এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

সান্নিধ্য সৌরভ,,,, রেজাউল করিম আবরার,,, ফেইসবুকে থেকে নেওয়া

সান্নিধ্যের সৌরভ


দারুল উলূম করাচীর নায়েবে মুফতী, বাংলাদেশের কৃতি সন্তান মাওলানা আবদুল মান্নান হাফি. বাংলাদেশ সফরে এসেছেন। দারুল করাচীতে পডুয়া বাংলাদেশি সকল আলেমদের তিনি প্রিয় উস্তাদ। 


সিলেটের দরগাহ মাদরাসায় দাওরা হাদিস শেষ করে দারুল উলূম করাচিতে পড়তে যান। শায়খুল ইসলাম তাকি উসমানি হাফি. মুগ্ধ হয়ে তাকে দারুল উলূমের ইফতা বিভাগে শিক্ষক হিসেবে রেখে দেন। এখনও তিনি শায়খুল ইসলামের স্নেহধন্য হয়ে করাচিতে আলো ছড়াচ্ছেন। 


বাংলাদেশে থাকাকালীন তিনি আমার আব্বাজান রাহি. এর কাছে মুসলিম শরীফ প্রথম খণ্ড এবং তিরমিযি শরীফ ২য় খণ্ড পড়েছিলেন। আজ হজরতের সাথে সাক্ষাত করতে সিলেটের ঐতিহ্যবাহী শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমুল উলূমে যাই। লন্ডনের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং মুহাক্কিক আলেম শায়খ আব্দুল মুন্তাকিম হাফি. আমার পরিচয় করিয়ে দিলে হজরত খুশি হলেন। 


কাজের ব্যাপারে সংক্ষিপ্ত নসিহতে হজরত আমাকে উদ্দেশ্য করে একটি কথা বললেন গুরুত্ব সহকারে। প্রত্যেক ফি*র*কার ব্যাপারে শুরু থেকে অধ্যয়নের চেষ্টা করা। ফি*রা*কে বা*তি*লার ব্যাপারে আকাবিরে দেওবন্দের পদ্ধতি অনুসরণ করা। জীবিত আকাবিরদের থেকে শায়খুল ইসলাম তাকি উসমানি হাফি. এর রুদুদ মনযোগ সহকারে পড়া। 


শায়খ আব্দুল মান্নান হাফি. বাংলাদেশে থাকলে হয়ত দেশ অনেক উপকৃত হতো। কিন্তু এখন তার দ্বারা পুরো মুসলিম উম্মাহ উপকৃত হচ্ছে। আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। 

কপি
পেস্ট

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...