এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাগের মাথায় বা হুট করে নেওয়া পদত্যাগের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 চাকরি ছাড়া বা রিজাইন দেওয়া ক্যারিয়ারের একটি স্বাভাবিক অংশ হলেও, এটি বেশ মানসিক চাপের এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। রাগের মাথায় বা হুট করে নেওয়া পদত্যাগের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি নতুন সুযোগের খোঁজে বর্তমান চাকরিটি ছাড়ার কথা ভেবে থাকেন, তবে সম্পর্ক নষ্ট না করে কীভাবে পেশাদারিত্বের সাথে বিদায় নেবেন, তা জানা অত্যন্ত জরুরি। 

চলুন জেনে নিই রিজাইন দেওয়ার আগে বা চাকরি ছাড়ার সময় কোন ১৫টি বিষয় আপনার অবশ্যই মাথায় রাখা উচিত।

________________________________________________


১. নোটিশ পিরিয়ড সম্পর্কে নিশ্চিত হোন রিজাইন দেওয়ার আগে আপনার নিয়োগপত্র (Appointment Letter) বা কোম্পানির এইচআর পলিসি ভালোভাবে পড়ে দেখুন। আপনার পদের জন্য নোটিশ পিরিয়ড কতদিনের (সাধারণত ১ থেকে ৩ মাস হয়ে থাকে) তা জেনে নিন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন।


২. পরবর্তী পরিকল্পনা বা চাকরি চূড়ান্ত করুন হাতে নতুন কোনো জবের অফার লেটার না পাওয়া পর্যন্ত বর্তমান চাকরিতে ইস্তফা না দেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি পড়াশোনা বা অন্য কোনো কারণে ছাড়তে হয়, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা আগেই নির্ধারণ করে রাখুন।


৩. পর্যাপ্ত আর্থিক ব্যাকআপ রাখুন যদি হাতে নতুন চাকরি না নিয়েই রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে অন্তত আগামী ৩ থেকে ৬ মাস চলার মতো পর্যাপ্ত আর্থিক সঞ্চয় (Emergency Fund) আপনার কাছে আছে কিনা তা নিশ্চিত করুন।


৪. পেশাদার পদত্যাগপত্র (Resignation Letter) লিখুন পদত্যাগপত্রটি হতে হবে সংক্ষিপ্ত, মার্জিত এবং পেশাদার। এখানে শুধু পদত্যাগের তারিখ এবং সুযোগ দেওয়ার জন্য কোম্পানিকে ধন্যবাদ জানাবেন। কোনোভাবেই ক্ষোভ, অভিমান বা নেতিবাচক কথা উল্লেখ করবেন না।


৫. সবার আগে ম্যানেজার বা বসকে জানান আপনার সহকর্মীদের জানার আগে আপনার সরাসরি সুপারভাইজার বা বসকে বিষয়টি জানানো উচিত। একটি মিটিং সেট করে সামনাসামনি বা ভিডিও কলে তাকে আগে আপনার সিদ্ধান্তটি সম্মানের সাথে জানান।


৬. সম্পর্ক নষ্ট করবেন না (Don't Burn Bridges) অফিসে কারও সাথে খারাপ সম্পর্ক থাকলেও শেষ বেলায় তা প্রকাশ করবেন না। কর্পোরেট দুনিয়া খুবই ছোট, ভবিষ্যতে কখন কার সাথে কাজ করতে হয় বা কার রেফারেন্স প্রয়োজন হয়, তা আগে থেকে বলা যায় না।


৭. কাজের সুষ্ঠু হ্যান্ডওভার প্ল্যান তৈরি করুন আপনার অবর্তমানে কে আপনার কাজগুলো সামলাবেন, তার একটি তালিকা করুন। আপনার অসমাপ্ত কাজগুলো কীভাবে শেষ হবে এবং ফাইলগুলো কোথায় আছে, তার একটি সুন্দর হ্যান্ডওভার ডকুমেন্ট তৈরি করে বুঝিয়ে দিন।


৮. অফিসের ডিভাইস থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন অফিসের ল্যাপটপ বা কম্পিউটারে থাকা আপনার ব্যক্তিগত ইমেইল, ছবি, পাসওয়ার্ড বা অন্য যেকোনো ব্যক্তিগত ডেটা রিজাইন দেওয়ার আগেই মুছে ফেলুন বা নিজের কাছে ব্যাকআপ নিয়ে নিন।


৯. আর্থিক পাওনাদি সম্পর্কে জেনে নিন আপনার প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুইটি, অবিক্রীত ছুটির টাকা (Leave Encashment) বা অন্য কোনো আর্থিক বেনিফিট কীভাবে এবং কবে পাবেন, সে বিষয়ে এইচআর (HR) ডিপার্টমেন্টের সাথে আগেই বিস্তারিত কথা বলে নিন।


১০. কাউন্টার-অফারের জন্য প্রস্তুত থাকুন আপনি ভালো কর্মী হলে কোম্পানি আপনাকে ধরে রাখার জন্য বেতন বা পদোন্নতির প্রস্তাব (Counter-offer) দিতে পারে। আপনি সেই অফার গ্রহণ করবেন কি না, তার মানসিক প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখুন।


১১. নোটিশ পিরিয়ডে কাজে অবহেলা করবেন না অনেকেই নোটিশ পিরিয়ডে কাজে চরম অবহেলা করেন। এটি চরম অপেশাদারিত্ব। শেষ দিন পর্যন্ত নিজের দায়িত্বগুলো সততা এবং নিষ্ঠার সাথে পালন করুন।


১২. এক্সিট ইন্টারভিউর (Exit Interview) প্রস্তুতি এইচআর থেকে এক্সিট ইন্টারভিউ নেওয়া হলে সেখানে গঠনমূলক মতামত দিন। অকারণে বস বা কোম্পানির নামে অতিরিক্ত বদনাম করা থেকে বিরত থাকুন।


১৩. রিলিজ লেটার ও এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বুঝে নিন কোম্পানি ছাড়ার শেষ দিনে বা পলিসি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার রিলিজ লেটার, ক্লিয়ারেন্স এবং অভিজ্ঞতার সনদপত্র (Experience Letter) বুঝে নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন।


১৪. গোপনীয়তা বজায় রাখুন অফিসিয়ালি আপনার পদত্যাগের বিষয়টি ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো অফিসে এটি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।


১৫. সুন্দরভাবে বিদায় নিন শেষ দিনে সহকর্মীদের একটি সুন্দর ফেয়ারওয়েল ইমেইল দিন। নিজের কন্টাক্ট ইনফরমেশন বা লিংকডইন (LinkedIn) আইডি শেয়ার করুন যাতে তারা ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ রাখতে পারে।

________________________________________

#Resignation #CareerAdvice #JobChange #CorporateLife #CareerTips

টাইম ম্যানেজমেন্ট : ২৪ ঘণ্টাকে পকেটে রাখবেন যেভাবে

 টাইম ম্যানেজমেন্ট : ২৪ ঘণ্টাকে পকেটে রাখবেন যেভাবে ⏰


সবাই বলে সময় নেই, সময় নেই। অথচ পৃথিবীর সফলতম মানুষগুলো কিন্তু আমাদের মতোই দিনে মাত্র ২৪ ঘণ্টাই পান। পার্থক্যটা হলো তারা সময়কে 'কাটান' না, বরং সময়কে 'ব্যবহার' করেন। তরুণ বয়সে আমাদের সামনে পাহাড়সম সিলেবাস, ক্যারিয়ারের চিন্তা আর সোশ্যাল মিডিয়ার হাতছানি-সব মিলিয়ে তাল সামলানো কঠিন হয়ে পড়ে। কিন্তু জীবনটাকে একটু গুছিয়ে নিলে দেখবেন, দিনের শেষে নিজের জন্য আড্ডা আর শখের কাজের সময়ও বেঁচে যাচ্ছে।


আলসেমি কী আসল শত্রু?


আমরা অনেক সময় কাজ জমিয়ে রাখি এই ভেবে যে, 'কাল করব'। এই 'কাল' আসলে কখনো আসে না। মনোবিজ্ঞানীরা বলেন, আলসেমি মানে কাজের অভাব নয়, বরং এটি হলো কাজ শুরু করার ভয় বা মানসিক জড়তা। এই জড়তা কাটাতে '৫ সেকেন্ড রুল' ব্যবহার করতে পারেন। কোনো কাজ করার কথা মাথায় এলেই ৫ থেকে ১ পর্যন্ত উল্টো গুনুন এবং ১ হওয়ার সঙ্গে সঙ্গেই কাজটি শুরু করে দিন। মস্তিষ্ককে দ্বিতীয়বার ভাবার সুযোগ দেবেন না।


রুটিন মানে কি জেলখানা?


অনেকে মনে করেন রুটিন মানেই আনন্দ বিসর্জন দিয়ে রোবট হয়ে যাওয়া। ধারণাটি একদম ভুল। বরং রুটিন আপনাকে বাড়তি আনন্দ করার সুযোগ করে দেয়। যখন আপনি জানেন যে আপনার পড়ার বা কাজের সময়টুকু আপনি ঠিকঠাক কাজে লাগিয়েছেন, তখন মুভি দেখা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় আপনার মনে কোনো অপরাধবোধ কাজ করবে না। একটি কার্যকর রুটিন হবে নমনীয়-যেখানে কাজের পাশাপাশি বিশ্রামেরও জায়গা থাকবে। 


২৪ ঘণ্টাকে কাজে লাগানোর তিনটি ম্যাজিক টিপস


>>টু-ডু লিস্ট: প্রতিদিন ঘুমানোর আগে পরের দিনের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের তালিকা করুন। সকালে উঠে প্রথমেই সবচেয়ে কঠিন বা বিরক্তিকর কাজটি শেষ করুন। একে বলা হয় 'ইট দ্যাট ফ্রগ'। বড় বাধাটা পার হয়ে গেলে বাকি দিনটি খুব আত্মবিশ্বাসের সঙ্গে কাটবে।


>>পমোডোরো টেকনিক: টানা দুই ঘণ্টা না পড়ে ২৫ মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়ন, তারপর পাঁচ মিনিটের একটি ছোট বিরতি নিন। এভাবে চারবার করার পর ২০ মিনিটের একটি বড় বিরতি নিন। এতে মস্তিষ্ক সতেজ থাকে এবং একঘেয়েমি আসে না।


>>ডিজিটাল ডিটক্স: ফেসবুক বা ইনস্টাগ্রামের নোটিফিকেশন আমাদের ফোকাস নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার। কাজের সময় ফোনটি অন্য রুমে রাখুন অথবা 'ডু নট ডিস্টার্ব' মোড অন করে দিন। স্ক্রিন টাইম কমিয়ে সেই সময়টুকু নিজের স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগান।


লক্ষ্য যখন বড়, ছোট পদক্ষেপই ভরসা


টাইম ম্যানেজমেন্ট মানে নিজেকে যন্ত্রণায় ফেলা নয়, বরং নিজের স্বপ্নকে সম্মান করা। আপনি যদি আজ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে কাল সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে। ছোট ছোট লক্ষ্য স্থির করুন। প্রতিদিন মাত্র এক ঘণ্টা বাড়তি কাজ বা পড়াশোনা বছরে আপনাকে ৩৬৫ ঘণ্টা এগিয়ে দেবে অন্যদের চেয়ে।


মনে রাখবেন, সময় কারও জন্য অপেক্ষা করে না, কিন্তু আপনি চাইলে সময়কে নিজের বন্ধু বানিয়ে নিতে পারেন। আজ থেকেই শুরু হোক আপনার সময়ের সঠিক ব্যবহার।

.

লেখা: রনী মাহমুদ

ছবি: খবরের কাগজ

#time #timemanagement #goalsetting #success #tips

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৪-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৪-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ও উৎসব ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত --- সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত।


প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো আজ।


ফ্যাসিবাদী সরকার যে রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল, বিএনপি এখন সেই রাষ্ট্রকে জনগণের কল্যাণে ব্যবহার করছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী --- ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘন্টা তেলের পাম্প খোলা রাখার সিদ্ধান্ত।


কুমিল্লার শ্রীকাইল-৫ নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন --- দৈনিক পাওয়া যাবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। 


ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ ও তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলা --- জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও তেল স্থাপনাগুলোতে হামলার হুঁশিয়ারি তেহরানের।


এবং আগামীকাল মিরপুরে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৪-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৪-০৩-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ইমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতার সম্মানি প্রদান কার্যক্রম আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন --- মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান।


সমাজের সর্বস্তরে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতে ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।  


ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে সরকার --- কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে বললেন রেলমন্ত্রী।


রাস্তার পাশে অপেক্ষারত শিক্ষার্থীদের দেখে মন্ত্রীর অসন্তোষ ---- এখন থেকে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সম্বর্ধনা দেওয়া যাবে না --- সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।


মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের গভীর শ্রদ্ধা নিবেদন। 


ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি এবং ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে আল কুদস দিবসকে কেন্দ্র করে লাখো মানুষের মিছিল। ‘ 

এবং ঢাকায় বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পাকিস্তানের কাছে ১২৮ রানে পরাজিত বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৩-০২-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৩-০২-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


ইমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতার সম্মানি প্রদান কার্যক্রম আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন --- মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান।


সমাজের সর্বস্তরে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিতে ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


ঈদ উপলক্ষে মানুষের বাড়ি ফেরা শুরু --- ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে সরকার --- কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে বললেন রেলমন্ত্রী। 


রাস্তার পাশে অপেক্ষারত শিক্ষার্থীদের দেখে মন্ত্রীর অসন্তোষ ---- এখন থেকে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে সম্বর্ধনা দেওয়া যাবে না --- সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।


মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের গভীর শ্রদ্ধা নিবেদন।


ইসরাইল ও হিজবুল্লাহ গোষ্ঠীকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব --- ইরাকে জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪ মার্কিন সেনা নিহতের খবর নিশ্চিত করলো ওয়াশিংটন।


এবং ঢাকায় দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পাকিস্তানের বেঁধে দেওয়া ২৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ --- বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৩-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৩-০৩-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


যুক্তিতর্কের মাধ্যমে সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় সরকার --- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া সূচনা বক্তৃতায় জানালেন প্রধানমন্ত্রী। 

 

নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি --- ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান।

 

গতিশীল, প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে সংসদ --- আশাবাদ সংসদে বিরোধীদলীয় নেতার।

 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তির স্মরণে সংসদে শোক প্রস্তাব গ্রহণ।

 

আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে --- আশা ব্যক্ত করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। 

 

হরমুজ প্রণালী বন্ধ এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে তেহরান --- রেকর্ডকৃত প্রথম ভাষণে প্রত্যয় ব্যক্ত করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।   

 

এবং আজ ঢাকায় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১২-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১২-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন --- হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার ও ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত।


জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর ভাষণ --- সংসদকে যুক্তি তর্কের মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আগ্রহ প্রকাশ।


নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সকল সংসদ সদস্যকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি --- ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান।


গতিশীল, প্রাণবন্ত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে সংসদ --- আশাবাদ সংসদে বিরোধীদলীয় নেতার।


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তির স্মরণে সংসদে শোক প্রস্তাব গ্রহণ।


বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নববধুসহ নিহত 


তেল আবিবে ইসরাইলের নিরাপত্তা সদর দপ্তরে হামলার দাবি ইরানের ---- লেবাননে নতুন করে ইসরাইলি হামলায় নিহত ১১।


এবং আগামীকাল ঢাকায় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ ।

সকাল ৭টার সংবাদ তারিখ ১২-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১২-০৩-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ।   

 


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত --- সংসদকে কার্যকর করতে দিকনির্দেশনা প্রদান।  

 


ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগামী শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান।   

 


দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাবে সরকারের অনুমোদন। 

 


গণমাধ্যম জাতির মনোজগতের কাঠামো নির্মাণ করে --- বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 

 


উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা বন্ধের দাবী করে খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত। 

 


এবং ঢাকায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে গতকাল পাকিস্তানকে আট উইকেটে হারালো বাংলাদেশ।

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১১-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১১-০৩-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল।


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত - সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে দলীয় সংসদ সদস্যদের আচরণ নিয়ে দিকনির্দেশনা।


ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগামী শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান - ভিডিও বার্তায় জানালেন প্রধানমন্ত্রী - জনগণকে সঙ্গে নিয়ে বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান।


দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী এপ্রিলের শুরুতে সরবরাহের জন্য আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাবে সরকারের অনুমোদন।


গণমাধ্যম জাতির মনোজগতের কাঠামো নির্মাণ করে - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।


রাজধানীসহ সারাদেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা - বিপণি বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। 


পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল - সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে অবিলম্বে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার ওপর রুশ প্রেসিডেন্টের গুরুত্বারোপ।


ঢাকায় তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে আট উইকেট হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের।

সকাল ৭টার সংবাদ তারিখ ১১-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১১-০৩-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান --- সারাদেশে ৩৭ হাজার পাঁচশো ৬৭ জন নারীর হাতে পৌঁছালো অর্থ সহায়তা।

 


জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরে আসবে না সরকার --- জানালেন তারেক রহমান।  

 


ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ ব্যবস্থা চালু করা সরকারের লক্ষ্য --- বললেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। 

 


দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই --- জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

 


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের বিপক্ষে আরো শক্তিশালী ভূমিকা রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর।   

 


এবং মিরপুরে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...