্বপূর্ণ অঙ্গে আসে।


৪.★ সর্বশেষ উপসর্গ আগে সারে-


(Symptoms Disappear in Reverse Order of Appearance)

যে উপসর্গগুলো সর্বশেষ দেখা দিয়েছিল, সেগুলো আগে সারে।

আর মুল উপসর্গগুলো সবশেষে সারে।


⭐ হেরিং-এর সূত্র কেন গুরুত্বপূর্ণ?


১. চিকিৎসা সঠিক পথে চলছে কি না—তা বোঝা যায়।

২. ভুল বা দমনমূলক চিকিৎসা শনাক্ত করা সম্ভব।

৩. দীর্ঘমেয়াদি রোগে আরোগ্যের প্রকৃত ধারা মূল্যায়ন করা যায়।


🩺 ব্যবহারিক উদাহরণ-


দমন চিকিৎসা-

একজন রোগীর আগে একজিমা ছিল, পরে দমন চিকিৎসার কারণে হাঁপানি দেখা দেয়।


আরোগ্য চিকিৎসা-

সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় হাঁপানি কমে গিয়ে আবার একজিমা ফিরে আসে।

★ সঠিক আরোগ্য প্রক্রিয়ার স্পষ্ট লক্ষণ, কারণ রোগ ভিতর থেকে বাহিরের দিকে এসেছে।


গুরুত্বপূর্ণ নোট -


🔹 হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।

🔹 নিজে নিজে ওষুধ সেবন না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

🔹 এই পোস্টটি শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত।


✍️ ডা. জিয়াউল হক 

মাহিন হোমিও মেডিকেল 


@highlight 

#principles #Education #everyoneシ゚ #homoeopathy #drziaulhaque 

#mahinhomeomedical 

#Homeopathy 

#DrHering 

#HomeopathyEducation

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৫-০১-২০২৬ খ্রি:।ো

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৫-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুরু --- প্রথম দিনে আপিল দায়ের ৪২ টি।


মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি, একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না --- মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোক বার্তা হস্তান্তর।


দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ অব্যাহত।


ভেনিজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক --- জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিরোধ নিষ্পত্তির আহ্বান বাংলাদেশের।


বাংলাদেশে আইপিএল এর সকল খেলা সম্প্রচার বন্ধ।


এবং ‎সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসকে ৬ উইকেটে  হারিয়েছে  সিলেট টাইটান্স --- এখন চট্টগ্রাম রয়্যালসের মোকাবেলা করছে রংপুর রাইডার্স।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৫-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৫-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

......................................................


* প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পেশ– গুমের পেছনে মূল কারণ ছিলো রাজনৈতিক উদ্দেশ্য

 

* আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ --- আজ থেকে আপিল শুরু, চলবে ৯ই জানুয়ারি পর্যন্ত।

 

* শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল থাকতে হবে --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

* গণভোটের সার্বিক বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।

 

* দেশে বর্তমানে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে ---জানালেন খাদ্য উপদেষ্টা

 

* ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কের একটি আদালতে হাজির করা হবে আজ

 

* এবং আজ সিলেটে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সিলেট টাইটান্স- নোয়াখালী এক্সপ্রেসের এবং চট্টগ্রাম রয়্যালস - রংপুর রাইডার্সের মোকাবেলা করবে

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

তরুণ সর্দির হোমিও ঔষধ 🔻

 🔻🔻তরুণ সর্দির হোমিও ঔষধ 🔻🔻


🛑একোনাইট ন্যাপ(Aconite Nap)3X


👉হঠাৎ শুষ্ক ঠান্ডা হাওয়া লেগে সর্দি। তরুণ সর্দিতে হাঁচির পর হাঁচি,নাক দিয়ে জলের মতো শ্লেষ্মা বের হয়। 

নাক জ্বালা করে। সামান্য পিপাসা থাকে।খুবই অস্বস্তি বোধ করে এবং অস্থির হয়। গরমে উপশম( আর্সেনিক)

ইত্যাদি লক্ষণে উপকারী। 

(সেবন বিধি)—একমাত্রা করে দুই ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবনে অব্যর্থ। 


🛑এলিয়াম সেপা (Alium Sepa) 6:


👉ইহা সর্দির একটি উৎকৃষ্ট ঔষধ। সর্দির স্রাব জলের মত পাতলা, স্রাবে নাক ও ঠোঁট হেজে যায়, জ্বালা করে, চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে জল পড়ে, অনবরত হাঁচি, সামনের কপালে বেদনা। যাদের নাকে পলিপসহ সর্দি-হাঁচি-কাশি থাকে, তাদের পক্ষে ইহা খুবই উপযোগী।

(সেবন বিধি) — এক মাত্রা করে ৩/৪ ঘন্টা পর পর কয়েক মাত্রা সেবনে উপকার।


🛑এভেনা স্যাটাইভা (Avena Sat) 3 :


👉স্নায়বিক দুর্বল বয়স্ক ব্যক্তিদের তরুণ সর্দিতে ইহা উপযোগী। পুরুষদের ধ্বজভঙ্গ এবং মহিলাদের নানাবিধ ঋতুকষ্টে ও  ইহা উপকারী।

(সেবন বিধি) — ১৫–২০ ফোঁটা মাত্রায় উষ্ণ জলসহ দিনে ২/৩ বার কয়েক মাত্রা সেবন।


🛑স্টিক্টা পালমোনারিস (Sticta Pulmonaris) 6:


👉ইহার রোগীর ঠাণ্ডা লেগে সর্দি হওয়ার পূর্বে কপালে ও নাসিকা মূলে ভার বোধ এবং বেদনা হয়। পরে অধিক মাত্রায় সর্দির স্রাব নির্গমনে বেদনার উপশম। রোগীর বার বার নাসিকা ঝাড়তে ইচ্ছা হয়।হাঁচি হয়। সর্দির স্রাব শুকিয়ে নাকের মধ্যে পিচুটি পড়ে, গলা সুড় সুড় করে ঘন ঘন কাশি, রাতে খুব বৃদ্ধি পায়। ইহার কাশিতে প্রায় নাক বন্ধ থাকে ও হাঁচি হয়।

(সেবন বিধি) — এক মাত্রা করে দৈনিক ৩ বার কয়েক মাত্রা সেবন।


🛑ডালকামারা (Dulcamara) 6 বা 30:


👉গরমের পর ঠাণ্ডা লেগে বা জলে ভিজে ঠাণ্ডা লেগে অথবা শরৎ কালে সর্দি কাশি হলে, ভিজা সেঁৎ স্যাঁতে কিংবা ঠাণ্ডা স্থানে বাস করে কোন তরুণ পীড়া হলে (নেট্রাম সালফ) ইহা উপযোগী।

(সেবন বিধি) — এক মাত্রা করে দিনে ৩/৪ বার দু’এক দিন সেবন।


👉লক্ষণানুসারে (Symptomatic) ঃ—

আর্সেনিক, ওলিয়াম, কষ্টিকাম, ক্যাম্ফর, বেলাডোনা, মেডোরিনাম, নেট্রাম মিউর, স্যাঙ্গুইনেরিয়া নাইট।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০৪-০১-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০৪-০১-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন – গুমের পিছনে মূল কারণ ছিলো রাজনৈতিক উদ্দেশ্য।


আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হলো আজ --- আগামীকাল থেকে আপিল শুরু, চলবে ৯ই জানুয়ারি পর্যন্ত।


শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল থাকতে হবে --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


গণভোটের সার্বিক বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।


দেশে বর্তমানে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে ---জানালেন খাদ্য উপদেষ্টা।


অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম শুরু --- মামলার জট কমাতে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের একটি কারাগারে জিজ্ঞাসাবাদ --- মাদুরোকে আটক ও ভেনেজুয়েলায় মার্কিন শাসনে ট্রাম্পের ঘোষণায় চীন, রাশিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নিন্দা।


এবং লিটন দাসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা  ---  বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে বিসিবির চিঠি।

সকাল ৭টার সংবাদ তারিখ : ০৪-০১-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ : ০৪-০১-২০২৬


আজকের সংবাদ শিরোনাম

.....................................................


* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হচ্ছে আজ --- আপিলের সুযোগ থাকছে ৯ই জানুয়ারি পর্যন্ত। 


* রাজধানীর পূর্বাচলে শুরু হলো মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা--উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা--পেপার ও প্যাকেজিং পণ্যকে ২০২৬ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা


* গণভোট ও সংস্কারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের জোরালো ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

 

* সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের সাত দিনের শোক কর্মসূচি অব্যাহত --- তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ভিড়

 

* বেগম খালেদা জিয়ার সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করায় সরকার, দেশবাসী  ও বন্ধু রাষ্ট্রসমূহসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

 

* তীব্র শীত ও হিমেল হাওয়ায় রাজধানীসহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত --- বিপাকে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ

 

* মার্কিন বাহিনীর হাতে আটক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে---ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনিজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র--ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা

 

* এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

কেয়ামতের দিনে নিরাপদ থাকবে যে ৭ শ্রেণির মানুষ,,,,,way of Islam ফেইসবুক থেকে নেওয়া

 কেয়ামতের দিনে নিরাপদ থাকবে যে ৭ শ্রেণির মানুষ


কেয়ামতের দিনে সূর্য এত কাছে চলে আসবে যে মানুষ নিজের ঘামেই ডুবে যাবে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

কারও ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে,

কারও হাঁটু পর্যন্ত,

আর কারও ঘাম উঠবে মুখ পর্যন্ত—তার পাপের ভার অনুযায়ী।


এই ভয়ংকর তাপের মধ্যেও থাকবে এক বিশেষ ছায়া—

আল্লাহর আরশের ছায়া।


সেদিন আল্লাহ তায়ালা ৭ শ্রেণির মানুষকে সেই শীতল ছায়ায় আশ্রয় দেবেন।

চলুন জেনে নেই—কারা তারা? আর আমরা কি তাদের একজন হতে পারি?


1. ন্যায়পরায়ণ শাসক


যার হাতে ক্ষমতা ছিল, কিন্তু সে মানুষের প্রতি ইনসাফ করেছে, ক্ষমতার অপব্যবহার করেনি।


2. আল্লাহভীরু যুবক


যে নিজের যৌবন গুনাহ ও ভোগে নষ্ট না করে ইবাদতে কাটিয়েছে।


3. মসজিদপ্রেমী মানুষ


যার হৃদয় মসজিদের সাথে বাঁধা। মসজিদ থেকে বের হয়েও সে আবার ফিরে আসার অপেক্ষায় থাকে।


4. আল্লাহর জন্য ভালোবাসা রাখা দুই বন্ধু


যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছে—

আল্লাহর জন্য মিলেছে, আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়েছে।


5. গুনাহের আহ্বান প্রত্যাখ্যানকারী


যাকে এক সুন্দরী ও ধনী নারী গুনাহের দিকে ডাকলেও সে বলেছে—

“আমি আল্লাহকে ভয় করি।”


6. গোপনে সদকা দানকারী


যে এমন নিঃশব্দে দান করেছে যে তার বাঁ হাতও জানেনি ডান হাত কী দান করল।

লাইক, প্রশংসা বা খ্যাতির জন্য নয়—শুধু আল্লাহর জন্য।


7. একাকিত্বে কান্নাকারী বান্দা


যে একা অবস্থায় আল্লাহকে স্মরণ করেছে,

ভালোবাসা ও ভয়ের কারণে যার চোখ অশ্রুতে ভরে গেছে।


এই সাত শ্রেণির মানুষ কোনো সুপারহিরো নয়।

তারা আমাদের মতোই সাধারণ মানুষ।


আজ থেকেই আমরা চেষ্টা করতে পারি—

এই সাতটির মধ্যে কোনটি আমি হতে পারি?


#viral #viralpost #foryoupage #way_of_islam808

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...