এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নক্ষত্রের রাতে রঞ্জু ও মনিষা,,,,,লেখক কবি হুমায়ুন আহমেদ ফেইসবুক থেকে নেওয়া

 "আমাদের মায়ের কোন যমজ সন্তান হয় নি। একজনের জন্ম দিয়েছিলেন,আরেকজন কে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন"


নক্ষত্রের রাতে রঞ্জু ও মনিষা ❤️


দুই ভাই বোন,একই দিনে যাদের জন্ম। তবে তারা যমজ ভাই বোন নয়। যাদের জন্মরহস্য নিয়ে নাটকে তৈরি হয়েছিল জটিলতা। এতকাল তারা জেনে এসেছিল তারা যমজ ভাই বোন। কিন্তু রঞ্জু কিভাবে জেনে যায়,যে তাদের একজন কুড়িয়ে পাওয়া,এই বাবা- মায়ের সন্তান নয়। রঞ্জু ভাবে সেইই কুড়িয়ে পাওয়া ছেলে,কিন্তু মনিষা বুঝায় সে পরিবারের সন্তান নয়। কারন এই পরিবারের সবাই ভীষণ বোকা কিন্তু সে বুদ্ধিমান! 


এক সময় জন্ম রহস্য উন্মোচিত হয়, এতে রঞ্জু বেশ আঘাত পান। নানা ঘটনায় সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর মনিষা এই সংসারে থেকে একের পর এক দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে যেতে হয়, মা,বাবা দুইজন ই মারা যান,বিয়ে ভেঙ্গে যায়। তবে  সে ভেঙ্গে পড়ে না, নিজেকে আরো শক্ত করে তোলে। যেন দুঃখের মত আর পরশ পাথর আর নেই। 


প্যাকেজের যুগ যাত্রা করলে হুমায়ূন আহমেদ নিজেও নির্মানে আসেন। উনার নির্মিত প্রথম ধারাবাহিক নাটক হচ্ছে 'নক্ষত্রের রাত'। তবে উপন্যাস নক্ষত্রের রাত থেকে এই ধারাবাহিকের গল্প পুরোই আলাদা। পুরো ধারাবাহিকের গল্প সঙ্গে সবগুলো চরিত্রযেন আপনপয়। অভিনয়শিল্পীরাও নিজেরা উজাড় করে দিয়েছিলেন,অনেক জনপ্রিয় তারকা অভিনয় করছিলেন। তাদের মধ্যে রঞ্জু ও মনিষার চরিত্রে অভিনয় করেন আজিজুল হাকিম ও শমী কায়সার। পুরো নাটকেই যখন এই দুইজন একত্রিত হয়েছেন,চিত্রনাট্য যেন আরো মহিমান্বিত হয়ে গিয়েছিল। পুরো ধারাবাহিকের বাঁক ঘুরে যাওয়ার প্রভাবক ছিল রঞ্জু ও মনিষা।  ইউটিউবের পাশাপাশি এই ধারাবাহিকটি এখন চরকি প্লাটফর্মেও দেখা যাচ্ছে এই 'নক্ষত্রের রাত'।


কোন মন্তব্য নেই:

গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z

 #গ্রীষ্মকালীন_লাউ_চাষের_A_to_Z  গ্রীষ্মকালেও লাউ চাষ করে ভালো ফলন ও লাভ পাওয়া সম্ভব। তবে এজন্য দরকার উপযুক্ত জাত, সঠিক সময়ে সার প্রয়োগ, মাচ...