এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হয়ে গেলো । প্রায় সকল  আম গাছগুলিতে মুকুল এসে গেছে,,,, ফেইসবুক থেকে নেওয়া

 ফেব্রুয়ারি মাস প্রায় শেষ হয়ে গেলো । প্রায় সকল  আম গাছগুলিতে মুকুল এসে গেছে। বাকি গাছগুলোতে মুকুল আসবে আসবে করছে। আপনার গাছে যদি এখনও মুকুল না এসে থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। 


আমরা জানি যে প্রত্যেকটা গাছের চরিত্র আলাদা, তা সে আম গাছে হোক বা লেবু গাছই হোক। আমার বাগানের বেশ কিছু গাছে মুকুল যেমন এসেছে, তেমনই বেশ কিছু গাছের আমও ধরেছে। প্রত্যেকটা গাছে মুকুল আসার ধরন কিন্তু বিভিন্ন রকমের হয়। যেমন –


কিছু আম গাছের পত্র মুকুলের কোল থেকে মুকুলটা বেরোয়, এরমধ্যে কোনো পাতা থাকে না।

আবার কিছু গাছে আগে পাতা বেরিয়েছে, পাতা বেরনোর পর মুকুল আসতে শুরু করেছে।

আবার কিছু কিছু ক্ষেত্রে প্রচুর নতুন পাতা বেরোচ্ছে, সেই সঙ্গে প্রত্যেকটা পাতার কোল থেকে মুকুল আসতে শুরু করে৷

আরেকটা গাছে মুকুলের মধ্যে খুব ছোট ছোট পাতা বের হয়। মুকুল যত বড় হবে ততই সেই পাতাগুলো শুকিয়ে ঝরে পড়বে।


সুতরাং গাছে এখন নতুন পাতা বের হচ্ছে, গাছ তখন নতুন গ্রোথ নিচ্ছে। নতুন গ্রোথ নিচ্ছে মানেই যে সেই গাছে মুকুল আসবে না তা কিন্তু নয়। আবার এই নয় যে, নতুন পাতা বেরোলে সব গাছে মুকুল আসবে। সেটা নির্ভর করে গাছের বয়স এবং তার গাছের গঠনের উপরে।


যে আমগাছ যথেষ্ট পরিণত হয়েছে, নতুন পাতা বেরিয়ে গেছে, অথচ মুকুল আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না? চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, একমাত্র ছাদবাগানে পেয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান। আবহাওয়ার তারতম্যের কারণে গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা আসছে। যে আম গাছের বয়স দু বছরের বেশি হয়ে গেছে, গাছ যথেষ্ট হেলদি, সেই গাছে এবার ফল নেওয়া যাবে। তার জন্য লাগবে সামান্য কিছু পরিচর্যা।


✅প্রথমে নতুন পাতা যুক্ত ডালটি গোড়া থেকে ভাল করে কেটে দিন। কাটা জায়গায় ছত্রাক নাশকের পেস্ট লাগান।


✅ ১০-১২ দিনের মধ্যে যদি কোনো PGR স্প্রে না করে থাকেন, তাহলে এখন মিরাকুলান বা ফ্লোরা ১-২ বার স্প্রে করে দিন। মিরাকুলান হলে প্রতি লিটার জলে দুই এম এল এবং ফ্লোরা হলে প্রতি লিটার জলে ৫-৬ ফোঁটা। তবে দুটোর যেকোনো একটি দু’বার ব্যাবহার করা যাবে না, বরং দুটো দুইবার পাল্টে পাল্টে স্প্রে করুন।


✅ PGR স্প্রে করার দুইদিন পর হাফ চা চামচ পটাশিয়াম সালফেট এবং দুই গ্রাম বোরন মিশিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে গোটা গাছে। সেইসঙ্গে এই মিশ্রণ মাটিতেও প্রয়োগ করতে হবে।


ব্যাস! এইটুকু পরিচর্যায় একটু দেরীতে হলেও আপনার গাছে মুকুল চলে আসবে। আর যেসব গাছে মুকুল এসে গেছে, আপনারা কি পরিচর্যা করবেন? এ নিয়ে আলোচনা করা হবে গ্রীন কেয়ার সার্ভিস পেইজে রাখুন  এছড়াও আরোও কয়েকটি পোস্ট আসবে। সেগুলির আপডেট পেতে, ফলো করুন আমাদের Green Care Service পেইজে ।


ফেইসবুক থেকে নেওয়া 


কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...