এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ২৪-০৭-২০২৭

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ২৪-০৭-২০২৭


আজকের সংবাদ শিরোনাম


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ --- সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 


গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার --- বললেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

 

 


সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই, দেশে সব ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করছে --- মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।

 


আঞ্চলিক সহযোগিতা জোরদারে আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলো বাংলাদেশ।

 


৬০টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্কারোপ --- সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ।


 ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ কাজাখস্তানকে তিন-দুই সেটে হারালো বাংলাদেশ।

চলতি পথে ... "একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা,- একটি ফুলের গাছ।"

 চলতি পথে ...


"একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা,-

একটি ফুলের গাছ।"

এ এক উৎপাত। চুপ করে রইলেম।

তমুকা বললে, "দামী দুর্লভ গাছ,

এ দেশের মাটিতে অনেক যত্নে বাঁচে।"

জিগেস করলেম, "নামটা কী"

সে বললে "ক্যামেলিয়া"


হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ 'পুনশ্চ' এর একটি জনপ্রিয় কবিতা 'ক্যামেলিয়া।' তিনি কবিতাটিতে দুর্লভ ক্যামেলিয়া ফুলের স্মৃতি চমৎকার ও কৌতুকপূর্ণভাবে তুলে ধরেছেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরই নন, ক্যামেলিয়া ফুল তার নিখুঁত জ্যামিতিক গঠন আর অতুলনীয় রূপের জন্য বিশ্বের বিখ্যাত নানা কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, মনীষীদের লেখায় স্থান করে নিয়েছে। ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার আলেকজান্দ্রে দুমা তার কালজয়ী উপন্যাস 'The Lady of the Camellias' -এ এই ফুলের মাধ্যমে প্রেম ও ক্ষণস্থায়ী সৌন্দর্যের থিম তুলে ধরেছেন। তার মতে,"ফুলের ভাষায়, ক্যামেলিয়া হলো গভীর আকাঙ্ক্ষা এবং প্রশংসার একটি বার্তা।" আবার জাপানি কথাসাহিত্যিক নাতসুম সোসেকি এর মতে, "ক্যামেলিয়া, সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে মোহময়ী।" প্রকৃতিতে অদ্ভুত স্নিগ্ধ ছড়ানো উজ্জ্বল রঙের ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে। Theaceae পরিবারভুক্ত ক্যামেলিয়া'র উদ্ভিদতাত্তিক নাম Camellia japonica L. ইংরেজি নাম Camellia. এটি চকচকে গাড় সবুজ পাতা ও গোলাপের মতো দেখতে পাপড়ি জন্য বিখ্যাত। সাধারণত এটি শীতের সময় ফোটে বলে একে 'শীতের গোলাপ'ও বলা হয়। তবে বিশ্বজুড়ে এর রয়েছে অনেক হাইব্রিড প্রজাতি। তাই জাতভেদে বর্ষাকালেও ফুলটি ফুটতে দেখা যায়। এর ফুল সাদা, হালকা গোলাপি, গাড় লাল থেকে শুরু করে বিভিন্ন মিশ্র রঙের এবং পাপড়িগুলো খুবই ঘন হয়। বাগানের শোভাবর্ধনে ক্যামেলিয়া খুবই জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় এই ক্যামেলিয়া ফুল দেখা যায়।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৪ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৪-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৪-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ এর অনুমোদন মন্ত্রিসভায়।


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার - এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।


সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি – মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।


মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।


বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে - জানালেন শিক্ষামন্ত্রী।


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার দেখানোর নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।


ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র - বললেন ডোনাল্ড ট্রাম্প।


ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে নেপালের কাছে হারার পরেও ৩-২ এ সিরিজ জিতলো বাংলাদেশ।

রাত ৮টা ৩০মিনিটের সংবাদ তারিখ ২৩-০৭-২০২৬

 রাত ৮টা ৩০মিনিটের সংবাদ

তারিখ ২৩-০৭-২০২৬


বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদন ।   

 

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে সরকার --- এফডিআই সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী।   

 

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি – মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।  

 

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।

 

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী সোমবার থেকে শুরু হবে --- জানালেন শিক্ষামন্ত্রী।

 

মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামী মোজাফফর হোসেনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল --- পরবর্তী শুনানী ২৩শে সেপ্টেম্বর।


ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতে ফাস্টট্রাক আদালত গঠনের সিদ্ধান্ত জানালেন দেশটির প্রধানমন্ত্রী ।

 

এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ নেপালের কাছে হারার পরেও ৩-২ এ সিরিজ জিতলো বাংলাদেশ

চলতি পথে ... বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত ইংরেজি কাব্যগ্রন্থ 'স্ট্রে-বার্ডস' (Stray Birds)-এ বলেছেন,

 চলতি পথে ...


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিখ্যাত ইংরেজি কাব্যগ্রন্থ 'স্ট্রে-বার্ডস' (Stray Birds)-এ বলেছেন, "God grows weary of great kingdoms, But never of little flowers." -অর্থাৎ "ঈশ্বর বড় বড় রাজ্য দেখে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু ছোট ছোট ফুল দেখে কখনো ক্লান্ত হন না।" হ্যাঁ, ফুল প্রকৃতির এমনই এক অপরূপ সৃষ্টি, যার সৌন্দর্য সকলের হ্নদয়ে নিঃশব্দে মুগ্ধতার পরশ বুলিয়ে দেয়। ফুলের মোহনীয় মিষ্টি সুবাস, নিখুঁত বিন্যাস, সুক্ষ্ম পাপড়ি, নজরকাড়া রঙের খেলা প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। যেন কোন মহান শিল্পীর তুলিতে আঁকা জীবন্ত ক্যানভাস। তাই প্রকৃতির দান যেকোনো ফুল দেখলেই মনে হয় প্রকৃতি নিজের হাতে জলরঙে ছবি এঁকেছে। ঠিক তেমনি ছবির মতো চোখ জুড়ানো একটি ফুল হচ্ছে- 'মরু গোলাপ।' এটি 'কিন্নরী' বা 'আ্যডেনাম' নামেও পরিচিত। Apocynaceae পরিবারভুক্ত এই ফুলটির উদ্ভিদতাত্ত্বিক নাম Adenium obesum, ইংরেজি নাম Desert Rose, Impala lily, Sabi star, Kudu, Mock azalea. এটি দ্বিস্তরবিশিষ্ট গোলাপী পাপড়িযুক্ত ফুল।কেননা, পাপড়ি দুটি করে বিন্যস্ত থাকে, যা প্রায়শই 'পাতুম্মা' জাত হিসেবে পরিচিত। এতে প্রচুর ফুল ফোটে এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশে ভালো জন্মায়। বাগানের সৌন্দর্য বাড়াতে এই ফুলটি বেশ জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলায় দেখা মিলবে ফুলটির।


ছবি: খোন্দকার এরফান আলী 

(২৩ জুলাই, ২০২৬)

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৩-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২৩-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


১৪ হাজার কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন।


দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের - বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন।


বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় - মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর।


ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু - জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর নতুন দফার হামলা চলছে - জানাল মার্কিন সামরিক বাহিনী।


ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আজ সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।

চলতি পথে..... 'মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ায় মাঝে

 চলতি পথে.....


'মাঝি বাইয়া যাও রে

আকুল দরিয়ায় মাঝে

আমার ভাঙা নাও রে

মাঝি বাইয়া যাও রে....'


হ্যাঁ, কালজয়ী এই ভাটিয়ালি গানটিতে যেন ভরা বর্ষায় নদীর বুকে মাঝির নৌকা বেয়ে যাওয়ার এক অনন্য রূপের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। নদী মাতৃক এই দেশে থই থই জলের মাঝে বৈঠা বেয়ে ছুটে চলা ছোট বড় নৌকা চলাচলের দৃশ্য ও নদীর কলতান এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করে, বাংলার প্রকৃতিকে করে তোলে প্রাণবন্ত। প্রতিদিনই এমন নৌকা চলাচলের দৃশ্য চোখে পড়ে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশেই নবাববাড়ি সংলগ্ন ওয়াইজঘাটে। এখান থেকে বুড়িগঙ্গা নদী পারাপারের জন্য প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত খেয়া নৌকা চলাচল করে। ফলে খুব সহজেই ওপারে আগানগর, কেরানিগঞ্জ ও আশপাশে যাতায়াত করা যায়। কাকডাকা ভোর থেকে রাত দশটা পর্যন্ত এখানে তাই চোখে পড়ে নৌকা চলাচলের এমন মনোরম দৃশ্য। তবে রাত বেশি হবার সাথে সাথে নৌকার সংখ্যা কমে আসে। ভিডিওটি রাজধানীর ওয়াইজঘাট থেকে ধারণকৃত।


ভিডিও: খোন্দকার এরফান আলী

(২২জুলাই, ২০২৬)

রাত ৮টা ৩০ মিনিট তারিখ - ২২-০৭-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিট

তারিখ - ২২-০৭-২০২৬

আজকের সংবাদ শিরোনাম - 


১৪ হাজার কোটি টাকার বেশি ব্যয় সম্বলিত ৮টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন।


দেশের বস্ত্রশিল্পের উন্নয়নে সকল সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের --- বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন।


বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই দেশবাসীর একমাত্র অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় --- মন্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর।


ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু --- জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ৫ শতাংশ প্রণোদনা।


সৌদি আরবের সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি অনুমোদন করলেন ডোনাল্ড ট্রাম্প। 

 ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামীকাল সফররত নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ।

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২২-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ

তারিখ: ২২-০৭-২০২৬ খ্রি:।


আজকের শিরোনাম:


২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা - সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ পাঁচ লাখ পাঁচ হাজার টাকা।


বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব - বললেন আইনমন্ত্রী। 


গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার - বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।


এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করেছে নির্বাচন কমিশন।


ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে টিকার ব্যবহার অনুমোদন।


নেপালকে হারিয়ে নারী কাবাডির পাঁচ ম্যাচ সিরিজ তিন- এক-এ জিতে নিলো বাংলাদেশ।

মানব দেহের নয়টা ছিদ্র... পানি কিভাবে ধরে রাখবো?"* ফেইসবুক থেকে নেওয়া

 *"মানব দেহের নয়টা ছিদ্র... পানি কিভাবে ধরে রাখবো?"*

*মারফতের বানি - দেহের ভিতরের অজু*

এইটা লজ্জার প্রশ্ন না।  

*এইটা সাধনার সবচেয়ে গোপন তালা।*  

যে বুঝবে সে নিজেরে চিনবে, আর যে হাসবে সে শুধু গোশতই দেখবে।


 *১. "মানব দেহের নয়টা ছিদ্র কোনগুলা?"*

*২ চোখ + ২ কান + ২ নাক + ১ মুখ + ১ পেশাবের রাস্তা + ১ পায়খানার রাস্তা = ৯টা ছিদ্র*

এই ৯টা দরজা দিয়া শয়তান ঢুকে।  

*আর এই ৯টা দিয়াই নূর বের হয়ে যায়।*  

তাই এই ৯টারে "নয় দরজার কেল্লা" বলে।


 *২."পানি মানে কি? পানি কিভাবে ধরে রাখবো?"*

মারফতে পানি = *নূর, এলম, প্রেম, আল্লাহর রহমত।*  

তোমার ভিতরের পানি হলো তোমার ঈমান।

*এই পানি ৯টা ছিদ্র দিয়া সবসময় ঝরে যায়।*  

গীবত করলে মুখ দিয়া ঝরে।  

হারাম দেখলে চোখ দিয়া ঝরে।  

হারাম শুনলে কান দিয়া ঝরে।

*তাই তুমি নামাজ পড়েও খালি।*  

কারণ পানি ধরে রাখতে পারো না।


 *৩."৯টা ছিদ্রে কিভাবে পানি আটকাবা? - মারফতের ৯টা তালা"*

ছিদ্র যা দিয়া ঝরে কি দিয়া আটকাবা*

*২ চোখ* হারাম নজর "চোখের পর্দা" - নিচু রাখো,

*২ কান* গীবত, "কানের রোজা" - ভালো শোনো,

**২ নাক* অহংকারের ঘ্রাণ "বিনয়ের নিঃশ্বাস" - নত হও,

*১ মুখ* মিথ্যা, গালি "জিহ্বার তালা" - জিকির করো,

*১ পেশাব* কামনা* "নফসের রোজা" - সংযম করো,

*১ পায়খানা* লোভ, পাপ "কলবের তওবা" - পরিষ্কার করো,

*_সার কথা: প্রতিটা ছিদ্রে একটা করে পাহারাদার বসাও।  

ওই পাহারাদারের নাম "তাকওয়া"।


 *৪. মারফতের ৩টা কঠিন সত্য:*

__১. "বাইরে ওজু করলে শরীর পাক হয়।  

ভিতরে অজু করলে কলব পাক হয়"__  ৯টা ছিদ্রের অজু না করলে, ১০০ বার গোসলেও তুমি নাপাক।*

_২. "পানি ধরে রাখতে হলে পাত্র লাগে।  

তোমার পাত্রের নাম কলব"__  কলবে যদি ফুটা থাকে,  

*সারা জীবন পানি ঢাললেও ভরবে না।*  

আগে কলবের ফুটা বন্ধ করো।

__৩. "যে ৯টা ছিদ্র আটকাতে পারে, সেই আসল ফকির"__  সে বাইরে না। সে ভিতরে রাজা।*


 *শেষ মারফতের মোনাজাত:*

হে আল্লাহ...  

আমার ৯টা দরজায় তোমার নামের তালা দাও।  

*যাতে শয়তান ঢুকতে না পারে।*  

আর তোমার নূরের পানি যেন এক ফোঁটাও না ঝরে 🙏


 *শেষ বানি - আগুনের কলমে:*

তুমি পুকুর কাটো, পানি ভরো, কিন্তু পাড়ে ৯টা ফুটা।  

তাহলে পানি থাকবে?__তোমার দেহই সেই পুকুর।  

আর পানি হলো তোমার আমল।  এই অজু।

https://www.facebook.com/share/p/1H6bbwuvKE/

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ: ২৮-০৭-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধা...