এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

হাট হাজারী আরাবিক ইউনিভার্সিটি ফেইসবুক থেকে নেওয়া

 আলহামদুলিল্লাহ,,,,,,,, ।

সনদের এজাযতের মাধ্যমে শেষ হলো আজ উস্তাদে মুহতারাম আল্লামা শেখ আহমদ সাহেব হাফিঃ হুজুরের বুখারি শরীফ আওয়াল ও তিরমিযী শরীফ আওয়াল এর আখেরী দরস।


হুজুর তিনটি শর্তে দারুল হাদীসের সকল ছাত্রদেরকে হুজুরের সকল প্রকারের সনদের এজাযত প্রদান করেন।


১. মৃত্যু পর্যন্ত আহলে সুন্নত ওয়াল জামায়াতের উপর অটল থাকতে হবে।

২. হাদীসের কিতাবের দরস প্রদানের আগে মোতালায়াকে আবশ্যক করতে হবে।

৩. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এর উপর অটল থাকতে হবে।


#হাদিসের_সনদ 

আল্লামা শেখ আহমদ হাফিজাহুল্লাহ সম্পূর্ণ বুখারী শরীফ ও তিরমিযী শরীফ পড়েছেন আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রহঃ এর কাছে

ওনার সনদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহঃ থেকে

ওনার সনদ শায়খুল হিন্দ  মাহমুদ হাসান দেওবন্দী রহ. থেকে, 

তাঁর সনদ আহমদ আলী সাহারানপুরী রহ. থেকে,

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে।


হুজুরের সবচেয়ে আ'লী সনদ ৩ টি


১. হুজুরের হাদীসের সনদ ক্বারী তৈয়্যব সাহেব রহ. থেকে, 

তাঁর সনদ খলীল আহমদ সাহারানপুরী রহ. থেকে,

তাঁর সনদ শায়খ আব্দুল কাইয়ুম বুদহানবী রহ. থেকে,  

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে


২. হুজুরের হাদীসের সনদ আব্দুর রশিদ লক্ষিপুরী (নোয়াখালবী) রহ. থেকে, 

তাঁর সনদ শায়খুল হিন্দ  মাহমুদ হাসান দেওবন্দী রহ. থেকে, 

তাঁর সনদ আহমদ আলী সাহারানপুরী রহ. থেকে,

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে।


৩. হুজুরের হাদীসের সনদ মুফতিয়ে আজম মুফতি ফয়জুল্লাহ রহ. থেকে, 

তাঁর সনদ শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ. থেকে, 

তাঁর সনদ আব্দুল গণী মুজাদ্দিদী রহ. থেকে, 

তাঁর সনদ শাহ ইসহাক দেহলভী রহ. থেকে।


হুজুরের আখেরী গুজারিশ


১. আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত  আমাকে দ্বীনের খেদমতের সাথে লাগাইয়া রাখেন। এর জন্য সবাই দোয়া করবেন।

২. আমার মৃত্যুর খবর শুনলে কাছে থাকলে জানাজায় অংশগ্রহণ করবেন, যে যেখানে থাকবেন,  তিনবার সূরা এখলাছ পড়ে আমার জন্য ইসালে সওয়াব করবেন।😭


এভাবেই শেষ হয়ে যাচ্ছে সকল কিতাবের দরস, বিদায়ের ঘন্টা বেজে উঠার সময় ঘনিয়ে আসছে, এক সময় ছিলাম উর্দু খানায়, আর এখন দাওরায়ে হাদিসের প্রায় শেষের দিকে। আল্লাহ যেন সবাইকে দ্বীনের খেদমতের সাথে লাগাইয়া রাখেন, এই দোয়াই করি।       আমীন।


লেখক :আবু রায়হান 

তিলমিয: দাওরায়ে হাদিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম,,

কোন মন্তব্য নেই:

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: এক মাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, উদ্দী...