এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

৮৬ সূরা আত-তারিক্ব,,,, রাতের আগন্তুক,,,,


بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ


উচ্চারণঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম।


অর্থঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।



সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১


وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ


উচ্চারণঃ ওয়াছ ছামাই ওয়াততা-রিক।


অর্থঃ শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।



সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ২


وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ


উচ্চারণঃ ওয়া মাআদরা-কা মাত্তা-রিক।


অর্থঃ আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?



সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ৩


ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ


উচ্চারণঃ আন্নাজমুছছা-কিব।


অর্থঃ সেটা এক উজ্জ্বল নক্ষত্র।



সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ৪


إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ


উচ্চারণঃ ইন কুল্লুনাফছিল লাম্মা-‘আলাইহা-হা-ফিজ।


অর্থঃ প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।



সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ৫


فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ


উচ্চারণঃ ফালইয়ানযুরিল ইনছা-নুমিম্মা খুলিক।


অর্থঃ অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।



সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ৬


خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ


উচ্চারণঃ খুলিকা মিম্মাইন দা-ফিকি।


অর্থঃ সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।



সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ৭


يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ


উচ্চারণঃ ইয়াখরুজুমিম বাইনিসসুলবি ওয়াত্তারাইব।


অর্থঃ এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।


 সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ৮


إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ

উচ্চারণঃ ইন্নাহূ‘আলা-রাজ‘ইহী লাকা-দির।

অর্থঃ নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ৯

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

উচ্চারণঃ ইয়াওমা তুবলাছ ছারাইর।

অর্থঃ যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১০

فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ

উচ্চারণঃ ফামা-লাহূমিন কুওওয়াতিওঁ ওয়ালা-না-সির।

অর্থঃ সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১১

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

উচ্চারণঃ ওয়াছ ছামাই যা-তির রাজ‘ই।

অর্থঃ শপথ চক্রশীল আকাশের


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১২

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

উচ্চারণঃ ওয়াল আরদিযা-তিসসাদ‘ই।

অর্থঃ এবং বিদারনশীল পৃথিবীর


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১৩

إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ

উচ্চারণঃ ইন্নাহূলাকাওলুন ফাসল।

অর্থঃ নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১৪

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

উচ্চারণঃ ওয়ামা-হুওয়া বিল হাঝলি।

অর্থঃ এবং এটা উপহাস নয়।


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১৫

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

উচ্চারণঃ ইন্নাহুম ইয়াকীদূনা কাইদাওঁ।

অর্থঃ তারা ভীষণ চক্রান্ত করে,


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১৬

وَأَكِيدُ كَيْدًا

উচ্চারণঃ ওয়া আকীদুকাইদা-।

অর্থঃ আর আমিও কৌশল করি।


সূরা আত-তারিক্ব (الطّارق), আয়াত: ১৭

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

উচ্চারণঃ ফামাহহিলিল কা-ফিরীনা আমহিলহুম রুওয়াইদা-।

অর্থঃ অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

,,,,,,,,,,,,,,,

কোন মন্তব্য নেই:

অফিসে চাকরি করতে চান? তাহলে এক্সেলের এই ২০টি ফর্মুলা জানতেই হবে!

 অফিসে চাকরি করতে চান? তাহলে এক্সেলের এই ২০টি ফর্মুলা জানতেই হবে! অফিসে এক্সেল এর কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় তখনই, যখন আপনি জানেন...