🔴 কথা বলার নীতিঃ- (কুরআন হাদিসের আলোকে)
১. কথা বলার পূর্বে সালাম দেয়া। [সূরা নূরঃ ৬১]
২. সতর্কতার সাথে কথা বলা (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়)! [ সূরা ক্বফঃ ১৮ ]
৩. সুন্দরভাবে ও উত্তমরূপে কথা বলা।
[সূরা বাক্বারাহঃ ৮৩; বুখারী হ/ ১৪১৩]
৪. অনর্থক ও বাজে কথা পরিহার করা।
[সূরা নূরঃ ৩; বুখারী হা/ ৩৫৫৯]
৫. কন্ঠস্বর নিচু করে কথা বলা।
[সূরা লুকমানঃ ১৯ সূরা হুজুরাতঃ ২ - ৩]
৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা। [ সূরা নামলঃ ১২৫]
৭. সঠিক কথা বলা ও পাপ মোচনের দুয়ার উন্মুক্ত করা । [সূরা আহযাবঃ ৭১ - ৭২]
৮. গাধার মত কর্কশ স্বরে কথা না বলা।
[সূরা লুকমানঃ ১৯; তিরমিযী হা/ ৪৮৫৯]
৯. উত্তম কথা বলে শত্রুকেও বন্ধুতে পরিণত করা
[সূরা হা- মীম সাজদাহঃ ৩৪]
১০. উত্তম কথায় দাওয়াত দেয়া।
[ সূরা হা- মীম সাজদাহঃ ৩৪]
১১. ঈমানদারদের কথা ও কাজ এক হওয়া।
[সূরা ছফঃ ২]
১২. পরিবারের সদস্যদের প্রতি ক্ষমার নীতি অবলম্বন করা । [সূরা অারাফঃ ১৯৯]
১৩. মেয়েরা পর পুরুষের সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা। [সূরা আহযাবঃ ৩২]
১৪. ছেলেরা পর নারীর সাথে আকর্ষণীয় ও কোমল ভাষায় কথা না বলা।
হে আল্লাহ্" আমাদেরকে সঠিক ভাবে আমল করার তওফিক দান করুন।„„
" আমিন ছুম্মা আমিন ।"
কপি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন