ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদমুখী করার অভিনব কর্মসূচি :
মিরপুর DOHS কেন্দ্রীয় মসজিদ কমিটির পক্ষ থেকে অনুর্ধ-১৬ বছরের শিশু-কিশোরদের মসজিদমুখী করণের জন্য এক ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়। যারা প্রতিদিন ফজর ও ঈশার নামাজ একটানা ৪০ দিন মসজিদে জামাতের সাথে পড়তে পারবে তাদেরকে বিশেষভাবে পুরষ্কৃত করা হবে বলে জানানো হয় এবং আগ্রহীদেরকে নিবন্ধন করতে বলা হয়।
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে এই কার্যক্রম শুরু হয়।
তিন শতাধিক শিশু-কিশোর নিবন্ধন করেছিলো, তাদের উপস্থিতির রেকর্ড দ্রততর করার জন্য বায়োমেট্রিক এটেনডেন্সের ব্যবস্থা করতে গিয়ে দেখা যায় অনেক বাচ্চা এত ছোট (৫-৬ বছরের) যে তাদের ফিঙ্গার প্রিন্টই হয়নি। তাদের জন্য এটেনডেন্স খাতায় উপস্থিতির রেকর্ড রাখা হয়।
আলহামদুলিল্লাহ এদের মধ্যে ২৩২ জন সাফল্যের সাথে এই ৪০ দিনের কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়।
গতকালকে এই ২৩২ জনকে ২৩২ টি বাইসাইকেল ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। আর যারা পারেনি তাদেরকেও সান্ত্বনা সূচক উপহার প্রদান করা হয়। নিঃসন্দেহে এটি অনেক প্রশংসনীয় উদ্যোগ।
আল্লাহ পাক আয়োজকদের এর উত্তম প্রতিদান দিবেন।
আমাদের আগামী প্রজন্ম (যারা মুসলিম) যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ধুমপান ও মাদক থেকে দূরে থাকা , খেলাধুলা ও শরীর চর্চা এই তিনটি কাজ ভালোভাবে করতে পারে তাহলে পড়াশোনা, নৈতিক শিক্ষা এসব বিষয়গুলো এমনিতেই অনেক সহজ ও সাবলীলভাবে হয়ে যাবে । যাদের সমার্থ আছে তারাও তাদের নিজ নিজ এলাকায় এমন কার্যক্রম গ্রহণ করলে সামাজিক অবক্ষয় অনেক কমে যাবে আশা করা যায় ।
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন