রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৪-০১-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন – গুমের পিছনে মূল কারণ ছিলো রাজনৈতিক উদ্দেশ্য।
আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হলো আজ --- আগামীকাল থেকে আপিল শুরু, চলবে ৯ই জানুয়ারি পর্যন্ত।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল থাকতে হবে --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গণভোটের সার্বিক বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।
দেশে বর্তমানে এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে ---জানালেন খাদ্য উপদেষ্টা।
অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম শুরু --- মামলার জট কমাতে সকলের সহযোগিতা চাইলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের একটি কারাগারে জিজ্ঞাসাবাদ --- মাদুরোকে আটক ও ভেনেজুয়েলায় মার্কিন শাসনে ট্রাম্পের ঘোষণায় চীন, রাশিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নিন্দা।
এবং লিটন দাসকে অধিনায়ক করে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা --- বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে বিসিবির চিঠি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন