* অনুদান নয়, আন্তর্জাতিক প্রতিশ্রম্নতি অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলো প্রকৃত অবকাঠামোগত রূপান্তরের জন্য তাদের প্রাপ্য চায়, দোহায় এলডিসি ফাইভ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী।
*স্বল্পোন্নত দেশগুলোর উত্তরণের জন্য সরাসরি বিদেশী বিনিয়োগ ও যথাযথ প্রযুক্তিসহ পাঁচ দফা প্রস্তাব শেখ হাসিনার।
* এলএনজি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নিতে নিজ দেশের জ্বালানী মন্ত্রীকে নির্দেশ দিলেন কাতারের আমির।
* বিএনপি নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা শুরু করেছে ———মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
* গণমাধ্যম কর্মী আইন পাশ হলে গণমাধ্যমে কাজ করা সবার সুরক্ষা নিশ্চিত হবে ——বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
* ছোট জলযানে যুক্তরাজ্যে প্রবেশকারীদের আশ্রয় প্রার্থনা রোধ করতে আইন সংশোধন করলো দেশটি।
* এবং আগামীকাল চট্টগ্রামে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন