এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৯ নভেম্বর, ২০২২

ভূস্বর্গের (Jammu & Kashmir) সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন,,,,,, ট্রাভেল ট্রাকার ফেইসবুক থেকে

ভূস্বর্গের (Jammu & Kashmir) সৌন্দর্য শব্দে বর্ণনা করা কঠিন। এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় যখন উপত্যকার সংস্কৃতি, ঐতিহ্য সব কিছু একসঙ্গে মিশিয়ে যায়। 

কাশ্মীর উপত্যকার সৌন্দর্যের টানেই সারা বছর ভিড় লেগে থাকে পর্যটকদের। ২০২২ সালের মার্চ মাসে রেকর্ড গড়ে আপাতত পর্যটন শিল্পে বড়সর ঢেউ তুলেছে কাশ্মীর। কাশ্মীর পর্যটন বিভাগের কাছে পরিসংখ্যান অনুসারে, ১০ বছরের মধ্যে প্রথমবারের মত উপত্যকাটি মার্চ মাসে প্রায় ১.৮ লক্ষ পর্যটকের আগমন ঘটেছে। পর্যটন বিভাগের ডিরেক্টর জি এন ইটু জানিয়েছেন, “২০২২ সালের মার্চ মাসে, ১,৭৯,৯৭০ জন পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন। যা গত ১০ বছরের সর্বোচ্চ রেকর্ড। এটি একটি রেকর্ড সংখ্যা। এর থেকেও আরও সংখ্যা বৃদ্ধি আশা করা হচ্ছে।“
কাশ্মীর ভ্রমণ অনেকটা স্বপ্নের মতন , একবার গিয়ে কারো মন ভরবে বলে আমি মনে করিনা। আরা ঠিক সে কারণেই প্রতি বছরেই এত এত মানুষ সেখানে ভীড় করেন।

দর্শনীয় স্থান গুলোর মধ্যে একদম প্রথমেই আছে – লিডার ভ্যালী , বাঙ্গুস উপত্যকা , ডাকসুম উপত্যকা, গুলমার্গ , বেতাব উপত্যকা , গুরেজ ভ্যালি , পঞ্চ উপত্যকা , ইউসমার্গ উপত্যকা , শ্রীনগর , পেহেলগাম, সোনামার্গ ।
ভূস্বর্গে গেলে যে সব জায়গা সবাই দেখে সে সব তো দেখবেনই, এর সঙ্গে কয়েকটা অফবিট অভিজ্ঞতাও মিস করবেন না যা আপনার এই কাশ্মীর ট্যুর কে আরো স্মরণীয় করে রাখবে। হিমালয়ান চিজ , শিকারায় শপিং, ট্রাউট ফিশিং, সেভেন লেক ট্রেক এসব জিনিস ট্রাই করার চেষ্টা অবশ্যই করবেন।

জম্বুতে কম দামে প্রচুর ড্রাই ফ্রুটস পাওয়া যায়।এখানকার জাফরান ও বিশেষ ভাবে বিখ্যাত। এছাড়া কেনাকাটার জন্য জম্বুর রঘুনাথ টেম্পল বেশ পরিচিত। সেখানে কাশ্মীরি যাবতীয় জিনিস পাওয়া যায়। পেহেলগাম থেকে মেয়েদের নানা জুয়েলারি, ব্যাগ, কয়েন বক্স ও শো-পিস কিনতে পারা যাবে। আর কাশ্মীরে গেলে পাবেন নানা মশলার খোজ যা রন্ধন প্রেমীদের নিঃসন্দেহে কাজে লাগবে। তবে কাশ্মীরি শাল কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন কেননা অনেক নকল শাল ও পাওয়া যায়।

কাশ্মীর গিয়ে নানা ধরনের তাজা ফলের স্বাধ নিতে ভুল করবেন না। এছারাও কাশ্মীরের মাটন বিরিয়ানি বিখ্যাত। এখানকার ওজওয়ান (নানা ধরনের খাবারে সমৃদ্ধ এক প্লেটার), কাশ্মীরি কাবাব, মাটন রোগান জোশ, ভেড়ার মাংস, পনির চামান, আলুর দম, টক বেগুন, নাদরু ইয়াখনি বিখ্যাত। আর রফিক ক্যাফেটেরিয়ার কাবাব আর কুলফির স্বাদ ও মুখে লেগে থাকার মতন।

প্রতিটি মৌসুমেই কাশ্মীর এক ভিন্ন ভিন্ন রূপের ডালা নিয়ে সামনে হাজির হয় তবে শীতকাল ,পূজোর সময় আর বসন্তকালে এর সৌন্দর্য হয় বর্ণনাতীত। আর সে কারণেই মনে হয় একে ভূস্বর্গ বলা হয়ে থাকে।
কপি
পেস্ট


 

কোন মন্তব্য নেই:

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...