এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

অনু গল্প ইন্টারের ব ই ,,,, অপ্রেম অধ্যায় ফেইসবুক থেকে

আম্মু জামাই লাগবো। 🥲


কি, কি বললি তুই? 😡


আরে আম্মু জামা লাগবো জামা। 😖


ও আচ্ছা তোর বাবাকে বলবো যেন একটা জামা কিনে দেই। 


আচ্ছা আম্মু। মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। আমার আসলে জামাই দরকার। ইন্টারের এতো মোটা মোটা বই পড়ার থেকে বিয়ে করে সংসার করা অনেক সহজ। এমনিতেই পড়ালেখা শেষ করে সংসার সামলাতে হবে। তাহলে এখনই বিয়ে করে ফেলি কি দরকার এতো পড়া লেখা করার। এখন পর্যন্ত অনেক বিয়ের প্রস্তাব এসেছে সবাই বলেছে বিয়ের পর নাকি তারা নিজ দায়িত্বে আমার পড়াশোনা শেষ করাবে। রাগে দুঃখে সব গুলো বিয়ে ভেঙে দিয়েছি। এখন এমন কাউকে খুঁজে চলছি যে বিয়ের পর আর পড়াশোনা করতে দিবে না। 


কয়েকদিন পর ~ 


ফাইনাল পরীক্ষায় ৩ বিষয়ে ফেল। এখন ত বাবা - মা নিজে ও চাচ্ছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। যদি ও খুশি হয়েছি। আমার কোনো আপওি নেই। একবার বিয়ে হয়ে গেলে পড়াশোনা থেকে মুক্তি। আর ও ২টি প্রস্তাব এসেছে তারা ও নাকি পড়ার দায়িত্ব নিতে চাই। দুঃখে মরে যেতে ইচ্ছা করে। আরে ভাই বিয়ে করে ঘর সামলাবো নাকি পড়বো। এমনি পড়ালেখা মাথায় ঢুকে না। 


কিছুদিন পর ~ 


একটি পরিবার থেকে দেখতে আসলো। যার সাথে বিয়ের কথা চলছে। সে অনেক গম্ভীর। যাই হোক সুন্দর করে সেজেগুজে তাদের সামনে গিয়ে বসলাম। 


সে জিজ্ঞেস করলো বোরখা পড়ো? 


আমি বললাম জ্বি। 


সে আরো জিজ্ঞেস করলো, বাইরে যে পড়তে যাও মেডামের কাছে পড়ো নাকি স্যারের কাছে? 


জ্বি, স্যারের কাছে। 


সে বললো আচ্ছা আমার সাথে বিয়ে হলে বাইরে পড়া অফ করে দিতে হবে। আমার বউ পরপুরুষের কাছে পড়বে এইটা আমি পছন্দ করি না। 


কথাটা শুনে কি যে খুশি লাগতেছে বোঝাতে পারবো না। 


সে জিজ্ঞেস করলো তার শর্তে আমি রাজি কি না? 


তার ব্যাপারে কোনো খোঁজ না নিয়ে আমি এক কথায় রাজি হয়ে গেলাম। যাক এতোদিনে ইন্টারের বই থেকে মুক্তি পাবো। 


১ সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেলো। বিয়ের আগেই ইন্টারের সব বই গুলো বিক্রি করে দিয়ে ফ্রেন্ডদের ট্রিট দিলাম। 


বিয়ের দিন রাতে তার অপেক্ষায় বসে আছি। এমন সময় সে অনেক বড় একটি বক্স নিয়ে রুমে আসলো। খুশি হয়ে গেলাম এতো বড় গিফট আমার জন্য। 


সে বললো, বক্সটি খুলে দেখো। 


বক্স খুলে দেখলাম অনেকগুলো ইংরেজি বই। আমি বললাম এইসব কি? 


সে বললো, শুনলাম তুমি নাকি ইংরেজিতে ফেল করেছো তাই এই বই গুলো কিনেছি। বাইরে পড়তে না করেছি দেখে ভেবো না তোমার পড়া অফ। আমি ঢাকা ইউনিভার্সিটির ইংরেজির প্রোফেসর। আজ থেকে আমি তোমাকে পড়াবো। তাহলে আর তোমাকে বাইরে পড়তে হবে না। এখন তোমার ইন্টার এর বই গুলো বের করে পড়তে বসো। এইটা বলে সে নিজে ও পড়তে বসে গেলো। 


এতো গুলো ধাক্কার পর তার দেওয়া বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি, বিক্রি করে দেওয়া বই গুলো কই পাবো?🥹


অনুগল্প

ইন্টারের_বই

 কপি

পেস্ট

কোন মন্তব্য নেই:

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...