গাজীপুরে বঙ্গবন্ধু পিয়েরে-ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন - ফলন বাড়াতে প্রচলিত শস্যের পাশাপাশি নতুন জাতের শস্য উৎপাদন করতে কৃষিবিদদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান।
মেধাবী মানুষ রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে - বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
যুদ্ধাপরাধী ও ভাষা বিরোধীদের নিয়ে শহীদ মিনারে গিয়ে বিএনপি আজগুবি অভিযোগ করেছে - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সফটওয়্যার তৈরি ও উন্নয়নের কোন বিকল্প নেই - তথ্য-প্রযুক্তি প্রদর্শনী উদ্বোধনকালে বললেন জাতীয় সংসদের স্পীকার।
ইউক্রেনে রুশ হামলা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব পাস।
এবং দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের একাদশ রাউন্ডের খেলা শুরু হচ্ছে আজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন