এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১২ নভেম্বর, ২০২২

ঢাকার নামকরণের ইতিহাস,,,,, ঢাকার গণপরিবহন ফেইসবুক থেকে নেওয়া

ঢাকার গণপরিবহন • 

ঢাকার নামকরণের ইতিহাস রাজা বল্লাল সেন নির্মিত ঢাকেশ্বরী মন্দির নামের ঢাকা + ঈশ্বরী থেকে " ঢাকা " শব্দের উৎপত্তি । ঢাকা ( ইংরেজি : Dhaka ; ১৯৮২ সালের পূর্বে Dacca নামে লেখা হত ) বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শহর এবং বর্তমানে বাংলাদেশের রাজধানী । বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় , খ্রিস্টিয় ৭ ম শতক থেকে ঢাকায় লোক বসবাস শুরু করে।ঢাকার সন্নিকটে বিক্রমপুরে সেনদের রাজধানী ছিল।সম্প্রতি বিক্রমপুরের " বল্লাল বাড়ি " গ্রাম থেকে বল্লাল সেনের রাজপ্রাসাদের সন্ধান পাওয়াগেছে । [ ২ ] সেন পরবর্তী যুগে ঢাকা তুর্কি ও আফগান শাসনাধীন হয় । এসময় ঢাকা দিল্লী সালতানাত নির্ধারিত শাসকদের দ্বারা শাসিত হয় । ১৬০৮ সালে ঢাকায় প্রথম মুঘলদের পা পড়ে । ১৬১০ সালে ঢাকার নামকরণ করা হয় জাহাঙ্গীর নগর । সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে দুর্বলতা দেখা দেয়ার সময়ে আঠারো শতকের শুরুতে ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়া হয় মুর্শিদাবাদে । মুঘল পরবর্তীযুগে ঢাকা প্রায় ১৯০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকে । পরবর্তীতে ১৯৪৭ সালে ঢাকা পূর্ব বঙ্গের রাজধানী হিসেবে পাকিস্তানের অন্তর্গত হয় । ১৯৫৬ সালের ২৩ মার্চ ঢাকাকে পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে মর্যাদা দেয়া হয় । ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় ।

স্ক্রিনশট 

কোন মন্তব্য নেই:

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...