এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৯ নভেম্বর, ২০২২

এরেই কয় রাম ধরা,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

এরেই কয় রাম ধরা,,,,,,


মিষ্টার কল্লোল সরকার, সারাদিন কাজ করেন অফিসে, কাজ শেষ করে প্রায়শই রাত হয় বাড়ী ফিরতে......


স্ত্রী অনুভব করলেন ব্যাপারটা, আহা কি পরিশ্রমটা না তার স্বামী করছেন...!

  

দুদিন পর স্বামীর জন্মদিন। স্ত্রী ঠিক করলেন সারপ্রাইজ হিসেবে স্বামীকে নিয়ে একটা নাইটক্লাবে যাবেন একটু আনন্দ দিতে...!


ক্লাবে ঢুকতেই, ডোর ম্যান (দারোয়ান) মিঃ কল্লোলকে দেখে বললেন---

'স্যার, কেমন আছেন...???'


স্ত্রী একটু বিচলিত হয়ে বলল---

'কী ব্যপার, তুমি এখানে রোজ আসো না কি...???'


স্বামী :- "আরে না না, কি যে বলো না তুমি ? ওই ডোরম্যানটা দিনের বেলা আমাদের অফিসে পিয়নের কাজ করে।"


ক্লাবের ভিতরে গিয়ে চেয়ারে বসতেই ওয়েট্রেস এসে মিঃ কল্লোলকে দেখে একগাল হাসি দিয়ে জিজ্ঞেস করল :-

'আপনার ফেভারেট ড্রিঙ্কটা দেব স্যার...???'


স্ত্রী একটু অস্থির হয়ে স্বামীকে বলল---

'তুমি নিশ্চয়ই এখানে প্রায়ই আসো, নাহলে ও তোমার প্রিয় ড্রিঙ্ক কি সেটা জানলো কি করে...???'


স্বামী :- "না গো এই ওয়েট্রেস মহিলাও দিনের বেলা আমাদের অফিসের ক্যান্টিনে কাজ করে...!"


এই সময় বারড্যান্সার (নর্তকী) এসে মিঃ কল্লোল'র শরীরে হাত পেঁচিয়ে বলল :- 'ডার্লিং আজ তোমার পছন্দের নাচটা দিয়ে শুরু করি...???'


স্ত্রীর আর সহ্য হল না। ঝড়ের বেগে ক্লাবের বাইরে এসে একটা ট্যাক্সিতে উঠে বসলেন। সাথে সাথে মিঃ কল্লোলও ছুটে এসে স্ত্রীর পাশে বসে পড়লেন......


এবার রাগে স্ত্রী চিৎকার শুরু করলেন।


ট্যাক্সি চালক পিছন ফিরে বলল : - "স্যার মনে হচ্ছে আজ এক দজ্জাল মহিলাকে নিয়ে এসেছেন..!? অন্যদিন তো এমন হয় না স্যার...!!!"


মিঃ কল্লোল স্যার এখন হাসপাতালে ভর্তি...!!! 

কপি
পেস্ট

কোন মন্তব্য নেই:

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...