সকাল ৭টার সংবাদ
তারিখ : ০৪-০১-২০২৬
আজকের সংবাদ শিরোনাম
.....................................................
* ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হচ্ছে আজ --- আপিলের সুযোগ থাকছে ৯ই জানুয়ারি পর্যন্ত।
* রাজধানীর পূর্বাচলে শুরু হলো মাসব্যাপী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা--উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা--পেপার ও প্যাকেজিং পণ্যকে ২০২৬ সালের ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা
* গণভোট ও সংস্কারের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের জোরালো ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার
* সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের সাত দিনের শোক কর্মসূচি অব্যাহত --- তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ভিড়
* বেগম খালেদা জিয়ার সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করায় সরকার, দেশবাসী ও বন্ধু রাষ্ট্রসমূহসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
* তীব্র শীত ও হিমেল হাওয়ায় রাজধানীসহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত --- বিপাকে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ
* মার্কিন বাহিনীর হাতে আটক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে---ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনিজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র--ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা
* এবং আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন