এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৩ জুলাই, ২০২৪

কলকাতার কিছু সংগ্রহশালা।,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 কলকাতার কিছু সংগ্রহশালা।এর মধ্যে কিছু আছে যেগুলোকে অনেকেই সংগ্রহশালার তকমা দিতে চান না। তবে আশা করি প্রতিটা জায়গা কলকাতার মানুষ হিসেবে আপনারা ঘুরেছেন। আমার বেশ কিছু জায়গায় এখনো যাওয়া হয়নি। তবে খুব তাড়াতাড়ি যাবো। আপনাদের








অভিজ্ঞতা জানাবেন। 


১. কলকাতা জাদুঘর - সব থেকে পুরোনো এবং এক বৃহৎ সংগ্রহশালা। যেখানে মমি দেখতে যাওয়ার জন্য বেশ ভিড় হয়। এছাড়াও আরো বহু পুরোনো এবং ঐতিহ্য লুকিয়ে এই জাদুঘরে। এটি ধর্মতলায় অবস্থিত 


২. ভিক্টোরিয়া মেমোরিয়াল - অনেকের কাছে প্রেমের মুক্তাঙ্গন হলেও এর ভেতরে আছে একটি খুব সুন্দর সংগ্রহশালা যেখানে বহু মূর্তি ছবি সংরক্ষিত। এটি রবীন্দ্রসদন এর কাছে অবস্থিত।


৩. আরবিআই মিউজিয়াম - কিভাবে টাকা আমাদের কাছে এলো। তার একটি ইতিহাস এখানে রয়েছে। কোথা থেকে কি ভাবে টাকা এলো তার ইতিহাস জানতে পারবেন। এটি বিবাদী বাগে অবস্থিত।


৪. স্টেট আর্কিওলজিকাল মিউজিয়াম - আমাদের বাংলার মাটির নীচে রয়েছে এক বিরাট ইতিহাস। সেই ইতিহাস জানতে ঘুরে আসতে পারেন এইখানে। এটি বেহালাতে অবস্থিত।


৫. আলিপুর জেল মিউজিয়াম - ভারতের স্বাধীনতা সংগ্রামের এক খোলা বই। আগে জেল ছিলো এখন তা এক সংগ্রহশালা। ফাঁসির মঞ্চ থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কারাগার সমস্তাই এখানে দেখতে পাবেন। এটি আলিপুরে অবস্থিত।


৬. নেতাজী ভবন - স্বাধীনতা সংগ্রামের বীর সন্তান সুভাষ বসুর বাড়ি। এক কথায় প্রণম্য স্থান। এটি এলগিন রোড রবীন্দ্রসদনের কাছে অবস্থিত 


৭. জোড়াসাঁকো ঠাকুরবাড়ি - বাংলার ইতিহাসে ঠাকুরবাড়ির নাম কে না জানে। সেখানে রয়েছে এক বিরাট সংগ্রহশালা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঘর। এটি জোড়াসাঁকো। গিরিশ পার্ক এর কাছে অবস্থিত।


৮. বিবেকানন্দর বাড়ি - যুগপুরুষের জন্মস্থান এখন একটি সংগ্রহশালা। এখানে এলে ভক্তি এবং ইতিহাস মিলে মিশে এক হয়ে যায়। এটি বিধান সরনীর ওপর হেদুয়ার কাছে অবস্থিত 


৯. কলকাতা পুলিশ মিউজিয়াম - কলকাতা শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা বোমা ফেললো সেই বোমের খোল এখনো আছে। কিভাবে এলো কলকাতা পুলিশ এবং তার সঙ্গে বিপ্লবীদের ইতিহাস সব কিছু জানাই যাবে এখানে এসে। এটি মানিকতলায় অবস্থিত।


১০. রাজা রামমোহনের বাড়ি - বাংলার রেনেসাঁর অগ্রদূত। যার হাত ধরে এসেছিলো ব্রাহ্ম সমাজ। বন্ধ করেছিলেন সতীদাহ তার বাড়ি এখন এক সংগ্রহশালা। এটি আমহার্স্ট স্ট্রিটে অবস্থিত।


১১. নিবেদিতার বাড়ি - বাগবাজারে যেখান থেকে শুরু হয়েছিল নারীশিক্ষার বীজবপন এবং শুরু করেছিলেন সিস্টার নিবেদিতা তার স্মৃতি ধন্য বাড়ি চাইলে দেখে আসতে পারেন। এটি বাগবাজার বোসপাড়া লেনে অবস্থিত।


১২. শ্রী চৈতন্য মিউজিয়াম - চৈতন্যদেব কিভাবে বদলে দিয়েছিলেন এই সমাজকে। কৃষ্ণপ্রেমে মাতিয়ে ছিলেন সারা বিশ্বকে। তার সম্পূর্ণ জীবনগাঁথা দেখতে পাবেন এখানে। এটি বাগবাজারে অবস্থিত।


১৩. বিড়লা সাইন্স মিউজিয়াম - বিজ্ঞান কিভাবে এগিয়েছে। কিভাবে মাটির নীচে কয়লা তোলা হয় সচক্ষে দেখতে পাবেন এখানে এলে। এটি বালিগঞ্জ ফাঁড়িতে অবস্থিত।


১৪. সাইন্স সিটি - আমরা সবটাই বিজ্ঞান নির্ভর। জলের গতিবেগ হোক বা বায়ুর উর্দ্ধচাপ চাইলে বিজ্ঞান সব সম্ভব করতেই পারে। এরজন্য আসতে হবে এখানে। এটি ইএম বাইপাসে ওপর অবস্থিত। 


১৫. নেহেরু চিলড্রেন মিউজিয়াম - নামে শিশু হলেও। বড়োদের ভালো লাগবে। হরেকরকমের পুতুলের মেলা এই জাদুঘরে। এটি রবীন্দ্রসদনে অবস্থিত।


১৬. ট্রাম মিউজিয়াম - ছোট্ট কাঠের বগির ভেতর কলকাতার ট্রামের ইতিহাস। কিছুক্ষন পুরোনো কলকাতার আভাস চাইলে নিতেই পারেন। এটি ধর্মতলায় অবস্থিত।


১৭. রেল মিউসিয়াম হাওড়া - কলকাতার থেকে একটু দূরে রেলের ইতিহাস। পুরোনো স্টিম ইঞ্জিন থেকে শুরু করে এখনকার মেট্রো সবকিছুই আছে। চাইলে দেখতেই পারেন। হাওড়া নতুন কমপ্লেক্স এর কাছে অবস্থিত।


১৮. মেটক্যাফে হল - পুরোনো কলকাতার একটু ছোয়া। বেশ কিছু পুরোনো নতুনের মিলমিশে এক মায়াবী বিল্ডিং। দেখতে পারেন। এটি বিবাদী বাগ অঞ্চলে অবস্থিত।


১৯. টাউন হল - এখন ঢুকতে দেয়না। তবে এর ভেতর একটি সংগ্রহশালা আছে। একবার দেখার সৌভাগ্য হয়েছিল। জানিনা পড়ে আবার হবে কিনা। 


পোস্ট অফিস মিউজিয়াম - রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজচ্ছে রাতে সেখান থেকে আজকের স্পিড পোস্ট। কিভাবে এলো এই বিবর্তন। দেখতে পারেন এখানে। এটি জেনারেল পোস্ট অফিস বিবাদী বাগে অবস্থিত।


Collected


কোন মন্তব্য নেই:

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ২০-০৩-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: এক মাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, উদ্দী...