*বাংলাদেশ কখনোই কোনো হামলা বা সংঘাতকে সমর্থন করে না এবং সব সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে — সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী।
* লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের স্মার্ট বাংলাদেশের উপযুক্ত যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শেখ হাসিনার।
*আশ্রয়ন—২ প্রকল্পের আওতায় আরও প্রায় ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার আগামীকাল পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর।
* আগামী ৬ই এপ্রিল শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের ২২—তম অধিবেশন ।
* বিএনপি যতই নালিশ করুক, বিদেশিদের কথায় বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না — বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
* বিএনপি নেতারা আসলে খালেদা জিয়ার মুক্তি চায় না — মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
* মস্কো সফরে গিয়ে রাশিয়া এবং চীনকে কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করলেন চীনের প্রেসিডেন্ট।
*এবং চীনা তাইপেকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় পরপর তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন