এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাসূলুল্লাহ (সাঃ)-এর একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কি আমরা বাঁচিয়ে তুলব না?

 রাসূলুল্লাহ (সাঃ)-এর একটি হারিয়ে যাওয়া সুন্নাহ কি আমরা বাঁচিয়ে তুলব না?


রমজান মাস এলে আমরা ফিতরা আদায় করি, কিন্তু আমরা কি জানি রাসূলুল্লাহ (সাঃ) ও তাঁর সাহাবীগণ (রাঃ) কীভাবে এবং কতটুকু ফিতরা আদায় করতেন?


​আজকাল আমরা কেবল টাকার হিসেবে ফিতরা দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু মূল সুন্নাহ হলো খাদ্যদ্রব্যের মাধ্যমে 'এক সা' (১ সা') পরিমাণ ফিতরা আদায় করা। আর এই 'সা' হলো মদীনার সেই বরকতময় পরিমাপ যা স্বয়ং নবীজী (সাঃ) ব্যবহার করতেন।


​📊 সহজ হিসাব (নাজিরশাইল চালের হিসেবে):

​১ মুদ = ৭০০ গ্রাম (প্রায়)

​১ সা’ (৪ মুদ) = ২৮০০ গ্রাম বা ২.৮ কেজি।


​"রাসূলুল্লাহ (সাঃ) যাকাতুল ফিতর হিসেবে এক সা' খেজুর বা এক সা' যব ফরজ করেছেন।" (সহীহ বুখারী: ১৫০৩)


​কেন আমরা এই সুন্নাহ পালন করব? 

১. এটি সরাসরি রাসূলুল্লাহ (সাঃ)-এর অনুসৃত পদ্ধতি।

​২. খাদ্যশস্য দিয়ে ফিতরা দিলে মিসকিনদের সরাসরি খাবারের ব্যবস্থা হয়।

৩. হারিয়ে যাওয়া একটি সুন্নাহকে জিন্দা করার সওয়াব পাওয়া যায়।


​এই রমজানে আসুন আমরা অন্তত নিজের পরিবারের পক্ষ থেকে চাল বা খাদ্যশস্যের মাধ্যমে এই সঠিক মাপে (২ কেজি ৮০০ গ্রাম প্রতি জন) ফিতরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহর ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন।


​#Sunnah #Fitra #Islam #MadinaSa #ReviveTheSunnah #Ramadan

কোন মন্তব্য নেই:

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...