এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

ছাদ বাগানে গাছ রোপনের জন্য শুধু মাটি প্রস্তুতি,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 মাটি_প্রস্ততি:

ছাদ বাগানে গাছ রোপনের জন্য শুধু মাটি হলেই হবে না। সঠিকভাবে মাটি তৈরি করতে পারলে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং এতে ফলন ও আশানুরূপ হবে ইনশাআল্লাহ। 


অনেক মানুষের গাছে ফুল ঝরে যায়,গাছের গোড়া পচে যায় এবং আরো নানাবিদ সমস্যা হয়।গাছে যখন ফুল আসে তখন গাছের অতিরিক্ত পুষ্টির চাহিদা বেড়ে যায়। তাই সঠিকভাবে মাটি প্রস্তুত করতে না পারলে আপনি সহজে ফলন কখনো পাবেন না। 


মাটি তৈরীর নিয়মঃ

নিচে বর্ণিত অনুপাতটি হাফড্রাম বা ১০০-১২০ কেজি মাটির জন্য: প্রথমে ৫০-৫৫ কেজি পরিমাণ সাধারণ মাটি(যেকোন মাটি),৩০-৪০ কেজি মোটা বালি, ৩০-৩৫ কেজি পরিমাণ শুকনো গোবর জৈব সার এবং পাঁচ কেজি পরিমাণ কোকো ডাস্ট বা কাঠের গুড়া নিব।

এরপরে, 

পিএসপি:১০০-১২০ গ্রাম পরিমাণ,পটাশ:৮০-১০০গ্রাম পরিমাণ(১.০-১.৫মুঠ প্রায়)বোরণ:১০-১৫ গ্রাম পরিমাণ(১.৫-২.০ চা চামচ প্রায়)নিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে ১৫ দিন ঢেকে রাখতে হবে।১৫ দিন পর পুনরায় মাটি ভালোভাবে মিশিয়ে কয়েক ঘণ্টা খোলা রাখলেই মাটিগুলো চারা রোপনের উপযুক্ত হয়ে যাবে। 


মাটি শোধন: মাটি তৈরির সময় মাটি শোধনের কাজটি করে নেওয়া জরুরি। এই ক্ষেত্রে উপরে উল্লেখিত মাটির সঙ্গে ১০ গ্রাম (১.০-১.৫ চা চামচ)পরিমাণ দানাদার কার্বো ফুরান এবং ছত্রাকনাশক মিশিয়ে দেওয়া যেতে পারে। এতে করে নেমাটোড  বা কৃমি এবং মাটিতে থাকা ছত্রাক দমন করা সম্ভব হবে। 


বি: দ্র:- আমরা যারা ছাদবাগান অথবা বেলকনি বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করি বেশিরভাগ সময় সঠিকভাবে মাটি প্রস্তুত করতে না পারায় আমাদের ফলন আশানুরূপ  হয় না।





কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...