সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০২২/১২/১৮ রবিবার
সকাল ৭ টার সংবাদ।
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২২ খ্রি:।
আজকের শিরোনাম:…
সংবিধান বিরোধী যেকোনো অপতৎপরতা এবং দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে রাষ্ট্রপতির আহবান।
জনগণের শক্তিতে বলিয়ান হয়েই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশ হবার পথে এগিয়ে যাবে, কেউ দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না - দলের জাতীয় কমিটির সভায় বললেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি জাতির সাথে সবসময় প্রতারণা করে, আওয়ামী লীগ নয় - মন্তব্য ওবায়দুল কাদেরের।
বিজয়ের মাসে পাকিস্তানের মতো ১০ই ডিসেম্বর বিএনপি’র পরাজয় হয়েছে - বিজয় র্যালিতে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
দেশের স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে আজ।
ইউক্রেনে কয়েকদফা রুশ ক্ষেপনাস্ত্র হামলার পর সেখানকার প্রায় ৬০ লাখ অধিবাসীর বিদ্যুৎ সংযোগ পুন:প্রতিষ্ঠিত।
এবং কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ রাতে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা - মরক্কোকে দুই-এক গোলে হারিয়ে তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন