এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২১ নভেম্বর, ২০২২

ফেসবুকে যে মেয়েটার প্রোফাইল পিক দেখে ক্রাশ খাচ্ছেন,,,,, অতীত পাস্ট ফেইসবুক থেকে

 ফেসবুকে যে মেয়েটার প্রোফাইল পিক দেখে ক্রাশ খাচ্ছেন, 

সে'ও হয়তো তার প্রিয়জনের কাছে অসম্পূর্ণ হওয়াতে অবহেলায় শেষ করে দিয়েছে সম্পর্কটা।


যে মেয়েটার মুক্ত ঝরা হাসির পিক দেখে মুগ্ধ মুগ্ধ বলে কমেন্ট বক্স ভরিয়ে তুলছেন,

সে'ও হয়তো তার হাসিকে ফাসি দিয়ে কান্নার জল মুছে রোজকার নিয়মে।


যে মেয়েটার আইডিতে ফলো দিয়ে রাখছেন প্রতিদিন আনন্দঘন কোনো স্ট্যাটাস পড়বেন বলে,

হতে পারে সে'ও হয়তো বিষাদে জর্জরিত হয়ে আত্মহত্যার মাধ্যমে জীবনটাকে দিচ্ছে বলিদান।


যে কবির প্রেমের কবিতা পড়ে রোজ পড়তে চান তার প্রেমে,

হতে পারে সে'ও হয়তো মনে প্রাণে কোন একজনকে ভালোবেসে ঠকেছিল নির্মমভাবে।


যে মেয়েটাকে অনলাইনে দেখে অশ্লীল কথার জোক নিয়ে নক করেন গভীর রাতে,

হতে পারে সে তখন তাহাজ্জুত সালাত আদায় করার নিয়মাবলী শিখছেন ইউটিউবে।


যে মেয়েটা খিল খিল করে হেসে মাথায় তুলে বাড়িঘর,

যার হাসি শুনে হাসতে বাধ‍্য আরো দশজন,

সেই হয়তো নির্জনে কাঁদে,দিন শেষে তার কেউ নেই এই দীর্ঘশ্বাসের ক্ষত নিয়ে।


যে মেয়েটি রাজপথে করছে প্রতিবাদের মিছিল,

ভাবছেন খুবই সাহসী,

হতে পারে নির্যাতন আর নিপীড়নের ভুক্তভোগী হয়ে তার এই আদম‍্য সাহসিকতার উদয়ের সৃষ্টি।


যে মেয়েটার স্বামীর সাথে তার রোমান্টিক ছবি দেখে ভাবছেন নাইস কাপল,

হতে পারে ভালোবাসাহীন বাধ‍্যতায় আটকে রেখেছে তাকে, সে'ও রোজ মুক্তি চায় কোনো এক ডিভোর্স সাইন পেপারে।


যে মেয়েটাকে দেখছেন পাকা রাঁধুনি, সংসারে অন্নপূর্ণা লক্ষী সাবিত্রী,

হয়তো তারও স্বপ্ন ছিল ডাক্তার,ইঞ্জিনিয়ার কিংবা শিক্ষিকা হয়ে নিজের একটা পরিচয় হোক।


প্রতিটা মানুষের বাইরে একটা জীবন থাকলেও ভেতরে ভেতরে আরেকটা জীবন থাকে। যে জীবনটা না বলা কথাগুলো থেকে যায় অপ্রকাশিত। যে জীবনটা সুখ খুঁজে ভিন্ন ভাবে। 

ফেসবুক বা চলমান জীবনকে আমরা যেমন দেখি তা হয়তো সবটা ঠিক না'ও হতে পারে। 


প্রতিটা মানুষের ভেতরে আরেকটা মানুষ বাস করে। 

যা সবাই দেখতে পারেনা, দেখাতেও পারেনা।


~ Salma Akter

কপি
পেস্ট

কোন মন্তব্য নেই:

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...