ছাদবাগান আছে কিন্তু পুঁইশাক নেই এমন টা হয় না কখনো। পুঁইশাক আমাদের সবারই পছন্দের। কিন্তু প্রায়ই পুঁইশাকের পাতায় দাগ দেখা যায়। একটা পাতায় দাগ হলে সব পাতায় ছড়ায়। আজ আমরা জানবো পুঁইশাকের বিশেষ একটি রোগ ও তার প্রতিকার নিয়ে। রোগের নাম পুঁইশাকের পাতায় দাগ পড়া রোগ।
রোগের কারণ : Cercospora beticola নামক ছত্রাক দ্ধারা সংঘটিত হয়ে থাকে।
রোগের বিস্তারঃ ছত্রাকের সংক্রমণ বা জীবাণুর বিস্তার ঘটে বীজ, বাতাস, বৃষ্টি ও সেচের পানি দ্ধারা।
রোগের লক্ষণ:
১/ এ রোগ হলে প্রথমে পাতায় ছোট ছোট গোল আকারের দাগ বা স্পট দেখা যায়।
২/ পরবর্তীতে দাগগুলোর আকার বড় হতে থাকে এবং সব দাগ একত্রিত হয়ে এক সময় পুরো পাতায় ছড়িয়ে পড়ে। তখন পাতার গুনগত মান নষ্ট হয়ে যায়।
৩/ অতিমাত্রায় সংক্রমণে ধীরে ধীরে পুরো গাছ মারা যায়।
প্রতিরোধ ও প্রতিকার:
১/ রোগ সংক্রমণের প্রাথমিক অবস্থায় আক্রান্ত পাতা উঠিয়ে ফেলতে হবে।
২/ তবে রোগাক্রান্ত পাতা খাওয়াতে কোন ভয়ের কিছু নেই বা স্বাস্থ্যগত ঝুঁকি নেই।
৩/ যদিও এ রোগ দমনের জন্য কোন নির্দিষ্ট ছত্রাকনাশক নেই। তবে , রোগের মাত্রা বেশি হলে Azoxystrobin গ্রুপের ছত্রাকনাশক Amistar Top ( এমিস্টার টপ) ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। স্প্রে করার ১ সপ্তাহ পর খাওয়ার জন্য পাতা সংগ্রহ করা যাবে।
৪/ এছাড়া আগাম প্রতিরোধ হিসাবে বীজ বপনের আগে প্রোভেক্স ২০০ (Provax 200 WP) দ্ধারা কমপক্ষে ২ ঘণ্টা বীজ শোধন করতে হবে। প্রতি কেজি বীজের জন্য ২.৫ গ্রাম প্রোভেক্স ২০০ ব্যবহার করতে হবে।
এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে 01909110613 নম্বরে ফোন করে অথবা সরাসরি গ্রিন সেভারস এর অফিসে এসে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহন করতে পারবেন।
আমাদের অফিসঃ ৫৯, মিয়া টাওয়ার, দ্বিতীয় তলা, পশ্চিম আগারগাঁও, ঢাকা-১২০৭।
ওয়েবসাইটঃ www.thegreensavers.org
কৃষিবিদ মীর রুকাইয়া ইসলাম
গ্রিন সেভার্স, ঢাকা।
![]() |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন