খাঁটি সরিষার তেলে রান্না করা খাবার খেলে যেমন হৃদরোগের ঝুঁকি কমে, তেমনি দূরে থাকা যায় ছোট-বড় আরও বিভিন্ন রোগ থেকে। এটি স্বাস্থ্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন।
• বদহজমের সমস্যা থাকলে খাবার রান্নায় নিয়মিত ব্যবহার করুন সরিষার তেল। এটি হজমের গণ্ডগোল দূর করতে সহায়ক।
• সরিষার তেল খেলে ব্লাডার ক্যানসারের ঝুঁকি কমে।
• খারাপ কোলেস্টেরল থেকে দূরে থাকতে খাঁটি সরিষার তেলে রান্না করা খাবারের জুড়ি নেই। এতে রক্ষা পাওয়া যায় হৃদরোগের মতো কঠিন অসুখ থেকে।
• ঝাঁঝালো সরিষার তেল খাবারে যোগ করে বাড়তি স্বাদ।
• সরিষার তেলে থাকা ফ্যাটি অ্যাসিড কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।
• শরীরের জন্য উপকারী কোলেস্টেরল সরবরাহ করে ওজন কমাতে সাহায্য করে এই তৈল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন