এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ২ নভেম্বর, ২০২২

সুন্নী সমাজ কল্যাণ পরিষদ ফেইসবুক পেইজ

আসমান ও জমিনে সংগঠিত ১ম পাপের নামের হলো হিংসা, হিংসুক আলেমদের কারণেই যুগে যুগে ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

--------------------------------------------

২০০১ সালে সীতাকুণ্ড থানাধীন লতিফপুর গাউছিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মা:জি: আ:,

প্রধান বক্তা ছিলেন শায়খুল হাদীস, দেশবরেণ্য আলেম,অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর মা: জি: আ:, বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী, সেই মাহফিলে আল্লামা জয়নুল আবেদীন জুবাইর হুজুরের অসাধারণ আলোচনা হাজারো যুবকদের সুন্নীয়ত প্রতিষ্ঠায় উজ্জীবিত করেছিল, তাদের মধ্যে আমিও ছিলাম একজন। তৎকালীন সময়ে হুজুর কেবলার সাথে অধিকাংশ মাহফিলে আল্লামা জুবাইর হুজুর থাকতেন মূখ্য আলোচক, উনার অসাধারণ আলোচনা ও দিকনির্দেশনা যুব সমাজকে এক্বামাতে দ্বীনের আন্দোলনে উজ্জীবিত করতো। উনার প্রতি যুব সমাজের ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন, অসাধারণ ব্যক্তিত্ব ও চতুর্দিকে জুবাইর জুবাইর জয়গান সহ্য করতে না পেরে "তিন মারওয়ান " এর চক্রান্তে গুটিকয়েক হিংসুক আলেম ২০০৩ সালে উনার দিকে কুফরি ফতোয়ার বিষাক্ত তীর ছুড়ে মারে, যাতে আল্লামা জুবাইর রক্তাক্ত হয়ে ময়দান হতে ছিটকে পড়ে যায়, আল্লাহর রহমতে তিনিইতো ছিটকে পড়েননি বরং চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহের নেতৃত্বে সুন্নীয়তকে নির্বাচন কমিশন হয়ে গণভবন ও বঙ্গভবন পর্যন্ত নিয়ে গেছেন। আর ফতোয়া দাতা অভিশপ্ত হিংসুক আলেমরা এক অপরকে কাফের, মাতাল, শিয়া, খারেজি, রাফেজী বলে সম্বোধন করে নিজেরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে এই যেন আল্লামা জয়নুল আবেদীন জুবাইর হুজুরের জীবন্ত কারামত। তারা নিজেদের পক্ষে মাঠ ধরে রাখার জন্য সত্যের পক্ষে অবস্থানকারী বাংলাদেশ সরকার কতৃক একমাত্র নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতৃবৃন্দ ও কর্মী বাহিনীকে ঘায়েল করতে জামেয়া ও হুজুর কেবলা বিদ্বেষী বলে মাঠে মিথ্যা অপ্রপ্রচার করছে যা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মনে রাখুন সুন্নী মুসলমান আমরা কেউ হুজুর কেবলা ও জামেয়া বিদ্বেষী নয়, বরং যারা জামেয়া ও হুজুর কেবলার আকাশচুম্বী জনপ্রিয়তাকে পুঁজি করে নিজেদের স্বার্থসিদ্ধি হাসিলে হীন ষড়যন্ত্র করছে, অতিরঞ্জন, অতিবাড়াবাড়ি ও ভণ্ডামি করছে আমরা তাদের বিরোধী। আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদাকে ধারণ করে খেলাফতের আদলে কুরআন সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রয়োজনে জান ও মাল উৎসর্গ করতে অঙ্গীকারবদ্ধ। শুধু জামেয়া নয় রূপসা থেকে পাথুরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আকিদায় বিশ্বাসী যত মসলক, যত দরবার, যত হক্কানি পীর মশায়েখ ও সাধারণ মানুষ আছে ওনারা সবাই আমাদের ভাই ওনাদের সবাইকে নিয়েই আমরা সুন্নীয়ত ও খেলাফত প্রতিষ্ঠায় করতে চাই।


লিখক

মাওলানা মুহাম্মদ জিয়াউল হক বিপ্লবী 

খতিব 

বলিরহাট পাক নূর শাহী জামে মসজিদ। দপ্তর সম্পাদক 

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম মহানগর। তারিখ ৩০ - ১০ ২০২২ 

কপি
পেস্ট

কোন মন্তব্য নেই:

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...