কবি হেলাল হাফিজের জন্য একটি যুৎসই থাকা এবং যত্নের বন্দোবস্ত করার জন্য আমার বন্ধুরা যারা পরামর্শ দিয়েছেন, বিভিন্ন প্রবীন নিবাসের ঠিকানা দিয়েছেন --- তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।
আপনাদের পরামর্শ মতোই, আজ আমি শ্যামলীর সুবার্তা নিবাসে গিয়েছিলাম। কবির ভক্ত, সুহৃদ ইসমত শিল্পী সঙ্গে ছিলেন। আমরা সবাই জানি, কবি এখন ইসমত শিল্পীর ফ্ল্যাটেই আছেন। সুবার্তা আবাসের বার্তা দেবার আগে একটু বলতে চাই ইসমত শিল্পীর অনুযোগ। তিনিই একটু মন খারাপের সুরেই বললেন, "বিভিন্ন চ্যানেলের সংবাদকর্মীদের ফোন, বাড়ীতে এসে দীর্ঘক্ষন কবি কে বসিয়ে রেখে নানা প্রশ্নবানে জর্জরিত করছে, তাঁর সামনে অহেতুক কান্নাকাটি করছে.. আমি বিব্রত। বিরক্তও বটে। মধ্যবিত্ত একটি ফ্যামিলিতে সকাল বিকাল লাইট ক্যামেরা নিয়ে লোকজন ঢুকে পড়ছে... তাতে এলাকায়ও কৌতুহল বাড়ছে, এগুলোর দরকার আছে কি'?
ইসমত শিল্পীর প্রশ্নের সদোত্তর নেই আমার কাছে। তবে নিজে সংবাদকর্মী হিসেবে, সহকর্মীদেরই পক্ষ নিলাম।
কবি তাঁর একাকিত্ব নিয়ে প্রশ্ন করলে বিব্রত হন, তাঁকে আর্থিক সাহায্য করা উচিত--- এ জাতীয় কথা বা উদ্যোগের কথা শুনলে লজ্জায় কুঁকড়ে যান --- এটুকু ভালো করে সংবাদকর্মীদের বোঝালে নিশ্চই ভাইরাল করার চাপ বা লোভটা সামলে, কবি কে বিরক্ত হরবে না... শিল্পী কে বোঝাই।
এবার আসি সুবার্তায়। সুবার্তার পরিবেশ খুবই ভালো। গেট থেকে ভেতরে ঢুকতেই কেমন আপন আপন লাগে।
এখন ওখানে ১৫ জন গেস্ট আছেন। প্রত্যেকেই রিটায়ার্ড, লার্নেড, বর্ণিল কর্মময় জীবনের অভিজ্ঞতা নিয়ে আছেন। সুবার্তার ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার। ২০০০ সালে অনন্যা শীর্ষ দশে আমরা দুজনেই পুরস্কৃত হয়েছি। সেই সুবাদে অনেক কথা। সেলিনা আপা একটা স্বস্তির নাম।
আমাদের সুবার্তার সব কিছুই পছন্দ হয়েছে। নিয়ম অনুযায়ী লোকাল কন্টাক্ট, কাষ্টডিয়ান ৫ জনের নাম দিতে হয়। যারা কবির জন্য নানা সময় নানা উদ্যোগে থেকেছেন, আছেন--- যারা যে কোনো প্রয়োজনে সহজেই সময় দিতে পারবেন, তারা নিশ্চই এ ৫ জনের তালিকায় থেকে স্বাক্ষরটা দিয়ে আসবেন। ইসমত শিল্পী নিশ্চই সবার সঙ্গে যোগাযোগ করবেন। আর পরিবারের প্রতিনিধির ও সম্মতিপত্রে স্বাক্ষর দরকার হয়। আশা করি নেহাল হাফিজ এ পোষ্টটি দেখতে পেলে যোগাযোগ করবেন।
সুবার্তায় যেটুকু খরচ, সেটা কবি নিজেই বহন করবেন বলে জানিয়েছেন।
যদি পরবর্তীতে গুরুতর কিছু হলে, বাইরে চিকিৎসার দরকার হলে সুবার্তা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের জানাবেন। ওখানে এটাই নিয়ম।
সুবার্তার সবটুকু সুবিধা, সার্ভিসের গল্প শোনার পর কবিই সিদ্ধান্ত জানাবেন, কবে তিনি ওখানে উঠছেন।
তবে হেলাল হাফিজের ভক্ত হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আমার মনে হয়েছে সুবার্তায় তিনি সম্মানে- যত্নে- আনন্দে থাকবেন।
কপি
পেস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন