এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

তরুণ সর্দির হোমিও ঔষধ 🔻

 🔻🔻তরুণ সর্দির হোমিও ঔষধ 🔻🔻


🛑একোনাইট ন্যাপ(Aconite Nap)3X


👉হঠাৎ শুষ্ক ঠান্ডা হাওয়া লেগে সর্দি। তরুণ সর্দিতে হাঁচির পর হাঁচি,নাক দিয়ে জলের মতো শ্লেষ্মা বের হয়। 

নাক জ্বালা করে। সামান্য পিপাসা থাকে।খুবই অস্বস্তি বোধ করে এবং অস্থির হয়। গরমে উপশম( আর্সেনিক)

ইত্যাদি লক্ষণে উপকারী। 

(সেবন বিধি)—একমাত্রা করে দুই ঘন্টা অন্তর কয়েক মাত্রা সেবনে অব্যর্থ। 


🛑এলিয়াম সেপা (Alium Sepa) 6:


👉ইহা সর্দির একটি উৎকৃষ্ট ঔষধ। সর্দির স্রাব জলের মত পাতলা, স্রাবে নাক ও ঠোঁট হেজে যায়, জ্বালা করে, চোখ জ্বালা করে এবং চোখ দিয়ে জল পড়ে, অনবরত হাঁচি, সামনের কপালে বেদনা। যাদের নাকে পলিপসহ সর্দি-হাঁচি-কাশি থাকে, তাদের পক্ষে ইহা খুবই উপযোগী।

(সেবন বিধি) — এক মাত্রা করে ৩/৪ ঘন্টা পর পর কয়েক মাত্রা সেবনে উপকার।


🛑এভেনা স্যাটাইভা (Avena Sat) 3 :


👉স্নায়বিক দুর্বল বয়স্ক ব্যক্তিদের তরুণ সর্দিতে ইহা উপযোগী। পুরুষদের ধ্বজভঙ্গ এবং মহিলাদের নানাবিধ ঋতুকষ্টে ও  ইহা উপকারী।

(সেবন বিধি) — ১৫–২০ ফোঁটা মাত্রায় উষ্ণ জলসহ দিনে ২/৩ বার কয়েক মাত্রা সেবন।


🛑স্টিক্টা পালমোনারিস (Sticta Pulmonaris) 6:


👉ইহার রোগীর ঠাণ্ডা লেগে সর্দি হওয়ার পূর্বে কপালে ও নাসিকা মূলে ভার বোধ এবং বেদনা হয়। পরে অধিক মাত্রায় সর্দির স্রাব নির্গমনে বেদনার উপশম। রোগীর বার বার নাসিকা ঝাড়তে ইচ্ছা হয়।হাঁচি হয়। সর্দির স্রাব শুকিয়ে নাকের মধ্যে পিচুটি পড়ে, গলা সুড় সুড় করে ঘন ঘন কাশি, রাতে খুব বৃদ্ধি পায়। ইহার কাশিতে প্রায় নাক বন্ধ থাকে ও হাঁচি হয়।

(সেবন বিধি) — এক মাত্রা করে দৈনিক ৩ বার কয়েক মাত্রা সেবন।


🛑ডালকামারা (Dulcamara) 6 বা 30:


👉গরমের পর ঠাণ্ডা লেগে বা জলে ভিজে ঠাণ্ডা লেগে অথবা শরৎ কালে সর্দি কাশি হলে, ভিজা সেঁৎ স্যাঁতে কিংবা ঠাণ্ডা স্থানে বাস করে কোন তরুণ পীড়া হলে (নেট্রাম সালফ) ইহা উপযোগী।

(সেবন বিধি) — এক মাত্রা করে দিনে ৩/৪ বার দু’এক দিন সেবন।


👉লক্ষণানুসারে (Symptomatic) ঃ—

আর্সেনিক, ওলিয়াম, কষ্টিকাম, ক্যাম্ফর, বেলাডোনা, মেডোরিনাম, নেট্রাম মিউর, স্যাঙ্গুইনেরিয়া নাইট।

কোন মন্তব্য নেই:

অফিসে চাকরি করতে চান? তাহলে এক্সেলের এই ২০টি ফর্মুলা জানতেই হবে!

 অফিসে চাকরি করতে চান? তাহলে এক্সেলের এই ২০টি ফর্মুলা জানতেই হবে! অফিসে এক্সেল এর কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় তখনই, যখন আপনি জানেন...