এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

৯২ সুরা আল লাইল ,,,, রাত্রি,,



بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ


উচ্চারণঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম।


অর্থঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।


সূরা আল লাইল (الليل), আয়াত: ১


وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ


উচ্চারণঃ ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-।


অর্থঃ শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,



সূরা আল লাইল (الليل), আয়াত: ২


وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ


উচ্চারণঃ ওয়ান্নাহা-রি ইযা-তাজাল্লা-।


অর্থঃ শপথ দিনের, যখন সে আলোকিত হয়



সূরা আল লাইল (الليل), আয়াত: ৩


وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ


উচ্চারণঃ ওয়ামা-খালাকায যাকারা ওয়াল উনছা।


অর্থঃ এবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,



সূরা আল লাইল (الليل), আয়াত: ৪


إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ


উচ্চারণঃ ইন্না ছা‘ইয়াকুম লাশাত্তা-।


অর্থঃ নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।



সূরা আল লাইল (الليل), আয়াত: ৫


فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ


উচ্চারণঃ ফাআম্মা-মান আ‘তা-ওয়াত্তাকা-।


অর্থঃ অতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,



সূরা আল লাইল (الليل), আয়াত: ৬


وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ


উচ্চারণঃ ওয়া সাদ্দাকা বিলহুছনা-।


অর্থঃ এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,



সূরা আল লাইল (الليل), আয়াত: ৭


فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ


উচ্চারণঃ ফাছানুইয়াছছিরুহূলিল ইউছরা-।


অর্থঃ আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।



সূরা আল লাইল (الليل),আয়াত: ৮


وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ


উচ্চারণঃ ওয়া আম্মা-মাম বাখিলা ওয়াছতাগনা-।


অর্থঃ আর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়



সূরা আল লাইল (الليل), আয়াত: ৯


وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ


উচ্চারণঃ ওয়া কাযযাবা বিল হুছনা-।


অর্থঃ এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,



সূরা আল লাইল (الليل), আয়াত: ১০


فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ


উচ্চারণঃ ফাছানুইয়াছছিরুহূলিল‘উছরা-।


অর্থঃ আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।



সূরা আল লাইল (الليل), আয়াত: ১১


وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ


উচ্চারণঃ ওয়ামা-ইউগনী ‘আনহু মা-লুহূইযা-তারাদ্দা-।


অর্থঃ যখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।



সূরা আল লাইল (الليل), আয়াত: ১২


إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ


উচ্চারণঃ ইন্না ‘আলাইনা-লালহুদা-।


অর্থঃ আমার দায়িত্ব পথ প্রদর্শন করা।


সূরা আল লাইল (الليل), আয়াত: ১৩


وَإِنَّ لَنَا لَلْءَاخِرَةَ وَٱلْأُولَىٰ


উচ্চারণঃ ওয়া ইন্না লানা-লালআ-খিরাতা ওয়ালঊলা-।


অর্থঃ আর আমি মালিক ইহকালের ও পরকালের।



সূরা আল লাইল (الليل), আয়াত: ১৪


فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ


উচ্চারণঃ ফাআনযারতুকুম না-রান তালাজ্জা-।


অর্থঃ অতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।



সূরা আল লাইল (الليل), আয়াত: ১৫


لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى


উচ্চারণঃ লা-ইয়াসলা-হাইল্লাল আশকা-


অর্থঃ এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,



সূরা আল লাইল (الليل), আয়াত: ১৬


ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ


উচ্চারণঃ আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা-।


অর্থঃ যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।



সূরা আল লাইল (الليل), আয়াত: ১৭


وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى


উচ্চারণঃ ওয়া ছাইউজান্নাবুহাল আতকা-।


অর্থঃ এ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,



সূরা আল লাইল (الليل), আয়াত: ১৮


ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ


উচ্চারণঃ আল্লাযী ইউ’তী মা-লাহূইয়াতাঝাক্কা-।


অর্থঃ যে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।



সূরা আল লাইল (الليل), আয়াত: ১৯


وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ


উচ্চারণঃ ওয়ামা-লিআহাদিন ‘ইনদাহূমিন নি‘মাতিন তুজঝা।


অর্থঃ এবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।



সূরা আল লাইল (الليل), আয়াত: ২০


إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ


উচ্চারণঃ ইল্লাবতিগাআ ওয়াজহি রাব্বিহিল আ‘লা-।


অর্থঃ তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।



সূরা আল লাইল (الليل), আয়াত: ২১


وَلَسَوْفَ يَرْضَىٰ


উচ্চারণঃ ওয়া লাছাওফা ইয়ারদ

অর্থঃ সে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।


,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন

 নারী স্বাস্থ্য সচেতনতা: মহিলা প্রজননতন্ত্রের রহস্য উদঘাটন 🌺 আমাদের শরীরের প্রতিটি অংশই অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট এবং জটিল, বিশেষ করে যখন ...