শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দিতে আজ ময়মনিসংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী — স্থানীয় জনগণের মধ্যে উৎসবের আমেজ।
ঢাকায় আজ শুরু হচ্ছে তিনদিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট — উদ্বোধন করবেন শেখ হাসিনা।
খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত নির্ভর করছে আদালতের ওপর — মন্তব্য ওবায়দুল কাদেরের।
বিএনপি’র অব্যাহত অহেতুক সমালোচনার মধ্যেও ফ্রিডম হাউজ এর রিপোর্টে গণতন্ত্র সূচকে বাংলাদেশের একধাপ অগ্রগতিই দেশে গণতন্ত্র চর্চার আরেকটি প্রমাণ —— বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সারাদেশে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা সম্পন্ন — এ বছর প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস থাকায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ——— বললেন স্বাস্থ্যমন্ত্রী।
মধ্যপ্রাচ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত।
এবং ঢাকায় এএফসি অনূর্ধ্ব—২০ নারী এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে তুর্কমেনিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন