এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ১৫-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ১৫-০৩-২০২৬ খ্রি:।

আজকের শিরোনাম:


আগামীকাল দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে -- সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী – সংসদের অধিবেশন পুনরায় বসবে ২৯শে মার্চ।  


পেট্রোল, অকটেন এবং ডিজেল বিক্রির ক্ষেত্রে রেশনিং ব্যবস্থাসহ সব ধরণের বিধিনিষেধ প্রত্যাহার -- জানালেন জ্বালানী প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।


ইসরাইলি হামলায় ইরানের ইসফাহান প্রদেশে ১৫ জন এবং দক্ষিণ লেবাননে ১৪ জন নিহত।


এবং আজ মিরপুরে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২৯১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান।

সকাল ৭টার সংবাদ তারিখ ১৫-০৩-২০২৬

 সকাল ৭টার সংবাদ

তারিখ ১৫-০৩-২০২৬

আজকের সংবাদ শিরোনাম:


ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানি ও উৎসব ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত --- সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত।


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ।


ফ্যাসিবাদী সরকার যে রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল, বিএনপি এখন সেই রাষ্ট্রকে জনগণের কল্যাণে ব্যবহার করছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী --- ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘন্টা তেলের পাম্প খোলা রাখার সিদ্ধান্ত।


কুমিল্লার শ্রীকাইল-৫ নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রমের উদ্বোধন --- দৈনিক পাওয়া যাবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। 


নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ মার্কিন সামরিক বাহিনীকে বহিষ্কারের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি ইরানের আহ্বান ---  হরমুজ প্রণালীর নিরাপত্তায় সহায়তা দিতে মিত্রদের প্রতি ফের আহ্বান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ।


এবং আজ মিরপুরে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ।

নিজে নিজে কিনে খেতে পারবেন যে ঔষধ:- একজন নার্সের ফেইসবুক থেকে নেওয়া

 নিজে নিজে কিনে খেতে পারবেন যে ঔষধ:-


ওটিসি বা ওভার দ্য কাউন্টার ঔষধ হলো এমন ঔষধ যা সাধারণ মানুষ ফার্মেসি থেকে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারে। সাধারণত জ্বর, সর্দি, কৃমি, অ্যালার্জি, অ্যাসিডিটি, শরীরের যেকোন স্থানের ত্বকের সমস্যা ইত্যাদিতে এগুলো ব্যবহার করা হয়। তবে সঠিক ডোজ না মানলে বা দীর্ঘদিন ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।


নিচে বাংলাদেশে প্রচলিত  OTC ঔষধের ব্যবহার, ডোজ ও পার্শ্বপ্রতিক্রিয়া সংক্ষেপে দেওয়া হলো—


১| কৃমির ওষুধ (Anti-helmintic)


▪️Albendazole Chewable Tablet (Tab. Alben DS)

ডোজ: ৪০০ mg একবার ভরাপেটে | 

পার্শ্বপ্রতিক্রিয়া: পেট ব্যথা, বমি


▪️Mebendazole Tablet/Suspension

(Tab Vermox)

ডোজ: ১০০ mg দিনে ২ বার /চিকিৎসকের পরামর্শ অনুযায়ী |

 পার্শ্বপ্রতিক্রিয়া: পেট ব্যথা, বমি


২| গ্যাস্টিকের ওষুধ, অ্যাসিডিটি


▪️Antacid, Aluminum Hydroxide and Magnesium Hydroxide Suspension

(Tab Entacyd Plus)

ডোজ: প্রয়োজনমতো ১–২ চামচ রাতে বা খাবার পরে| 

পার্শ্বপ্রতিক্রিয়া: 

অ্যালুমিনিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড: কোষ্ঠকাঠিন্য

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড: ডায়রিয়া

 

▪️Omeprazole

(Cap. Seclo)

ডোজ: ২০ mg সকালে ও রাতে খাবার আগে | 

পার্শ্বপ্রতিক্রিয়া: মাথা ব্যথা, ডায়রিয়া, ভিটামিন ঘাটতি 


৩| ভিটামিন ও মিনারেল


▪️Ascorbic Acid (Vit-C) Chewable Tablet/Syrup

(Tab ceevit)

ডোজ: ৫০০ mg  সকাল ও রাত| 

পার্শ্বপ্রতিক্রিয়া: পেটের অস্বস্তি


▪️Riboflavin (Vit-B2)

(Tab Riboson)

ডোজ: ৫ mg তিন বেলা | 

পার্শ্বপ্রতিক্রিয়া: প্রস্রাব হলুদ


▪️Multivitamin Tablets/Capsules/Drops

(Tab Filwel)

ডোজ: ১ ট্যাবলেট দুই বেলা | 

পার্শ্বপ্রতিক্রিয়া: বমি ভাব


▪️Vitamin A Capsule

(Cap A-forte)

ডোজ: চিকিৎসা অনুযায়ী | পার্শ্বপ্রতিক্রিয়া: মাথা ব্যথা,বমি, লিভারের ক্ষতি


▪️Vitamin B Complex (individual or combination) Tablet/Syrup/Drops

(Tab V-Plex)

ডোজ: ১ ট্যাবলেট দুই বেলা | 

পার্শ্বপ্রতিক্রিয়া: বমি ভাব


▪️Calcium Tablet

(Tab Ostocal-D)

ডোজ: ৫০০mg দুই বেলা | 

পার্শ্বপ্রতিক্রিয়া: কোষ্ঠকাঠিন্য


▪️Ferrous (Sulphate, Gluconate & Fumarate) Tablet/Capsule/Syrup

(Cap Zif-CI)

ডোজ: ১ ট্যাবলেট দৈনিক | পার্শ্বপ্রতিক্রিয়া: কোষ্ঠকাঠিন্য


৪| চুলকানি, খোসপাঁচড়া(স্ক্যাবিস),উকুন  (Parasiticidal)


▪️Benzyl Benzoate Lotion

(Scabex lotion)

ডোজ: আক্রান্ত স্থানে লাগানো গলা থেকে পা,১ম দিন ও ৭ম দিন,১৪ ঘনটা পর গোসল,পুরো পরিবার লাগাবে | পার্শ্বপ্রতিক্রিয়া: জ্বালা


▪️Permethrin Ointment/Cream

(Elimite cream)

ডোজ: রাতে লাগানো,আক্রান্ত স্থানে লাগানো গলা থেকে পা,১ম দিন ও ৭ম দিন,১৪ ঘনটা পর গোসল,পুরো পরিবার লাগাবে |

পার্শ্বপ্রতিক্রিয়া: চুলকানি


৫| এন্টিবায়োটিক


▪️Chloramphenicol Eye/Ear Ointment/Drops(চোখ/কানের সংক্রমণ)

(Opchlor drop)

ডোজ: দিনে ৩–৪ বার | 

পার্শ্বপ্রতিক্রিয়া: জ্বালা


▪️Neomycin/Gentamycin/Bacitracin or combination Ointment/Cream/ Dusting Powder

(ত্বক সংক্রমণ)

(Nebanol ointment)

ডোজ: দিনে ২ বার | 

পার্শ্বপ্রতিক্রিয়া: অ্যালার্জি


▪️Silver Sulphadiazine Ointment

(শরীরে পোড়া ক্ষত)

(Burnsil cream)

ডোজ: দিনে ২ বার | 

পার্শ্বপ্রতিক্রিয়া: অ্যালার্জি

 

৬| ত্বকের ফাংগাস সংক্রমণে,দাদ,কর্ন


▪️Salicylic Acid + Benzoic Acid Ointment

(Bensal ointment) 

ডোজ: আক্রান্ত স্থানে ২ বেলা | 

পার্শ্বপ্রতিক্রিয়া: জ্বালা


৭| জীবাণুনাশক (Antiseptic)


▪️Chlorhexidine Lotion/Cream

(Hexitan cream)

ডোজ: বাহ্যিক ব্যবহার | 

পার্শ্বপ্রতিক্রিয়া: ত্বক শুষ্ক


▪️Povidone Iodine

(Povidine ointment)

ডোজ: বাহ্যিক | 

পার্শ্বপ্রতিক্রিয়া: অ্যালার্জি


৮| ব্যাথানশক ওষুধ


▪️Paracetamol/Acetaminophen Tablet/Syrup/Suspension/Suppository (জ্বর/ব্যথা)

(Napa,Ace)

ডোজ: ৫০০ mg ৩-৪ বার বা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী | 

পার্শ্বপ্রতিক্রিয়া: লিভার ক্ষতি 


▪️Diclofenac Gel (কোমর ঘাড় জয়েন্ট পেশি ব্যথা)

(Diclofen gel)

ডোজ: দিনে ২–৩ বার লাগানো | পার্শ্বপ্রতিক্রিয়া: ত্বক জ্বালা


▪️Methyl Salicylate Gel (পেশী ব্যথা)

(Moovirex cream)

 ডোজ: দিনে ২–৩ বার | 

পার্শ্বপ্রতিক্রিয়া: জ্বালা


৯| কাশির ওষুধ


▪️ Dextromethorphan Syrup(শুকনো কাশি)

(Syrup Tusca)

ডোজ: ১-২ চামচ ২ বার বা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী | 

পার্শ্বপ্রতিক্রিয়া: মাথা ঘোরা


১০) এন্টি-হিস্টামিন


▪️Chlorpheniramine MaleateTablet/Syrup( সর্দি, অ্যালার্জি)

(Histacin)

ডোজ: ১ টা দিনে ২বার বা চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী | 

পার্শ্বপ্রতিক্রিয়া: ঘুম


▪️Diphenhydramine( সর্দি, হাঁচি,চুল্কানি)

(Benadryl)

ডোজ: চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী | 

পার্শ্বপ্রতিক্রিয়া: ঘুম


১১| নাকের ড্রপ (Decongestant)


▪️Xylometazoline 0.1% Nasal Drops(নাক বন্ধ)

(Xylomet drop)

ডোজ: দিনে ২–৩ বার, ৩–৫ দিন | পার্শ্বপ্রতিক্রিয়া: নাক শুষ্ক


১২| মাউথ ওয়াস


▪️Mouthwash Preparations

(Oryza)

ডোজ: দিনে ২ বার মুখে কুলি| 

পার্শ্বপ্রতিক্রিয়া: মুখ শুকানো


১৩) পায়খানা কষা (Constipation)


▪️Psyllium Husk

(ispagul husk,metamusil)


▪️Glycerin Suppository

(Glysup)

ডোজ: প্রয়োজন অনুযায়ী | পার্শ্বপ্রতিক্রিয়া: মলদ্বার জ্বালা


▪️Senna

(Senna lax)


১৪| বমিবমি ভাব (Anti-emetic)


▪️Promethazine Theoclae Tablet

(অ্যালার্জি,ভ্রমনে বমি)

(Tab Avomin)

ডোজ: ২৫ mg ১টা| 

পার্শ্বপ্রতিক্রিয়া: ঘুম


১৫| হাঁপানি (Asthma)


▪️Salbutamol Tablet(হাঁপানি) 

ডোজ: ২–৪ mg চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী | 

পার্শ্বপ্রতিক্রিয়া: হাত কাঁপা


১৬| Medical Supplies/Other


▪️Nicotine patches/gum(ধুমপান ছাড়তে সাহায্যকারী)

(Nicogum)

ডোজ: ২-৪ মিগ্রা প্রতিদিন সকালে


▪️Oral Rehydration Salt (ORS)

(ডায়রিয়া/পানিশূন্যতা)

ডোজ: প্রতিবার ডায়রিয়ার পর | 

পার্শ্বপ্রতিক্রিয়া: নেই


▪️Sunscreen (সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা)

(Neutrogena SPF 30+)

ডোজ: বাইরে যাওয়ার আগে | পার্শ্বপ্রতিক্রিয়া: ত্বক অ্যালার্জি


১৭| জন্মনিরোধ


▪️Condoms (জন্মনিয়ন্ত্রণ/STD প্রতিরোধ)

ডোজ: সহবাসের সময় | 

পার্শ্বপ্রতিক্রিয়া: ল্যাটেক্স অ্যালার্জি


▪️Low Dose Contraceptive Pills

(জন্মনিয়ন্ত্রণ)

(Noret 28)

ডোজ:মাসিক শুরুর ১ম দিন থেকে | 

পার্শ্বপ্রতিক্রিয়া: বমি ভাব


যদি জ্বর ৩ দিনের বেশি থাকে, তীব্র ব্যথা বা শ্বাসকষ্ট হলে, হৃদরোগ থাকলে, শিশু, গর্ভবতী বা বয়স্ক রোগীর ক্ষেত্রে এবং ঔষধ খেয়ে অ্যালার্জি বা খারাপ প্রতিক্রিয়া হলে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।


ওটিসি ঔষধ সহজলভ্য হলেও সচেতনভাবে ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ।


#OTCDrug

#MedicineSafety

#HealthAwareness

#SafeMedication

#PublicHealth

#nasrennipa

নারীদের মধ্যে UTI (Urinary Tract Infection) বেশি হওয়ার কারণ কী?,,,,asha mondol ফেইসবুক থেকে নেওয়া

 🔬 নারীদের মধ্যে UTI (Urinary Tract Infection) বেশি হওয়ার কারণ কী?


অনেকেই ভাবেন UTI শুধু সাধারণ একটি সংক্রমণ। কিন্তু বাস্তবে নারীদের শরীরের গঠনগত কিছু বৈশিষ্ট্যের কারণে এই সংক্রমণ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। তাই বিষয়টি সম্পর্কে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ।


🧬 কেন নারীদের মধ্যে ঝুঁকি বেশি?


▪️ মূত্রনালীর দৈর্ঘ্য কম:

মহিলাদের মূত্রনালী সাধারণত মাত্র ৩–৪ সেমি লম্বা। পথ ছোট হওয়ায় ব্যাকটেরিয়া খুব সহজেই মূত্রথলি পর্যন্ত পৌঁছে সংক্রমণ ঘটাতে পারে।


▪️ শরীরের গঠনগত অবস্থান:

নারীদের মূত্রনালীর মুখ মলদ্বারের বেশ কাছাকাছি থাকে। ফলে অন্ত্রের কিছু জীবাণু সহজেই মূত্রনালীতে প্রবেশ করতে পারে।


▪️ পুরুষদের ক্ষেত্রে পার্থক্য:

পুরুষদের মূত্রনালী তুলনামূলকভাবে অনেক দীর্ঘ (প্রায় ১৮–২০ সেমি)। এই দীর্ঘ পথের কারণে ব্যাকটেরিয়ার মূত্রথলি পর্যন্ত পৌঁছানো তুলনামূলকভাবে কঠিন হয়।


⚠️ UTI হলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে—

• প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা

• ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব হওয়া

• তলপেটে অস্বস্তি বা চাপ লাগা

• প্রস্রাব ঘোলা হওয়া বা অস্বাভাবিক গন্ধ থাকা


✅ নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন?

• ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা

• প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা

• দীর্ঘ সময় প্রস্রাব চেপে না রাখা

• কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া


📌 শরীরের ছোট ছোট সংকেতকে অবহেলা করা ঠিক নয়। সময়মতো সচেতনতা অনেক বড় সমস্যাকে আগেই প্রতিরোধ করতে সাহায্য করে।


#UTIAwareness #WomensHealth #UrinaryCare #HealthTips #StayAware 🩺

নারীদের জন্য গুরুত্বপূর্ণ: নিয়মিত Cervical Screening কেন জরুরি,,,,asa mondol ফেইসবুক থেকে নেওয়া

 নারীদের জন্য গুরুত্বপূর্ণ: নিয়মিত Cervical Screening কেন জরুরি?

নারীর প্রজনন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জরায়ুর মুখের নিয়মিত পরীক্ষা। অনেক সময় শরীরে কোনো লক্ষণ না থাকলেও ভেতরে ধীরে ধীরে কিছু পরিবর্তন হতে পারে। তাই নিয়মিত পরীক্ষা অনেক ক্ষেত্রে আগাম সতর্কতা দিতে সাহায্য করে।

🩺 Cervical Screening বা Pap Test কী?

এটি একটি সাধারণ চিকিৎসা পরীক্ষা যেখানে জরায়ুর মুখ (Cervix) থেকে কিছু কোষ সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে কোষের অস্বাভাবিক পরিবর্তন বা কিছু ভাইরাস সংক্রমণের সম্ভাবনা আগেই শনাক্ত করা যায়।

⚠️ কেন এই পরীক্ষা গুরুত্বপূর্ণ?

✔️ সম্ভাব্য ঝুঁকি বা কোষের পরিবর্তন আগেই শনাক্ত করা যায়

✔️ প্রাথমিক অবস্থায় সমস্যা ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয়

✔️ অনেক ক্ষেত্রেই এই পরীক্ষা ভবিষ্যতের গুরুতর সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে

👩‍⚕️ কারা এই পরীক্ষা করবেন?

• নির্দিষ্ট বয়সের পর নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে

• চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর

🚨 যে লক্ষণগুলো হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন

• অস্বাভাবিক যোনি রক্তপাত

• তলপেটে দীর্ঘদিন ব্যথা

• অস্বাভাবিক বা দুর্গন্ধযুক্ত স্রাব

• সহবাসের সময় ব্যথা

✨ মনে রাখবেন:

অনেক সময় এই ধরনের সমস্যা শুরুতে কোনো লক্ষণ দেয় না। তাই সচেতন থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।

📌 Disclaimer:

এই পোস্টটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে তৈরি। এটি কোনো চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। কোনো সমস্যা হলে অবশ্যই যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

Asha Mondal 

#CervicalScreening

#PapSmearTest

#WomensHealth

#CervicalCancerAwareness

#HPVAwareness

#HealthAwareness

#নারীরস্বাস্থ্য

#স্বাস্থ্যসচেতনতা

#RegularCheckup

#PreventiveHealth

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

যদি তোমার পকেটে টাকা না থাকে, যদি সব সময় মনে হয় তোমার কাছে যথেষ্ট টাকা নেই, তবে আজকের এই কথাগুলো খুব মন দিয়ে শোনো

 যদি তোমার পকেটে টাকা না থাকে, যদি সব সময় মনে হয় তোমার কাছে যথেষ্ট টাকা নেই, তবে আজকের এই কথাগুলো খুব মন দিয়ে শোনো। এটি তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট।


প্রথমেই একটা কাজ করো। তোমার দেশ, সরকার, সমাজ কিংবা তোমার বাবা-মাকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি কোথায় জন্মেছ বা তোমার বর্তমান পরিস্থিতি কেমন, তার জন্য অন্যকে গালি দিয়ে কোনো লাভ হবে না। নিজের জীবনের ১০০% দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে। আমি ঠিক এটাই করেছিলাম।


১. 

আয়নায় নিজের দিকে তাকাও এবং নিজেকে প্রশ্ন করো: "আমি আসলে আমার জীবন থেকে কী চাই?" যখন উত্তরটা পেয়ে যাবে, তখন সেটা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যান তৈরি করো। 


২. 

আমি যখন অন্যকে দোষ দেওয়া বন্ধ করলাম, তখন আমি নিজেকে একটি প্রশ্ন করেছিলাম: "এমন কোন কাজ আছে যা আমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে?" উত্তরটা ছিল খুবই সাধারণ। আমাকে এমন একটি উপায় বের করতে হবে যাতে আমি নিজেই নিজেকে পেমেন্ট করতে পারি।

আর নিজেকে পেমেন্ট করার একটাই রাস্তা আছে। তোমাকে এমন কোনো স্কিল বা দক্ষতা শিখতে হবে যা মানুষের সমস্যার সমাধান করে। অর্থনীতি এভাবেই চলে। তুমি মানুষকে ভ্যালু বা গুরুত্ব দেবে, বিনিময়ে মানুষ তোমাকে টাকা দেবে।


৩. 

তুমি এখন যে ফোনটি ব্যবহার করে এই কথাগুলো পড়ছো, তার ক্ষমতা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার হাতে থাকা এই ডিভাইসের মাধ্যমে পৃথিবীর ৫৫০ কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আজ থেকে এক হাজার বছর আগে জন্মালে এটা অসম্ভব ছিল। কিন্তু এখন তুমি ঘরে বসেই সারা বিশ্বের সাথে ব্যবসা করতে পারো।


তোমার বর্তমান ফুল-টাইম জব ছাড়ার দরকার নেই, কিন্তু প্রতিদিন ১-২ ঘণ্টা সময় দাও নতুন কোনো স্কিল শিখতে। অনলাইন মার্কেটিং, সেলস বা কোনো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা শিখো।

শুরুতে ভুল হবে, ব্যর্থ হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। কারণ বড় কিছু পেতে হলে ছোটখাটো ধাক্কা সহ্য করতেই হবে।


মনে রেখো, তুমি যা পাওয়ার যোগ্য তা কেবল তোমার নিজের প্রচেষ্টার ওপর নির্ভর করে, অন্য কারো ওপর নয়। অভিযোগ করা বন্ধ করো আর অ্যাকশন নিতে শুরু করো।


Red Pill 2

রিলস'-এ আস*ক্তি আপনার মা*থা খে*য়ে ফেলছে না তো?

 'রিলস'-এ আস*ক্তি আপনার মা*থা খে*য়ে ফেলছে না তো?


আজকাল সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কন্টেন্টে আস*ক্তির ফলে কাগজের বই বা পত্রিকা পড়ার অভ্যাস কমে গেছে। বিশেষ করে, সবার মনোযোগ এখন ৩০ সেকেন্ড বা ১ মিনিটের রিলসে। ফেসবুকের ফিড, বা ইউটিউব অ্যাপ স্ক্রল করতে থাকলে একের পর এক রিলস মনোযোগ কেড়ে নেয়। আরও কয়েকটি সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে, সেখানেও একই দশা। ঘনঘন রিলস দেখার অভ্যাস একধরনের আস*ক্তি তৈরি করে। আপনি যদি তেমনই আস/ক্ত হন, তাহলে খুব সম্ভবত এই লেখাটিও শেষপর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন না! যদি সত্যিই তা হয়, তাহলে সেটিই এই সময়ের একটি বড় বিপদের প্রমাণ।


আমরা ভাবি, যেকোনো মা/দক, অ্যাল/কোহল বা সিগারেটই মানুষের সবচেয়ে বড় আস/ক্তি। কিন্তু সত্যিকারের বাস্তবতা হলো, ডিজিটাল স্পেসে বিচরণকারী মানুষের বড় অংশ আস*ক্ত হয়ে পড়েছে শর্ট ভিডিও বা রিলস-এর প্রতি। ২০২৫ সালের বিভিন্ন পরিসংখ্যান এমনটাই বলছে।


এই ছোট ছোট ভিডিওগুলো বিনোদন নয়।


ধীরে ধীরে এগুলো মানুষের মনোযোগ, চিন্তার ক্ষমতা এবং সময়কে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আমরা অনেক সময় ভাবি, এই রিল-টা দেখেই তারপর কাজ শুরু করব। কিন্তু সেই 'অল্প একটু সময়' কখন যে পার হয়ে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তা টেরই পাওয়া যায় না। একবার ভেবে দেখুন, শেষবার যখন রিল দেখছিলেন, আপনি কি সত্যিই শুধু একটা ভিডিও দেখেই আপনার ডিভাইস বা অ্যাপ বন্ধ করেছিলেন? নাকি বিরামহীনভাবে চালিয়ে গেছেন?


এখনকার সময়ে অনেক মানুষই ২ মিনিট মনোযোগ ধরে রেখে কিছু পড়তে পারেন না। কারণ, তাদের মস্তিষ্ক এখন অভ্যস্ত হয়ে গেছে দুই সেকেন্ড পরপর নতুন কিছু দেখার জন্য। মোটাদাগে, অতিরিক্ত রিলস দেখার ফলে ধীরে ধীরে আপনি যে পরিবর্তন অনুভব করছেন তা হল-


মনোযোগ কমে যাচ্ছে, তাই গভীরভাবে ভাবা বা দীর্ঘ সময় ধরে কোনো কাজে মন দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।


স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে, অনেক সময় একটু আগে কী করতে চেয়েছিলেন তা ভুলে যাচ্ছেন। [ জানা-অজানা 360 ]


যেকোনো কাজ খুব দ্রুতই বিরক্তিকর মনে হতে শুরু করে এবং সবসময় নতুন উত্তেজনা খোঁজেন।


সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, কারণ মস্তিষ্ক সহজ আনন্দে অভ্যস্ত হয়ে কঠিন কাজ এড়িয়ে যেতে চায়।


উদ্বেগ ও হতাশা বাড়ছে, কারণ ভিডিও কন্টেন্টে ৩০ সেকেন্ডে এক ঝলকে দেখা অন্যের 'সাজানো' জীবনের সঙ্গে নিজেকে তুলনা করতে করতে ভেতরে ভেতরে অসন্তোষ অনুভব করছেন।


মিথ্যা ব্যস্ততার অনুভূতি তৈরি হয়, ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়।


ঘুমের ব্যাঘাত ঘটে, কর্মদক্ষতা কমে যায়, ফলে ধীরে ধীরে নিজের শক্তি ও উৎপাদনশীলতা হারাচ্ছেন।


তাই প্রশ্ন রইল, 'রি*লস'-এ আস*ক্তি এভাবে আপনার মা*থা খে*য়ে ফেলছে না তো? এই আস*ক্তি এখনই থামিয়ে দেওয়া জরুরি নয় কি? ভেবে দেখুন। 🤔

.

লেখা: আজিজুল হক,

সহকারী অধ্যাপক, ইয়েংনাম ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া।

ছবি: ইত্তেফাক

#reels #viralreels #fbreels #viralvideo #screentime

কোমার পরে কি ঘটে

 ১৯৮৮ সালের জানুয়ারি মাসে মাত্র ১২ বছরের কিশোর মার্টিন স্কুল থেকে ফিরে এসে জানায় তার গলায় সামান্য ব্যথা। কে জানত, এই সামান্য সোর থ্রোট তার জীবন চিরতরে বদলে দেবে? এক মাসের মধ্যে মার্টিন তার শরীরের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্মৃতিশক্তি চলে যায়, কথা বলার ক্ষমতা হারায় এবং এক পর্যায়ে সে গভীর কোমায় চলে যায়।


মার্টিনকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়। চিকিৎসকরা তার বাবা-মাকে বলেন, সে এখন কেবল একটি ‘জীবন্ত লাশ’ (Living Dead Body)। তাকে কোনো ওষুধ বা চিকিৎসায় সুস্থ করা সম্ভব নয়। এখন কেবল কোনো অলৌকিক ক্ষমতাই তাকে বাঁচাতে পারে।


মার্টিন যখন কোমায় ছিল, তার কয়েক বছর পর হঠাৎ তার চেতনা (Consciousness) ফিরে আসে। সে তখন পূর্ণ সচেতন! সে তার বাবা-মায়ের কথা শুনত, তার চারপাশের মানুষের আচরণ দেখত। কিন্তু তার শরীর পাথরের মতো স্থির হয়ে ছিল। সে ছিল তার নিজের দেহের ভেতরেই এক ‘অদৃশ্য ভূত’ (Ghost Boy)।


সবচেয়ে কষ্টের বিষয় ছিল, মার্টিন তার মায়ের কান্নার আওয়াজ পেতেন। একবার তার মা হতাশ হয়ে মার্টিনের সামনেই বলে ফেলেছিলেন, “আহা, যদি তুমি মরে যেতে তবে এই কষ্ট থেকে মুক্তি পেতে!” মার্টিন সব শুনতেন, কিন্তু প্রকাশ করার কোনো উপায় ছিল না।


মার্টিনের মা আশা ছেড়ে দিলেও তার বাবা হার মানেননি। তিনি প্রতিদিন নিয়ম করে মার্টিনকে পরিষ্কার করতেন, নিজের হাতে খাওয়াতেন এবং তার শরীর ম্যাসাজ করে দিতেন। বাবার এই দীর্ঘ পরিশ্রমই হয়তো মার্টিনকে ভেতরে ভেতরে লড়াই করার শক্তি দিয়েছিল।


দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর, মার্টিনের বয়স যখন ২৫ বছর, একদিন রুটিন চেকআপের সময় সে তার চোখের ইশারায় বোঝাতে সক্ষম হয় যে সে সজাগ আছে। সবাই অবাক হয়ে দেখে যে পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্টিন ফিরে আসছে।


হোশ ফেরার পর মার্টিন থেমে থাকেনি। সে কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে কথা বলা শেখে। এরপর সে কলেজ ডিগ্রি অর্জন করে, একটি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি পায় এবং শেষে তার বোনের এক বন্ধুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। ২০১১ সালে সে তার এই অমানবিক লড়াই নিয়ে 'Ghost Boy' নামে একটি বিশ্বখ্যাত বই লেখে।


মার্টিন পিস্টোরিয়াসের জীবন আমাদের শেখায় যে, পরিস্থিতি যত অন্ধকারই হোক না কেন, আশা এবং জেদ থাকলে শূন্য থেকেও ফিরে আসা সম্ভব। স্টিফেন হকিংয়ের মতো মার্টিনও প্রমাণ করেছেন যে বুদ্ধিমত্তা আর সাহসের সামনে কোনো শারীরিক সীমাবদ্ধতাই বাধা হতে পারে না।


🙇🌻🙇মনে রাখবেন🌻🙇🌻


শেষ বলতে কিছু নেই, যদি আপনার ভেতরে লড়াই করার ইচ্ছা বেঁচে থাকে।


🔥এমনই সব প্র্যাকটিক্যাল জীবন দর্শন পেতে আমাদের পেজটি 'ফলো' করে রাখুন। ইন্টারনেটে ভালো কনটেন্টের ভিড়ে এই ধরণের ‘Real & Practical’ তথ্য পাওয়া সত্যিই বিরল। হারিয়ে যাওয়ার আগেই যুক্ত হোন আমাদের সাথে! 🤝


✍️✍️✍️ Rohit Baagdii 🌿 Gayan Page 🌿 

‎👉 এই পোস্টটি আপনার ভালো লাগলে অন্যদের মধ্যেও শেয়ার করবেন 🙏🙇🙏

‎🌻👉 তবে এই পোষ্টের ফটো বা টেক্সট কেউ কপি বা কপি পেস্ট করবেন না নয়তো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেইম পেতে পারেন 🙏সাবধান 🙏


#lifelessons 

#motivation

রাসূলুল্লাহ (সাঃ)-এর একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কি আমরা বাঁচিয়ে তুলব না?

 রাসূলুল্লাহ (সাঃ)-এর একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কি আমরা বাঁচিয়ে তুলব না?


রমজান মাস এলে আমরা ফিতরা আদায় করি, কিন্তু আমরা কি জানি রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁর সাহাবীগণ (রাঃ) কীভাবে এবং কতটুকু ফিতরা আদায় করতেন?


​আজকাল আমরা কেবল টাকার হিসেবে ফিতরা দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু মূল সুন্নাহ হলো খাদ্যদ্রব্যের মাধ্যমে 'এক সা' (১ সা') পরিমাণ ফিতরা আদায় করা। আর এই 'সা' হলো মদীনার সেই বরকতময় পরিমাপ যা স্বয়ং নবীজী (সাঃ) ব্যবহার করতেন।


​📊 সহজ হিসাব (নাজিরশাইল চালের হিসেবে):

​১ মুদ = ৭০০ গ্রাম (প্রায়)

​১ সা’ (৪ মুদ) = ২৮০০ গ্রাম বা ২.৮ কেজি।


​"রাসূলুল্লাহ (সাঃ) যাকাতুল ফিতর হিসেবে এক সা' খেজুর বা এক সা' যব ফরজ করেছেন।" (সহীহ বুখারী: ১৫০৩)


​কেন আমরা এই সুন্নাহ পালন করব? 

১. এটি সরাসরি রাসূলুল্লাহ (সাঃ)-এর অনুসৃত পদ্ধতি।

​২. খাদ্যশস্য দিয়ে ফিতরা দিলে মিসকিনদের সরাসরি খাবারের ব্যবস্থা হয়।

৩. হারিয়ে যাওয়া একটি সুন্নাহকে জিন্দা করার সওয়াব পাওয়া যায়।


​এই রমজানে আসুন আমরা অন্তত নিজের পরিবারের পক্ষ থেকে চাল বা খাদ্যশস্যের মাধ্যমে এই সঠিক মাপে (২ কেজি ৮০০ গ্রাম প্রতি জন) ফিতরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহর ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।


​#Sunnah #Fitra #Islam #MadinaSa #ReviveTheSunnah #Ramadan

রাগের মাথায় বা হুট করে নেওয়া পদত্যাগের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 চাকরি ছাড়া বা রিজাইন দেওয়া ক্যারিয়ারের একটি স্বাভাবিক অংশ হলেও, এটি বেশ মানসিক চাপের এবং গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। রাগের মাথায় বা হুট করে নেওয়া পদত্যাগের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি নতুন সুযোগের খোঁজে বর্তমান চাকরিটি ছাড়ার কথা ভেবে থাকেন, তবে সম্পর্ক নষ্ট না করে কীভাবে পেশাদারিত্বের সাথে বিদায় নেবেন, তা জানা অত্যন্ত জরুরি। 

চলুন জেনে নিই রিজাইন দেওয়ার আগে বা চাকরি ছাড়ার সময় কোন ১৫টি বিষয় আপনার অবশ্যই মাথায় রাখা উচিত।

________________________________________________


১. নোটিশ পিরিয়ড সম্পর্কে নিশ্চিত হোন রিজাইন দেওয়ার আগে আপনার নিয়োগপত্র (Appointment Letter) বা কোম্পানির এইচআর পলিসি ভালোভাবে পড়ে দেখুন। আপনার পদের জন্য নোটিশ পিরিয়ড কতদিনের (সাধারণত ১ থেকে ৩ মাস হয়ে থাকে) তা জেনে নিন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন।


২. পরবর্তী পরিকল্পনা বা চাকরি চূড়ান্ত করুন হাতে নতুন কোনো জবের অফার লেটার না পাওয়া পর্যন্ত বর্তমান চাকরিতে ইস্তফা না দেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি পড়াশোনা বা অন্য কোনো কারণে ছাড়তে হয়, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে তা আগেই নির্ধারণ করে রাখুন।


৩. পর্যাপ্ত আর্থিক ব্যাকআপ রাখুন যদি হাতে নতুন চাকরি না নিয়েই রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে অন্তত আগামী ৩ থেকে ৬ মাস চলার মতো পর্যাপ্ত আর্থিক সঞ্চয় (Emergency Fund) আপনার কাছে আছে কিনা তা নিশ্চিত করুন।


৪. পেশাদার পদত্যাগপত্র (Resignation Letter) লিখুন পদত্যাগপত্রটি হতে হবে সংক্ষিপ্ত, মার্জিত এবং পেশাদার। এখানে শুধু পদত্যাগের তারিখ এবং সুযোগ দেওয়ার জন্য কোম্পানিকে ধন্যবাদ জানাবেন। কোনোভাবেই ক্ষোভ, অভিমান বা নেতিবাচক কথা উল্লেখ করবেন না।


৫. সবার আগে ম্যানেজার বা বসকে জানান আপনার সহকর্মীদের জানার আগে আপনার সরাসরি সুপারভাইজার বা বসকে বিষয়টি জানানো উচিত। একটি মিটিং সেট করে সামনাসামনি বা ভিডিও কলে তাকে আগে আপনার সিদ্ধান্তটি সম্মানের সাথে জানান।


৬. সম্পর্ক নষ্ট করবেন না (Don't Burn Bridges) অফিসে কারও সাথে খারাপ সম্পর্ক থাকলেও শেষ বেলায় তা প্রকাশ করবেন না। কর্পোরেট দুনিয়া খুবই ছোট, ভবিষ্যতে কখন কার সাথে কাজ করতে হয় বা কার রেফারেন্স প্রয়োজন হয়, তা আগে থেকে বলা যায় না।


৭. কাজের সুষ্ঠু হ্যান্ডওভার প্ল্যান তৈরি করুন আপনার অবর্তমানে কে আপনার কাজগুলো সামলাবেন, তার একটি তালিকা করুন। আপনার অসমাপ্ত কাজগুলো কীভাবে শেষ হবে এবং ফাইলগুলো কোথায় আছে, তার একটি সুন্দর হ্যান্ডওভার ডকুমেন্ট তৈরি করে বুঝিয়ে দিন।


৮. অফিসের ডিভাইস থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন অফিসের ল্যাপটপ বা কম্পিউটারে থাকা আপনার ব্যক্তিগত ইমেইল, ছবি, পাসওয়ার্ড বা অন্য যেকোনো ব্যক্তিগত ডেটা রিজাইন দেওয়ার আগেই মুছে ফেলুন বা নিজের কাছে ব্যাকআপ নিয়ে নিন।


৯. আর্থিক পাওনাদি সম্পর্কে জেনে নিন আপনার প্রভিডেন্ট ফান্ড (PF), গ্র্যাচুইটি, অবিক্রীত ছুটির টাকা (Leave Encashment) বা অন্য কোনো আর্থিক বেনিফিট কীভাবে এবং কবে পাবেন, সে বিষয়ে এইচআর (HR) ডিপার্টমেন্টের সাথে আগেই বিস্তারিত কথা বলে নিন।


১০. কাউন্টার-অফারের জন্য প্রস্তুত থাকুন আপনি ভালো কর্মী হলে কোম্পানি আপনাকে ধরে রাখার জন্য বেতন বা পদোন্নতির প্রস্তাব (Counter-offer) দিতে পারে। আপনি সেই অফার গ্রহণ করবেন কি না, তার মানসিক প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখুন।


১১. নোটিশ পিরিয়ডে কাজে অবহেলা করবেন না অনেকেই নোটিশ পিরিয়ডে কাজে চরম অবহেলা করেন। এটি চরম অপেশাদারিত্ব। শেষ দিন পর্যন্ত নিজের দায়িত্বগুলো সততা এবং নিষ্ঠার সাথে পালন করুন।


১২. এক্সিট ইন্টারভিউর (Exit Interview) প্রস্তুতি এইচআর থেকে এক্সিট ইন্টারভিউ নেওয়া হলে সেখানে গঠনমূলক মতামত দিন। অকারণে বস বা কোম্পানির নামে অতিরিক্ত বদনাম করা থেকে বিরত থাকুন।


১৩. রিলিজ লেটার ও এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বুঝে নিন কোম্পানি ছাড়ার শেষ দিনে বা পলিসি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার রিলিজ লেটার, ক্লিয়ারেন্স এবং অভিজ্ঞতার সনদপত্র (Experience Letter) বুঝে নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন।


১৪. গোপনীয়তা বজায় রাখুন অফিসিয়ালি আপনার পদত্যাগের বিষয়টি ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো অফিসে এটি নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।


১৫. সুন্দরভাবে বিদায় নিন শেষ দিনে সহকর্মীদের একটি সুন্দর ফেয়ারওয়েল ইমেইল দিন। নিজের কন্টাক্ট ইনফরমেশন বা লিংকডইন (LinkedIn) আইডি শেয়ার করুন যাতে তারা ভবিষ্যতে আপনার সাথে যোগাযোগ রাখতে পারে।

________________________________________

#Resignation #CareerAdvice #JobChange #CorporateLife #CareerTips

জীবনে এগিয়ে থাকার ৪১টি ছোট কিন্তু শক্ত নিয়মঃ

 ♦️জীবনে এগিয়ে থাকার ৪১টি ছোট কিন্তু শক্ত নিয়মঃ ১. গোপনীয়তাই শক্তি—সবাইকে সবকিছু জানাতে নেই। ২. একাকীত্বকে ভয় নয়, শক্তি বানাও। ৩. সুখ-দুঃখ স...