'মুহাম্মদ' বুঝতে হলে এর আগে বুঝতে হবে
আল্লাহ কি?
রব কি?
আল্লাহ নুর।
নুর নিরাকার,
আল্লাহ সমস্ত শক্তির প্রতীক।
নিরাকারের ইবাদত করা যায় না।
নিরাকারের স্বভাব চরিত্র ধারণ করা যায় না।
তাই ইবাদত, আনুগত্য,
স্বভাব ও চরিত্র ধারণ করতে হবে মহান রবের।
রবের সাকার মূর্তি আছে,
সেই সাকার মূর্তির নাম
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম।
অর্থাৎ হুজুর মুহাম্মদ (সা:) আল্লাহর প্রকৃতি,
আল্লাহ মুহাম্মদের প্রকৃতি।
'মুহাম্মদ' হল- আল্লাহর নুরের নাম,
আল্লাহর রং এর নাম,
আল্লাহর স্বভাবের নাম,
আল্লাহর চরিত্রের নাম (নামের মুহাম্মদ নয়)।
যিনি মুহাম্মদময় তিনিই মুর্শিদ তথা রেহনুমা
অর্থাৎ পথপ্রদর্শক।
মুর্শিদ, মুহাম্মদ, রব এক ও অভিন্ন।
আলাদা করলে খাটি কাফের
(৪ঃ ১৫০,১৫১)।
মহানবী মুহাম্মদ (সাঃ) বলেছিলেন
"মান রা'আনী ফাক্বাদ রা'আল হাক্কা।"
যে আমাকে (মুহাম্মদকে) দেখেছে,
সে অবশ্যই সত্যকে দেখেছে।
তাই মহানবী বলে ছিলেন-
"আউয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ,
আওসাতুনা মুহাম্মদ, জাহেরুনা মুহাম্মদ,
বাতেনুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ।
আদি, অন্তে, মধ্যে, প্রকাশ্যে,
গোপনে ও সর্বাবস্থায় আমরা মুহাম্মদ প্রতিষ্ঠিত। মুহাম্মদ কোনো নাম আর যুগের মধ্যে সীমাবদ্ধ নয়! মুহাম্মদ চলমান প্রশংসিত (গুণবাচক) সত্তা,
তিনি সর্বজনীন।
মুহাম্মদ গুণের নাম, মুহাম্মদ অর্জনের নাম।
.........................................
(সংগ্রহ Md saddam Gb)
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন