সকাল ০৭ টার সংবাদ
তারিখ : ১৮-০২-২০২৪
আজকের শিরোনাম:
বাংলাদেশকে আবার কেউ যাতে স্বাধীনতা বিরোধীদের দেশে পরিণত করতে এবং পেছনের দিকে ঠেলে দিতে না পারে সেজন্য সতর্ক থাকতে, জার্মানিতে নাগরিক সংবর্ধনায় প্রবাসী বাংলাদেশিসহ সকলের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বললেন, বাংলাদেশ সব ধরনের যুদ্ধের বিপক্ষে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায্য ও অন্তর্ভূক্তিমূলক পর্যাপ্ত তহবিল যোগানের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ।
দেশে উগ্রবাদের জন্ম বিএনপির হাত ধরে - মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।
আগামী চার বছরের মধ্যে সারাদেশে গ্যাস বিতরণে স্মার্ট মিটার সংযোজন করা হবে - জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবী পুনর্ব্যক্ত করলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া।
চট্টগ্রামে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে নিজ নিজ ম্যাচে জয়লাভ করেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ।
ফেইসবুক থেকে নেওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন