এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ৫ নভেম্বর, ২০২২

train cleaning

আজ (০৪/১১/২০২২) সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এক নাগাড়ে ৮ ঘন্টা রাজশাহী ওয়াশপিটে সাধারণ কর্মচারী ও ক্লীনারদের সাথে কাটালাম। আজকে বনলতার রেকটির সাপ্তাহিক চেকিং ও পরিস্কার পরিচ্ছন্নতার সিডিউল ছিল। বাইরে থেকে এই ওয়াশিং কাজটি সোজা মনে হলেও, ভালো ভাবে করতে গেলে, এটা নিঃসন্দেহে একটি কষ্টসাধ্য কাজ। আমি গিয়েই ঘোষনা দিলাম রেকের সমস্ত ফ্যান খুলে ওয়াশ করতে হবে। কিন্তু লোক আছে মাত্র ৪ জন। সিইই কে বলে বিশ্রাম রত আরোও ৬ জনকে যোগ করে শক্তি বাড়ালাম। কেউ খাওয়ার নাম করে বিকেল ২ টায় কেটে না পরে,সেজন্য ৩০ জনের খাওয়ার ব্যবস্থা করা হলো। আমার খাবারটা পাশের এক স্টাফের বাসা থেকে (শুধু শাখ ও ডিম) এনে ওয়াশিং রত ট্রেনের মধ্যেই খেয়ে নিলাম। বিকেল ৪ টায় সিইই এবং অতিঃ সিসিএস আমার সাথে মিলিত হলো। পর্যায় ক্রমে ২১০ টি ফ্যান খোলা,সাবান দিয়ে ধোয়া, পুনরায় স্থাপন এবং সাথে সাথে ক্লিনার দিয়ে কোচের ছাদ,ফ্লোর ও সিটগুলো পরিস্কার করা হচ্ছিল। এরমধ্যে এক গ্ৰুপ ধোলাই করা সিট কভার ও জানালায় পর্দা লাগিয়ে দিলো। আজকের পরিচ্ছন্নতা নিঃসন্দেহে চমৎকার হয়েছে। আমি পরিচ্ছন্নতার কাজে অংশগ্ৰহনকারী সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে এ রেকটি ধুমকেতু এক্সপ্রেসে ব্যবহার করা হবে। আপনি ইচ্ছে করলে পরিচ্ছন্নতার ব্যপারে আমার পেজে আপনার মূল্যবান মতামত দিতে পারেন।


© General Manager-West Bangladesh RailwayToday (04/11/2022) from 10 am to 6 pm I spent 8 hours in Rajshahi washpit with general staff and cleaners. Today was the weekly checking and cleaning schedule of the Banaltar rake. While this washing task may seem simple from the outside, if done properly, it is undoubtedly a difficult task. I went and announced that all the fans of the rake should be opened and washed. But there are only 4 people. I increased the strength by adding 6 more people who were resting as CEE. No one eats at 2 pm, so 30 people have been arranged to eat. I brought my food from a nearby staff house (only greens and eggs) and ate it in the washing train. At 4 pm CEE and CCS met me. 210 fans were gradually opened, washed with soap, re-installed and simultaneously the roof, floor and seats of the coach were being cleaned with cleaner. Among them, a group washed seat covers and attached curtains to the windows. Today's cleaning was definitely excellent. I sincerely thank all the members who participated in the clean-up. Today this rake will be used by Dhumketu Express. If you want you can give your valuable feedback on my page about cleanliness.


 © General Manager-West Bangladesh Railway 

কোন মন্তব্য নেই:

বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প ​আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...