এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১০ জুন, ২০২৪

অস্ট্রেলিয়ার কুখ্যাত কালো পর্বতের রহস্য আজও উদঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা "

 " অস্ট্রেলিয়ার কুখ্যাত কালো পর্বতের রহস্য আজও উদঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা "


কালো পর্বত, অস্ট্রেলিয়া::--


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রয়েছে কুখ্যাত ব্ল্যাক মাউন্টেন বা কালো পর্বত। কুকটাউন থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে কালো রঙের পাহাড়টি স্থানীয়দের কাছে রহস্যময় হয়ে আছে নানারকম অদ্ভুত কারণে। এই পর্বতে ছড়িয়ে আছে অজস্র গ্রানাইট পাথরের বোল্ডার, যেগুলির কোনোটির আকার প্রায় একটি বাড়ির সমান। 


বোল্ডারগুলোর ফাঁকে কোনো মাটি না থাকায় তৈরি হয়েছে একধরনের গোলকধাঁধার মতো পথ। স্থানীয়দের দাবি অনুযায়ী এই পর্বতটিতে রাতের বেলা অদ্ভুত ছায়া মানবদের ঘুরতে দেখা যায়। একথা জনশ্রুতি রয়েছে অসংখ্য মানুষ নাকি এই পর্বতে গিয়ে আর ফিরে আসেনি। তবে সবটাই স্থানীয় অধিবাসীদের ধারণা মাত্র।


বাস্তবিকই কোনোরকম চিহ্ন ছাড়াই এই পর্বতে হারিয়ে গেছে দুর দূরান্ত থেকে আগত বহু মানুষ এবং তাদের খুঁজতে যাওয়া অনেক দল। যে কারণে এই পর্বত স্থানীয় মানুষদের কাছে পরিচিত মাউন্টেইন অব ডেথ বা মৃত্যু পর্বত নামে। একথাও জনশ্রুতি রয়েছে, প্রায়ই নাকি এখানে এক চিকিৎসকের আত্মাকে দেখা যায়। 


এছাড়া এই পর্বতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের কম্পাস ঠিকমতো কাজ করেনা বলেও বিশ্বাস করা হয়। এমনকি পশুপাখিরাও ওই পর্বত এড়িয়ে চলতে চায় বলে দাবি করেছেন এলাকার বহু মানুষ।


তবে স্থানীয় মানুষদের এই ভ্রান্ত ধারণা গুলিকে বিজ্ঞানীরা কোনরকম ব্যাখ্যা দিতে পারেননি। বিজ্ঞানীরা স্রেফ এই সমস্ত তথ্যগুলি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বহু সংখ্যক গবেষক এই পর্বতটি নিয়ে গবেষণা করে চলেছেন নিরন্তর ভাবে। শুধু ভবিষ্যতে হয়তো এই পর্বতের সংক্রান্ত অদ্ভুত তথ্য সঠিকভাবে মানুষের সামনে উঠে আসবে


Collected





কোন মন্তব্য নেই:

চলতি পথে ...(পর্ব:১১৭)

 চলতি পথে ...(পর্ব:১১৭) কানাডিয়ান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক জিম ক্যারি (জেমস ইউজিন ক্যারি) বলেছেন,"Flowers do...