লেবু গাছ আমাদের অতি জনপ্রিয় সাইট্রাস জাতীয় ফল। লেবু গাছ বারান্দায়, ছাদবাগানে, বাড়ির পাশের খালি জায়গায় সহজেই চাষ করা যায়। লেবু গাছে সাধারণত ফেব্রুয়ারিতে ফুল আসে এবং মে থেকে অক্টোবর পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। কিন্তু লেবু গাছে প্রায়ই একটা সমস্যা দেখা যায় যে ফুল আসলেও ফল হয় না বা ফুল ঝরে যায়।
আজকে এই সমস্যার কারণ ও সমাধান নিয়ে কিছু লিখছিঃ
১/ গাছে অতিরিক্ত পানি দিলে নিচের পাতাগুলো হলুদ হয়ে যায়, নতুন পাতা গুলো বাদামি হয়ে যায়, ফুল ঝরে পড়ে। তাই কোনোভাবেই গাছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না।
২/ গাছে পুষ্টির অভাব হলে ফুল ঝরে যায়। তাই গাছের প্রয়োজন মত সার দিতে হবে। ফুল আসার আগে বা পরে বোরন সার স্প্রে করে দিতে পারবেন।
৩/ গাছের শিকড় অনেক দূর পর্যন্ত যায় বিধায় টবটি আকারে বড় হতে হবে।
৪/ লেবু গাছে কমপক্ষে ৭-৮ ঘন্টা সূর্যের আলোর প্রয়োজন হয়। পরিপূর্ণ আলো না পেলে ফুল ঝরে যায়। তাই সূর্যের আলো নিশ্চিত করতে হবে।
৫/ লেবু গাছের রোগ বা পোকা মাকড়ের আক্রমণে ফুল ঝরে যায়। তাই রোগ ও পোকামাকড়ের জন্য বালাইনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে।
৬/ তাছাড়াও বীজ থেকে জন্মানো গাছ হলে ফুল-ফল আসতে ৪-৫ বছর সময় লাগে। এই বিষয়টি অনেকেই জানে না বিধায় ফুল না আসার কারণে চিন্তিত হয়ে পড়েন।
সেক্ষেত্রে ভালো হয় কলম করা লেবুর চারা সংগ্রহ করা। তাতে দ্রুতই ফুল ও ফলের দেখা পাবেন।
আমাদের অফিসঃ ৫৯, মিয়া টাওয়ার, দ্বিতীয় তলা, পশ্চিম আগারগাঁও, ঢাকা-১২০৭।
ওয়েবসাইটঃ www.thegreensavers.org
কৃষিবিদ মীর রুকাইয়া ইসলাম
গ্রিন সেভার্স, ঢাকা।
![]() |

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন